Bangladesh Institute of Research & Education

Bangladesh Institute of Research & Education

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Institute of Research & Education, Education, Dhaka.

Bangladesh Institute of Research and Education (BIRE) is an organization that is striving for conducting research, disseminating research, organizing intellectual events and training young intellectuals and building human resources.

19/06/2026
19/06/2026

১২ই জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান' শীর্ষক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড এডুকেশনের নির্বাহী পরিচালক জহির উদদীন।

19/06/2026

সুধী, আমরা গবেষণায় অবদান রাখতে ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা রাজনৈতিকভাবে কোন মতাদর্শকে প্রমোট করি না। তবে বিশ্বাস করি আমাদের বুদ্ধিবৃত্তিক কার্যক্রম ধর্মবর্ণ নির্বিশেষে জনগণের কল্যাণে কাজে লাগবে।

আমরা নানা মতের নানা পথের মানুষের সাথে অতীতে কাজ করেছি এবং ভবিষ্যতে কাজ করতে চাই। তবে আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে আমাদের ব্যক্তির মতামত নিয়ে আলাপে সময় ব্যয় করা উচিত। আমাদের কোন বক্তার কোন মত আপনার পছন্দ নাও হতে পারে। তথ্য ও যুক্তি দিয়ে মর্যাদাপূর্ণ ভাষায় বিরোধিতা করুন। অনুগ্রহ করে খারাপ ভাষায় মর্যাদা হানিকরভাবে কাউকে সমালোচনা করবেন না।

ব্যক্তি হিসেবে আমরা কেউ সীমাবদ্ধতার ঊর্ধ্বে নয়। আমাদের উচিত নিজেদের চরিত্রহনন না করে পরস্পরকে আরও ভাল মানুষ, আরও ভাল গবেষক ও আরও ভাল নাগরিক হয়ে উঠতে সাহায্য করা। তাই না?

আমাদের এই সংগঠন মর্যাদাপূর্ণ ভাষায় করা যেকোন বিরুদ্ধ মতকে প্রমোট করবে এমনকি তা যদি আমাদের বিরোধিতা করেও হয়। কিন্তু ব্যক্তিকে বকাবাজি করে করা কোন মন্তব্য আমরা প্রমোট করব না।

আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। চলুন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ এবং একটি সুন্দর পৃথিবী নির্মাণ করি।

18/06/2026

যার সুন্দর সঞ্চালনায় 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান' শীর্ষক অনুষ্ঠানটি সপ্রাণ হয়ে উঠেছিল তিনি নাবিলা ফারহিন। তিনি আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জেষ্ঠ্য প্রভাষক।

17/06/2026

'ইতিহাসের পথ, পদ্ধতি ও উপকরণ' শীর্ষক আমাদের নতুন সিরিজের প্রথম পর্ব 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান'-এ রিচার্ড ইটনের The Rise of Islam and the Bengal Frontier গ্রন্থের বাংলা অনুবাদক ফিরোজ আহমেদ বইটির তাত্ত্বিক গুরুত্ব, অনুবাদের প্রাসঙ্গিকতা এবং এর মূল যুক্তিগুলোর পক্ষে সুসংহত বক্তব্য উপস্থাপন করেন। তিনি যুক্তি দেন যে বাংলায় ইসলামের ইতিহাসকে কেবল বিজয়, বলপ্রয়োগ বা সামাজিক মুক্তির একমাত্রিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি সম্প্রসারণ, পরিবেশগত রূপান্তর, অর্থনৈতিক পরিবর্তন এবং সাংস্কৃতিক অভিযোজনের দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার আলোকে পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি ইটনের গবেষণার বিস্তৃত দালিলিক ভিত্তি, বিশেষত পূর্ব বাংলার ভূমিদান-সংক্রান্ত নথিপত্রের গুরুত্ব তুলে ধরে দেখান যে বাংলায় ইসলামের বিস্তার ছিল সমাজ, অর্থনীতি, পরিবেশ ও সংস্কৃতির পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল; যার প্রতিফলন পাওয়া যায় বাংলার স্থাপত্য, জনবসতি এবং ঐতিহাসিক স্মৃতির নানা স্তরে।

ফিরোজ আহমেদের বক্তৃতা শুনতে ক্লিক করুন এই লিংক: https://www.youtube.com/watch?v=hDGjW61nM7o

16/06/2026

'ইতিহাসের পথ, পদ্ধতি ও উপকরণ' শীর্ষক আমাদের নতুন সিরিজের প্রথম পর্ব 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান'-এ অধ্যাপক সালিমুল্লাহ খান রিচার্ড ইটনের The Rise of Islam and the Bengal Frontier গ্রন্থের একটি তীক্ষ্ণ ও মৌলিক সমালোচনা উপস্থাপন করেন। তিনি ইটনের ‘ফ্রন্টিয়ার’ ধারণা, পরিবেশগত ব্যাখ্যা এবং ‘ইসলামাইজেশন’ পরিভাষার সমালোচনা করে যুক্তি দেন যে বাংলায় ইসলামের ইতিহাসকে কেবল কৃষি সম্প্রসারণ, ভূগোল বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার আলোকে ব্যাখ্যা করা যায় না; বরং এর সঙ্গে জড়িত রয়েছে দীর্ঘকালীন সামুদ্রিক যোগাযোগ, আধ্যাত্মিক ঐতিহ্য এবং সামাজিক মুক্তির বহুমাত্রিক ইতিহাস। একই সঙ্গে তিনি ইটনের ব্যাখ্যার মধ্যে প্রাচ্যবাদী ও পশ্চিমাকেন্দ্রিক ইতিহাসচর্চার সীমাবদ্ধতা চিহ্নিত করে বাংলায় ইসলামের উত্থান বিষয়ে বিকল্প পাঠের সম্ভাবনা উন্মোচন করেন।

অধ্যাপক সালিমুল্লাহ খানের বক্তৃতা শুনতে ক্লিক করুন এই লিংক: https://www.youtube.com/watch?v=vKIAY-mM06w

15/06/2026

'ইতিহাসের পথ, পদ্ধতি ও উপকরণ' শীর্ষক আমাদের নতুন সিরিজের প্রথম পর্ব 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান'-এ লেখক ও গবেষক তাহমিদাল জামি রিচার্ড ইটনের বহুল আলোচিত গ্রন্থ The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760-এর তাত্ত্বিক ভিত্তি, জনপরিসরে এর গ্রহণ-বিকৃতি এবং বিভিন্ন একাডেমিক সমালোচনা বিশ্লেষণ করেন। তিনি দেখান যে বাংলায় ইসলামের বিস্তারকে কেবল পরিবেশগত ও সামাজিক প্রক্রিয়ার আলোকে ব্যাখ্যা করলে ধর্মান্তরের আধ্যাত্মিক অভিজ্ঞতা, সামাজিক মুক্তির আকাঙ্ক্ষা এবং স্থানীয় সুফি-সাহিত্য ও লোক ঐতিহ্যের মতো গুরুত্বপূর্ণ দিকগুলো আড়ালে থেকে যায়। ফলে এ বিষয়ে আরও গভীর ও বহুমাত্রিক গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি মনে করেন।

তাহমিদাল জামির বক্তৃতা শুনতে ক্লিক করুন এই লিংক: https://youtu.be/S0qcWazlNMc

14/06/2026

'ইতিহাসের পথ, পদ্ধতি ও উপকরণ' শীর্ষক আমাদের নতুন সিরিজের প্রথম পর্ব 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান' শিরোনামের আলাপে চিন্তক, শিল্পী ও সংগঠক অরূপ রাহী শাহাব আহমেদের 'হোয়াট ইজ ইসলাম' বইয়ের আলোকে রিচার্ড ইটনের রাইজ অব ইসলাম এন্ড বেঙ্গল ফ্রন্টিয়ার, ১২০৪-১৭৬০ বইয়ের ক্রিটিক করেন।

অরূপ রাহীর বক্তৃতা শুনতে ক্লিক করুন এই লিংক: https://youtu.be/i7yt--2CPKU

Photos from Bangladesh Institute of Research & Education's post 13/06/2026

গতকালকের 'রিচার্ড ইটনের ইতিহাসতত্ত্বে বাংলায় ইসলামের উত্থান' শীর্ষক অনুষ্ঠানে বক্তা অধ্যাপক সলিমুল্লাহ খান, ফিরোজ আহমেদ, অরূপ রাহী এবং তাহমিদাল জামিকে ফুল দিয়ে বরণ করেন নেন আমাদের স্বেচ্ছাসেবক নাবিলা, সানি, রিফাত এবং সাবা।

ছবি তুলেছেন সাদিয়া ও সাবা।

12/06/2026

হল প্রস্তুত। আপনাদের অপেক্ষায়। আপনি আসছেন তো?

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka