IELTS Aspirants of Bangladesh

IELTS Aspirants of Bangladesh If you are interested in learning English or preparing for IELTS, this group is exactly what you need

১) Dog’s Ear– বুকমার্ক হিসেবে বইয়ের পাতার ওপরের দিকের কোণাটা ভাঁজ করে রাখেন তো পড়তে পড়তে উঠে যাওয়ার আগে। ওটাকে Dog’s Ear...
16/06/2023

১) Dog’s Ear– বুকমার্ক হিসেবে বইয়ের পাতার ওপরের দিকের কোণাটা ভাঁজ করে রাখেন তো পড়তে পড়তে উঠে যাওয়ার আগে। ওটাকে Dog’s Ear বলে। কেন? আবার বলতে হবে, কিছু কিছু কুকুরের কানটা ঐভাবেই থাকে যে।
২)Librocubicularist (লিব্রোকুবিকুলারিস্ট) – যে ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে বই পড়ে।
৩)Epeolatry (এপিওলাট্রি) – এ হল গিয়ে শব্দের আরাধনা করা। শব্দের মধ্যে এক অসামান্য মাধুর্য, বাক্যে তার ব্যবহার মন কে যখন মুগ্ধ করে দেয়। ভাষাবিদ দের মধ্যে এই মোহ বিশেষ দেখা যায়।
৪)Logophile (লোগোফাইল) – যে ব্যক্তি শব্দের প্রতি মোহাবিষ্ট।
৫)Bibliosmia (বিব্লিওসমিয়া) – পুরনো বইয়ের গন্ধ
৬)Book bosomed (বুক বোসম্ড) – যে ব্যক্তি বই ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না।
৭)Omnilegent (অমনিলেজেন্ট) – যে বিষয়ের বাছ বিচার না করে সব ধরনের বই পড়ে।
৮)BallyCumber (ব্যালিকাম্বার) – অর্ধেক পড়া অবস্থায় যে সব বই রেখে আপনি উঠে যান,সেই সব বই কে BallyCumber বলে
৯)Tsundoku (সুন্দোকু) – জাপানীজ শব্দ। ইংরেজী প্রতিশব্দ নেই। এর অর্থ কেনার পর থেকে বই একবারের জন্য না খোলা।
১০)Princep (প্রিন্সেপ) -কোন বইয়ের প্রথম ছাপা কপিটিকে princep বলে।
১১)Sesquipedalian (সেস্কুইপিডালিয়ান) – যে শব্দে অনেকগুলি Syllable বা পদাংশ থাকে।যেমন- ses/qui/pe/da/li/an
১২)Colophon (কোলোফন) – বইয়ের শিরদাঁড়া, কিংবা প্রচ্ছদে প্রকাশকের যে প্রতীক চিহ্ন দেখা যায়
১৩) Biblioclasm (বিব্লিওক্লাসম) – ইচ্ছাকৃতভাবে বই নষ্ট করা।
১৪)fascile (ফ্যাসাইল) – খন্ড।প্রথম খন্ড,দ্বিতীয় খন্ড…ইত্যাদি।fascile হল কোন বই অনেকটা সময় ধরে যখন বিভিন্নখণ্ডে প্রকাশিত হয়-যেমন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অক্সফোর্ড ডিকশনারি।
১৫)Afficted (আফিক্টেড) – কোন গল্পের শেষটায় চরম মর্মান্তিক এবং সেটা পড়ার পর প্রবল কাঁদতে ইচ্ছে হলেও কাঁদতে না পারা,লোকে কি ভাববে এই অনুভূতিকে afficted বলে।
১৬)Bookklempt (বুকক্লেম্প্ট) – যখন কোন সিরিজের শেষ বইটা পড়ে ফেলেছেন।জানেন যে আর কোন খন্ড বেরোবে না।তবু এই সত্যি কে মেনে নেওয়ার জন্য প্রস্তুত নন আপনি।এই অনুভূতিকেই বুককলিম্পিত বলে।
১৭)Chaptigue (চ্যাপটিগ) – সারারাত জেগে বই পড়ার পরের দিন সকাল বেলা আপনার যে ভীষন ক্লান্তিবোধটা আসে, জানবেন ওই ক্লান্তিটাকে Chaptigue বলে।
১৮) Delitrium (ডেলিট্রিয়াম) – নতুন কেনা বইয়ের গন্ধে আপনার মনে যে ফুরফুরে ভাবটা ওটার নামই Delitrium।
১৯)Madgedy (ম্যাজেডি) – কোন দুঃখের গল্প বারবার পড়া এবং পড়তে পড়তে আবার যে আশা করা এবার নিশ্চয়ই শেষটা অন্য রকম হবে।
২০) Mehnertia (মেনারটিয়া) – কোন বই অনেকটা পড়ার পর থামিয়ে দিয়ে পুনরায় প্রথম থেকে পড়া শুরু করা।কারণ ততক্ষনে আপনি পড়তে পড়তে খেই হারিয়ে ফেলেছেন যে কি পড়ছেন।
২১)Rageammend (রেজামেন্ড) – যখন আপনি পছন্দের বইটা অন্যান্য বন্ধুদেরকে পড়ার জন্য সুপারিশ করবেন আর করার পরই শুনবেন যে তাদের সেটা আগেই পড়া হয়ে গেছে এবং মোটেও ভাল লাগেনি,তখন আপনার মনের যা অবস্থা হয়, সেটাই।
২২)Swapshame (স্বপশেম) - যখন একটা বই পড়ছেন।পড়তে পড়তে অন্য একটা বই যার শুরুটাও মনে ধরেছে।এখন বুঝতে পারছেন কোনটা আসলে পড়বেন। মনের এই অবস্থাটাই Swapshame

তথ্যসূত্র: ইন্টারনেট।

ঊচ্চ শিক্ষার্থের জন্য প্রয়োজনীয় কিছু এক্সামের ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত ফি এপ্রক্সিমেট পরিমান হিসেবে রাউন্ড ফিগার বাংলা...
10/06/2023

ঊচ্চ শিক্ষার্থের জন্য প্রয়োজনীয় কিছু এক্সামের ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত ফি এপ্রক্সিমেট পরিমান হিসেবে রাউন্ড ফিগার বাংলাদেশী টাকায় দেয়া হয়েছে। সামান্য উনিশ-বিশ হতে পারে।

বিভিন্ন এক্সাম ফী:
*IELTS (একাডেমিক) ফি: 20K
*TOEFL ফি: 21K
*GRE ফি: 23 K
*GMAT ফি: 30K

স্টুডেন্ট ভিসা ফী:
*USA visa and SEVIS ফি: 60K
*Canada visa ফি: 20K
*Australia visa ফি: 45K
* UK visa ফি: 48K
*Germany visa ফি: 9K
*South Korea visa ফি: 8K
*Japan visa ফি: FREE FOR BANGLADESHIS!!

দেশের বাইরে পড়তে যাবার পুর্ব প্রস্ততি হিসেবে ছাত্রাবস্থায় টাকা জমানো উচিত। প্রয়োজনের সময় কাজে লাগবে।

Good morning aspirants!
10/06/2023

Good morning aspirants!

Good morning
08/05/2023

Good morning

16/04/2023
In this Ramadan, give your full attention to rebuild yourself as the best  version  of you. Wishing everyone a happy and...
24/03/2023

In this Ramadan, give your full attention to rebuild yourself as the best version of you. Wishing everyone a happy and prosperous Ramadan. Ramadanul Mubarak

04/03/2023

ইমেইলে চাকরীর আবেদন এবং Resume/CV দেয়ার ক্ষেত্রে যেই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেনঃ

১- বেশ কিছু সিভি পাই যেটা আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে তা হল অনেকেই সিভিটা গুগল ড্রাইভে রেখে ড্রাইভ থেকে মেইলে শেয়ার করেন আবার ড্রাইভের পারমিশনটাও দিয়ে রাখেন না।

একজন রিক্রুটারের কিন্তু এত সময় নেই যে আপনার সিভিটা দেখার জন্য উনি ড্রাইভে এক্সেস রিকুয়েস্ট পাঠাবে, আপনি কবে সেটা এক্সেপ্ট করবেন সেই অপেক্ষায় থাকবে, আবার আপনি এক্সেপ্ট করলে এসে আপনার সিভি দেখবে।

এছাড়া ড্রাইভে এক্সেস করার জন্য জিমেইল একাউন্ট লগিন করাও লাগে। আপনার সিভি দেখার জন্য এত প্যারা অবশ্যই কোন রিক্রুটার নিবে না, সিম্পলি বাদ দিয়ে পরেরটা দেখবে।

২- অনেকেই মেইলের বডি বা কভার লেটারে "Dear HR Manager" বা এইরকম নির্দিষ্ট পজিশন উল্লেখ করে সম্বোধন করেন।

আপনি কিন্তু সিউর জানেন না যে এই রিক্রুটমেন্টটা নেতৃত্ব দিচ্ছেন যিনি তার পজিশন কি অথবা এই সিভিগুলো প্রাথমিক বাছাই কে করবে।

তাই এসব না লিখে "Dear Concerned", "To Whom It May Concern" বা "Dear Hiring Authority" এই ধরনের সম্বোধন লেখা ভালো; যেটা নির্দিষ্ট কোন পদ বা ব্যক্তিকে সরাসরি নির্দেশ করে না।

৩- সিভি অবশ্যই পিডিএফ ফর্ম্যাটে দিবেন। ওয়ার্ড ফাইলে দিলে সেটা ওপেন করার পর মাঝেমধ্যে খুবই বিশ্রী এবং বিরক্তিকর একটা অবস্থায় দেখায়।

৪- সিভির ফাইলটার নাম নিজের নামে লেখাই ভালো। অনেকে যেই পদে আবেদন করছেন ফাইলটা সেই নামে লিখেন, কেউ কেউ উলটাপালটা অক্ষর এবং হাবিজাবি দিয়ে সেভ করেন, এটাও করবেন না।

৫- বর্তমানে ওয়ার্ডে কাজ করলে সেখান থেকেই পিডিএফ বানানো যায় সহজেই; তারপরেও যদি কেউ না পেরে অনলাইনে ফাইল কনভার্ট করেন সেক্ষেত্রে "Nazmul- Converted", " Nazmul Ultimate, Final, Updated" এরকম কোন নাম হলে সেটা Rename করে দিবেন।

৬- আল্লাহর ওয়াস্তে নিজের আবেদনটা নিজের মেইল আইডি থেকেই কইরেন। মেইল আসে মেয়ের নামের আইডি থেকে ভিতরে সিভি থাকে আরেক ছেলের।

শুরুতেই দেখা গেল মেইল থেকেই নাম দেখে ছেলে/মেয়ে আলাদা ফোল্ডারে পাঠিয়ে দেয়া হল, পরে ছেলেদের ফোল্ডারে গিয়ে একজনের সিভি খুলে দেখা গেল উনি আরেক মেয়ের সিভি পাঠিয়েছে।

৭- ইমেইল আইডির নাম একটা, সিভির ফাইলটার নাম আরেকজনের নামে আর সিভি ওপেন করার পর দেখা গেল মূল নাম আরেকটা। এরকম অসামঞ্জস্যপূর্ণ কাজগুলো এড়িয়ে চলবেন।

৮- লেখার সময় বানানের ক্ষেত্রে অবশ্যই মনোযগী এবং সতর্ক থাকবেন।

৯- মেইলের সুন্দর এবং প্রাসঙ্গিক একটা সাবজেক্ট লিখতে ভুলেও ভুল করবেন না।

১০- সুন্দর করে মেইলের বডিতে কভার লেটার লিখে পাঠিয়ে দিলেন কিন্তু সিভিটাই এটাচ করা হয়নি! এই ভুলটা যেন ভুলেও না হয়; এটার কিন্তু কোনই সমাধান নেই।

এবং অবশ্যই আরেকটা কাজ করবেন না, যেটা হল এক জায়গায় আবেদন করা বা অন্য কাওকে সেন্ড করা মেইল/সিভি অন্য জায়গায় ফরওয়ার্ড করবেন না। প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য আলাদা করে মেইল লিখে সিভি সেন্ড করবেন।

সর্বোপরি প্রতিটি রিক্রুটারই চায় সিভি সর্টিং করার সময় সহজভাবে কম সময়ে বেশি সিভি বাছাই করতে; তাই সবসময় চেষ্টা করবেন সিভি, কভার লেটার, মেইল সবকিছুই এমনভাবে করতে যেন তার জন্য এক ঝলকেই একদম বেসিক যেই তথ্যগুলো প্রাথমিক বাছাইয়ে জরুরী সেগুলো দেখে বুঝতে সহজ হয়।

Good Luck! ❤

© Nazmul Hossain

সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা 🥰🥰🥰
14/02/2023

সবাইকে ফাল্গুনী শুভেচ্ছা 🥰🥰🥰

04/01/2023

ক্লাস 5 ইংলিশ মিডিয়াম।
ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ পড়ানোর জন্য টিচার লাগবে।
বাসাঃ শান্তিবাগ হাই স্কুল এর পাশে

অষ্ট্রেলিয়ার যত ফুল ফান্ডেড স্কলারশিপ 🌹🍁❤️1) Australia Awards ScholarshipsOfficial Scholarship Website:  http://www.dfat...
28/12/2022

অষ্ট্রেলিয়ার যত ফুল ফান্ডেড স্কলারশিপ 🌹🍁❤️

1) Australia Awards Scholarships

Official Scholarship Website: http://www.dfat.gov.au/people-to-people/australia-awards/Pages/australia-awards-scholarships.aspx

2) Destination Australia Scholarships

Website:

https://www.tafensw.edu.au/enrol/payment-funding/scholarships/destination-australia-scholarship #:~:text=Destination%20Australia%20Scholarships%20are%20funded,and%20studying%20in%20regional%20Australia.

3) Australia Research Training Program (RTP) Scholarships

Official Scholarship Website: https://www.education.gov.au/research-training-program

4) University of Sydney International Scholarships

Official Scholarship Website: https://sydney.edu.au/scholarships/e/university-sydney-international-scholarship.html

5) Macquarie University International Scholarships

Official Scholarship Website: https://www.mq.edu.au/study/why-study-here/scholarships/scholarships/details/vice-chancellors-international-scholarship

6) Griffith Remarkable Scholarships

Official Scholarship Website: https://www.griffith.edu.au/international/scholarships-finance/scholarships/griffith-remarkable-scholarship

7) University of Melbourne Graduate Research Scholarships

Official Scholarship Website: https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

8) Adelaide Global Excellence Scholarships for International Students

Official Scholarship Website: https://international.adelaide.edu.au/admissions/scholarships/global-academic-excellence-scholarship-2021-2025

9) UNSW International Scholarships

Official Scholarship Website: https://www.scholarships.unsw.edu.au/scholarships/id/1621/5524

10) Charles Darwin University Vice-Chancellor’s International High Achievers Scholarships

Official Scholarship Website: http://www.cdu.edu.au/international/future-students/scholarships

11) Flinders International Postgraduate Scholarships

Official Scholarship Website: http://www.flinders.edu.au/scholarships-system/index.cfm/scholarships/display/a731e2

©Omar Faruq Maynul

Australia Awards Scholarships are long-term awards administered by the Department of Foreign Affairs and Trade.

20/08/2022

The latest IELTS Test Book, Book 17 is now available in our "File" Section. Please have a look!

Address

Shantinagar
Dhaka
1217A1

Telephone

+8801799828031

Website

Alerts

Be the first to know and let us send you an email when IELTS Aspirants of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IELTS Aspirants of Bangladesh:

Shortcuts

Share

Category