Health Mart - হেলথ মার্ট

Health Mart - হেলথ মার্ট

Share

Health Life

18/08/2021

🩺

1) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
2) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
3) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
4) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
5) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
6) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
7) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
8) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
9) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
10) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
11) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।
13) পৃথিবীর আকার গোল এই ধারণা কার ? ➟ পিথাগোরাসের
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
20) পৃথিবীর ব্যসার্ধ কত ? ➟ 6434 কিমি
21) পৃথিবীর বয়স কত ? ➟ আনুমানিক ৪৫০ কোটি বছর।
22) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক।
23) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
24) সাপের বিষে কোন ধাতুর অন থাকে ? ➟ জিংক
25) উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে ? ➟ ২২ ডিসেম্বর
26) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
27) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
28) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
29) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
30) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান
বিজ্ঞানী উহলার
31) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
32) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
33) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
35) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
36) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
37) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
38) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
39) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
40) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
41) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা ,
জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? ➟ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা, ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরেরচোখ জ্বলজ্বল করে কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
65) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট
69) উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে ? ➟ ২১ জুন
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
89) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ➟ ভিটামিন এ
90) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ➟ ভিটামিন বি
91) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ➟ ভিটামিন ডি
92) কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ? ➟ ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর
93) ডিপথেরিয়া কোথায় হয় ? ➟ গলায়
94) পাইরিয়া কোথায় হয় ? ➟ দাঁতের মাড়ি
95) দুধের প্রোটিনের নাম কি ? ➟ কেসিন
96) ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? ➟ পটাসিয়াম
97) বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? ➟ 0.01 mg/L
98) পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ? ➟ ৯৭%
99) পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ? ➟ বৃহস্পতি
100) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? ➟ শনি
---------------------------------------
- Nazmul Hasan

13/05/2021

𝗘𝗜𝗗 𝗠𝗨𝗕𝗔𝗥𝗔𝗞 🌙

"Taqabbalallahu Minna Wa Minkum."
(May Allah Accept all prayers, worships and good deeds from you and us)"

08/02/2021

মোট সিট ৪৩৫০ টা
তোমার দরকার মাত্র ১ টা

অবশ্যই সম্ভব, তোমার দ্বারাই সম্ভব
কেউ যদি ভালোভাবে পড়াশোনা না করে থাকো, আজকে থেকে, এখন থেকেই শুরু করো, তোমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করো, বিশ্বাস করো তোমার পক্ষে চান্স পাওয়া সম্ভব, ২ তারিখ সকাল ১১ টা পর্যন্ত চেস্টা করে যাও, ছেড়ে দিও না, দেখো না তোমার ভাগ্যে আল্লাহ তায়ালা কি রেখেছে।

Never dare to give up....💙

04/02/2021

মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতির জনক শেখ মুজিবুর রহমান এর উপর অবশ্যই প্রশ্ন আসবে।
এই মহামানব এর জীবনের উপর ৫০ টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হল।

১.১৯৫৪ সালের নির্বাচনের পর বঙ্গবন্ধু কোন দপ্তরের মন্ত্রিত্ব পান?
ক♦.কৃষি, শিল্প ও বন মন্ত্রণালয়ের
খ.বন, শিল্প ও কয়লা মন্ত্রণালয়ের
গ.বন, কৃষি ও খনিজ মন্ত্রণালয়ের
ঘ. পররাষ্ট্র মন্ত্রণালয়ের

২.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সাথে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের কোন ভাষণের সাথে মিল আছে?
ক.জাতিসংঘ ভাষণের
খ.♦গেটিসবার্গ ভাষণের
গ.অক্সফোর্ড ভাষণের
ঘ.হোয়াইট হাউস ভাষণের

৩.জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নং রোডের যে বাড়িতে সপরিবারে বসবাস করতেন সে বাড়িটির নম্বর কত ছিল?
ক.৬৬৫
খ.৬৬৬
গ.৬৬৭
ঘ.♦৬৭৭

৪. কোন সময়কে মুজিব র্বষ ঘোষণা করা হয়ছে?
ক. ১৭ মার্চ ২০১৫- ১৭ মার্চ ২০১৬
খ. ১৭ মার্চ ২০১৬- ১৭ মার্চ ২০১৭
গ. ১৭ মার্চ ২০১৭- ১৭ মার্চ ২০১৮
ঘ.♦ ১৭ মার্চ ২০২০-১৭ মার্চ ২০২১

৫. সর্বশেষ বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়ছে?
ক.♦চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে
খ.রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
গ.জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জাতীয় সংসদে দাড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দনে?
ক.২৪ জানুয়ারী, ১৯৭৫
খ♦.২৫ জানুয়ারী, ১৯৭৫
খ.২৬ জানুয়ারী, ১৯৭৪
গ.২৫ জানুয়ারী, ১৯৭৪

৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নং কক্ষে থাকতেন?
ক. ২২ নং
খ ২৩ নং
গ.♦ ২৪ নং
ঘ.২৫ নং

৮.১৯৭৫ সালের ১৫ আগস্ট কি বার ছিল?
ক. বুধবার
খ.বৃহস্পতিবার
গ♦. শুক্রবার
ঘ.শনিবার

৯.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন-
ক.২ চৈত্র ১৩২৫
খ♦.৩ চৈত্র ১৩২৬
গ.৪ বৈশাখ ১৩২৭
ঘ.৫ বৈশাখ ১৩২৮

১০.জাতীয় শিশু দিবস কত তারিখে পালিত হয় ?
ক. ১৬ র্মাচ
খ. ১৭ মার্চ♦
গ.১৮ মার্চ
ঘ.১৯ মার্চ

১১.বঙ্গবন্ধু প্রথম পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কোন দেশে যান?
ক. রাশিয়া
খ. আমেরিকা
গ♦.ইংল্যান্ড
ঘ.ভারত

১২. বঙ্গবন্ধু শেখ হাসিনাকে কি নামে ডাকতনে?
ক.হাসু
খ.হাসিনা
গ♦.হাচু
ঘ. হাসি

১৩. নীচের কোনটি বঙ্গবন্ধুর জেল জীবন নিয়ে রচিত বই ?
ক.♦৩০৫৩
খ.৪৬৮২
গ.৪৯৯৬
ঘ.৪৯৯৭

১৪.বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকতেন?
ক♦.সলিমুল্লাহ মুসলিম হলে
খ.শহীদুল্লাহ হলে
গ.মুহসীন হলে
ঘ. কবি জসিম উদদীন হল

১৫.জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেওয়ার দিনটিকে নিউইর্য়ক স্টেট র্কতৃপক্ষ কি ডে ঘোষণা করেছে?
ক. ওয়ার্ল্ড ইমিগ্রেশন ডে
খ.‘♦বাংলাদশে ইমিগ্র্যান্ট ডে
গ.মিমোরেবল ডেে
ঘ.ইমপরটেন্ট ডে

১৬. জাতরি পিতা কথাটি সংবধিানরে কত নং অনুচ্ছদেে আছে?
ক.৪(ক)
খ.১৫০(২)
গ.৫ম ও ৬ ষ্ঠ তফসিলে
ঘ.♦ উপরের সবগুলো

১৭.১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের মোট কতজন নিহত হয়?
ক.১৬ জন
খ.১৮ জন
গ.১৯ জন
ঘ.♦২০ জন

১৮.১৯৭১ সালে কাদরেকে নিয়ে মুজিব বাহিনী গঠন করা হয় ?
ক.কৃষকদের নিয়ে
খ.শ্রমিকদের নিয়ে
গ.মুক্তিফোজদের নিয়ে
ঘ.ছাত্রদের নিয়ে ♦

১৯.বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার পান?
ক.১৯৭২ সালরে ১০ অক্টোবর♦
খ.১৯৭১ সালের ১০ অক্টোবর
গ.১৯৭২ সালের ১০ আগস্ট
ঘ. ১৯৭৩ সালের ১০ অক্টোবর

২০.২৫ র্মাচ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করার জন্য পরিচালিত অপারশেনের নাম কি ছিল ?
ক.অপারেশন ব্লু বার্ড
খ.অপারেশন ক্লিন হার্ট
গ.অপারেশন ক্লিন বার্ড
ঘ. অপারেশন বিগ বার্ড♦

২১. ১৫ আগস্ট, ১৯৭৫ বাংলা কত তারিখ ছিল ?
ক.২৯ শে শ্রাবণ ১৩৮২ ♦
খ.২৯ শে শ্রাবন ১৩৮১
গ.২৮ শে শ্রাবন ১৩৮২
ঘ.৩০ শে শ্রাবণ ১৩৮১

২২.বঙ্গবন্ধুকে পয়েট অব পলিটিক্স আখ্যায়তি করে কোন পত্রকিা ?
ক.নিউজ উইক♦
খ.নিউইয়র্ক টাইমস
গ.নিউজ টাইম
ঘ. গার্ডিয়ান

২৩. ৭ মার্চের ভাষণে মূল দাবি কয়টি ?
ক.৩ টি
খ.৪ টি ♦
গ.৫ টি
ঘ. ৬ টি

২৪.৭ র্মাচরে ভাষন কত মিনিটের?
ক.১৯মিনিট♦
খ.২১ মিনিট
গ.১৭ মিনিট
ঘ.২০ মিনিটের

২৫.বঙ্গবন্ধু শেখ মুজিব কখন আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন ?
ক.২৩ ফেব্রুয়ারী ১৯৬৬
খ.২৩ মার্চ ১৯৬৬♦
গ.২৩ জানুয়ারী ১৯৬৬
ঘ.৫ ফেব্রুয়ারি ১৯৬৬

২৬. ১৯৬৬ সালরে ছয় দফার প্রথম দফা কোনটি ছিল?
ক. স্বাধীনতা
খ.বাংলাকে রাষ্ট্রভাষা চাই
গ.ক্ষমতা হস্তান্তর
ঘ. সায়ত্তশাসন♦

২৭.বঙ্গবন্ধুকে নিয়ে 'ফাদার অব দ্য নেশন' চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে-
ক.হলিউডে♦
খ.ঢালিউডে
গ.বলিউড
ঘ. টালিউডে

২৮.কতসালে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালিত হবে?
ক.২০২০সালে♦
খ.২০২১সালে
গ.২০২২সালে
ঘ.২০২৩ সালে

২৯.কোনটি বঙ্গবন্ধুর লেখা বই?
ক.কারাগারের রোজনামচা
খ.অসমাপ্ত আত্মজীবনী
গ. আমার কিছু কথা
ঘ.উপরের সবগুলো♦

৩০.৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসাবেে স্বীকৃতি দেয়?
ক.UNESCO♦
খ.UNO
গ.US
ঘ.EU

৩১.কোন গণমাধ্যম জরিপে বঙ্গবন্ধুকে র্সবকালের র্সবশ্রেষ্ঠ বাঙালি হিসাবেে ঘোষণা দেওয়া হয়?
ক. গার্ডিয়ান
খ.নিউজ অব টাইম
গ.টাইস অব ইন্ডিয়া
ঘ. বিবিসি ♦

৩২.শেখ মুজিব আওয়ামী লীগরে সভাপতি নির্বাচিত হন কত সালে ?
ক.১৯৬৬♦
খ.১৯৬৪
গ.১৯৫৫
ঘ.১৯৫৪

৩৩. মুক্তিযুদ্ধের কমান্ডে বঙ্গবন্ধু উপাধি কি ছিল ?
ক.সুপ্রমি কমান্ডার অব দি আর্মড ফোর্সেস♦
খ.সর্বাধিনায়ক
গ.প্রেসিডেন্ট
ঘ.প্রধান সেনাপতি

৩৪."আমি বুড়া, মুজিব গুড়া তাই ওআমি ওর নানা ও আমার নাতি "বঙ্গবন্ধু সর্ম্পকে উক্তটিি কে করেন ?
ক হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. শেরে বাংলা একে ফজলুল হক♦
গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
ঘ. রণদা প্রাসাদ সাহ

৩৫.বঙ্গবন্ধু সারাজীবনে মোট কত দিন কারাগারে ছিলেন?
ক. ৩০৫৩ দিন
খ. ৪৬৭৮ দিন
গ. ৪৬৮২ দিন♦
ঘ. ৪৫৫৩ দিন

৩৬.রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ১৯৪৮ সালের কত তারিখে বঙ্গবন্ধু গ্রেফতার হয়?
ক.১১ র্মাচ♦
খ.১২ মার্চ
গ.১৪ মার্চ
ঘ.১৫ মার্চ

৩৭. বঙ্গবন্ধু কত সালের কত তারিখে র্পূব বাংলাকে 'বাংলাদশে' নামকরন করনে?
ক.১৯৬৯ সালরে ৪ ডসিম্বের
খ.১৯৬৯সালের ৫ ডিসেম্বর♦
গ.১৯৬৯সালের ৬ ডিসেম্বর
ঘ. ১৯৬৯ সালের ৭ ডিসেম্বর

৩৮.বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
ক.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান♦
খ.আতাউল গনী ওসমানী
গ.সৈয়দ নজরুল ইসলাম
ঘ. তাজউদ্দীন আহমেদ

৩৯.শেখ মুজিবকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কখন?
ক.২৪ শে র্মাচ ১৯৭১
খ.২৬ মার্চ ১৯৭১♦
গ.২৭ মার্চ ১৯৭১
ঘ. ২৮ মার্চ ১৯৭১

৪০. বঙ্গবন্ধু ঢাকা বশ্বিবদ্যিালয় থেকে কত সালে বহিষ্কৃত হয়?
ক.১৯৪৭ সালে
খ.১৯৪৮ সালে
গ.১৯৪৯ সালে♦
ঘ..১৯৫০ সালে

৪১.১৫ আগস্ট হত্যাকান্ড না হলে কি কারণে দিনটি বিশেষ হতো?
ক. রেসকোর্স ময়দানে সমাবেশ ছিল
খ. কুটনৈতিক সভা ছিল
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ছিল♦
ঘ. জাতীয় সংসদ নির্বাচন ছিল

৪২. বঙ্গবন্ধু কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন?
ক. রাজনৈতিক গোলযোগ সৃষ্টির জন্য
খ. অসদাচরণের জন্য
গ. শিক্ষাঙ্গনে সন্ত্রাস সৃষ্টির জন্য

ঘ. তৃতীয় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের জন্য ♦

৪৩. ঐতিহাসিক জ্যাকব এফ শিল্ডের কোন গ্রন্থে আড়াই হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্থান করে নেয়?
ক. Wings of fire
খ. Pair of sandals
গ.We shall fight on the beaches : The speeches that inspired history ♦
ঘ. Hundreds of miles to go before I sleep

৪৪. বঙ্গবন্ধু হত্যা মামলার কার্যক্রম শুরু হয় কবে (কত সালে) ?
ক. ১৯৭৫
খ. ১৯৭৬
গ. ১৯৯৬♦
ঘ.২০০১

৪৫. বঙ্গবন্ধু হত্যা মামলার FIR এ ২৩ জন আসামীর নাম ছিল। চার্জশিট করা হয়েছিল কয়জনের বিরুদ্ধে?
ক. ২১ জন♦
খ. ২০ জন
গ. ১৯ জন
ঘ. ১৫ জন

৪৬. বঙ্গবন্ধু হত্যামামলায় কয়জনকে মৃত্যুদণ্ড (রায়) দেয়া হয়েছে?
ক. ১২জন♦
খ. ১৯জন
গ. ১০জন
ঘ. ৭জন

৪৭. বঙ্গবন্ধু হত্যা মামলায় কয়জন খালাস পেয়েছে?
ক. ৩ জন
খ. ৫ জন
গ. ৭ জন♦
ঘ.. একজনও না

৪৮.বঙ্গবন্ধুকে পোয়েটস অব পলিটিক্স উপাধি দেয়া সাংবাদিকদের নাম কি?
ক. হেনরি জেনস
খ. লো ম্যান
গ. রবার্ট মুর
ঘ. লরেন জেঙ্কিস♦

৪৯. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
ক. শেখ হামিদুর রহমান
খ. শেখ তালিবুর রহমান
গ. শেখ লুৎফর রহমান ♦
ঘ. শেখ হাফিজুর রহমান

৫০. যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই
তবে বিশ্ব পেত এক ----নেতা আমার পিরে পেতাম জাতির পিতা
ক. বিশাল
খ. দামী
গ. সৎ
ঘ.মহান নেতা♦

01/02/2021

কোচিং এ ভাইরা বলতো যে প্রতিযোগীতার দিক দিয়ে মেডিকেল এডমিশন সবচেয়ে কঠিন,আবার সবচেয়ে সহজ ও।আসলে ঠিকই বলতো। Explain করছি।

ধরা যাক এবার পরীক্ষা দিবে ৭৫ হাজার। সিট হচ্ছে প্রায় ৪০০০+। তাহলে প্রায় প্রতি ১৯ জনের বিপরীতে একটা সিট।এত পরীক্ষার্থীর মধ্যে মনে হয় যে বাবা এতো মানুষের মধ্যে আমি তো কিছুই না। বাট রিয়েলিটি হচ্ছে ৭৫ হাজার জনের মধ্যে প্রতিবছর পাশ করে গড়ে ত্রিশ হাজার। মানে ৪০ এর উপর পায় ত্রিশ হাজার জন।তাহলে বাকি ৪৫০০০ জনের এই অবস্থা কেনো?আসলে এরা প্রস্তুতি নেয়ই না।মনে করে এমনিতেই পরীক্ষা দেই যদি চান্স পেয়ে যাই। তাহলে এই ৪৫ হাজার জন কে বাদ দেয়া যায়। বাকি যে ৩০ হাজার জন থাকে তার মধ্যে মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয় ধরো ১০ হাজার জন। প্রতিযোগীতা টা মেইনলি হয় বাকি ২০ হাজার জনের মধ্যে।এরা সবচেয়ে ভালো প্রিপারেশন নেয়ার ট্রাই করে মানে এইম ই থাকে যে মেডিকেলে পড়ালেখা করতে চাই। তাহলে এই ২০ হাজার কে ধরে সিট যদি হিসেব করি প্রতি ৫ জনের বিপরীতে ১ টা সিট থাকছে ☺। তাহলে এই প্রতি ৫ জন ১ টা সিটের জন্য প্রতিযোগিতা করবে।

কঠিন বললাম একারণে যে গড়ে দেখা যায় মেডিকেলেই সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষা দেয় বিশ্ববিদ্যালয়,ইঞ্জিনিয়ারিং এগুলোর তুলনায়। কিন্তু যদি কয়জন ইফেক্টিভলি প্রিপারেশন নেয় তার কম্প্যারিসনে দেখা যায় মেডিকেলেই সিটের সংখ্যা পরীক্ষার্থীর তুলনায় বেশি আর চান্স পাওয়ার ও সম্ভাবনা বেশি।
সবকিছুর উপর তো তাকদীর আছেই তার সাথে কারা এই সিট টা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে
যারা অ্যাডমিশনের ৩ মাস রেগুলার আর প্রতিদিন একটা বড় সময় প্রিপারেশনের পিছনে ব্যয় করে (average at least,8-9 hours) আর যাদের আত্মবিশ্বাস আছে যারা চান্স পাবে তাদের মধ্যে আমি থাকবো না কেনো।

রিলেটিভিটি টা এজন্যে দেখালাম যে অনেকের মনে এ ধারণা আছে যে এত পরীক্ষার্থীর মধ্যে তো আমি কিছুই না, আরো বাংলাদেশের হাজারটা কলেজের টপ স্টুডেন্ট রা পরীক্ষা দিবে সবাই আমি এর মধ্যে চান্স পাবো কিভাবে।আসলে এই ধারণাটা মনের মধ্যে আনাই ভুল। কারণ অনেক ভালো স্টুডেন্ট ই আছে যারা পরীক্ষার এই ৩ মাস ইফেক্টিভ প্রিপারেশন না নিতে পেরে চান্স পায়নি। আমি নিজেই দেখেছি। সো আবার বলছি,এ সময়টা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করো, Becuase "Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves (Quran)"

ইনশাল্লাহ your effort won't go in vain.

- Imran Hossain ,

30/01/2021

ইতিহাসে এতো GPA-5 মনে হয় আর সম্ভব নয়!
১ লক্ষ ৬১ হাজার ৮০৭ জন !
যা গতবার ছিলো মাত্র ৪৭ হাজার ২৮৬ জন !

আসল প্রতিযোগিতা হবে ভর্তি পরীক্ষায়।
সত্যি বলতে এবার হাজার হাজার GPA -5 কোন মেডিকেল বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না।
কারন এতো সিট মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এ নেই।

তাহলে কারা চান্স পাবে,
তারাই পাবে যারা গত দুই বছর নিজের সর্বোচ্চ টুকু দিয়ে পড়াশোনা করেছে, এখোনো চেষ্টা করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে।

যারা দুই বছর পড়াশোনা না করেই Auto GPA-5 পেয়ে খুব খুশি হয়েছো, একটু সাবধান।

চান্স না পেলে এই A+ কিচ্ছু না, এর কোনো ভ্যালু নেই।
Nothing....

29/01/2021

অতীতের যে কোনো বছরের থেকে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি competitive হবে মনে হচ্ছে, কারন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এতো সময় অন্য কোনো ব্যাচ পেয়েছে বলে মনে হয় না।

অনকে সময় আছে বলে সময় নষ্ট করো না।
কারন মনে রেখো, তুমি যখন আড্ডা দিয়ে বা অন্য কোনো ভাবে সময় নষ্ট করতেছো, তখন কিন্তু অন্যজন, যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে সে আড্ডা দিচ্ছে না, সে পড়তেছে। তারমানে সে তোমার থেকে এগিয়ে যাচ্ছে তুমি পিছনে পড়ে যাচ্ছো।
So, Be careful...

Try your best.....💙💙💙

28/01/2021

দুইটা condition পুরন করো তোমার মেডিকেল এ চান্স হবে ইনশাআল্লাহ -❇

💠 ১.তোমাকে তোমার সর্বোচ্চ চেষ্টা টুকু করতে হবে।

ধরো যদি এপ্রিলের ২ তারিখে পরীক্ষা হয় তাহলে, পরবর্তী দুই মাস যেনো হয় তোমার জীবনের সেরা দুই মাস।রেজাল্ট এর পর যাতে এই আফসোস না করতে হয়, ইস যদি আরেকটু ভালো করে পড়তাম!

💠 ২. সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি চাইতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে।

কারন কোন কিছু পাওয়ার জন্য আমরা শুধু চেষ্টা টুকুই করতে পারি, কিন্তু সেটা দেওয়ার মালিক সৃষ্টিকর্তা।

🔳(দোয়া করার ক্ষেত্রে মনে রাখবা,
শেষ রাতে উঠে দুই হাত তুলে, দুই ফোটা চোখের পানি ছেড়ে যদি আল্লাহ কে বলতে পারো তোমার মনের কোনো লুকিয়ে থাকা তোমার স্বপ্নের মেডিকেল এর কথা, তাহলে শুনে রাখো এ দোয়া হলো এমন এক তীর, যে তীর কখোনো লক্ষ্যভ্রষ্ট হয় না)

🔷 এই দুই Condition পুরন করার পরও যদি দেখো চান্স হয় নি - তাহলে বুঝে নিও মেডিকেল এর চেয়েও ভালো কিছু সৃষ্টিকর্তা তোমার জন্য রেখেছে।

DMC is watching your run...💙
Try your best Then, Allah will help you.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
247451