Learn English With Shamiul Sir

Learn English With Shamiul Sir

Share

Learn English From Home.and start a life changing Event Today.

02/08/2025

Difference between borrow and lend

Borrow= কারো কাছে থেকে ধার নেওয়া এই শর্তে যে পরবর্তীতে তা ফেরত দিবো/When we get something from someone with an intention to give it later

Example:I borrowed a pen from my friend

Lend:When we give something to someone with the idea of getting back it later/কাওকে কোন কিছু ধার দেওয়া

Example:I lent a pen to my friend

Written by:Shamiul islam

01/08/2025

Very hungry=Ravenous
Very small=Minuscule

01/08/2025

Thrill seeker-Someone who likes exciting activities
Like, Skydiving

01/08/2025

What's the difference between Breath and Breathe

Breath-Noun হিসাবে কাজ করে
Take a breath
Hold your breath
breathe=verb হিসাবে কাজ করে
Breathe in and breathe Out

Written by :Shamiul islam

Photos from Learn English With Shamiul Sir's post 02/07/2025

বিভক্তির মাধ্যমে Preposition শিখি

Class Note By Naymul Islam

Class Conducted by
Shamiul islam
Ex Student Of DU
Teacher,Dhaka Cantonment board school

21/03/2025

"Prefer" এবং "Would rather" দুটিই পছন্দ (preference) বোঝাতে ব্যবহার করা হয়, তবে তাদের গঠন ও ব্যবহার কিছুটা ভিন্ন।

১. "Prefer" এর ব্যবহার:

"Prefer" সাধারণত কোনো কিছু অন্য কিছুর তুলনায় বেশি পছন্দ করা বোঝাতে ব্যবহৃত হয়।

গঠন:

Prefer + noun + to + noun

I prefer tea to coffee.
(আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি।)

Prefer + verb + ing + to + verb + ing

She prefers reading to watching TV.
(সে টিভি দেখার চেয়ে পড়তে বেশি পছন্দ করে।)

২. "Would rather" এর ব্যবহার:

"Would rather" কথোপকথনে বেশি ব্যবহৃত হয় এবং এটি কোনো নির্দিষ্ট মুহূর্তে বা পরিস্থিতিতে পছন্দ প্রকাশ করতে ব্যবহৃত হয়।

গঠন:

Would rather + base verb (মূল ক্রিয়া)

I would rather drink tea.
(আমি চা পান করতে বেশি পছন্দ করব।)

Would rather + verb + than + verb

She would rather stay home than go outside.
(সে বাইরে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতে পছন্দ করবে।)

"Would rather" এর বিশেষ ব্যবহার:

"Would rather + subject + past tense" – যখন অন্য কাউকে কিছু করতে বলা হয় (Subjunctive mood)।

I would rather you went home now.
(আমি চাই তুমি এখন বাড়ি যাও।)

He would rather she didn’t call him.
(সে চায় না যে মেয়েটি তাকে ফোন করুক।)

---

21/03/2025

"Ought to" একটি modal verb, যা সাধারণত নৈতিক দায়িত্ব, বাধ্যবাধকতা, পরামর্শ বা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়। এটি "should" এর কাছাকাছি অর্থ বহন করে, তবে কিছুটা বেশি জোরালো বা আনুষ্ঠানিক শোনায়।

"Ought to" এর ব্যবহার:

1. নৈতিক দায়িত্ব বা কর্তব্য বোঝাতে:

You ought to help the poor.
তোমার দরিদ্রদের সাহায্য করা উচিত।

We ought to respect our elders.
আমাদের বড়দের সম্মান করা উচিত।

2. পরামর্শ দিতে:

You ought to see a doctor.
তোমার ডাক্তার দেখানো উচিত।

He ought to study harder.
তার আরও বেশি পড়াশোনা করা উচিত।

3. সম্ভাবনা বোঝাতে:

She ought to be at home by now.
এখন পর্যন্ত তার বাড়িতে থাকার কথা।

The weather ought to be fine tomorrow.
আগামীকাল আবহাওয়া ভালো থাকার কথা।

4. নৈতিক বাধ্যবাধকতা বা আইনি দায়িত্ব বোঝাতে:

People ought to obey the law.
মানুষের আইন মেনে চলা উচিত।

Employers ought to pay their workers on time.
নিয়োগকর্তাদের তাদের কর্মীদের সময়মতো বেতন দেওয়া উচিত।

"Ought to" ব্যবহারের নিয়ম:

"Ought to" এর পর সর্বদা base form of verb (মূল ক্রিয়া) বসে।

এটি সব সময় "to" এর সাথে ব্যবহৃত হয়, যেমন: "ought to go", "ought to study" ইত্যাদি।

প্রশ্ন করতে বা নাকচ করতে "ought" কে প্রথমে এনে বাক্য গঠন করা যায়, যেমন:

Ought we to help them? (আমাদের কি তাদের সাহায্য করা উচিত?)

You ought not to smoke. (তোমার ধূমপান করা উচিত নয়।)

"Should" এবং "Ought to" প্রায় একই রকম হলেও, "Ought to" কিছুটা বেশি আনুষ্ঠানিক ও জোরালো বোঝায়।

Photos from Learn English With Shamiul Sir's post 21/03/2025

সন Confusion Topic নিয়ে ধাপে ধাপে পোস্ট করা হবে ইন শা আল্লাহ
Stay Tuned In this page

21/03/2025

এডভান্সড ইংরেজির আদ্যোপান্ত জানতে Wren And Martin এর বই অনবদ্য

21/03/2025

Meaning Of determiners

The Few=সামান্য কিন্ত সবটুকু

I want to spend the few days of my holidays
আমি আমার ছুটির দিনের সবটুকু সময় কাটাতে চাই

A Few= কিছু-পজিটিভ অর্থ
I have a few friends
আমার কিছু বন্ধু আছে

few= নেই বললেই চলে- Negative meaning -Countable এর পূর্বে বসে
I have Few Friends
আমার বন্ধু নেই বললেই চলে

a little=কিছু-UnCountable এর পূর্বে বসে
i need a little sugar
আমার কিছু চিনি দরকার

Little = নেই বললেই চলে
There is little water in the glass

গ্লাসে পানি নেই বললেই চলে

Written by:Shamiul Islam

21/03/2025

Use of Dangling modifier

Walking On the street
1. I saw a bird
2.the bird was seen by me
Ans:2.
গ্রামার গত ভাবে দুইটা বাক্যের অর্থের কোন ভুল নেই।কিন্ত Modifying( বিশেষায়িত কর্তার ভুল আছে।খেয়াল করে দেখুন
Walking এই হাটার কাজ টা কে করে?

অবশ্যই ব্যক্তি করে। পাখি না।তাই বাক্যের Subject হিসাবে i(ব্যক্তি) কেই রাখতে হবে

Teaching diligently,students learned a lot of Things (Wrong Sentence)

কারণ Teaching এর কাজ টা স্টুডেন্টস করে না।তাই Subject হিসাবে Students কে রাখা যাবে না

Teaching diligently, A Teacher teaches many things to his students √ right sentence

Written by:Shamiul Islam

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka