ভূগোল ও পরিবেশ বিভাগ, সাভার সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ভূগোল ও পরিবেশ বিভাগ, সাভার সরকারি কলেজ

ভূগোল ও পরিবেশ বিভাগ, সাভার সরকারি কলেজ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভূগোল ও পরিবেশ বিভাগ, সাভার সরকারি কলেজ, Education, Dhaka.

মাস্টার্স ভর্তি প্রক্রিয়া
22/06/2025

মাস্টার্স ভর্তি প্রক্রিয়া

19/07/2023
মাস্টার্স ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি:সাভার সরকারি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রম শুরু হ...
02/10/2022

মাস্টার্স ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি:

সাভার সরকারি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী মেধাতালিকায় নির্বাচিতদের ভর্তি কার্যক্রম চলবে ০২/১০/২০২২ থেকে ১১/১০/২০২২ তারিখ পর্যন্ত।

স্বাগত জানাচ্ছি ভর্তিচ্ছু সকলকে।

সাভার সরকারি কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স(নিয়মিত) ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা নিচে দেওয়া হলো:
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে NU ভর্তি ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
২. NU ভর্তি ফরম (কলেজ কপি), ৪ কপি রঙিন ফটো, এসএসসি, এইচএসসি ও সম্মান এর নম্বরপত্র এবং সার্টিফিকেটের ফটোকপি সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে (জমা দেওয়ার আগে ১ সেট ফটোকপি করে নিজের কাছে রেখে দিতে হবে)।
৩. সকল কাগজপত্র ও NU ভর্তি ফরম এক কপি জমা দিয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে ২০০/- (দুইশত) টাকা ফরম মূল্য পরিশোধ করে কলেজের ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
৪. প্রদত্ত সকল তথ্য ও কাগজপত্রাদি যাচাই শেষে সঠিক থাকলে পেমেন্ট করার জন্য শিক্ষার্থীদেরকে কলেজ থেকে এসএমএস এর মাধ্যমে তাৎক্ষণিক ID ও Password সরবরাহ করা হবে।
৫. SMS এর মাধ্যমে প্রাপ্ত ID ও Password ব্যবহার করে www.savargc.gov.bd থেকে অনলাইনে পেমেন্ট করতে হবে ।
৬. পেমেন্ট করার পর অনলাইন মানি রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট করতে হবে
৭. মানি রিসিপ্টের এক অংশ নিজের কাছে রাখতে হবে, অন্য দুই অংশ কলেজ ভর্তি ফরম (মূলকপি), NU ভর্তি ফরম (কলেজ কপি), এসএসসি, এইচএসসি ও সম্মান শ্রেণির নম্বরপত্র এবং সার্টিফিকেটের ফটোকপিসহ (২ সেট ফটোকপি) সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

সকল কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট বিভাগ শিক্ষার্থীর ক্লাস রোল কলেজ ভর্তি ফরমে লিখে জমা রাখবে এবং সংশ্লিষ্ট বিভাগ মানি রিসিপ্টে শিক্ষার্থীর ক্লাস রোল উল্লে্খ্য করে দিবে।

ভর্তির জন্য পেমেন্ট করার ধাপ সমূহ:
ধাপ-১: www.savargc.gov.bd ক্লিক করতে হবে।
ধাপ-২: PAYMENT ক্লিক করতে হবে।
ধাপ-৩: PAYMENT MASTER'S FINALYEAR ক্লিক করতে হবে।
ধাপ-৪: SMS এর মাধ্যমে প্রাপ্ত ID ও Password দিয়ে Login করতে হবে।
ধাপ-৫: Pay Now ক্লিক করতে হবে।
ধাপ-৬: Payment Method নির্বাচন করে যেকোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করতে হবে।
ধাপ-৭: Money Receipt ক্লিক করে, মানি রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

বিভিন্ন বিভাগে ১২ (বারো) মাসের বেতনসহ মাস্টার্সের ভর্তি ফি নিচে দেওয়া হলো।

১. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি , ইসলাম শিক্ষা , রাষ্ট্রবিজ্ঞান , সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং , হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগের ভর্তি ফি ৫৬৩৫/- টাকা
২. ভূগোল ও পরিবেশ এবং প্রাণিবিদ্যা বিভাগের ভর্তি ফি ৫৮৮৫/- টাকা

উল্লেখ্য, শুক্রবার ও শনিবার কলেজ ভর্তি ফরম বিতরণ বন্ধ থাকবে। কিন্তু কেউ আগে কলেজ ভর্তি ফরম সংগ্রহ করে থাকলে শুক্রবার ও শনিবার অনলাইনে ফি জমা দিতে পারবে।
শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৯.০০টা থেকে বিকেল ৩.০০টা পর্যন্ত কলেজ ভর্তি ফরম বিতরণ চলবে।

অনেক অনেক ধন্যবাদ।

[প্রয়োজনীয় সর্বশেষ তথ্য পেতে কলেজের অফিসিয়াল পেইজে লাইক দিয়ে সক্রিয় থাকুন]

অধ্যক্ষ

Integrated with Mobile Apps, Hardware & API connectivity, Student or Parents Portal, which taking care of Academic and Administrative activities on an institution.

ডিগ্রি ১ম বর্ষ 'ভর্তি আবেদন ফি' অনলাইনে জমা দেওয়া প্রসঙ্গে:সাভার সরকারি কলেজে (কোড:6401) ডিগ্রি ১ম বর্ষে (শিক্ষাবর্ষ:২...
02/10/2022

ডিগ্রি ১ম বর্ষ 'ভর্তি আবেদন ফি' অনলাইনে জমা দেওয়া প্রসঙ্গে:

সাভার সরকারি কলেজে (কোড:6401) ডিগ্রি ১ম বর্ষে (শিক্ষাবর্ষ:২০২১-২০২২) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বিভাগে ভর্তির প্রাথমিক আবেদন কার্যক্রম ১৮/০৯/২০২২ তারিখ থেকে শুরু হয়েছে যা ১১/১০/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

ভর্তির আবেদন ফি নিচের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেওয়া যাবে।

[উল্লেখ্য, ফি জমাদানের আগে NU এর website এ গিয়ে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে।]

ধাপ-১: www.savargc.gov.bd (ক্লিক করতে হবে)
ধাপ-২: PAYMENT (ক্লিক করতে হবে)
ধাপ-৩:Payment Degree 1st Year (ক্লিক করতে হবে)
ধাপ-৪: Apply (ক্লিক করতে হবে)
ধাপ-৫: Admission fee form পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে ( প্রাপ্ত Application ID ও Password সংরক্ষন করতে হবে )
ধাপ-৬: Application ID ও Password দিয়ে লগইন করতে হবে ।
ধাপ-৭ : পেমেন্ট অপশনে গিয়ে যেকোনো মোবাইল ব্যাংকিং প্লাটফরম থেকে অনলাইনে ২৫০/- টাকা জমা দিতে হবে (টাকা জমা দেওয়ার এসএমএস মোবাইলে পাওয়া যাবে)।
ধাপ-৮: প্রদর্শিত অপশন থেকে মানি রিসিপ্ট ও পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্টকপি সংরক্ষণ করতে হবে।
উপরের ধাপগুলো অনুসরণ করলে এখানেই ভর্তি আবেদন ফি জমা দেওয়া শেষ হবে।

কয়েকদিনের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদন নিশ্চয়ন এসএমএস পাওয়া যাবে।

কলেজের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন ফি ২৫০/- টাকা জমা না দিলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের নিশ্চয়নের এসএমএস পাওয়া যাবে না এবং আবেদন সম্পূর্ণ হবে না।
আপাতত, মানি রিসিপ্ট ও পূরণকৃত ফরম কোথাও জমা দিতে হবে না। ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচিত হলে এগুলোর প্রয়োজন হবে।

প্রসঙ্গত, সাভার সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষ কোর্সভিত্তিক আসনসংখ্যা নিচে দেওয়া হলো:
১.বিএ(পাস)-১০০
২.বিএসএস(পাস)-১৫০
৩.বিবিএস(পাস)-২০০
৪.বিএসসি(পাস)-৫০

অনেক অনেক ধন্যবাদ।

[প্রয়োজনীয় সর্বশেষ তথ্য পেতে কলেজের অফিসিয়াল পেইজে লাইক দিয়ে সক্রিয় থাকুন]

অধ্যক্ষ

Integrated with Mobile Apps, Hardware & API connectivity, Student or Parents Portal, which taking care of Academic and Administrative activities on an institution.

27/04/2022
28/01/2022

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মো.আমিনুর রহমান দেওয়ানের বাবা আজ ভোরে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

20/12/2021

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভূগোল ও পরিবেশ বিভাগ, সাভার সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category