Al Hera Ideal School

Al Hera Ideal School শিক্ষা এখানে বাণিজ্য নয়, মৌলিক অধিকার হিসেবে বিবেচিত। একটি ইসলামিক স্কুল।
(3)

17/08/2026
🖤 মিলাদ ও দোয়া মাহফিল 🖤পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হামীমের অকাল মৃত্যুতে আল-হেরা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তার রুহের...
17/08/2026

🖤 মিলাদ ও দোয়া মাহফিল 🖤

পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হামীমের অকাল মৃত্যুতে আল-হেরা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—

১. জনাব মিজানুর রহমান
সম্মানিত প্রতিষ্ঠাতা, আল-হেরা আইডিয়াল স্কুল

২. জনাব আবুল হাসান
অন্যতম পরিচালক ও সম্মানিত ইনচার্জ, আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

৩. জনাব মুহাম্মদ জুয়েল স্যার
প্রধান শিক্ষক, আল-হেরা আইডিয়াল স্কুল

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে মরহুম হামীমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

🤲 হে আল্লাহ, আমাদের প্রিয় শিক্ষার্থী হামীমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

📢 নিয়োগ বিজ্ঞপ্তিআল-হেরা আইডিয়াল স্কুল বিদ্যালয়ের জন্য একজন দক্ষ ডিজিটাল মার্কেটিং প্রমোটার নিয়োগ দেওয়া হবে।📌 দায়িত...
16/08/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি
আল-হেরা আইডিয়াল স্কুল
বিদ্যালয়ের জন্য একজন দক্ষ ডিজিটাল মার্কেটিং প্রমোটার নিয়োগ দেওয়া হবে।

📌 দায়িত্বসমূহ
ক. বিদ্যালয়ের ফেসবুক পেজে নিয়মিত শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও প্রকাশ করা।
খ. পেজের রিচ ও এনগেজমেন্ট বৃদ্ধি করা।
গ. পেজের ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করা।
ঘ. প্রয়োজনে ভিডিও কনটেন্ট ও বিজ্ঞাপনে বিদ্যালয়কে উপস্থাপন করা।

🎁 সুযোগ-সুবিধা
ক. কাজের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।
খ. প্রতি মাসের ৫ তারিখের মধ্যে সম্মানী/হাদিয়া প্রদান করা হবে।
গ. কাজের ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা প্রদান করা হবে।
ঘ. দক্ষতা ও কাজের ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

🎓 যোগ্যতা
ক. ফেসবুকে শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও পরিচালনায় দক্ষ হতে হবে।
খ. গ্রাফিক ডিজাইন ও ভিজ্যুয়াল কনটেন্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
গ. ভিডিওতে সাবলীলভাবে কথা বলা ও বিদ্যালয়ের কার্যক্রম আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার সক্ষমতা থাকতে হবে।
ঘ. সৃজনশীলতা ও নতুন ধরনের কনটেন্ট তৈরির আগ্রহ থাকতে হবে।

💰 সম্মানী
কাজ ও দক্ষতার ভিত্তিতে সম্মানজনক হাদিয়া প্রদান করা হবে।

📩 আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

হোয়াটসএপঃ01567824420

🖤 একটি এডমিট কার্ড, অথচ একজন প্রিয় শিক্ষার্থী নেই…💔এটা দেখতে হয়তো একটা সাধারণ এডমিট কার্ড মনে হবে।কিন্তু আমার কাছে এটা শ...
15/08/2026

🖤 একটি এডমিট কার্ড, অথচ একজন প্রিয় শিক্ষার্থী নেই…💔

এটা দেখতে হয়তো একটা সাধারণ এডমিট কার্ড মনে হবে।
কিন্তু আমার কাছে এটা শুধু একটি এডমিট কার্ড নয়—এটা আমার প্রিয় শিক্ষার্থী হামীমের শেষ স্মৃতি।

গত ১০ আগস্ট ২০২৬ ইং তারিখে আমার ছাত্র হামীমের ২য় সাময়িক পরীক্ষার এডমিট কার্ডটি আমি নিজ হাতে লিখেছিলাম। ভেবেছিলাম, যথাসময়ে তার হাতে তুলে দেব।

কিন্তু আজ ১৫ আগস্ট—সেই এডমিট কার্ডটি আমি তাকে দিতে পারলাম না।
কারণ, আমার সেই মেধাবী ছাত্র হামীম গতকাল ১৪ আগস্ট ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। 😭

একজন শিক্ষক হিসেবে এই কষ্ট কতটা—তা হয়তো কোনো শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়।
আজ কয়েকবার এডমিট কার্ডটির দিকে তাকিয়েছি, আর শুধু মনে হয়েছে—যে শিশুটির হাতে এটি তুলে দেওয়ার কথা ছিল, সে আজ আর নেই।

কত স্বপ্ন ছিল তার, কত কথা ছিল, কত পরীক্ষা ছিল সামনে…
অথচ একটি অসুস্থতা সবকিছু থামিয়ে দিল।

হামীম, তোমাকে হয়তো আর কোনোদিন ক্লাসে দেখতে পাবো না, পরীক্ষার খাতায় তোমার লেখা দেখতে পাবো না। কিন্তু একজন শিক্ষক হিসেবে তুমি আমার স্মৃতিতে আজীবন বেঁচে থাকবে।

আল্লাহ আমার প্রিয় ছাত্র হামীমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।
আমিন। 🤲🖤

—✍️ মুহাম্মদ জুয়েল
প্রধান শিক্ষক
আল-হেরা আইডিয়াল স্কুল

15/08/2026
15/08/2026

🖤 শোক ও দোয়া মাহফিল সংক্রান্ত জরুরি নোটিশ

আসসালামু আলাইকুম।

গতকাল আমাদের বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হামীমের অকাল মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনায় আজ বিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে—

- মর্নিং শিফটের পরীক্ষা শেষে কোনো শিক্ষক বিদ্যালয় ত্যাগ করবেন না।
- ডে শিফটের সকল শিক্ষক সকাল ১০:০০টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত থাকবেন।
- দোয়া মাহফিল শেষে ডে শিফটের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

সকলের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কাম্য।

আদেশক্রমে
মুহাম্মদ জুয়েল
প্রধান শিক্ষক
আল-হেরা আইডিয়াল স্কুল

🖤 শোকবার্তা 🖤ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত বেদনাভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আল-হেরা আইডিয়াল স্কুলে...
14/08/2026

🖤 শোকবার্তা 🖤

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত বেদনাভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আল-হেরা আইডিয়াল স্কুলের মেধাবী শিক্ষার্থী হামীম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে।

হামীমের এই অকাল মৃত্যুতে আল-হেরা আইডিয়াল স্কুল পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন মেধাবী শিক্ষার্থীর এমন অকাল প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় শিক্ষার্থী হামীমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।

🤲 আমিন।

মুহাম্মদ জুয়েল
প্রধান শিক্ষক
আল-হেরা আইডিয়াল স্কুল

🌸 কথা যখন দেওয়া হয়, দায়িত্ব নিয়ে তা পূরণ করাও হয়—এটাই একজন শিক্ষকের সৌন্দর্য। 🌸আল-হেরা আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষক ই...
13/08/2026

🌸 কথা যখন দেওয়া হয়, দায়িত্ব নিয়ে তা পূরণ করাও হয়—এটাই একজন শিক্ষকের সৌন্দর্য। 🌸

আল-হেরা আইডিয়াল স্কুলের সম্মানিত শিক্ষক ইনচার্জ ও ৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক উর্মি আক্তার মিম ম্যাম শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে ৪০ দিন আগে একটি সুন্দর ঘোষণা দিয়েছিলেন—

“যারা টানা ৪০ দিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকবে, তাদের জন্য থাকবে শিক্ষামূলক উপহার।” 🎁📚

আলহামদুলিল্লাহ, যেই কথা, সেই কাজ। ❤️

৫ জন শিক্ষার্থী টানা ৪০ দিন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার কৃতিত্ব অর্জন করেছে। তাদের ম্যাম নিজের অর্থায়নে শিক্ষামূলক উপহার দিয়ে উৎসাহিত করেছেন। পাশাপাশি যারা ৪০ দিন নিয়মিত উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছে, তাদেরও সান্ত্বনা পুরস্কার দিয়ে উৎসাহিত করেছেন।

একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করা নয়; শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, ভালো অভ্যাস এবং পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলাও একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব। উর্মি আক্তার মিম ম্যামের এই উদ্যোগ তারই একটি সুন্দর দৃষ্টান্ত।

একজন সহকর্মী হিসেবে তার এই সুন্দর উদ্যোগ আমাকে সত্যিই আনন্দিত করেছে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিজের অর্থায়নে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য তার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

সত্যিকারের শিক্ষকরা শুধু বইয়ের পাঠ দেন না—তারা শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পথও দেখান। 🌷

এমন আন্তরিক, দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব সহকর্মী পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।
আল্লাহ তায়ালা উর্মি আক্তার মিম ম্যামের এই সুন্দর উদ্যোগ কবুল করুন এবং তাকে উত্তম প্রতিদান দান করুন। 🤲❤️

মুহাম্মদ জুয়েল
প্রধান শিক্ষক
আল-হেরা আইডিয়াল স্কুল

#আলহেরা_আইডিয়াল_স্কুল #উর্মি_আক্তার_মিম #শিক্ষকের_সুন্দর_উদ্যোগ #শিক্ষার্থীদের_অনুপ্রেরণা #নিয়মিত_উপস্থিতি

🌿 শিক্ষক পরিচিতিমুহাম্মদ জুয়েলপ্রধান শিক্ষক | আল-হেরা আইডিয়াল স্কুলবিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)শিক্ষকতা শুধু একটি ...
11/08/2026

🌿 শিক্ষক পরিচিতি

মুহাম্মদ জুয়েল
প্রধান শিক্ষক |
আল-হেরা আইডিয়াল স্কুল
বিএসএস (অনার্স), এমএসএস (অর্থনীতি)

শিক্ষকতা শুধু একটি পেশা নয়—এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। ছাত্রজীবন থেকেই এই মহান পেশার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন মুহাম্মদ জুয়েল।

শিক্ষকতা পেশায় নিজেকে আরও দক্ষ ও যোগ্য করে তুলতে তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি (BKS) আয়োজিত ২০১৯ সালের মাসব্যাপী শিক্ষক প্রশিক্ষণ (Teacher Training) সফলভাবে সম্পন্ন করেন এবং প্রশিক্ষণ সনদ অর্জন করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও আধুনিক শিক্ষাদান পদ্ধতি তিনি দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে প্রয়োগ করে আসছেন।

তিনি ডেমরা হাজীনগর এলাকার স্বনামধন্য হাজীনগর প্রি-ক্যাডেট হাই স্কুল ও নবমল্লিকা মডেল একাডেমি-তে প্রায় ৯ বছর শিক্ষকতা করেছেন। কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশেও তিনি গুরুত্ব দিয়ে কাজ করেছেন।

বর্তমানে তিনি আল-হেরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।

🎓 তাঁর বিশ্বাস:-

“শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; একজন শিক্ষার্থীকে সৎ, মানবিক, দায়িত্বশীল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা।”

#মুহাম্মদজুয়েল
#প্রধানশিক্ষক
#আলহেরাআইডিয়ালস্কুল
#শিক্ষকপরিচিতি
#শিক্ষকতা
#শিক্ষকপ্রশিক্ষণ


#বাংলাদেশকিন্ডারগার্টেনসোসাইটি
#শিক্ষাইশক্তি
#মানুষগড়ারকারিগর
#শিক্ষারআলো
#শিক্ষার্থীবান্ধবশিক্ষা
#মানবিকশিক্ষক
#আদর্শশিক্ষা

পৃথিবীতে সকল সুন্দর সম্পর্ক গুলোর মধ্যে বন্ধুত্ব একটা।❤️এই সম্পর্ককে আপনি কোনো ভাবেই বিশ্লেষণ করতে পারবেন না।💔ছবিতে আমাদ...
11/08/2026

পৃথিবীতে সকল সুন্দর সম্পর্ক গুলোর মধ্যে বন্ধুত্ব একটা।❤️

এই সম্পর্ককে আপনি কোনো ভাবেই বিশ্লেষণ করতে পারবেন না।💔

ছবিতে আমাদের স্কুলের নার্সারির ৩ জন ছাত্র।

ওয়াফি, আলিফ, সাইফান।

বন্ধুত্ব🫂

Address

Dhaka

Telephone

+8801400605662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hera Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Hera Ideal School:

Shortcuts

Share

Category