03/08/2026
শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা
নতুন উদ্দীপনায় পথচলা শুরু করেছে TMSS Nursing Institute, Dhaka-টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট, ঢাকা। এই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সঙ্গে একটি আন্তরিক পরিচিতি, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম (সিনিয়র সহকারী পরিচালক টিএমএসএস হেলথ সেক্টর), উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং একজন দক্ষ ও মানবিক স্বাস্থ্যসেবাকর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মতামত ও প্রশ্ন গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং তাদের সফল শিক্ষাজীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
TMSS Nursing Institute, Dhaka-টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট, ঢাকা বিশ্বাস করে—গুণগত শিক্ষা, আধুনিক প্রশিক্ষণ এবং মানবিক মূল্যবোধের সমন্বয়েই তৈরি হবে আগামী দিনের দক্ষ স্বাস্থ্যসেবাকর্মী।
একসাথে এগিয়ে চলি জ্ঞান, দক্ষতা ও মানবসেবার পথে।
TMSS Health Sector
Building Skilled Healthcare Professionals for a Better Tomorrow.