Dhaka University Admission Help 2025

Dhaka University Admission Help 2025 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka University Admission Help 2025, Educational consultant, Dhaka University, Dhaka.

16/02/2022
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনঃচ ইউনিট- ৩১ জুলাইক ইউনিট- ৬ আগষ্টখ ইউনিট -৭ আগষ্ট গ ইউনিট -১৩ আগষ্টঘ ...
29/04/2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনঃ

চ ইউনিট- ৩১ জুলাই
ক ইউনিট- ৬ আগষ্ট
খ ইউনিট -৭ আগষ্ট
গ ইউনিট -১৩ আগষ্ট
ঘ ইউনিট - ১৪ আগষ্ট

20/02/2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৮ মার্চ ২০২১ সোমবার বিকাল ৪:০০টা থেকে শুরু হবে এবং ৩১ মার্চ ২০২১ বুধবার রাত ১১:৫৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ০১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার রাত ১১:৫৯টা পর্যন্ত।

১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে ২০২১ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে ২০২১ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২১ বৃহস্পতিবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ২০২১ শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ০৫ জুন ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫), ‘খ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), ‘গ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ ( আলাদাভাবে ৩.৫), ‘ঘ’ ইউনিটের জন্য মানবিক শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) ও বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫) এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

20/11/2020

হেল্লো 😀
চলো আজকে জেনে নেই অভ্যান্তরিণ শক্তি কাকে বলে?😀

কোন বস্তুর কণিকাসমূহের (অণু, পরমাণু) স্পন্দন গতি, আবর্তন গতি, রৈখিক গতি এবং এদের মধ্যে ক্রিয়াশিল বিভিন্ন প্রকার বলের দরুন উদ্ভূত সৃষ্ট মোট যে শক্তি বস্তুর মধ্যে নিহিত থাকে এবং যে শক্তিকে কাজে ও অন্যান্য শক্তিতে রুপান্তরিত করা যায়, তাকে ঐ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলে।😛

বাস্তবে কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিমাপ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের পরিমাপ করা অপেক্ষা বেশি কঠিন।তাই আমরা বস্তুর অভ্যন্তরীণ শক্তি পরিমাপের পরিবর্তে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসেব করি। কোন বস্তুতে প্রদত্ত যে পরিমাণ তাপ বস্তুর মধ্যে নিহিত থেকে বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায়, সে পরিমাণ তাপশক্তিকে ঐ বস্তুর অন্তঃস্থ বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে ΔU দ্বারা প্রকাশ করা হয়।

এবং এখান থেকেই থারমোডিনামিক্সে প্রথন সূত্র আসে,

ΔU = ΔQ - ΔW
😀






যেকোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাও অথবা প্রশ্ন করো আমাদের গ্রুপে😀 Dhaka University Admission Help 2021

09/11/2020

Study In Smart Way
কিছু স্টুডেন্ট আছে যারা দেশের সব জায়গায় চান্স পায়। তাদের সংখ্যা কিছু... চেষ্টা করলে তুমি অবশ্যই সেই কিছুদের মধ্যে অবশ্যই যেতে পারবে।

কিন্ত সেই ইচ্ছা বা ধৈর্য কোনটাই যদি তোমার না থাকে তাহলে এই লেখাটি তোমার জন্য💁‍♀️💁‍♂️

প্রথমেই টার্গেট করতে হবে কোথায় পড়তে চাও?
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নাকি সাধারন বিশ্ববিদ্যালয় নাকি কৃষি বিশ্ববিদ্যালয় নাকি মেডিকেল? নাকি অন্যকিছু? এটা আগে ঠিক করো।

ঠিক করার আগে অবশ্যই তোমার HSC এর রেজাল্ট মাথায় রাখতে হবে। তুমি যদি এমন রেজাল্টধারী হও যে রেজাল্ট দিয়ে তোমার কাংখিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাই দেয়া সম্ভব নয় তাহলে সেই বিশ্ববিদ্যালয় টার্গেট করে কিন্ত লাভ নেই।

তাহলে কমেন্ট করে জানিয়ে দেও কোন বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট? 😃

আচ্ছা টার্গেট সেট হলো। এবার প্রিপারেশনের পালা। তুমি প্রিপারেশন নিবে তোমার বিশ্ববিদ্যালয় যেরকম প্রশ্ন করে ঠিক সেরকম। কিভাবে বুঝবে বিশ্ববিদ্যালয় কিভাবে প্রশ্ন করে? 💁‍♂️

এর সবচেয়ে সহজ উপায় বিগত বছরের প্রশ্ন সলভ করা😃 হ্যাঁ... তাহলে তোমার কাংখিত বিশ্ববিদ্যালয়ের বিগত ৩ বছরের প্রশ্ন অন্তত সলভ করে ফেলো। কিচ্ছু পারতে হবে না... পারলে ভাববা এগিয়ে আছো তুমি😃 না পারলে হতাশ হবার কিচ্ছু নেই😉 একটু দৌড় দিলেই এগিয়ে যাবা তুমিও অন্যদের মত😁

এখন বিগত বছরের প্রশ্ন দেখে নিশ্চয়ই তোমার ধারনা হয়ে গেছে যে তোমার কাংখিত বিশ্ববিদ্যালয় কি রকম প্রশ্ন করে?😄

কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমনঃ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো তারা অনেক বড় প্রশ্ন করে। সময়ও দেয় সেরকমই। তাই তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হয় তোমার উচিত এমসিকিউতে খুব সময় না দিয়ে বড় প্রশ্নগুলো সলভ করা।

আবার সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে MCQ এক্সাম নেয় তাতে সাধারণত গড়ে সময় পাওয়া যায় 45 সেকেন্ড। তাই তারা এমন প্রশ্নই সেট করবে যা ৪৫-৫০ সেকেন্ডে এন্সার করে ফেলা যায়। সেক্ষেত্রেতো তোমার বড় বড় টাইম কিলার প্রশ্ন সলভের প্রয়োজন নেই তাই না?

হ্যাঁ এভাবে বুঝে শুনে ঝোক বুঝে কোপ মারতে পারলে তোমার চান্স হবেই... 😀
বেস্ট অফ লাক😛

04/11/2020

ভরকেন্দ্র আর ভারকেন্দ্র: দুইটা শব্দই যদিও প্রায় একরকম শোনায়, তবে দুইটার সংজ্ঞা একবারেই ভিন্ন। আসুন, আজ আমরা এই দুইটির মধ্যে পার্থক্য জেনে নেই:
ভরকেন্দ্র: কোনো বস্তুর সমগ্র "ভর" যেই কাল্পনিক বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হয় সেটাই ওই বস্তুর ভরকেন্দ্র।
ভারকেন্দ্র: কোনো বস্তুর সমগ্র "ওজন" যেই কাল্পনিক বিন্দুতে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হয় সেটাই ওই বস্তুর ভারকেন্দ্র।



Address

Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka University Admission Help 2025 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share