22/01/2024
ইউ এস এ তে ফুল ফান্ডিং সম্পর্কে কিছু FAQ
(পার্ট ১):
১) ইউএসএ তে পিএইচডিতে ফুল ফান্ড বলতে কি বোঝায়??
উত্তর:
ফুল ফান্ডিং মানে হলো আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে যে ফান্ড টা দিবে তা দিয়ে আপনার ইউ এস এ এর সব খরচ চলে যাবে। আপনার খরচের মধ্যে আপনার টিউশন ফি, বাসা ভাড়া, থাকা-চলা, মেডিকেল ইন্সুরেন্স সব কিছুই আপনি আপনার ভার্সিটির ফান্ড দিয়ে ম্যানেজ করতে পারবেন। এটা আপনার I-20 তে লিখা থাকবে। ফুল ফান্ডিং পেলে ভিসা এপ্লিকেশন এ ব্যাংক স্টেটমেন্ট লাগে না।
।
২) ফুল ফান্ডিং এ কি টিউশন ফি ওয়েব হয়?
উত্তর:
সাধারণত ফুল ফান্ডিং এর ক্ষেত্রে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ হয় এবং এরপর কিছু বেতন দেয়া হয়। বিষয় টা এমন হয় যে আপনি যদি TA বা RA পেয়ে থাকেন তাহলে অনেক ক্ষেত্রেই অটোমেটিকালি টিউশন ফি ওয়েব করে দেয় তারা। আর TA বা RA এর বেতন বাইওইকলি দিয়ে থাকে।
।
৩) পিএইচডিতে ফুল ফান্ড পেলেই কি TA/RA জব পাওয়া যায়?
উত্তর:
TA বা RA না পেলে তা সাধারণত ফুল ফান্ডিং হয় না। সেক্ষেত্রে যেটা হয় সেটা স্কলারশিপ। যেমন আপনাকে ৮০% টিউশন ফি ওয়েব করে দিলো, এটা হলো আপনার ৮০% টিউশন ফি স্কলারশিপ। এটাতে আপনাকে কোনো বেতন দেয়া হবে না। আর বেতন দেয়া হচ্ছে না মানে আপনার নিজের টাকা দিয়ে ইউ এস এ তে চলতে হবে সুতরাং তা ফুল ফান্ডিং হবে না।
।
৪) সারপ্লাস কি?
উত্তর:
আপনার I-20 তে আপনার ২ টা হিসাব থাকবে। একটা হলো আপনার এক বছরের সমস্ত খরচ। আরেকটা এক বছরের সমস্ত ফান্ডিং। আপনার ফান্ডিং এর এমাউন্ট যদি আপনার খরচের সমান হয় তাহলে তা হবে ফুল ফান্ডিং, আর আপনার ফান্ডিং যদি আপনার খরচের চেয়ে বেশি হয় তাহলে যতটুক এমাউন্ট বেশি সেটা আপনার সারপ্লাস।
।
ধন্যবাদ
নিউটন নিয়োগী
গ্র্যাডুয়েট টিচিং এসিস্টেন্ট,
সিরাকিউজ ইউনিভার্সিটি,
সিরাকিউজ, নিউইয়র্ক।