অর্জন একাডেমি

অর্জন একাডেমি বিসিএস,ব্যাংক,প্রাইমারি,নিবন্ধন সহ সকল প্রকার সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
(1)

21/07/2026

কোন বানানটি সঠিক?
ক) জিগিষা
খ) জীগীষা
গ) জিগীষা
ঘ) জীগিষা

20/07/2026

ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের হয়ে একমাত্র জয়সূচক গোলটি কে করেছেন?
(ক) নিকো উইলিয়ামস
(খ) লামিনে ইয়ামাল
(গ) ফেরান তোরেস
(ঘ) দানি ওলমো

গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান
18/07/2026

গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সময়ে জবের বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ জিকে।
17/07/2026

সাম্প্রতিক সময়ে জবের বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ জিকে।

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নারী ঔপন্যাসিক ও সফল নারী সম্পাদক স্বর্ণকুমারী দেবী সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ তথ্য:পারিবার...
16/07/2026

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নারী ঔপন্যাসিক ও সফল নারী সম্পাদক স্বর্ণকুমারী দেবী সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ তথ্য:

পারিবারিক পরিচয়: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন

পত্রিকা সম্পাদনা: দীর্ঘকাল বিখ্যাত 'ভারতী' পত্রিকা সম্পাদনা করেন।

সংগঠন: ১৮৯৬ সালে নারীদের স্বাবলম্বী করতে 'সখী সমিতি' প্রতিষ্ঠা করেন।

পুরস্কার: ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করেন।

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:

ঐতিহাসিক উপন্যাস:
দীপনির্বাণ' (১৮৭৬) — তাঁর প্রথম ও বিখ্যাত উপন্যাস।
মিবার-রাজ

সামাজিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস:
ছিন্নমুকুল
মালতী
স্নেহলতা
কাহাকে

গীতিনাট্য ও নাটক:
বসন্ত উৎসব (বাংলা সাহিত্যের অন্যতম প্রথম গীতিনাট্য বা অপেরা)।
বিবাহ-উৎসব (কৌতুক নাটক)।

বিজ্ঞান ও অন্যান্য প্রবন্ধ:
'পৃথিবী' (সহজ ভাষায় রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ)।

16/07/2026

স্বর্ণকুমারী দেবীর রচিত প্রথম উপন্যাসের নাম কী?
ক) মিবার-রাজ
খ) দীপনির্বাণ
গ) ছিন্নমুকুল
ঘ) স্নেহলতা

উত্তর আমেরিকার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানাজুড়ে অবস্থিত পাঁচটি বিশাল হ্রদকে একত্রে গ্রেট লেকস বলা হয়। এগুল...
14/07/2026

উত্তর আমেরিকার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানাজুড়ে অবস্থিত পাঁচটি বিশাল হ্রদকে একত্রে গ্রেট লেকস বলা হয়। এগুলো পৃথিবীর অন্যতম বৃহত্তম মিষ্টি পানির হ্রদ সমষ্টি।

এই পাঁচটি হ্রদের নাম একসঙ্গে সহজে মনে রাখার চমৎকার একটি ইংরেজি টেকনিক হলো "HOMES"।
H = Huron (হুরন)
O = Ontario (ওন্টারিও)
M = Michigan (মিশিগান)
E = Erie (ইরি)
S = Superior (সুপিরিয়র)

গুরুত্বপূর্ণ তথ্য :
১. ব্যতিক্রমী হ্রদ (লেক মিশিগান): ৫টি হ্রদের মধ্যে ৪টিই ইউএসএ ও কানাডা সীমান্তে অবস্থিত। কিন্তু "লেক মিশিগান" একমাত্র হ্রদ যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থিত।

২. বিশ্বের বৃহত্তম: আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির হ্রদ হলো "লেক সুপিরিয়র"।

৩. নায়াগ্রা জলপ্রপাত: বিখ্যাত এই জলপ্রপাতটি লেক ইরি এবং লেক ওন্টারিও-র সংযোগস্থলে অবস্থিত।

৪. মিষ্টি পানির ভাণ্ডার: পৃথিবীর মোট তরল মিষ্টি পানির প্রায় ২০% রয়েছে এই ৫টি হ্রদে। এগুলো মূলত প্রাচীন হিমবাহ (Glacier) গলে তৈরি হয়েছিল।

৫. বিখ্যাত শহর: আমেরিকার অন্যতম প্রধান শিল্প নগরী শিকাগো (Chicago) লেক মিশিগানের তীরে অবস্থিত।

গুরুত্বপূর্ণ প্রশ্ন:
প্রশ্ন ১: উত্তর আমেরিকার গ্রেট লেকস-এর অন্তর্ভুক্ত কোন হ্রদটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত?
উত্তর: লেক মিশিগান।

প্রশ্ন ২: আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মিষ্টি পানির হ্রদ কোনটি?
উত্তর: লেক সুপিরিয়র।

প্রশ্ন ৩: বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি হ্রদের মাঝখানে অবস্থিত?
উত্তর: লেক ইরি ও লেক ওন্টারিও।

প্রশ্ন ৪: গ্রেট লেকস অঞ্চলের হ্রদ সংখ্যা কয়টি?
উত্তর: ৫টি।

প্রশ্ন ৫:গ্রেট লেকস অঞ্চলের হ্রদগুলোকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে কোন নদী?
উত্তর: সেন্ট লরেন্স নদী
#চাকরিরপ্রস্তুতি

13/07/2026

অন্টারিও লেক কোথায় অবস্থিত?
ক. রাশিয়া
খ. কানাডা
গ. গ্রেট ব্রিটেন
ঘ. আজারবাইজান

12/07/2026

ইউনিয়ন সমাজকর্মী (সমাজসেবা অধিদপ্তর) নিয়োগ পরীক্ষা – সম্ভাব্য সিলেবাস ও মার্ক বণ্টন
মোট নম্বর: ৭০ (MCQ)
বিষয়ভিত্তিক মার্ক বণ্টন:
✅ বাংলা — ২০
✅ ইংরেজি — ২০
✅ গণিত — ১৫
✅ সাধারণ জ্ঞান — ১৫

বাংলা (২০ নম্বর)
✔️ ব্যাকরণ
✔️ সন্ধি, সমাস
✔️ শুদ্ধ বানান
✔️ এক কথায় প্রকাশ
✔️ বাগধারা ও প্রবাদ
✔️ সমার্থক ও বিপরীতার্থক শব্দ
✔️ বাংলা সাহিত্য

ইংরেজি (২০ নম্বর)
✔️ Parts of Speech
✔️ Tense
✔️ Voice
✔️ Narration
✔️ Right Form of Verb
✔️ Article
✔️ Preposition
✔️ Synonym & Antonym
✔️ Idioms & Phrases
✔️ Vocabulary

গণিত (১৫ নম্বর)
✔️ শতকরা
✔️ লাভ-ক্ষতি
✔️ অনুপাত
✔️ সুদ
✔️ সময় ও কাজ
✔️ ঐকিক নিয়ম
✔️ বয়স
✔️ LCM & GCD
✔️ বীজগণিত
✔️ মৌলিক জ্যামিতি

সাধারণ জ্ঞান (১৫ নম্বর)
✔️ বাংলাদেশ বিষয়াবলি
✔️ আন্তর্জাতিক বিষয়াবলি
✔️ মুক্তিযুদ্ধ
✔️বাংলাদেশের প্রাচীন ইতিহাস
✔️ বাংলাদেশ সংবিধান
✔️ফুটবল বিশ্বকাপ
✔️ সাম্প্রতিক ঘটনা
✔️ সমাজসেবা অধিদপ্তর ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি

অর্জন একাডেমি
আপনাদের জন্য খুব শিগগিরই প্রকাশ করা হবে—
✅ টপিকভিত্তিক সাজেশন
✅ ১০০% প্রস্তুতির গাইডলাইন
✅ সম্ভাব্য MCQ
✅ ফ্রি মডেল টেস্ট
পেজটি ফলো করে সঙ্গে থাকুন।

12/07/2026

ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় বর্তমানে তিন দেশ থেকে প্রশ্ন আসা সম্ভাবনা অনেক বেশি ***
যুক্তরাষ্ট্র (USA)

রাজধানী : ওয়াশিংটন ডিসি
মুদ্রা: ডলার
আইনসভা: কংগ্রেস (উচ্চকক্ষ: সিনেট, আসন-১০০; নিম্নকক্ষ: হাউস অব রিপ্রেজেন্টেটিভস, আসন-৪৩৫)।

সংবিধান: বিশ্বের প্রথম লিখিত সংবিধান (১৭৮৯)।

গুরুত্বপূর্ণ সদর দপ্তর: জাতিসংঘ (নিউ ইয়র্ক), বিশ্বব্যাংক ও আইএমএফ (ওয়াশিংটন ডি.সি.)।

কানাডা (Canada)

রাজধানী: অটোয়া।
মুদ্রা: কানাডিয়ান ডলার
ভাষাগত তথ্য: দাপ্তরিক ভাষা দুটি— ইংরেজি ও ফরাসি (কুইবেক প্রদেশে ফরাসি ভাষার আধিপত্য বেশি)।

ভৌগোলিক বিশেষত্ব: বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা (Coastline) এই দেশের। আয়তনে বিশ্বের ২য় বৃহত্তম দেশ।

সীমান্ত রেখা: কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তকে বলা হয় '৪৯তম সমান্তরাল রেখা' (49th Parallel), যা বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত।

মেক্সিকো (Mexico)

রাজধানী:মেক্সিকো সিটি
মুদ্রা: পেসো (Peso)।

প্রাচীন সভ্যতা: মেক্সিকো বিখ্যাত 'মায়া সভ্যতা' এবং 'অ্যাজটেক সভ্যতা'-র ঐতিহাসিক কেন্দ্র।

ভাষা: বিশ্বের বৃহত্তম স্প্যানিশ ভাষাভাষী দেশ।

সীমান্ত নদী: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী নদী— রিও গ্রান্ডে।

এই তিন দেশের মধ্যকার অর্থনৈতিক/মুক্ত বাণিজ্য জোটের নাম USMCA (United States-Mexico-Canada Agreement), যার পূর্বনাম ছিল NAFTA।

Address

Dhaka
1020

Website

Alerts

Be the first to know and let us send you an email when অর্জন একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share