16/04/2024
ইংলিশ ডিপার্টমেন্ট
ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি??
ইংরেজিতে অনার্স পড়াকালীন কিংবা পড়তে ইচ্ছুক শিক্ষার্থীর প্রশ্ন হলো, ইংরেজিতে অনার্স পড়ার ভবিষ্যৎ কি? বেশিরভাগ আর্টসের ছাত্র-ছাত্রী ইংরেজি নিয়ে অনার্স করতে পছন্দ করে। এত বিষয় থাকতে কেন ইংরেজি নিয়ে অনার্স করা?
আসলে ভাই কোন সাবজেক্টেরই তেমন কোন ভবিষ্যৎ নাই যদি আপনার যথেষ্ট স্কিল না থাকে, আপনি ধুমাইয়া আপনার ক্লাসের পড়া পড়লেন পাশাপাশি কোন বিষয়ে স্কিল্ড হলেননা তাহলে একটা সময় যেয়ে অনেক বড় একটা ধাক্কা খাবেন, তবে একটা কথা মনে রাখবেন ইংরেজি খুব ভালো
পারলে অন্তত বাংলাদেশে ভাতের অভাব ইনশাল্লাহ হবে না। অনেকে বলবে ইংলিশ নিয়ে পড়লে চাকরিতে খুব ভালো সুযোগ-সুবিধা পাওয়া যায়, এই কথাটা সত্যি কিন্তু আপনি যে চাকরি পাবেন তার গ্যারান্টি কি? আপনি চার বছর অনার্স দুই বছর মাস্টার্স পড়ার পরে যদি চাকরি না পান তাহলে কি করবেন, এজন্য আপনাকে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যুগের সাথে তাল মিলিয়ে কিছু কিছু বিষয়ে স্কিল্ড হতে হবে।
কোন কোন সেক্টরে জব পাওয়া যাবে??
১. বিসিএস
২. বেসরকারি চাকরি
৩. শিক্ষকতা
৪. কনটেন্ট রাইটিং
৫. দোভাষী চারকি
৬. মার্কেটিং এবং এডভার্টাইজিং
৭. পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট
৮. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
৯. ইভেন্ট ম্যানেজমেন্ট
চাকরি ছাড়া আর কি কি উপায়ে টাকা ইনকাম করা যাবে??
1. Freelancer app, Fiverr app, Upwork app, etc.
2. English home tutor
3. Online English Course
4. Blog Writing
5. Video editing
6. Part-time content writer
7. Book Writing (Author)
8. Language Translation
9. Online Consultation
10. YouTube Content Maker
11. Social Media Marketing
কি কি পড়ানো হয়??
বাংলাদেশে আমরা যেটিকে শুধু ইংরেজি বলি, সেটি আসলে ইংরেজি নয়, ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্য ও ইংরেজি একজিনিষ নয়, এখানে আপনাকে কেউ গ্রামার শেখাবে না, ইংরেজি বিভাগে স্নাতক পর্যায়ে মূলত ইংরেজি ভাষায় রচিত কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও ভাষাবিদ্যা পড়ানো হয়। স্নাতকোত্তর পর্যায়ে এসবের পাশাপাশি সাহিত্যতত্ত্ব ও ইংরেজি ভাষা শেখানোর তত্ত্ব, নীতি ও পদ্ধতির ওপর জোর দেওয়া হয়।
কয়টি বই থাকে এবং কি কি?
মোট ছয়টি বই থাকে,
1. English language skills
2. History of English literature
3. Introduction to poetry
4. Introduction to Prose Fiction and Non-fiction
5. History of the Emergence of Independent Bangladesh
নিচের তিনটি থেকে যেকোনো একটি
1. Introducing Sociology
2. Introduction to social work
3. Introduction to Political Theory
সিজিপি এ ভাল করার জন্যঃ
১। ইংরেজীতে ভাষাগত দক্ষতা থাকতে হবে।
২। ব্যাকরণ ভাল জানতে হবে।
৩। লিখার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে।
৪। সাহিত্যের প্রতি আগ্রহ।
Khaled Bin Mahmud (Ashik)
Kabi Nazrul Govt. College
English Department