18/04/2023
#কবিরা গুনাহের তালিকা #
(এটি ছাপিয়ে আপনার ঘরে বা প্রতিষ্ঠানে টানিয়ে রাখতে পারেন)
হাফেজ শামসুদ্দিন যাহাবি রহ.(৬৭৩-৭৪৮হি.) এর 'আল-কাবায়ের' গ্রন্থে উল্লেখিত ৭০টি কবিরা গুনাহ:
১. শিরক ২. কতল ৩. জাদু করা ৪. নামাজ পরিত্যাগ করা ৫. যাকাত আদায় না করা ৬. রামাদানের রোজা না রাখা ৭. সমর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা ৮. মাতা পিতার অবাধ্য হওয়া ৯. জিনা-ব্যভিচার ১০. সমকামিতা ১১. সুদি লেনদেন ১২. এতিমের সম্পদ ভক্ষণ ১৩. আল্লাহ ও রাসুলের নামে মিথ্যাচার ১৪. জিহাদের ময়দান থেকে পলায়ন ১৫. আমানতের খেয়ানত ১৬. অহংকার ১৭. মিথ্যা সাক্ষ্য দেওয়া ১৮. মাদকদ্রব্য সেবন ১৯. জুয়া খেলা ২০. অপবাদ দেওয়া ২১. গনিমতের সম্পদ আত্মসাৎ ২২. ডাকাতি ২৩. মিথ্যা কসম খাওয়া ২৪. জুলুম ২৫. অন্যায় ভাবে রাজস্ব/চাঁদা আদায় ২৬. হারাম ভক্ষণ ২৭. আত্মহত্যা ২৮. মিথ্যা বলা ২৯. বিচারে পক্ষপাতিত্ব ৩০. ঘুষের আদান-প্রদান ৩১. নারী-পুরুষ পরস্পর সাদৃশ্য গ্রহণ ৩২. অশ্লীলতার সাপোর্ট দেওয়া ৩৩. টাকার বিনিময়ে হালালা ৩৪. প্রস্রাব থেকে সতর্ক না থাকা ৩৫. রিয়া বা লৌকিকতা ৩৬. পার্থিব উদ্দেশ্যে দীন শিখা ৩৭. ইলম গোপন করা ৩৮. দান করে খোটা দেওয়া ৩৯. মানুষের গোপন বিষয়ে জানার চেষ্টা করা ৪০. চোগলখুরি করা ৪১. মুসলমানকে লানত করা ৪২. ওয়াদা ভঙ্গ করা ৪৩. স্বামী স্ত্রী একে অপরের হক আদায় না করা ৪৪. প্রাণীর ছবি বা মূর্তি নির্মাণ করা ৪৫. দুঃখ কষ্টে মাতম করা ৪৬. অন্যায় ভাবে বিদ্রোহ করা ৪৬. দুর্বলের প্রতি অন্যায় আচরণ করা ৪৭. প্রতিবেশীদের হক আদায় না করা ৪৮. গালাগালি করা ৪৯. মানুষকে কষ্ট দেওয়া ৫০. পুরুষের জন্য টাখনুর নিচে পোশাক পরা ৫১. পুরুষেরা রেশমি কাপড় ও স্বর্ণ ব্যবহার করা ৫২. গোলাম মনিবের নিকট থেকে পলায়ন করা ৫৩. গাইরুল্লাহর নামে জবাই করা ৫৪ . পিতার পরিচয় গোপন করে অন্যকে পিতা আখ্যায়িত করা ৫৫. তর্ক বিতর্কে সত্যের বিরোধিতা ৫৬. অতিরিক্ত পানি অন্যকে ব্যবহার করতে না দেওয়া ৫৭. ওজনে কম দেওয়া ৫৮. আল্লাহর আযাবের ব্যাপারে নির্ভয় থাকা ৫৯. নেক বান্দাদের প্রতি শত্রুতা পোষণ করে ৬০. বিনা ওজরে জামাত ত্যাগ করা ৬১. জুমা ত্যাগ করা ৬২. শরীয়ত বিরোধী ওসিয়ত করা ৬৩. অপরকে ধোঁকা দেওয়া ৬৪. কোন মুসলমানের গোপন বিষয় প্রকাশ করা ৬৫. সাহাবায়ে কেরাম এর সমালোচনা করা ৬৬. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ৬৭. চুরি করা ৬৮. তাকদিরে অবিশ্বাস করা ৬৯. গণক ও জ্যোতিষীদের বিশ্বাস করা ৭০. দায়িত্ব পালনে অবহেলা করা।
সংকলন: শাহেদুর রহমান শিবলি