Neuron It Job Solution

Neuron It Job Solution

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Neuron It Job Solution, Education, Dhaka.

26/08/2021

নিয়োগ বিজ্ঞপ্তি:
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এ
পদের নাম: প্রভাষক- আইসিটি ২ টি পদসহ বিভিন্ন পদ
পদসংখ্যা: ১১ টি
আবেদন ফি: ৫০০/- ও ৩০০/-
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২১
লিখিত পরীক্ষা: ১৮ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০:০০ ঘটিকা
আবেদন: সরাসরি বা ডাকযোগে।

Photos from Neuron It Job Solution's post 18/05/2021

**** নিয়োগ বিজ্ঞপ্তি***
১১৫ পদে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (gtcl) এ নিয়োগ বিজ্ঞপ্তি-
👉 প্রতিষ্ঠানঃ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (gtcl)
👉 পদের নামঃ সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী সহ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ১১৫ টি
👉 আবেদন শুরুঃ ২৫ মে ২০২১
👉 আবেদনের লিংকঃ http://gtcl.teletalk.com.bd
👉 আবেদনের শেষ তারিখঃ ১৮ জুন ২০২১

Photos from Neuron It Job Solution's post 24/09/2020

***New Circular***

Post: Lecturer (CSE) and Demonstrator: (CSE)
Institution: Dhaka Commerce College.
Apply Fee: 500/- (Bank Draft) for Lecturer. 300/- (Bank Draft) for Demonstrator.
Deadline: 05/10/2020.
Apply Link: https://www.dcc.edu.bd/notice-details?nid=1442

03/09/2020

***আমাদের আজকের বিষয় হলো Software Engineering.***

Software Engineering থেকে আইটি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন দেখলে প্রস্তুতি নিতে অনেক সুবিধা হয়। তাই Software Engineering কোর্স থেকে বিগত সালে যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলা নিচে দেয়া হলোঃ

1. Define Software Engineering according to IEEE. (Assistant Programmer at ICT ministry- 2017)

2. Explain Data and Information in context of software. (Written 40th BCS)

3. What are the reasons of failure of software project (Written 36th BCS)

4. What is SDLC? Write down the steps of SDLC. (Assistant Programmer at Bangladesh Television-2019, 16th NTRCA ICT Lecturer-2019, Written 40th BCS, Assistant Programmer at ICT ministry- 2017, Assistant Programmer at Multiple Ministry- 2016, Sub-AME at Department of Immigration and Passport-2014, 2012)

5. What is feasibility study? Explain its different types of feasibility study. (MSc. Admission Test (CSE) at DUET-2019)

6. Briefly Explain SMLC (Software Maintenance Life Cycle). (MSc. Admission Test (CSE) at BUET-2019)

7. Show the structural model in Software engineering and phase of waterfall life cycle. (Programmer at Probashi Kallayan Bank- 2019)

8. Explain Agile Model in Software development. What are the advantageous compared to other model? (16th NTRCA ICT Lecturer-2019, Written 36th BCS)

9. What is SCRUM method in software Development? (Assistant Engineer at DESCO-2019)

10. Describe the disadvantages of prototype model. (Written 36th BCS)

11. What is COCOMO model and UML? (Written 36th BCS, Assistant Programmer at ICT ministry- 2017)

12. Write down differences between Black, White and Gray Box testing. (Assistant Software Engineer at BREB-2019)

13. Explain Integration Testing and Beta Testing (Written 40th BCS)

14. What is Unit Testing and Acceptance Testing? Explain with example (MSc. Admission Test (CSE) at BUET-2019)

15. Explain each component of unit test environment (Written 36th BCS)

16. What are the differences between alpha/beta Testing and Regression Testing? (Assistant Programmer at Investment Corporation Bangladesh- 2017)

17. What are the differences between Black Box, White Box and Regression Testing? (Assistant Programmer at Investment Corporation Bangladesh- 2017)

18. What are the differences between Authentication and Authorization? (Written 40th BCS)

19. Write down the name of five design pattern in context of software engineering. (Written 40th BCS)

20. Write down the list of architectural Pattern in Software Engineering. (Assistant Programmer at Investment Corporation Bangladesh- 2017)

আশা করি সবাই উপকৃত হবেন।

ধন্যবাদান্তে
নিউরন আইটি পরিবার।

30/08/2020

আমাদের আজকের বিষয় হলোঃ Database Management System (DBMS).
Database থেকে আইটি পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। অনেক প্রশ্ন বারবার আসে। রিপিট প্রশ্ন বা বারবার আসা প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলোঃ

Explain the ACID properties of Database.
(Database এর এসিড প্রোপারটিস ব্যাখ্যা কর)।

উত্তরঃ ACID Properties মূলত ব্যবহার হয় ট্রান্সিকশনে। এটা বুঝার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো এটিএম বুথে কার্ডের মাধ্যমে আমরা যে লেনদেন করি সেটা। এখন আসি ACID Properties মানে কি। ACID Properties হলোঃ
A= Atomicity
C=Consistency
I=Isolation
D= Durability.
এখন আমরা বিস্তারিত আলোচনা করি।
Atomicity: কোন ট্রান্সেকশনই পার্শিয়াল হয়না। মানে, হয় ট্রান্সেকশনটা কমপ্লিট হবে আর না হয় হবেনা। আংশিক ট্রান্সেকশন ব্যাংকে গ্রহণযোগ্য নয়। যেমনঃ এমন কোন ট্রান্সেকশন গ্রহণযোগ্য নয় যেখানে আপনি কাউকে ৫০০০ টাকা সেন্ড করলেন, কিন্তু রিসিভার সেটা পেলনা। তার মানে ট্রান্সেকশন এর ক্ষেত্রে ফলো করা হয় ০(জিরো) অথবা ১ (ওয়ান)। এখানে জিরো মানে হলো কোন ট্রান্সেকশন হয়নি, আর ওয়ান মানে হলো ফুল ট্রান্সেকশন হয়েছে। আংশিক বলতে কিছুই নেই। এটাই হলো Atomicity।

Consistency: এর মানে হলো সামঞ্জস্য। ধরেন আপনি এটিএম বুথে টাকা তোলার আগে দেখলেন আপনার একাউন্টে ৫০০০ টাকা রয়েছে, আপনি এখান থেকে ১০০০ টাকা তুললেন। তাহলে ম্যাথমেটিকালি আপনার একাউন্টে থাকবে ৪০০০ টাকা। তার মানে হলো কোন ট্রান্সেকশন হওয়ার আগে এবং পরের অবস্থার মধ্যে একটা Consistency বা সামঞ্জস্যতা থাকবে। এটাই হলো Consistency.

Isolation: এর মানে হলো বিচ্ছিন্ন বা আলাদা। আপনি যদি একের অধিক ট্রান্সেকশন করেন একি সাথে তাহলে প্রতিটা ট্রান্সেকশনই কিন্তু আলাদা আলাদা ভাবে সম্পন্ন হবে, একটা ট্রান্সেকশন আরেকটা ট্রান্সেকশনকে কোনভাবেই এফেক্ট করবেনা বা ওভারলেপ করবেনা। এটাই হলো Isolation.

Durability: এর মানে হলো আপনি ধরেন এটিএম মেশিনে কার্ড প্রবেশ করালেন এবং যে পরিমাণ টাকা তুলবেন সেটা লিখে এন্টার দিলেন, এমন সময় সিস্টেম ফল করল, এক্ষেত্রে Durability প্রোপার্টিসের কারণে আপনার ট্রান্সেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি দেখবেন সিস্টেম ফল করার কারণে (বিভিন্ন কারণে সিস্টেম ফল করতে পারে।যেমনঃ কারেন্ট চলে যাওয়া, হ্যাং করা ইত্যাদি) মেশিন থেকে টাকা বের হচ্চেনা কিন্তু আপনি ঠিকই মেসেজ পেলেন যে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। এরপর আপনি আবার আরেকটা মেসেজ পাবেন যে পরিমাণ টাকা কেটে নিয়েছে সেটা আবার যোগ হয়ে গিয়েছে যেহেতু সিস্টেম ফল করার কারণে বুথ থেকে কোন টাকা বের হয়নি। মূল কথা হলো, একবার যদি আপনি কোন ইন্সট্রাকশন দিয়ে দেন সেটা সিস্টেম ফল করলেও সেই ইন্সট্রাকশন অনুযায়ী কাজ হয়ে যাবে।

আশা করি মোটামোটি বুঝতে পেরেছেন বিষয়গুলা। এখন, যে কোন সোর্স থেকে পড়লেই পরীক্ষায় লিখা যাবে।

ধন্যবাদ সবাইকে। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন।

29/08/2020

আসসালামু আলাইকুম

এখন থেকে নিয়মিত আমাদের পেইজে আইটি বিষয়ক প্রস্তুতির পরামর্শ দেয়া হবে।
আপনারা সবাই পেইজে একটিভ থাকুন।

ধন্যবাদ সবাইকে।

18/07/2020

#সহকারী_প্রোগ্রামার_প্রস্তুতি_পর্ব-১

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(বিপিএসসি) কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জন্য সহকারী প্রোগ্রামার(নবম গ্রেড) পদের জন্য আবেদনের সময়সীমা চলতি মাসের (জুলাই) ২৬ তারিখ পর্যন্ত । করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পিএসসি অল্প সময়ের মাঝেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। তাই আপনাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত।

আজকে আমি সহকারী প্রোগ্রামারের পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করবো। সহকারী প্রোগ্রামারের পরীক্ষা ৪ টি ধাপে সম্পন্ন হয়।
1. Preliminary
2. Written
3. Standard Aptitude Test (Coding Test)
4. Viva-Voce

এই ধাপ গুলোর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রিলিমিনারি পরীক্ষা, কারন এই ধাপে পরীক্ষার্থী থাকে বেশি। আজকে আমি প্রিলিমিনারি পরীক্ষার ধরণ নিয়ে আলোচনা করবো। প্রিলিমিনারি পরীক্ষাতে নিম্নোক্ত ৪টি বিষয়ের ওপর প্রশ্ন হয়।

#বাংলা----------------------------------------------- ২০
#ইংরেজি---------------------------------------------২০
#সাধারণ জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)--২০
#প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়---------------৪০
#সর্বমোট---------------------------------------------১০০

এই ১০০ মার্কের পরীক্ষার জন্য মোট ১ ঘণ্টা সময় বরাদ্ধ থাকবে। প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ মার্ক এবং ভুল উত্তরের জন্য .৫০ মার্ক কাটা যাবে। প্রশ্ন মোটামুটি সহজ হয়।

পরবর্তীতে আমি Subject ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করবো।

সবাই নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।

শুভেচ্ছান্তে
Md. Mofajjul Hossain
৩৮ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ( আইসিটি-শিক্ষা ক্যাডার)
বর্তমান কর্মস্থলঃ
সহকারী প্রোগ্রামার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

বিসিএস আইসিটি প্রিপারেশন 11/07/2020

গুগল ফর্মে পরীক্ষা দিয়ে সাথে সাথে উত্তর দেখে নিন।

পরীক্ষার বিষয়ঃ বিসিএস আইসিটি প্রস্তুতিমূলক পরীক্ষা।
পূর্ণমাণঃ ১৫, সময়ঃ ১০ মিনিট।

আর কমেন্ট বক্সে আপনার মতামত জানান।

গুগল ফর্ম লিংকঃ

বিসিএস আইসিটি প্রিপারেশন পূর্ণমান: ১৫, সময় : ১০ মিনিট

08/07/2020

#কিভাবে_আইটি_জবের_প্রস্তুতি_নিব?

আমরা যে ভুলটা করি সেটা হলো আমরা প্রস্তুতি নেই কোন প্রতিষ্ঠান পরীক্ষা নিবে তার প্রশ্নের প্যাটার্ণ অনুযায়ী, চ্যাপটার ওয়াইজ নেই না। যেমনঃ সামনে বিটিসিএল এর পরীক্ষা, আবার ব্যাংকেও পরীক্ষা আছে। দুইটাই আইটি বেইজড পরীক্ষা, পরীক্ষার ধরণও আলাদা। বিটিসিএল নিতে পারে বুয়েট, আর ব্যাংক নিতে পারে ঢাবি বা আহসানউল্লাহ ইউনিভার্সিটি।
ধরুন, আপনি দুইটাতেই পরীক্ষা দিবেন। তাহলে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত বা কিভাবে নেওয়া উচিত? আপনি কি একবার বিটিসিএল এর জন্য বুয়েট প্যাটার্ণ ফলো করে প্রস্তুতি নিবেন আবার ব্যাংক প্যাটার্ণ ফলো করে ব্যাংকের জন্য পুণরায় প্রস্তুতি নিবেন? বেশীরভাগ পরীক্ষার্থী এই ভুলটা করে। তখন প্রস্তুতিটাকে একটা প্রেশার মনে হয়। মনে হয় যেনো আমি বারবার ভিন্ন ভিন্ন প্যাটার্ণে প্রস্তুতি নিচ্ছি। একটা সময় গিয়ে হতাশ লাগে। তাহলে প্রস্তুতি নেওয়ার সঠিক উপায় কি? উপায় হলো চ্যাপটার ওয়াইজ প্রস্তুতি নেওয়া। একটা চ্যাপ্টারে যত ধরণের প্রশ্ন( হোক সেটা ব্যাংক এর জন্য, বা হোক বুয়েট প্যাটার্ণ) পরীক্ষায় আসতে পারে সবগুলো পরে ফেলা। এভাবে সবগুলো চ্যাপটার পড়ে ফেললে একসময় দেখা যাবে যে আপনি যেখানেই পরীক্ষা দিচ্ছেন সেখানেই টিকছেন।
যেমন ধরুন, ডাটাবেইজের একটা টপিক হলো "ACID Properties of Transaction"। এখান থেকে একটা প্রশ্ন যদি বুয়েটে আসে ব্যাপারটা এমন নয় যে অন্য জায়গায় আসবেনা। আবার ব্যাংক বা পিএসসির পরীক্ষায় আসছে বলে যে এটা বুয়েট প্যাটার্ণে আসবেনা তা কিন্তু না। যে কোন প্রশ্ন যে কোন পরীক্ষায় আসতে পারে। তবে হ্যা, পরীক্ষা দেয়ার আগে যে প্রতিষ্ঠান পরীক্ষা নিবে সে প্রতিষ্ঠানের প্রশ্নের প্যাটার্ণ জানা থাকলে একটা মানুসিক প্রস্তুতি থাকে যে "এই প্রতিষ্ঠানের প্রশ্নের প্যাটার্ণ এমন হয়"।এর চেয়ে বেশী কিছু না। তাই প্রতি চ্যাপটার ধরে ধরে প্রস্তুতি নিন।

ধন্যবাদান্তে
নিউরন আইটি পরিবার।

05/07/2020

গভর্মেন্ট আইটি জবে বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক, বিসিএস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান , বিভিন্ন কমিশন সহ সরকারের বিভিন্ন অফিসে যেসকল পোস্টে নিয়োগ হয় সেগুলা হলোঃ

১। এসিস্ট্যান্ট প্রোগ্রামার- [নবম গ্রেড]
২। এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার- [নবম গ্রেড]
৩। এসিস্ট্যান্ট মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার- [নবম গ্রেড]
৪। সিনিয়র অফিসার (আইটি)- [নবম গ্রেড]
৫। অফিসার (আইটি)- [দশম গ্রেড]
৬। প্রবেশনারি অফিসার( সফটওয়ার)- [সরকারি/কোম্পানীর বেতন কাঠামো অনুযায়ী]
৭। সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (আইটি)[সরকারি/কোম্পানীর বেতন কাঠামো অনুযায়ী]
৮। সাব- এসিস্ট্যান্ট মেনটেইনেন্স ইঞ্জিনিয়ার - [দশম গ্রেড]
৯। প্রোগ্রামার- [ষষ্ঠ গ্রেড]
১০। সিনিয়র কম্পিউটার অপারেটর।[সরকারি/কোম্পানীর বেতন কাঠামো অনুযায়ী]
১১। প্রভাষক (আইসিটি- বিসিএস) [বিভিন্ন সরকারি কলেজ] - [নবম গ্রেড]
১২। প্রভাষক (আইসিটি- নিবন্ধন) [বিভিন্ন বেসরকারি কলেজ] - [সরকারি বেতন কাঠামো অনুযায়ী]
১৩। ইন্সট্রাক্টর ( সরকারি পলিটেকনিক)- [সরকারি বেতন কাঠামো অনুযায়ী]
১৪। জুনিয়র ইন্সট্রাক্টর ( সরকারি পলিটেকনিক) - [সরকারি বেতন কাঠামো অনুযায়ী]
১৫। এসিস্ট্যান্ট ম্যানেজার ( কারিগরী)। - [নবম গ্রেড]
১৬। এসিস্ট্যান্ট ডিরেক্টর (আইটি)। - [নবম গ্রেড]
১৭। সাব- এসিস্ট্যান্ট ম্যানেজার ( কারিগরী)- [দশম গ্রেড]

ধন্যবাদ
নিউরন আইটি পরিবার।

03/07/2020

সরকারি আইটি জবের চাহিদা বাড়ার কারণগুলো যা হতে পারে তাহলোঃ

১।জব সিকিউরিটিঃ
এটা অনেক বড় একটা ব্যাপার। দেখা গেছে কোন একটা প্রাইভেট অর্গানাইজশনে অনেক বছর চাকরি করার পরেও হুট করে ছাটাই করে দিতে পারে, অথবা দুই/এক মাসের স্যালারি এডভান্স দিয়ে ছাটাই করে দিতে পারে। সরকারি আইটি জবে এমনটা হয়না।এখানে চাকরির নিরাপত্তা শতভাগ।

২। সামাজিক মর্যাদাঃ
আমরা সামাজিক জীব। আমাদের সামাজিক প্রেক্ষাপটে সরকারি চাকরিকে বেশী মূল্যায়ন করা হয়। এমনও দেখা যায় অনেক ভালো সেলারির বেসরকারি আইটি ফার্মে চাকরি করলেও নিজের ফ্যামিলি বা আত্মীয়-স্বজনদের এক্সপেকটেশন থাকে সরকারি চাকরির জন্য।

৩। বেসরকারি চাকরির চেয়ে তুলনামূলক কম প্রেসারঃ
যে কোন চাকরিতে জয়েন করার আগে আমরা কম বেশি সবাই কাজের প্রেসার কেমন সেটা জেনে নেই। সাধারণত বেসরকারি আইটি ফার্ম বা প্রতিষ্ঠানে কাজের প্রেসার থাকে অনেক বেশী, যেখানে সরকারি আইটি জবে প্রেসার তুলনামূলক কম।

এছাড়াও আরো অনেক সুযোগ-সুবিধা রয়েছে যার কারনে দিন দিন আইটি জবের চাহিদা বাড়ছে, সামনে আরো বাড়বে। কারণ আমাদের পিছনে ফেরার সব রাস্তা বন্ধ।

03/07/2020

বাংলাদেশে দিনদিন আইটি সেক্টরে সরকারি চাকুরীর চাহিদা বাড়ছে। প্রতিবছর বহু আইটি স্টুডেন্ট বের হচ্ছে। একটা সময় ছিলো যখন পাশ করে বের হয়েই সবাই সফটওয়্যার ফার্মে জয়েন করত। তখন সরকারি সেক্টরে আইটি জবের সুযোগ তেমন ছিলোনা। কিন্তু এখন এই খাতে নতুন নতুন পোষ্ট চালু হওয়ায় এর চাহিদা বাড়ছে।অনেক আইটি গ্রাজুয়েট বিদেশে পাড়ি না জমিয়ে দেশে সরকারি আইটি সেক্টরে কাজ করছে। আর তাই তৈরি হয়েছে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজন সঠিক গাইডলাইন, বস্তুনিষ্ঠ প্রস্তুতি, আর লেগে থাকা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka