10/08/2019
✔✔✔ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
✔✔ আবেদনের সময়সীমাঃ
০৮-০৮-২০১৯ তারিখ সকাল ১০.০০ টা হতে ০৭/০৯/২০১৯ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত। (অনলাইনে)।
✔✔ আবেদন ফিঃ
A, B, C, D, E ইউনিট = ৬০০ টাকা এবং
C1, F, G, H এবং I ইউনিট = ৪০০ টাকা
(টাকা প্রদান করতে হবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অথবা বিকাশ এর মাধ্যমে।)
✔✔ আবেদনের নিয়মাবলীঃ
যে কোনো অনলাইন কম্পিউটারের দোকানে গেলেই ওরাই সব কাজ কাজ করে দিবে তাই বিস্তারিত নিয়মাবলী লিখলাম না। এছাড়া আপনি চাইলে ওয়েবসাইট থেকে সার্কুলার ডাউনলোড করে আবেদনের বিস্তারিত নিয়মাবলী দেখে নিতে পারেন।
উল্লেখ্য, অনলাইনে আবেদন করার সাথে সাথেই এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র সংগ্রহের সর্বশেষ সময় ১৮/০৯/২০১৯ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত।
✔✔ ভর্তি পরীক্ষার তারিখঃ
২২/০৯/২০১৯ থেকে ০৩/১০/২০১৯ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক চূড়ান্ত বিস্তারিত সময়সূচী মানে কোন ইউনিটের পরীক্ষা কোনদিন হবে সেটা পরবর্তীতে সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে বলতে ফরম পূরণের ডেট শেষ হবে মানে ০৭ সেপ্টেম্বরের পরে ইউনিটভিত্তিক বিস্তারিত সময়সূচী দিবে।
✔✔ আবেদনের যোগ্যতাঃ
:
→ ২০১৬ সাল এবং তার পরবর্তী বছর সমূহে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে।
→ ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র- ছাত্রীগণ আবেদন করতে পারবে।
→ A, D, H ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
→ C, C1, I ইউনিটে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.০০ পেতে হবে।
→ B, E, F ইউনিটে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
→ G ইউনিটে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৪.০০ পেতে হবে।
✔✔ ইউনিট ভিত্তিক বিষয় প্রাপ্তির যোগ্যতাঃ
::
প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেই। A, B, C, C1, D ইউনিটে বিষয় প্রাপ্তির যোগ্যতা না মিললেও জাস্ট SSC & HSC এর total point মিললেই আবেদন করা যাবে। কিন্তু E, F, G, H, I ইউনিটে আবেদন করতে হলে SSC & HSC এর total point মেলার সাথে সাথে বিষয়ভিত্তিক যোগ্যতাও মিলতে হবে। মানে E, F, G, H ইউনিটে বিষয়ভিত্তিক যোগ্যতা না মিললে আবেদন করা যাবে না।
আর একটা কথা মনে রাখবেন। সেটা হলো, ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেও আপনার যদি একটা সাবজেক্টের বিষয়ভিত্তিক যোগ্যতা না থাকে তাহলে ঐ সাবজেক্ট আপনি পাবেন না।
তো চলুন এবার নিচে থেকে ইউনিট ভিত্তিক বিষয় প্রাপ্তির যোগ্যতা গুলো দেখে নেই।
:
✳ A ইউনিটঃ
:
✪ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- মোট জিপিএ- 8.50।
> পদার্থবিজ্ঞানে ও গণিতে এ গ্রেড।
✪ গণিত - মোট জিপিএ- 7.50
>গণিতে- A- (মাইনাস) গ্রেড।
✪ পদার্থবিজ্ঞান - মোট জিপিএ- 8.00।
> পদার্থবিজ্ঞান এবং গণিতে এ গ্রেড।
✪ পরিবেশ বিজ্ঞান- মোট জিপিএ- 8.50।
> রসায়ন, পদার্থ, জীববিদ্যায় এবং গণিতে A- (মাইনাস) গ্রেড।
✪ পরিসংখ্যান- মোট জিপিএ 7.50।
> পরিসংখ্যান/গণিতে বি গ্রেড।
✪ ভূতাত্ত্বিক বিজ্ঞান- মোট জিপিএ -8.00।
> গণিত, রসায়নে ও গণিতে এ-(মাইনাস) গ্রেড।
✪ রসায়ন- মোট জিপিএ- 8.00
>রসায়নে A এবং গণিতে B গ্রেড।
✳ B ইউনিটঃ
:
1. অর্থনীতি :-
:
*বিজ্ঞান শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । HSC এর গণিতে ও ইংরেজিতে A- গ্রেড।
*মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.50 । HSC এর বাংলা ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
2. নগর ও অঞ্চল পরিকল্পনা:-
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । HSC এর গণিতে ও ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
> মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.50 । HSC এর গণিতে এবং ইংরেজিতে A- গ্রেড।
3. নৃবিজ্ঞান-
:
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । HSC এর বাংলায় এবং ইরেজিতে A- (মাইনাস) গ্রেড।
> মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.50। HSC এর বাংলায় ইংরেজিতে A- ( মাইনাস) গ্রেড।
4. সরকার ও রাজনীতি-
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00 । বাংলায় A- এবং ইরেজিতে B গ্রেড।
>মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.00 । বাংলায় A- এবং ইরেজিতে B গ্রেড।
5. লোক প্রশাসন-
:
>বিজ্ঞান শাখাঃ SSC & HSC এর মোট GPA 8.00। ইংরেজিতে A- গ্রেড।
>মানবিক/ব্যবসায়/অন্যান্য শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.50 । ইংরেজিতে A- গ্রেড।
6. ভূগোল ও পরিবেশ-
:
>বিজ্ঞান/কৃষি শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.50 । বাংলায় / ইরেজিতে B গ্রেড।
>মানবিক/বাণিজ্য/অন্যান্য
শাখাঃ SSC & HSC এর মোট GPA 7.00 । বাংলায় / ইরেজিতে B গ্রেড।
✳ C ইউনিটঃ
:
** আন্তর্জাতিক সম্পর্ক:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ 8.00
> ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
(খ) মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.50 ।
>ইংরেজিতে A- (মাইনাস) গ্রেড।
** ইংরেজি:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৭৫
>ইংরেজিতে এ - (মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 7.25
> ইংরেজিতে এ - (মাইনাস) গ্রেড।
** ইতিহাস:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.50।
> ইংরেজিতে এ - (মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 7.00।
> ইংরেজিতে এ - (মাইনাস) গ্রেড।
** দর্শন:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায়/অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.00।
>বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 6.00।
> বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
** প্রত্নতত্ত্বঃ-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.00।
> বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 6.50 ।
> বাংলা এবং ইংরেজিতে বি গ্রেড।
** বাংলাঃ-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.৫০।
>বাংলায় এ - (মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 7.00 ।
>বাংলায় এ - (মাইনাস) গ্রেড।
** জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ 8.00।
>বাংলায় এবং ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.50।
> বাংলায় এবং ইংরেজিতে এ-(মাইনাস) গ্রেড।
✳ C1 ইউনিটঃ
** নাটক ও নাট্যতত্ত:-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখাঃ মোট জিপিএ 6.50।
>বাংলাসহ যে কোন একটি বিষয়ে বি গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ 6.00 ।
>বাংলাসহ যে কোন একটি বিষয়ে বি গ্রেড।
** চারুকলাঃ-
:
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৬.০০
> বাংলায় বি গ্রেড।
✳ D ইউনিটঃ
:
>>>উদ্ভিদবিজ্ঞান:-
মোট জিপিএ ৮.০০ , জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।
>>>প্রাণিবিদ্যা:-
মোট জিপিএ ৮.০০, জীববিজ্ঞানে A- (মাইনাস) গ্রেড।
>>>প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান:-
মোট জিপিএ 8.00
রসায়ন ও জীববিজ্ঞানে এ- (মাইনাস) গ্রেড।
>>>ফার্মেসী:-
মোট জিপিএ 8.50, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিতে এ- (মাইনাস) গ্রেড।
>>>মাইক্রোবায়োলজি:
মোট জিপিএ 8.50, রসায়ন, জীববিজ্ঞান এবং ইংরেজিতে এ- (মাইনাস) গ্রেড।
>>>বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং:-
মোট জিপিএ 8.50, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান এবং গণিতে এ- (মাইনাস) গ্রেড।
>>>পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স:-
মোট জিপিএ 8.00, রসায়ন এবং জীববিজ্ঞানে এ -(মাইনাস), গণিতে বি গ্রেড
✳ E ইউনিটঃ
:
**** ফিন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, একাউন্টিং & ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট স্টাডিজ -- এই ৪ টি সাবজেক্টের শর্তসমূহ নিম্নরূপঃ
(ক) উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা/ মানবিক ও অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৭.০০।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৭.৫০
(গ) ইংরেজি এবং গণিত/অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় বি গ্রেড।
✳ F ইউনিটঃ
:
** আইন ও বিচার:
উচ্চমাধ্যমিক বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০
>বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড।
✳ G ইউনিটঃ
:
** বিবিএ প্রোগ্রাম:-
(ক) উচ্চমাধ্যমিক বিজ্ঞান শাখাঃ মোট জিপিএ ৮.৫০।
> ইংরেজি ও উচ্চতর গণিত/ পরিসংখ্যাবে এ- (মাইনাস) গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক মানবিক/ ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ ৮.০০
>ইংরেজিত এবং হিসাববিজ্ঞান/অর্থনীতি/গণিত/ ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনায় এ- (মাইনাস) গ্রেড।
✳ H ইউনিটঃ
:
SSC & HSC উভয় পরিক্ষায় আলাদাভাবে 3.50 সহ মোট জিপিএ 8.00 থাকতে হবে। তাছাড়া গনিতে এবং পদার্থ বিজ্ঞানে A গ্রেড থাকতে হবে।
✳ I ইউনিটঃ
:
** বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি:-
(ক) উচ্চমাধ্যমিক মানবিক শাখাঃ মোট জিপিএ ৭.০০।
>বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড।
(খ) উচ্চমাধ্যমিক বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/ অন্যান্য শাখাঃ মোট জিপিএ 7.50 ।
>বাংলায় এবং ইংরেজিতে B গ্রেড।
✔✔ পরীক্ষা পদ্ধতিঃ
:
★ G ইউনিট ব্যতীত অন্যান্য সকল ইউনিটে মানে A,B,C,C1,D,E,F,H,I ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৮০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
★ C1 ইউনিটে নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৪০%।
★ G ইউনিটে মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে যার মধ্যে ৭৫ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। ৭৫ নম্বরের MCQ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫ নম্বরের মৌখিক পরীক্ষা পরবর্তীতে নেয়া হবে যার পাশ মার্ক ৩৫%। আর বাকি ২০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর। অর্থাৎ সর্বমোট ১০০ নম্বর।
✔✔ ইউনিট ভিত্তিক মানবণ্টনঃ
::
✳ A Unit(গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) :
✔ গণিত - ২২
✔ পদার্থবিজ্ঞান - ২২
✔ রসায়ন -২২
✔ বাংলা - ৩
✔ ইংরেজি - ৩
✔ বুদ্ধিমত্তা( বিজ্ঞান বিষয়ক ) - ৮
✳ B Unit ( সমাজবিজ্ঞান অনুষদ ) :
✔ বাংলা - ১০
✔ ইংরেজি - ১৫
✔ গণিত - ১৫
✔ সাধারণ জ্ঞান - ২৫
✔ বুদ্ধিমত্তা - ১৫
✳ C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
✔ বাংলা- ১৫
✔ ইংরেজি - ১৫
✔ অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়- ৫০
[ বিঃদ্রঃ সবার প্রশ্ন হলো এই ৫০ নাম্বার কোথা থেকে আসবে? এই ইউনিটে ৭ টি সাবজেক্ট আছে। এর মধ্যে ২ টি সাবজেক্ট হলো বাংলা ও ইংরেজী। বাংলা ও ইংরেজী থেকে ১৫ টা করে ৩০ টা প্রশ্ন আসবে সেটা মানবন্টনেই বলা আছে। আর বাকী ৫০ নাম্বার প্রশ্ন আসবে এই ইউনিটের বাকী ৫ টা সাবজেক্ট থেকে। অর্থাৎ ইতিহাস, দর্শন, প্রত্বতত্ত্ব, আন্তঃর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ এই ৫ টা বিষয় থেকে ৫০ নাম্বারের প্রশ্ন হবে। প্রত্যেক বিষয় থেকে ১০ টি প্রশ্ন থাকবে।
✳ C1 Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
✔ বাংলা- ১০
✔ ইংরেজি - ১০
✔ বিষয়ভিত্তিক- ৬০ (নাট্যতত্ত্ব ৩০ & চারুকলা ৩০)
✳ D Unit ( জীববিজ্ঞান অনুষদ ) :
✔ বাংলা + ইংরেজি = ৮
✔ রসায়ন = ২৪
✔ জীববিদ্যা - ৪৪ ( উদ্ভিদ বিদ্যা - ২২, প্রাণিবিদ্যা - ২২ )
✔ বুদ্ধিমত্তা - ৪
✳ E Unit( বিজনেস স্টাডিজ অনুষদ ) :
✔ বাংলা - ১৫
✔ ইংরেজি - ৩০
✔ গণিত - ১৫
✔ হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় - ২০
[ উল্লেখ্য, গণিত, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রশ্ন বাংলায় হবে। ]
✳ F Unit ( আইন অনুষদ ) :
✔ বাংলা - ২৫
✔ ইংরেজি - ২৫
✔ সাম্প্রতিক বিষয়ও বুদ্ধিমত্তা - ৩০
✳ G Unit ( Institute Of Business Administration [ IBA-JU ] ) :
✔ বাংলা - ৫
✔ ইংরেজি - ৩০
✔ Mathematical Aptitude & IQ - ৩০
✔সাম্প্রতিক ও বিশ্লেষণ মূলক বিষয় - ১০
✔ Viva - ৫
[ Viva তে সর্বনিন্ম ৩৫% নাম্বার পেতে হবে]
✳ H Unit ( Institute Of Information Technology ) :
✔ বাংলা - ৫
✔ ইংরেজি - ১৫
✔ গণিত - ৪০
✔ পদার্থবিজ্ঞান - ২০.
✳ I Unit (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি) :-
✔ বাংলা - ১৫
✔ ইংরেজি - ১৫
✔ বিশ্বসাহিত্য -১০
✔ সাধারণ জ্ঞান - ১০
✔ সংস্কৃতি - ৫
✔ নৃবিজ্ঞান - ৫
✔ প্রত্নতত্ত্ব - ৫
✔ বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ - ১০
✔ ইতিহাস-ঐতিহ্য - ৫
✔✔ গুরুত্বপূর্ণ তথ্যঃ
:
→ বিজ্ঞান বিভাগ থেকে সব ইউনিটেই পরীক্ষা দেয়া যাবে। ব্যবসায় শিক্ষা/মানবিক/অন্যান্য বিভাগ থেকে B,C,C1,E,F,G,I -- এই 7 টি ইউনিটে পরীক্ষা দেয়া যাবে।
➟ প্রতিটি ভুল উত্তরের জন্য (০.২০) নম্বর করে কর্তন করা হবে।
➟ MCQ এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার ফলাফলের সাথে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার প্রাপ্ত গ্রেডের ভিত্তিতে সর্বোচ্চ (7.5 + 12.5) = 20 নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।
★ জিপিএ গণনা:
→ SSC জিপিএ (৪র্থ বিষয় সহ) x ১.৫
→ HSC জিপিএ (৪র্থ বিষয় সহ) x ২.৫
➟ সব ইউনিটের ক্ষেত্রেই আলাদাভাবে বিষয়ভিত্তিক পাশ করতে হবে না। MCQ পরীক্ষায় ৩৩% নম্বর পেলেই কৃতকার্য বিবেচিত হবে।
#উল্লেখ্য, শুধুমাত্র C ইউনিটের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ১৫ নম্বরের মধ্যে ন্যূনতম ০৭ নম্বর পেতে হবে।
➟ OMR শিট (উত্তরপত্র) – এর নিচে নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক একটি বাক্য বাংলা এবং একটি বাক্য ইংরেজিতে স্বহস্তে লিখতে হবে।
➟ ভর্তির সময় ছাত্রছাত্রীর মূল সনদপত্র ও Academic Transcript, ভর্তি পরীক্ষার উত্তরপত্র, ছাত্রছাত্রীর ছবি (আপলোড করা ছবি) এবং হাতের লেখা ইত্যাদি যাচাই করা হবে।
➟ F , G ইউনিটের বাংলা বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে হবে। A,B,C,D,E,H,I ইউনিটের প্রশ্ন বাংলায় হবে। A,B,C,D,E,H,I ইউনিটে কোন পরীক্ষার্থী ইচ্ছা করলে ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে পারবে। তবে এক্ষেত্রে প্রার্থীকে ভর্তি পরীক্ষার এক সপ্তাহ পূর্বে সংশ্লিষ্ট ইউনিট / বিভাগ প্রধান বরাবরে সাদা কাগজে একটি আলাদা আবেদন করে সম্মতি নিতে হবে।
➟ প্রতিবন্ধী ছাত্রছাত্রীর মধ্যে যাদের পরীক্ষা দেয়ার জন্য বিশেষ সাহায্য প্রয়োজন, তাদের সংশ্লিষ্ট ইউনিট / বিভাগ প্রধান বরাবরে সাদা কাগজে একটি আলাদা আবেদন করে সম্মতি নিতে হবে।
➟ ভর্তি পরীক্ষার উত্তরপত্রে (OMR শিট) ভর্তি পরীক্ষার রোল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে সংখ্যায় লিখতে হবে।
➟ পরীক্ষার হলে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, HSC মূল রেজিস্ট্রেশন কার্ড এবং সাধারণ বলপেন ছাড়া কোনো প্রকার ক্যালকুলেটর, ফোন, ঘড়ি ও অন্য কোনো সহায়ক ডিভাইস নিয়ে আসা যাবে না। এসব পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ authority এর কাছে সোপর্দ করা হবে। উল্লেখ্য, সময় দেখার জন্য পরীক্ষার হলে ঘড়ির ব্যবস্থা থাকবে।
#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয়ের_ভর্তি_পরীক্ষা_সংক্রান্ত_কনফিউশনের_উত্তর
নিচের সবগুলো পয়েন্ট মনযোগ দিয়ে পড়ো। তোমার প্রশ্নের উত্তর হয়তো পেয়েই যাবা। "পুরোটা" পড়ার আগেই কোন মন্তব্য না করার পরামর্শ রইলো
১। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা সকল ইউনিটে পরীক্ষা দিতে পারবে
২। কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা B, C, C1, E, F, G, I ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
৩। C ইউনিট এবং C1 ইউনিট দুইটা সম্পুর্ন আলাদা ইউনিট হিসেবে বিবেচিত হবে। এবং দুইটা ইউনিটে পৃথক পৃথক ভাবে ফর্ম তুলতে হবে।
৪। F এবং G ইউনিটের বাংলা ব্যতীত অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র ইংরেজীতে হবে।
৫। A, B, C, C1, D, E, H এবং I ইউনিটের প্রশ্ন বাংলায় হবে।
৬। G ইউনিটে ৭৫ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। পরবর্তীতে ৫ মার্কের ভাইভা হবে।
৭। C1 ইউনিটে ৮০ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। পরবর্তীতে ২০ মার্কের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
৮। অন্যান্য সকল ইউনিটে ৮০ মার্কের MCQ পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট।
৯। সকল ইউনিটের MCQ পরীক্ষায় মোট পাশমার্ক ৩৩%। মানে আলাদা পাস নাই। ৮০ এর মধ্যে overall ৩৩% মার্ক বা ২৬.৪ পেলেই পাস। তবে শুধুমাত্র C ইউনিটের ইংরেজি বিভাগের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ১৫ নম্বরের মধ্যে ন্যূনতম ০৭ নম্বর পেতে হবে।
১০। আবারো বলতেছি সাবজেক্ট ভিত্তিক আলাদা পাশমার্ক নেই।
১১। G ইউনিটের MCQ পরীক্ষায় পাশমার্ক ৩৫%।
১২। C1 ইউনিটের ব্যবহারিক পরীক্ষায় পাশমার্ক ৪০%।
১৩। ভর্তি পরীক্ষা শুধুমাত্র ক্যাম্পাসেই হয়। প্রতিটা ইউনিটকে কয়েকটা শিফটে ভাগ করে পরীক্ষা নেয়া হবে। সকল শিফটে প্রশ্ন আলাদা হয়। তবে প্রশ্নের স্ট্যান্ডার্ড সেইম থাকে।
১৪। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
১৫। সাবজেক্ট চয়েজ, কোটা সংক্রান্ত সকল কাজ মেরিট/ওয়েটিং লিস্টে নাম আসার পরে করতে হবে। এই সংক্রান্ত আলাদা নোটিশ দেয়া হবে রেজাল্ট পাবলিশের পরে