18/06/2026
হযরত শাহ্ নূরী দরবার শরীফ-মগবাজার
হযরত শাহ্ নূরী (রাঃ) বাংলার বিখ্যাত সূফী সাধক এবং ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম।
18/06/2026
18/05/2026
♥♥১লা জিলহজ্ব ( রোজ: মঙ্গলবার , ১৯ শে মে ) হযরত শাহ্ আবু আব্দুল্লাহ্ (রঃ) এর ৩১ তম পবিত্র ওফাত দিবস♥♥
# আল_ফাতিহা
............................................................................................................................
হযরত শাহ্ আবু আব্দুল্লাহ্ (রঃ) ছিলেন হযরত শাহ্ নূরী (রঃ) এর ৬ষ্ঠ গদিনশীন পীর সাহেব এবং হযরত শাহ্ গোলাম নূরী (রঃ) এর ২য় সাহেবজাদা।
হযরত শাহ্ আবু আব্দুল্লাহ্ (রঃ) বাল্যকাল থেকেই ভারতে দ্বীনী ইলম হাসিল করেছিলেন। ভারতে শিক্ষা অর্জন শেষে তিনি তরিকার শিক্ষা অর্জনের জন্য নিজের পৈত্রিক খানকাতে ফিরে আসেন এবং নিজ পিতার নিকট মুরীদ হয়ে তরিকতের শিক্ষা অর্জন ও আধ্যাতিকতার চর্চা শুরু করেন। হযরত শাহ্ গোলাম নূরী (রঃ) ছেলের আগ্রহ দেখে বেলায়েতের নূর ছেলের ক্বলবে দেয়া শুরু করেন এবং এক পর্যায়ে হযরত শাহ্ আবু আব্দুল্লাহ্ (রঃ) পিতার ও পূর্ব পুরুষের রুহানী নিয়ামত প্রাপ্ত হয়ে আধ্যাত্নিক শক্তির অধিকারী হয়ে উঠেন।
হযরতের কারামাত:
*) এক সফরের ঘটনা, হযরত কেবলা মুরীদানদের উদ্দেশ্যে নৌকায় রওয়ানা হলেন। সর্বদা তার সাথে সফরে থাকা এক খাদেম বহুবার লক্ষ্য করেছিলেন যে রাতে যতবার হযরত কেবলার সাথে মুরীদানদের উদ্দেশ্যে সফর করেছেন প্রত্যেকবার দেখেন আকাশে একটি আলোর রশ্নি তাদের পিছু করে থাকে যতক্ষন না তারা গন্তব্যে পৌঁছান। আকাশের এই আলোকরশ্নির সফর শুরু থেকে পিছু করা এবং গন্তব্যে পৌঁছানোর পর হারিয়ে যাওয়ার রহস্য খাদেম শাহ্ সাহেবকে জিজ্ঞাসা করলেন। জবাবে তিনি বললেন, আমি সফর করেছি হুযুর শাহ্ নূরীর (রঃ) তরিকা প্রচারের জন্য। তাঁর গোলামী করা যেমন আমার কাজ ঠিক তেমনি আমার খেয়াল রাখা তার কাজ। আর এই আলোকরশ্নি হচ্ছে জ্বীন, যাকে হুজুর শাহ্ নূরী (রঃ) পাঠিয়েছেন- আমাকে দেখে সহী সালামতে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য। আর যখন গন্তব্যে পৌঁছে যাই তা হারিয়ে যায় কারন আমার গন্তব্যে পৌঁছে যাওয়ার সংবাদ হুজুর শাহ্ নূরীকে ( রঃ) দিতে চলে যায়।
ওফাত: হযরত শাহ্ নূরীর ( কুঃসিঃআঃ) ৬ষ্ঠ গদিনশীন এই বুযুর্গ ১৯৯৫ সালে ১লা জিলহাজ্ব এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে শুয়ে আছেন হযরত শাহ্ নূরীর (রঃ) মাজারে তার বাবা হযরত শাহ্ গোলাম নূরী (রঃ) এর পায়ের দিকে।
16/05/2026
🕌 ২৯ শে জিলক্বদ (রবিবার) , হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ) এর মহান মুর্শিদ হযরত শাহ্ খালিকুর রহমান ওরফে বাঘু দেওয়ান (কু:সি:আ:) এর পবিত্র ওফাত দিবস 🕌 🪔🪔🪔
# আল ফাতিহা
মহান আল্লাহ তায়ালা তাহার এই মহান বন্ধুকে সুউচ্চ মাকামে অধিষ্ঠিত করুক এবং এই ওলীয়ে কামেলের সিলসিলার খেদমতের ধারা কেয়ামত পর্যন্ত জারি রাখুক, পাশাপাশি হযরতের রুহানি ফায়েজ ও বরকত সকল আশেকিন, জাকেরিন, মুরীদীন, মুহিব্বিনদের নসীব করুক । এই ওলীয়ে কামেলের পবিত্র নূরানী মাজার দোয়া কবুলের পছন্দনীয় স্থান হিসেবে আল্লাহর দরবারে চিরকাল
বহমান থাকুক (আমিন)
15/05/2026
#পাঠক পর্ব : ৩৩
গ্রন্থ: " কেবরিতে আহমর " [ লেখক : হযরত শাহ্ নূরী ( কু:সি:আ:) ]
হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ) এর লিখিত গ্রন্থ “ কেবরিতে আহমর “ থেকে ঘুমের প্রকারভেদ সংক্রান্ত আলোচনা
হযরত বাঘু দেওয়ান (রা:) একবার ঘুমের প্রকার ভেদ সম্পর্কে বলেন ঘুম চার প্রকার । প্রথম প্রকার চিত হয়ে শোয়া আর তা হলো নবীগনের (আঃ) ঘুম । যারা সব সময় আসমানী ওহীর অপেক্ষায় থাকতেন । দ্বিতীয় প্রকার ঘুম হলো ডানকাত হয়ে শোয়া যা আলেম, জ্ঞানী মনীষীদের ঘুম । তৃতীয় প্রকার ঘুম হলো বামকাত হয়ে ঘুমানো যা ঐ ব্যক্তির ঘুম যে অধিক খায় , এর ফলে হজম তাড়াতাড়ি হয় । চতুর্থ প্রকার ঘুম হলো উপুড় হয়ে শোয়া যা শয়তানের ঘুম । আল্লাহ তায়ালা এসব শয়তানের চক্রান্ত ও ধোকা থেকে মুসলিমদের হেফাজত করুন ।
15/05/2026
#পাঠক পর্ব : ৩২ 📿 🪔
গ্রন্থ :” কেবরিতে আহমর “ [ লেখক : হযরত শাহ্ নূরী ( কু:সি:আ:) ]
হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ) এর লিখিত গ্রন্থ “ কেবরিতে আহমর “ থেকে মেসওয়াকের গুরুত্ব
একদিন হযরত শাহ্ নূরী ( কুঃসিঃআঃ) এর প্রশ্নের জবাবে তাহার মহান মুর্শিদ হযরত বাঘু দেওয়ান (কু:সি:আ:) বলেন, দিন ও রাতে একবার মেসওয়াক করা সুন্নাতে মুয়াক্কাদা আর প্রতি ওরাক্ত নামাযে মেসওয়াক করা মুস্তাহাব
14/05/2026
#পাঠক পর্ব : ৩১
গ্রন্থ : “ কেবরিতে আহমর “ [ লেখক : হযরত শাহ্ নূরী ( কু:সি:আ:) ]
হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ) এর লিখিত গ্রন্থ “ কেবরিতে আহমর “ থেকে কাসিদায়ে বুরদা শরীফের গুরুত্ব
★ হযরত বাঘু দেওয়ান (রা:) বলেন, বেশীরভাগ সময় আমার মরহুম পিতার অনুমতিতে কাসিদায়ে বোরদা পাঠ করতাম । একদিন তার মহান খেদমতে আরজ করলাম যে, তার চেয়ে কম পরিমানে যদি কাসিদা পড়ি তাহলে কি হবে ? পিতা বললেন যদি সময় পাও তাহলে অবশ্যই পড়বে । আরো বলেন যে কেউ এই কাসিদা নিয়মিত পড়লে মহান আল্লাহ সুবহানাহু তাকে কুষ্ঠ রোগ হতে মুক্ত রাখবেন আর স্বয়ং কোষ্ঠরোগী পাঠ করলে আরোগ্য লাভ করবে ।
13/05/2026
#পাঠক পর্ব : ৩০ 📿 🪔
গ্রন্থ : “ কেবরিতে আহমর “ [ লেখক : হযরত শাহ্ নূরী (কু:সি:আ:) ]
হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ) এর লিখিত গ্রন্থ “ কেবরিতে আহমর “ থেকে গুরুত্বপূর্ণ তথ্য
একদিন হযরত বাঘু দেওয়ান (রা:) এর একনিষ্ঠ খলিফা হযরত শাহ্নূরী (কুঃসিঃআঃ) হযরতকে প্রশ্ন করেছিলেন “ এ পার্থিব জগতে আল্লাহকে দেখা কি সম্ভব ? তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ, এ দুনিয়ায় আল্লাহকে দেখা সম্ভব । অসম্ভব নয় । কেননা আল্লাহ তায়ালার জাত আমাদের অস্তিত্তের বাইরে । কাল্পনিক অস্তিত্ত ছাড়া আমাদের অস্তিত্তের বাহিরে যা বাস্তবে আছে তাই দেখা সম্ভব ।
12/05/2026
#পাঠক পর্ব : ২৯
গ্রন্থ : " কেবরিতে আহমর " [ লেখক : হযরত শাহ্ নূরী (কু:সি:আ:)]
হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ) এর লিখিত গ্রন্থ “কেবরিতে আহমর “ থেকে গুরুত্বপূর্ণ তথ্য
★ একদিন হযরত শাহ্ নূরী (কুঃসিঃআঃ ) হযরত বাঘু দেওয়ান (কু:সি:আ:) এর খেদমতে আরজ করলেন “ আমার অধিক কান্না আসে । কোনো কোনো সময় কান্নার আওয়াজ শোনা যায় । “ হযরত বাঘু দেওয়ান (রাঃ) বললেন “ কান্নার আবস্থা তো ভালই , মহান আল্লাহ তায়ালা কান্না থেকে মুক্ত রাখবেন । “ হযরত শাহ্ নূরী (রহ:) এর মতে
“ যদি কেউ দুনিয়ার মসিবতে কান্না করে তবে তা অবৈধ । সম্ভবত হযরত আমার কান্নাকে অদৃশ্য জগতের গোপন ভেদ প্রকাশ হয়ে যাওয়ার আশংকায় অপছন্দ করেছেন । যেহেতু সাধনার পথের সূচনায় যারা আছেন, তাদের গোপন ও অদৃশ্য থাকাই বাঞ্ছণীয় ।
★ হযরত বাঘু দেওয়ান (রহ:) বলেন, “ ক্ষুধার সময় জীবন বাঁচানোর জন্য খাওয়া ফরয । যদি ইবাদত ও আল্লাহ তায়ালার আনুগত্যের জন্য অধিক খায় তাহলে সুন্নত । “
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Moghbazar, Nayatola Shahnoori Lane
Dhaka
1217