Hazi Monir Hossain High School

Hazi Monir Hossain High School Matuail,Dhaka,Bangladesh-1362

হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি করানো হয় । বিদ্যালয়টি ঢাকা মহানগরের সন্নিকটে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলের কেন্দ্রে অবস্থিত । বিদ্যালয়টির রয়েছে বিগত বছরগুলোর পি.ই.সি , জে.এস.সি এবং এস.এস.সি'তে A + সহ অবিস্মরণীয় সাফল্যের স্বাক্ষর । বিদ্যালয়টি দৃষ্টি নন্দন ক্যাম্পাস , নিরাপদ পরিবেশ , সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং আধুনিক সুবিধা সম্বলিত । আমাদের রয়েছে উচ্চশিক্ষিত শিক্ষক মন্ডলী এবং দক্ষ কর্মচারী । ছাত্র - ছাত্রীদের জন্য পৃথক শিফটে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে । রয়েছে সুগঠিত পাঠ্যসূচি , যার ফলে সব শিক্ষার্থীদের সমানভাবে শিক্ষা দান এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা কেয়ার নেয়া যায় । পরিপূর্ন শিক্ষার জন্য প্রতিটি শ্রেনীকক্ষে নির্দিস্ট সংখ্যক শিক্ষার্থী নেয়া হয় এবং দৈনন্দিন কার্যক্রম ডায়েরির মাধ্যমে অভিভাবককে অবহিত করা হয়।বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক ও মেধা বিকাশের সহায়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ দান করা হয় ।

হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন নবনির্বাচিত এমপি ঢাকা ৫ ❤️🌹
13/02/2026

হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন
নবনির্বাচিত এমপি ঢাকা ৫ ❤️🌹

আলহামদুলিল্লাহ আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬,  ঢাকা-ময়মনসিংহ অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে ...
21/01/2026

আলহামদুলিল্লাহ
আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬,
ঢাকা-ময়মনসিংহ অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে।
বালিকা একক চ্যাম্পিয়ন হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় এর ছাত্রী তানহা মাহমুদ।

আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬, ঢাকা বিভাগেবালিকা একক চ্যাম্পিয়ন হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় ছাত্রী তানহা ম...
18/01/2026

আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬, ঢাকা বিভাগে
বালিকা একক চ্যাম্পিয়ন হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় ছাত্রী তানহা মাহমুদ। 🏸🏆

সৌজন্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
15/01/2026

সৌজন্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

30/12/2025
22/07/2025

প্রিয় উত্তরা মাইলস্টোন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং শোকাহত পরিবারবর্গ,

গভীর দুঃখ ও বেদনাহত হৃদয়ে আমরা, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় পরিবার, উত্তরা মাইলস্টোন কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা আমাদেরকেও ব্যথিত করেছে। আমরা জানি, এই মুহূর্তে আপনাদের উপর দিয়ে এক কঠিন সময় বয়ে যাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং যারা এই দুর্ঘটনায় স্বজন হারিয়েছেন, তাদের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কঠিন সময়ে আপনারা ধৈর্য ও সাহস নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবেন। আমরা আপনাদের পাশে আছি এবং যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত। এই শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রার্থনা করি।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা। মহান সৃষ্টিকর্তা আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।

হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয় পরিবার

Hazi Monir Hossain High School এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ আজকে বিদ্যালয় প্রাঙ্গণে অন...
11/02/2025

Hazi Monir Hossain High School এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ আজকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর অংশ বিশেষ।
22/01/2025

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর অংশ বিশেষ।

আলহামদুলিল্লাহ!! ২০২৫ সালের প্রথম জুমার নামাজ আমার ছাত্রদের সাথে আদায় করেছি।তোমরা যারা ছবিতে নাই কষ্ট পেও না।আমার ছাত্রর...
03/01/2025

আলহামদুলিল্লাহ!! ২০২৫ সালের প্রথম জুমার নামাজ আমার ছাত্রদের সাথে আদায় করেছি।তোমরা যারা ছবিতে নাই কষ্ট পেও না।আমার ছাত্ররা সবাই ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থী।সবাই আমার ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন ওদের মনের ভালো আশাগুলো পূরণ করেন। (আমিন)

Address

Dhaka
1362

Alerts

Be the first to know and let us send you an email when Hazi Monir Hossain High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hazi Monir Hossain High School:

Shortcuts

Share

Category