02/08/2026
বুঝিয়া করিও ট্রোল, না বুঝিয়া না!
Daffodil International University 💚🌿
৬ হাজারের বেশি গবেষণা প্রকাশনা, প্রত্যাহার হওয়া মাত্র ৪৪ গবেষণাপত্র: গবেষণায় শীর্ষস্থানীয় ড্যাফোডিল!
সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সাল থেকে জুন ২০২৬ পর্যন্ত বাংলাদেশের গবেষকদের সম্পৃক্ত অন্তত ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার (Retraction) হয়েছে। এ তালিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) ৪৪টি গবেষণাপত্র রয়েছে।
তবে এই পরিসংখ্যানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, একই সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণা প্রকাশনায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, DIU ইতোমধ্যে ৬,০০০টিরও বেশি Scopus Indexed গবেষণাপত্র প্রকাশ করেছে। শুধু ২০২১ থেকে ২০২৫ সালেই বিশ্ববিদ্যালয়টির গবেষণা প্রকাশনার সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে, যা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য অর্জন।
এই প্রেক্ষাপটে প্রত্যাহার হওয়া ৪৪টি গবেষণাপত্র বিশ্ববিদ্যালয়ের মোট গবেষণা প্রকাশনার মাত্র প্রায় ০.৭৩ শতাংশ। অর্থাৎ মোট গবেষণার ৯৯ শতাংশেরও বেশি আন্তর্জাতিক জার্নালে বহাল রয়েছে।
গবেষণা বিশেষজ্ঞদের মতে, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতেও বিভিন্ন কারণে গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনা ঘটে। গবেষণায় স্বচ্ছতা, তথ্য যাচাই এবং একাডেমিক সততা নিশ্চিত করার অংশ হিসেবেই আন্তর্জাতিক জার্নালগুলো প্রয়োজন হলে গবেষণাপত্র প্রত্যাহার করে থাকে।
গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী গবেষণায় ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাই সীমিত সংখ্যক প্রত্যাহার হওয়া গবেষণাপত্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা অবদান, আন্তর্জাতিক প্রকাশনা এবং গবেষণার ধারাবাহিক সাফল্যকেও সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন।