AMF Research Center

AMF Research Center

Share

An official page which support our client to communicate with us

12/01/2024

মানুষ‌কে অপমান না ক‌রেও সং‌শোধন করার অসাধারণ শিক্ষা....!

ম‌নে আছে স্যার, একদিন আমার এক সহপা‌ঠি বন্ধু ‌যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন ঘড়ি নি‌য়ে ক্লা‌সে এসেছিল। তার ঘা‌ড়ি‌টি এতটাই সুন্দর ছিল যে আমি লোভ সামলা‌তে পা‌রি‌নি। সিদ্ধান্ত নিয়েছিলাম ঘ‌ড়ি‌টি আমার চাই। অতপর আমি তার প‌কেট থে‌কে ঘ‌ড়িট‌ি চুরি করি।

কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অ‌ভি‌যোগ শু‌নে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলে‌ছি‌লেন, ‘আজ ক্লাস চলাকালীন সম‌য়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে। যে চুরি করেছো, দয়া করে ঘা‌ড়ি‌টি ফিরিয়ে দাও।

হ‌্যাঁ আপনার বার্তা শু‌নেও আমি ঘা‌ড়ি‌টি ফেরত দেইনি কারণ এ‌টি আমার কা‌ছে খুব লে‌াভনীয় ছিল। তারপর দরজা বন্ধ করে আপনি সবাইকে বেঞ্চ ছে‌ড়ে উঠে দাঁড়ি‌য়ে ক্লাসরু‌মের ফ্লো‌রের ম‌ধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন। এবং সবাই‌কে চোখ বন্ধ কর‌তে নি‌র্দেশ দি‌লেন। এরপর ঘড়ি না পাওয়া পর্যন্ত আপনি এক এক করে আমাদের সবার পকেট খুঁজ‌তে লাগ‌লেন। আমরা সবাই আপনার নির্দেশ মতো দাঁ‌ড়ি‌য়ে রইলাম। আপনি এক এক ক‌রে পকেট চেক ক‌রে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দি‌য়ে ঘ‌ড়ি‌টি খুঁ‌জে পে‌লেন তখন ভ‌য়ে আমার সমস্ত শরীর কাঁপ‌ছিল। কিন্তুু সেই মুহূ‌র্তে ঘা‌ড়ি‌টি আমার প‌কে‌টে পাবার পরও আপনি কিছু ব‌লেন‌নি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার প‌কেট চেক কর‌ছি‌লেন। সব‌শে‌ষে আপ‌নি সবাই‌কে বললেন ঘ‌ড়ি পাওয়া গে‌ছে।

এবার তোমরা সবাই চোখ খুল‌তে পা‌রো। ঘ‌ড়ি‌টি পাবার পর আমার সেই বন্ধু‌টি আপনার কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছিল ঘ‌ড়ি‌টি কার প‌কে‌টে পাওয়া গি‌য়ে‌ছিল? ‌কিন্তুু আপনি তা‌কে ব‌লে‌ছি‌লেন, ঘ‌ড়ি‌টি কার প‌কে‌টে পাওয়া গে‌ছে সে‌টি গুরুত্বপূর্ণ নয়। তোমার ঘ‌ড়ি পাওয়া গে‌ছে সে‌টি গুরুত্বপূর্ণ।

সেই দি‌নের ঘটনা নি‌য়ে পরবর্তী‌তে আপনি আমার সা‌থে কো‌নো কথা ব‌লেন‌নি। এমন‌কি সে কাজের জন‌্য আপনি আমাকে তিরস্কারও করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপ‌নি আমাকে স্কু‌লের কো‌নো কামরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন। অথচ আপ‌নি অত‌্যন্ত বু‌দ্ধিমত্তার সা‌থে, কৌশল অবলম্বন ক‌রে চু‌রি হওয়া ঘ‌ড়ি‌টি উদ্ধার কর‌লেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন।

সে ঘটনার পর আমি অ‌নেক‌দিন অনু‌শোচনায় ভোগে‌ছি। ক্লা‌সে ঘ‌টে যাওয়া ঘটনার রেশ সে দিন চ‌লে গে‌লেও এর প্রভাব র‌য়ে যায় আমার ম‌নের ম‌ধ্যে। বি‌বে‌কের যু‌দ্ধে বার বার দং‌শিত হ‌য়ে‌ছি। তারপর আমি সিদ্ধান্ত নিলাম এই সব অ‌নৈ‌তিক কাজ আর কখ‌নো করব না। একজন ভা‌লো মানুষ হ‌বে‌া। একজন শিক্ষক হ‌বো। স‌ত্যিকার অ‌র্থে মানুষ গড়ার কা‌রিগর হ‌বো। আপনার কাছ থে‌কে সে দিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপ‌ক্ষে কি ধর‌ণের একজন শিক্ষা‌বি‌দ হওয়া উ‌চিত। অপমান ছাড়াও মানু‌ষকে সং‌শোধন করা যায় সে‌টি আপনার কাছ থে‌কে শি‌খে‌ছি। আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমা‌কে শিক্ষ‌কের মর্যাদায় আসীন ক‌রে‌ছে।

সা‌বেক ছা‌ত্রের কথাগু‌লো শু‌নে বৃদ্ধ শিক্ষক বল‌লেন হ‌্যাঁ সেই ঘটনা আমার ম‌নে আছে। চু‌রি হওয়া ঘ‌ড়ি আমি সবার পকেটে খুঁজেছিলাম। কিন্তুু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় আমার চোখও বন্ধ ছিল।

[সংগ্রহীত ]

12/01/2024

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।

ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।

এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?
৫ মিনিট ? ১০ মিনিট ? ১৫ মিনিট ? আধা ঘন্টা ? এক ঘন্টা ?

দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!
ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।

যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন, আমরা কী না করতে পারি! আশা হারাবেন না।

08/01/2024

এটা একটা ১ হাজার গ্রামের, মানে ১ কেজির লোহার বার। এর বিশুদ্ধতা ৯৯.৯৯% এটার বর্তমান বাজার দর মাত্র ১০০ ডলার। মজার ব্যাপার হচ্ছে,

👍 এটা দিয়ে যদি আপনি ঘোড়ার খুর রক্ষার জন্য, হর্সশু তৈরি করেন, তবে এঁর দাম হতে পারে ২৫০ ডলার
👍 এটা দিয়ে যদি আপনি সেলাই সুই তৈরি করেন, তবে এর দাম হতে পারে ৭০ হাজার ডলার
👍 আপনি যদি এটা দিয়ে ঘড়ির স্প্রিং এবং এর যন্ত্রাংশ তৈরি করেন, তবে এটার দাম ৬ মিলিয়ন ডলার হতে পারে।
👍 এর পরেও আপনি যদি এটা দিয়ে, নির্ভুল লেজার কাটিং মেশিন তৈরি করেন, যেটা দিয়ে লিথোগ্রাফির মত দামী শিল্পকর্ম, কোন ধাতুর উপর খোঁদাই করে তৈরি হবে। তবে এঁর দাম ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

উপরের সব কিছুই কিন্তু সেই ১০০ ডলারের ১ কেজি লোহার বার দিয়ে তৈরি। উপরের উদারহনগুলো এটাই প্রমাণ করে যে, কোন কিছুর দাম সেটা কি দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে না। বরং দাম নির্ভর করে, কিভাবে সম্ভবনার সর্বচ্চ ব্যাবহার করা যায় সেটার উপর।

ধন্যবাদ!

(নেট থেকে সংগৃহীত ইংরেজি পোষ্টের বাংলা সংস্করণ)

20/09/2023

*দুই গণিতজ্ঞের মধ্যে তুমুল তর্ক বেধেছে : প্রথম গণিতজ্ঞের মতে অঙ্ক সব্বার দ্বারা হয় না, অঙ্ক বুঝতে গেলে অত্যন্ত উন্নত মস্তিষ্কের প্রয়োজন। দ্বিতীয় গণিতজ্ঞের মত, অঙ্ক সব্বার জিনের মধ্যেই আছে, অঙ্ক সব্বাই পারবে, প্রয়োজন কেবল সঠিকভাবে বোঝানোর।

তর্ক যখন তুঙ্গে, তখন সেখান দিয়ে একটা মাতাল যাচ্ছিল। প্রথম গণিতজ্ঞ মাতালটাকে দেখিয়ে তাচ্ছিল্যের ভঙ্গীতে দ্বিতীয় গণিতজ্ঞকে বলল, "এই মাতালটাও তাহলে অঙ্ক বোঝে, কি বল?"

দ্বিতীয় গণিতজ্ঞ বলল, "আলবাৎ বোঝে!"

"তাহলে চল, হাতেনাতেই দেখা যাক," বলে প্রথম গণিতজ্ঞ মাতালটাকে ডেকে জিজ্ঞেস করল, "বল্ তো দেখি, ২/৩ বড়, না ৩/২?"

মাতাল কিছুই বলতে পারল না, ফ্যালফ্যাল করে দুই গণিতজ্ঞের মুখের দিকে চেয়ে রইল। প্রথম গণিতজ্ঞ বিজয়ীর হাসি হেসে বলল, "বলেছিলাম কি না, অঙ্ক বোঝা সব্বার কম্ম নয়!"

"দাঁড়াও, আমি একবার চেষ্টা করি," বলে দ্বিতীয় গণিতজ্ঞ এবার মাতালকে জিজ্ঞেস করল, "আচ্ছা ভাই, বল্ তো দেখি, কোনটা বেশী ভাল? ২ পেগ মদ ৩ জনে ভাগ করে খাওয়া, না কি ৩ পেগ মদ ২ জনে ভাগ করে খাওয়া?"

মাতাল মাথা চুলকে হেসে বলল, "আজ্ঞে ৩ পেগ মদ ২ জনে ভাগ করে খাওয়া।"

Moral : সব সময় থিওরি কপচালে হবে না, তাকে সাধারণ মানুষের উপযোগী করে প্রয়োগ করতে জানতে হবে।

10/12/2022

একবার সফল হও, দেখবা সকল সমস্যা সমাধান হয়ে গেছে।
একবার সফল হও,দেখবা সকল enemy বন্ধু হয়ে গেছে।
একবার সফল হও,দেখবা সকল mood swing ঠিক হয়ে গেছে।
একবার সফল হও, দেখবা মা বাবার সাথে সম্পর্ক ঠিক হয়ে গেছে।
একবার সফল হও, এলাকার মানুষ তোমাকে উদাহরণ বানাবে।
একবার সফল হও, আত্মীয় স্বজন ক্রেডিট নিতে আসবে।
একবার সফল হও, প্রিয় মানুষ টার ব্যবহার পরিবর্তন হয়ে যাবে।
একবার সফল হও, জীবন সুন্দর হবে।

আর এই সফলতা পেতে শুধু লাগবে নিজের একটু পরিবর্তন।
খেয়াল করে দেখেছো কি? বিগত বেশ কিছু সময় ধরে তোমার রুটিন একই, ঘুম,ফোন,ফেইসবুক,you tube video এগুলোতেই দিন যাচ্ছে। সুতরাং একটা পরিবর্তন করো রুটিন দেখবা একটা সফলতা ধরা দিবে।
সত্যি সুন্দর মোটিভেশান, অনুপ্রেরণামূলক।

19/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।

“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”

“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”

“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”

(সংগৃহীত ও অনূদিত)

11/11/2022

Credit♦️ (From Mustofa sakil bolg)♦️

আমি সাপ্লাই চেইন প্রফেশনে থাকার কারণে প্রায়ই অনেকে ফোনে বা সোস্যাল মিডিয়াতে জানতে চায় প্রশ্নটি- ভাই, বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর ডিগ্রী/কোর্স/ডিপ্লোমা/এমবিওএ/প্রফেশনাল সার্টিফিকেশন/ট্রেনিং কোথায় করবো ? কোনটা ভাল হবে? তাদের জন্য এই পোস্টটি কাজে আসবে। তবে কোনটা ভাল হবে সে বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমি যেহেতু সব জায়গা/প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করিনি, সেহেতু সে বিষয়ে মন্তব্য না করায় ভাল, তবে কিছু প্রতিষ্ঠান সম্পর্কে কিছু (পজিটিভ বা নেগেটিভ) বলা দোষের কিছু হবে না। তারপর আবারও বলছি এখানে লিখা বক্তব্য একান্ত আমার ব্যক্তিগত অভিমত, আপনাকে আমার সিদ্ধান্ত চাপানোর কোন উদ্দেশ্য আমার নেই। আমি আমার ব্লগে আমার টাই লিখবো, তাই না?

আসলে আমার কাছে যেটা মনে হয় – বিশ্ববিদ্যালয় বা ইন্সটিটিউটের উপর যেমন ডিগ্রীর কোয়ালিটি নির্ভর করে, তেমনি আপনার চাহিদা/প্ল্যান/চাকরির ধরনের (nature of job) উপর আপনার কোর্স সিলেশন নির্ভর করে। কিভাবে?

যারা সাপ্লাই চেইন সম্পর্কে খুব সামান্য জ্ঞান রাখেন তারা আসলে ব্যাপারটা একটু গুলিয়ে ফেলেন। এটা অবশ্যই দোষের কিছু নয়। কারণ আমরাও জানতাম না, পড়ে এবং কাজ করে জেনেছি, আর আপনি জানতে চাচ্ছেন – কোন জায়গা থেকে জানবেন। সুতরাং আপনার জানার কথা না। আর সেজন্যই আমি একটু হেল্প করি।

প্রথমত, আপনাকে একটু আইডিয়া দেবার চেষ্টা করি সাপ্লাই চেইন কি কাজ করে। সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের রেস্পন্সিবিলিটি কি কি? সাপ্লাই চেইন মূলত যে বিষয় গুলোর উপর কাজ করে তা হলোঃ

১। প্লানিং (Planning)
২। প্রকিউরমেন্ট ও পার্চেজ (Procurement & Purchase)
৩। কমার্শিয়াল এন্ড লজিস্টিক্স (Commercial & Logistics)
৪। ইনভেন্টরি/ওয়ার হাউজ ম্যানেজমেন্ট (Inventory Management)
৫। ডিষ্ট্রিবিউশন এন্ড ফ্লীট ম্যানেজমেন্ট (Distribution & fleet Management)

এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি সাপ্লাই চেইনের কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে চান। আপনার কোর্স বা ডিপ্লোমা/ডিগ্রী নির্ভর করবে এর উপর। কারন আপনি যদি ‘প্রকিউরমেন্ট ও পার্চেজ’ সাইডে কাজ করতে চান সেক্ষেত্রে Chartered Institute of Procurement and Supply (CIPSTM) Certificate বেশ ভাল কাজে আসবে। আপনি যদি ডিষ্ট্রিবিউশন নিয়ে কাজ করতে চান, তাহলে Chartered Institute of Logistics & Transportations (CILTTM) Certificate কাজে আসবে।

আপনার ক্যারিয়ারে অবস্থানগত অবস্থার সাথেও সম্পর্কিত। আপনি যদি ফ্রেশার হন তাহলে আপনার জন্য এক কোর্স আর যদি অভিজ্ঞ হন তাহলে অন্য কোর্স। আপনি যখন এক্সিকিউটিভ/এমটিও/সিনিয়র এক্সিকিউটিভ পোষ্টে জব করবেন তখন আপনার দরকার জানার/চেষ্টা করার/অভিজ্ঞতা অর্জন করা। আপনি এমন কোন প্রতিষ্ঠান খুজবেন যেখানে ভর্তি হলে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং সার্টিফিকেট পাওয়া যায়। অন্যদিকে, আর যিনি আপনার সিনিয়র হিসাবে কাজ করছেন উনার অভিজ্ঞতা আছে কিন্তু তেমন কোন সার্টিফিকেশন নেই, তাহলে উনার দরকার নামধারী একটা সার্টিফিকেট। তাহলে এমন কোন প্রতিষ্ঠান খুজবেন যেখানে ভর্তি হলেই সার্টিফিকেট পাওয়া যায়।
আরও কোন ব্যাখ্যা/বিশ্লেষন দরকার আছে কি? আমার মনে হয় না।

আপনি চিন্তা করছেন, সবই বুঝলাম কিন্তু ভর্তি হবো কোথায় সেই উত্তর তো পেলাম না। উত্তরটা আসলে আমি দিবো না। কারণ আমি সাপ্লাই চেইনের তেমন কোন ডিগ্রিধারী লোক নই। একটা বিডিজবস ট্রেনিং, একটা এডভান্স সাপ্লাই চেইন সলুশন থেকে করা ট্রেনিং, আরেকটা আইবিএ থেকে করা দুই দিনের শর্ট কোর্স। তাহলে আমি কিভাবে এত বড় বড় প্রতিষ্ঠান বা ডিগ্রী নিয়ে মন্তব্য করি? তবে আমি সাপ্লাই চেইনের যে সাইডে ফোকাস সে বিষয়ে তেমন কোন কোর্স/ডিগ্রী চালু আছে বলে আমার জানা নেই। আমি কমার্শিয়াল ব্যাংকিং, ট্রেড ফাইনান্স, শিপিং/ফ্রেইট, কাস্টমস এবং রেগুলেটরি ইস্যু গুলোতে ফোকাস। যেখানে আসলে কাজটা কারিগরি শিক্ষার মত, তেমন কোন বই নেই, পড়তে হবে দেশের আমদানি রপ্তানি পলিসি, এস আর ও, বাংলাদেশ ব্যাংক নীতিমালা, Customs Act 1969, HS Code, Customs Valuation, Taxation, Incoterms, UCP-600, ISBP, URR-525, URC 522, URBPO, etc.

আমি মোট এগারো বছরের চাকরি জীবনে সাপ্লাই চেইনের সকল সাইডে কাজ করা সুযোগ পেয়েছি সেখানেও শিখতে গেলে দেখেছি আসলে বাস্তবতা বা অফিসের কাজটা বইয়ের সাথে মেলানো একটু কঠিন। আমার ধারনা আমরা অনেকেই ডিগ্রী নিয়ে এসেছি কিন্তু কর্মক্ষেত্রে যেয়ে কোন সামঞ্জস্যতা খুজে পাচ্ছি না বা মেলাচ্ছি না। আর এই প্রবলেম সমাধানের জন্যই কর্পোরেট/অন দি জব ট্রেনিং করা হয় বা করা দরকার। কিন্তু আসলে ট্রেনিং এর নামে হচ্ছেটা কি?

সেই আবার শুরু হলো লেখাপড়া, ঐ একখানা স্পাইরাল বাইন্ডিং করা পাওয়ারপয়েন্ট স্লাইড প্রিন্ট করা, সেই সংগা কতপ্রকার, কি কি, আর এটেন্ডেন্স শীটে সবাই নামটা ভাল করে চেক করবেন কারন সার্টিফিকেটেক কিন্তু ঐটা দেখে হবে। কি আজব? ট্রেনিং মানে কি? ট্রেনিং এ যেয়ে যদি থিয়োরিটিক্যালই পড়তে হয় তাহলে প্র্যাক্টিকাল কোথায় শেখাবে?

ট্রেইনার গুলো সম্পর্কে কিছু বলবো কি? আমি সবার কথা বলবো না, তবে যাদের ট্রেনিং করেছি তাদের ওভারওল ট্রেনিং নেয়া, প্রিপারেশন, ট্রেনিং টুলস, দেখে আমি হতবাক! একটা প্রফেশনাল ট্রেইনার যার জীবিকা চলে এই ট্রেনিং এর মাধ্যমে উপর্জিত টাকা থেকে – সেই ট্রেইনারের পেজেন্টেশন স্লাইড এবং ট্রেনিং টুলস দেখে আমি হতাশ। কি আর করা? এই বিষয়ে ট্রেইনারের বড় অভাব, আর সেজন্যই হয়তো তারা টিকে আছে এই মার্কেটে। সত্যি কথা বলতে কি, এখন যদি আপনাকে বলি - এক্সপোর্ট-ইম্পোর্ট, ট্রেড ফাইন্যান্স ট্রেনিং দেন এমন দশ জন ট্রেইনারের নামের একটা তালিকা তৈরি করুন। খুজে দেখুনতো পওয়া যাবে কিনা দশজন। বিডিজবসে ০৩ জন, আর ধরেনিলাম নাম না জানা ০৩ জন। বাকী ০৪ জনের নাম আপনি বের করুন।

তাহলে কি আমরা ট্রেনিং করা বাদ দিয়ে দিব? অবশ্যই না। প্রতিটা ট্রেনিং সেশন থেকে যত ক্ষুদ্রই হোক কিছু না কিছু শেখার থাকে। তবে যদি আমার কাছে জানতে চান ট্রেনিং করার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমি যেটা বিশ্বাস করি যে ট্রেনিং এর উদ্দেশ্য হলো নতুন কিছু জানা, পুরান জানাকে ভেরিফাই করা এবং না জানা বিষয়গুলো জেনে নেয়া। আর ট্রেইনার দেখে ট্রেনিং নির্বাচন করা উচিত। ট্রেনিং সার্টিফিকেটটা আসলে আপনি ট্রেনিং এ উপস্থিত ছিলেন তার প্রমাণ। সার্টিফিকেটে অবশ্য সেটাই লিখা থাকে “Certificate of attendance” সুতরাং জানার দিকে ফোকাস হতে হবে। আপনাকে জানানোর জন্যই ট্রেইনার এসেছেন এবং এজন্য আপনি পে করছেন। আর মনে রাখবেন একই ট্রেনিং সেশন থেকে কেউ কেউ জেনে/বুঝে/শিখে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে আর কেউ কেউ না শিখে/না বুঝে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে। আপনি কোনটা করবেন সেটা একান্ত আপনার ব্যাপার।

এবার দেখে নিন বাংলাদেশের কোথায় কোথায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর ডিগ্রী/কোর্স/ডিপ্লোমা/এমবিএ/প্রফেশনাল সার্টিফিকেশন/ট্রেনিং করানো হয়ঃ

MBA in Supply Chain Management:

North South University (NSU).
BRAC University.
Southeast University (SEU).
Bangladesh University of Professionals (BUP).
United International University (UIU).
Daffodil International University (DIU).

Internationally Recognize SCM Certification in Bangladesh:

Certified Supply Chain Professionals (CSCP)- by STC, Bangladesh & Advantedge Bangladesh
Certified Supply Chain Manager (CSCM)-by Mind Mapper Bangladesh.
Certified Supply Chain Analyst (CSCA)-by Mind Mapper Bangladesh.
Chartered Institute of Procurement and Supply (CIPS)-by BRAC University & Advance Supply Chain Solution BD.
Chartered Institute of Logistics & Transportations (CILT)-by Interport Group

Diploma in SCM:

International Diploma in SCM by ITC– Dhaka Chamber of Commerce Institute (DCCI).
PGD in SCM – Mind Mapper Bangladesh.
PGD in SCM – BIMS.
PGD in SCM – ABP.
PGD in SCM – Career Hub Bangladesh.
PDG in SCM – BISCM
PGD in SCM - Sourcingbee Limited.

Short/Long Course/Certificate Course/Training on SCM:

Institute of Business Administration (IBA).
Bangladesh University of Engineering and Technology (BUET).
Bangladesh Institute of Management (BIM).
All Online Job Portal.
Training Service Provider.

Supply Chain Association in Bangladesh:

Bangladesh Supply Chain Management Society (BSCMS).
Bangladesh Supply Chain Council (BSCC).
SCM Alumni Society (SAS).
Global Supply Chain Society for Professionals (GSCSP).
Society of Supply Chain Professionals (SSP).
Alliance of Supply Chain Professionals of Bangladesh (ASCPB).
Logistician Club Bangladesh Ltd. (LCBL).

18/10/2022

LinkedIn এ আমি এই ছবিটা দেখেছিলাম যেখানে দেখা যাচ্ছে যে টেনিস বল অর্ধেক কাটা হলে ২ টি অতিরিক্ত টেনিস বল একই জায়গায় ফিট করে।

কর্পোরেট জগতে এটা একটা কমন দৃশ্য। একই বেতনে কোম্পানি দুজন লোক নিয়োগ করতে পারে এমন ধারণার ভিত্তিতে বেশি বেতনের দাবির কারণে কোম্পানিগুলি একজন experienced, highly productive কর্মচারীকে ছেড়ে দেয়।

অনেকে এই বেপার টা বুঝতে পারে না যে এই সিদ্ধান্ত দিনশেষে as a whole কোম্পানির জন্য ভালো না। কারণ দিনশেষে quality surpasses quantity, আবার খুব জুনিয়র পোস্টে vice versa হতেই পারে।

তাই, ৫ টা হাফ-কাট টেনিস বলের চেয়ে ৩ টা সম্পূর্ণ টেনিস বল ভালো অধিকাংশ ক্ষেত্রেই।

27/08/2022

প্রথমে দশটি কিতাব পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমালোচনা করতে পারবে ৷ রুটিনমতো জীবনযাপনে আগ্রহী হবে ৷ চা-কফির দোকান বা কোন হোটেলে গেলে, একাকী নির্জন কোন টেবিলে একটু ভাব ধরে বসতে চাইবে ৷

পঞ্চাশটি কিতাব পড়ার পর কলম হাতে নিবে ৷ টুকটাক কিছু লেখালেখি করতে শুরু করবে ৷

দুইশত কিতাব পড়ার পর ভাল ও খারাপ বইগুলোর মাঝে প্রার্থক্য করতে পারবে ৷

আড়াইশ কিতাব পড়ার পর মানুষ থেকে আরো দূরে সরে পড়বে ৷ বাহিরের হাঙ্গামা, গান-বাজনা, নানাবিদ অনুষ্টান কোন কিছুই তোমার ভাল লাগবে না ৷ তুমি সদা তোমার আপন ভুবনে ডুবে থাকবে ৷ নিজের মত এমন শান্ত, পাগল একজন বন্ধু খুঁজবে ৷

সাড়ে তিনশ কিতাব পাঠের পর তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত মন্থর ৷ এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে ৷

পাঁচশ কিতাব পাঠের পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে ৷ তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হবে ৷ এরপর লিখতে শুরু করবে ৷ আর ঐটা অপর এক জগত ৷ জীবনের অপর এক যাত্রা ৷

( সংগৃহীত )

31/07/2022

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি কেন তালাক হলো এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া। ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে। ৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে। ২২℅ পুরুষের দোষে। মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না। ০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে। ১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট। আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅। আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি। জারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমজতা করা যায় কিনা। সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে। ৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি। অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা। আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন।
-সংগ্রহীত

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
1340