26/02/2025
#Modification to the #Auditor's #Opinion -Report -Opinion -Opinion -Opinion # Modified-Report
A Special Coaching Center for CA Students
26/02/2025
#Modification to the #Auditor's #Opinion -Report -Opinion -Opinion -Opinion # Modified-Report
হতাশ হবেন না !
সিএ স্টুডেন্টদের বলছি, আপনি কি এই সেশনে কোনো সাবজেক্টে ফেল করেছেন ? দয়াকরে হতাশ হবেন না । আবার পূর্ণোদ্যমে লেখাপড়া শুরু করুন । এত প্রেস্টিজিয়াস ও দামি প্রফেশনাল ডিগ্রী অর্জন করতে গেলে একটু তো হোঁচট খেতেই হবে । তাই ধৈর্য হারালে চলবে না । তবে এবার লেখাপড়া শুরুর সঙ্গে সঙ্গে নিচের কাজগুলো করতে পারেন -
01. নিজের সমস্যাগুলো খুঁজে বের করুন । সমস্যার রুট কজ বা মূল কারণ খুঁজে বের করতে হবে । সমস্যা ও কারণগুলো খুঁজে বের করতে না পারলে সমাধান করা কঠিন ।
02. যদি সমস্যা খুঁজে বের করতে না পারেন তাহলে আপনার প্রবলেম আরও জটিল । এজন্য এক্সপার্টের শরণাপন্ন হওয়া জরুরি । নিজের পছন্দমতো ও আস্থাশীল এক্সপার্ট খুঁজে বের করে তার সাহায্য নিন ।
03. যারা সম্প্রতি পাস করছে তাদের সঙ্গে বেশি বেশি আলোচনা করুন । কি টেকনিক অবলম্বন করে তারা লেখাপড়া করেছে এবং পাস করেছে সেগুলি জেনে নিজে রপ্ত করার চেষ্টা করুন ।
04. বিভিন্ন জটিল বিষয়ে নিজের কনসেপ্ট ক্লিয়ার করুন । না বুঝে কিছু মুখস্থ করবেন না ।
05. কেস-বেজড প্রশ্নের রিকোয়ারমেন্ট ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং তারপর সমাধান শুরু করুন ।
06. বেশি বেশি প্রশ্ন বাসায় প্র্যাকটিস করুন এবং পারলে মক এক্সাম দিন ।
07. লাইব্রেরিতে বেশি সময় কাটান এবং গ্রুপ স্টাডি করুন ।
উপরের বিষয়গুলো পরিপালন করলে আগামীতে আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ । সবার জন্য শুভকামনা রইলো ।
মামুন
©
If you want to do my class on "Audit & Assurance" and "Corporate Reporting", please contact Al Mamun (+8801740900425) in this regard.
04/05/2024
Started a new initiative to share my little knowledge with people.
31/08/2023
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অডিট এন্ড অ্যাসুরেন্স ক্লাস করতে চাইলে আজকের মধ্যে গুগল ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে !
অডিট এন্ড অ্যাসুরেন্স ক্লাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু করতে চাই ! যারা ক্লাস করতে আগ্রহী তারা দ্রুত গুগল ফর্ম পূরণ করুন !
23/08/2023
নোটিশ
অনেকেই প্রফেশনাল লেভেলে "অডিট এন্ড অ্যাসুরেন্স" ক্লাসের জন্য আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন ! তাদের অনুরোধে আমরা একটি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি ! যারা ক্লাস করতে চান তারা গুগল ফরমটি পূরণ করে জমা দিন !
কোরবানী !
কোরবানী নিয়ে অনেকে অনেক কথা বলে । সময়ের অভাবে আজ বিস্তারিত লিখতে পারলাম না । তবে একদিন লেখার ইচ্ছা আছে । যাদের মনে কোরবানীর ঈদ আসলে পশুপ্রেম জাগ্রত হয় তাদের জন্য বড্ড মায়া হয় । তাদের এই দয়ামায়া কিঞ্চিৎ পরিমাণও যদি মানুষের জন্য জাগ্রত হতো, তাহলে এই ধরণীর চেহারা অন্যরকম হতো ।
যারা পশু কোরবানী নিয়ে কান্নাকাটি করে, তাদের একটা বড় অংশ সারাবছর আয়েশ করে মাছ-মাংস খায় । আর আধুনিক বিজ্ঞান আমাদের জানিয়েছে গাছেরও জীবন আছে । তাই যারা নিরামিষভোজী তারাও অনায়াসে জীব হত্যা করছে । সৃষ্টিকর্তা মানুষের পাকস্থলী এমনভাবে তৈরি করেছেন যে, এটা মাংস এবং তৃণলতা দুটোই হজম করতে পারে । তাই খাওয়ার উদ্দেশ্যে পশু জবাই করা মোটেই হত্যা হিসেবে দেখার সুযোগ নেই । অবশ্য যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তাদের কথা ভিন্ন ।
সারাবছর ধরে যে পশু জবাই করা হয় সেগুলোর মাংস মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী কিনে খায় । অনেকের এই মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই । আর কোরবানীর সময় যে পশুগুলো জবাই করা হয়, তাদের তিনভাগের এক ভাগ মাংস গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয় । আরেকভাগ আত্মীয়স্বজনদের মাঝে বিতরণ করা হয় এবং শেষভাগ যিনি কোরবানী দেন তিনি নিজের পরিবারের জন্য রেখে দেন । এটা থেকে সহজেই অনুমেয় যে, সারাবছরের মধ্যে কোরবানীর সময়ে গরীব-দুঃখী মানুষ একটু আয়েশ করে মাংস খাওয়ার সুযোগ পান ।
এতক্ষণ যা বলা হলো এগুলো যুক্তির কথা । আর শুধু যুক্তি দিয়ে সৃষ্টিকর্তার ইবাদত হয় না । ইবাদতের নিয়ম হলো, সৃষ্টিকর্তা যখন যে হুকুম করেছেন সেটা কোনো প্রশ্ন না করেই পালন করা । এই কোরবানীর ঈদের প্রধান ইবাদত হলো, কোরবানী করা । তাই এখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই । মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি বুঝ দান করুন । আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাঁকে রাজি-খুশি করার জন্য এবং তাঁর উদ্দেশ্যে সহি নিয়ত করে আমাদের পশু কোরবানী করার তওফিক দান করুন । সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক ।
মামুন
সকাল ০৬ : ২৫
যশোর, ২৯ জুন ২০২৩
IFRS 15: Revenue from Contracts with Customers (Part - 01)
Introduction
• IFRS 15 issued on 28 May 2014
• IFRS 15 replaced IAS, 18 Revenue and IAS, 11 Construction Contracts
• IFRS 15 also supersedes IFRIC 13, Customer Loyalty Programs, IFRIC 15, Agreements for the Construction of Real Estate, IFRIC 18, Transfers of Assets from Customers and SIC-31, Revenue – Barter Transactions Involving Advertising Services
• Effective for annual periods beginning on or after 01 January 2018
Objective of IFRS 15
• The objective of IFRS 15 is to establish principles to report information to users of financial statements about the nature, amount, timing and uncertainty of revenue and cash flows arising from a contract with a customer.
07/04/2023
https://www.rokomari.com/book/277821/ca-kivabe-porbo?fbclid=IwAR0Ta6hkOwwUiBMioe7rpJ6gL6Dcc-6b2khoiR-0cotjBz3HMTtmfomQAEU_aem_ASZe307OP5ppKQEl6YuL6VENostQJbw6eSEgBMecp4h8wwBHw98MycCiSR73qH9nyWbUjf6hYKsGRV8eZ1l1eWcXu1jWig5oZ8SEyc2uGGGKTzzCruIudYaiygv04AIJCCc
'সিএ কীভাবে পড়ব' বইটি নিয়ে রকমারিতে দেয়া পাঠকের রিভিউগুলোর স্ক্রিনশট এখানে তুলে ধরা হলো !
সিএ কেন পড়ব
দ্বিতীয় সংস্করণের ভূমিকা
'সিএ কেন পড়ব' বইটির প্রতি পাঠকদের অভূতপূর্ব সাড়া দেখে কিছুটা নতুন আঙ্গিকে বইটির দ্বিতীয় সংস্করণ বের করার উৎসাহ ও সাহস পেলাম । বইটির প্রথম সংস্করণ বের করে পাললিক সৌরভ । পাঠকপ্রিয়তার জন্য এবং দেশের আনাচেকানাচে বইটি ছড়িয়ে দেয়ার জন্য দ্বিতীয় সংস্করণ বের হচ্ছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে । এখন প্রশ্ন হতে পারে দ্বিতীয় সংস্করণের জন্য পাঞ্জেরীকে কেন বেছে নিলাম । এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, দেশব্যাপী ছড়িয়ে থাকা পাঞ্জেরীর শক্তিশালী নেটওয়ার্ক । পাঞ্জেরীর মাধ্যমে অতি সহজে উপজেলা ও জেলা লেভেলের স্টুডেন্টদের নিকট বইটি পৌঁছানো সম্ভব হবে । আমার এই বইটি লেখার প্রধান উদ্দেশ্য হলো, দেশের আপামর জনসাধারণের নিকট সিএ প্রফেশনকে পৌঁছে দেয়া ।
সিএ কেন পড়ব বইটি নিয়ে টাইমলাইন, মেসেঞ্জার এবং রকমারি ডট কমের অনলাইন প্ল্যাটফর্মে পাঠকদের নিকট থেকে অনেক মতামত ও রিভিউ পেয়েছি । এরকম একজন পাঠকের রকমারিতে প্রদত্ত রিভিউ হুবহু তুলে ধরা হলো:
'বইটি থেকে পাঠক জানতে পারবে সিএ পেশার গুরুত্ব, পাশাপাশি জানতে পারবে সিএ পেশার ধাপ সম্পর্কে । সিএ পেশায় পাস করতে না পারা, সময় সংক্রান্ত জটিলতা, অধিক ব্যয় এসব নিয়ে সকল ভুল ধারণা দূর করে বর্তমানে এ পেশার নব নব সুযোগ সুবিধাসমূহ লেখক বইটিতে তুলে ধরেছেন । সিএ পেশা নিয়ে জানতে আগ্রহী পাঠকদের প্রায় সকল প্রশ্নের উত্তর দিবে বইটি ।''
রকমারিতে আরেকজন পাঠক লিখেছেন:
'যারা সিএ পড়তে চান বা সিএ পড়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, 'সিএ কেন পড়ব' বইটি তাদের জন্য । বইটি তাদের মনের মধ্যে জমে থাকা সকল প্রশ্নের উত্তর প্রদান করবে ইনশাআল্লাহ । ব্যবসায় শিক্ষায় পড়া সন্তানদের ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও চাইলে বইটি পড়ে দেখতে পারেন ।''
আশা করছি বইটির দ্বিতীয় সংস্করণও পূর্বের ন্যায় পাঠকপ্রিয়তা লাভ করবে । বিশ্বব্যাপী অর্থনীতির এই ক্রান্তিলগ্নে এবং দেশের দ্ৰব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে মহান সৃষ্টিকর্তা আমাদের সবার সহায় হোন । আমিন ।
আব্দুল্লাহ আল মামুন
ঢাকা, ২৬ মার্চ ২০২৩