13/05/2026
২ যুগ আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী 'নজর কাড়া' মেয়েটা এখন দুই -তিন বাচ্চার মা কিন্তু সেই আগের রূপ আর নেই।এখন আর আলাদা ভাবে সুন্দরী হিসাবে কারো 'নজর কাড়ে' না!!
সব পরীক্ষায় নকল করে কিংবা অন্যের টা দেখে পাশ করা ছেলেটা এখন গরু গাধার মতো খাটা বিসিএস স্টুডেন্টদের সাথে একি সরকারি দপ্তরে “দূর্দান্ত” স্যালারিতে ‘দক্ষতার’ সহিত জব করে!!
ক্লাসের সবচেয়ে বেশি পড়াশুনায় সময় ব্যয় করা ছেলেটা এখনো মাঝে মধ্যে বেকার হয়ে ঘুরছে।
অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার ‘হবু বউ’ এখন আরেক 'স্টাব্লিষ্টড টাকাওয়ালার' বিয়ে করা বউ!!
২ যুগ আগে ক্লাসের সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটা এখন লোনের বোঝা মাথায় নিয়ে কাজ করে!!
২২বছর আগের ক্লাসের লাস্ট বেঞ্চে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটা এখন মেডিকেল এর এক্স স্টুডেন্ট!!
বছরের পর বছর ধরে নিজের ইচ্ছা মত একের পর এক প্রেম করা সুন্দরী মেয়েটা এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করে!!
২৫ বছর আগেও সবচেয়ে ভালো জুটিটা এখন একজন আরেক জনের ব্লক লিস্টে!!
৬-৭ বছর ধরে বার বার বড়লোক বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটা এখন পাত্র পক্ষের কাছে বার বার রিজেক্ট হয়!!
৩৫-৪০ বছর আগে প্রেম করে বিয়ে করা জুটিটা এখন নিজের ছেলে মেয়ের প্রেম আছে শুনে বাকরুদ্ধ হয়ে যায়!!
১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন নিজেই বন্ধুহীনতায় ভোগে!!
৪-৫ বছর আগে ক্লাসে সবার আগে তুলনামুলক সবচেয়ে ভালো জায়গায় জব পাওয়া সবচেয়ে ভালো ছেলেটা এখন রোড অ্যাকসিডেন্টে মৃত!!
কখন যে কার কপালে কি ঘটে তা আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না। অর্থ বিত্ত রুপ গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি হয়তো সময় কে নিজের মত করে চালাতে পারবেন কিন্তু সব সময় ‘সময়’ আপনার ইচ্ছা আর কর্ম অনুযায়ী চলবে এমন আশা করলে ভুল করবেন।
আসলে সময় সবারই আসে। কারো হয়তো ৫ মাস পরে আসে কারো ২৫ বছর পরে আসে। আজকে আপনি কারো উপর জুলুম করলে, কাউকে কটাক্ষ করলে, অহংকার করলে সিওর থাকুন এক দিন আপনিও একি সিচুয়েশনে পড়বেন।
আবার আজকে আপনার উপর কেউ জুলুম করলে, আন্ডারএস্টিমেট করলে, ছেড়ে চলে গেলে হতাশ হওয়ারো কিছু নেই। সময় নিজেই এর শোধ নেবে।
অল্প কয়দিনের জীবন, তার চেয়েও অল্প কয়দিনের টাকা পয়সা রুপ গুণের ঠাটবাট... এরপরো মানুষের এতো অহংকার কোথা থেকে আসে বুঝি না !
প্রবাসী বন্ধুদের জন্য শুভকামনা রইল💕💕💕
12/05/2026
কিছু দুঃখ সুখের চেয়েও আপন
কিছু সুখ দুঃখের মতনই পর,
কিছু ব্যথা কথার চেয়েও গভীর
কিছু কথা ব্যথার মতনই স্বার্থপর।
শুভ জন্মদিন হিরো
20/04/2026
সত্যিকারের বন্ধু হলো সে, যে জীবনের প্রতিকূলতায় আপনার পাশে দাঁড়াবে।উত্থান-পতন, সুখ-দুঃখে যে কখনো ছেড়ে যাবে না........@
10/04/2026
Everyone has a replacement" আপনি যদি ভাবেন আপনি কারও খুব ভালো বন্ধু, আপনাকে ছাড়া তার চলবেই না। তাহলে আপনি ভুল ভাবছেন। তার জীবনে আপনার জায়গাটা কেউ না কেউ এসে নিয়ে নিবেই। হয়তো সে নিজ থেকেই আপনাকে রিপ্লেস করে ফেলবে। জীবনে প্রতিটা জিনিস আসলেই এরকমই। কারও জন্য কোথাও কিছু থেমে থাকে না। কোথাও না। হয়তো মানুষ সাময়িকভাবে কষ্ট পায়, ভুলতে কিংবা মেনে নিতে একটু সময় লাগে।
তবুও আমি জীবনে দু চারটে মানুষ দেখেছি, যাদের কাছে হাজারটা ব্যাটার রিপ্লেমেন্ট থাকতেও তারা শুধুমাত্র সেই মানুষটার জন্য নিজেদের জীবনে একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছে সবসময়। হয়তো রোজ কথা হয় না, দেখা হয় না। তবুও, আজও সেই তার প্রিয় বন্ধু। সেই জায়গাটা কেউ নিতে পারিনি; বা সে তার জীবনে ঐ জায়গাটা কাউকে দেয় নি। কারও জীবনে ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে পারা বা কারও জীবনে ঐটুকু মূল্যায়ন পাওয়া ভীষণরকম ভাগ্যের।
কেউ যদি আপনাকে তার জীবনে ঐ জায়গাটায় রাখে তবে তার সর্বোচ্চ মূল্যায়ন করুন তবে তাদের প্রতি কৃতজ্ঞ হোন। আপনার প্রতি তার বিশ্বাস, আস্থা, ভরসার যথাযথ মর্যাদা দিতে চেষ্টা করুন। গুরুত্ব দিয়ে এই মানুষগুলোকে আগলে রাখুন। কারণ আপনি সেই ভাগ্যবান মানুষদের একজন যে বন্ধুর মতো বন্ধু পেয়েছেন বা কোন একজন মানুষের সত্যিকারের ভালোবাসা পেয়েছেন। সবার জীবনে এরকম কেউ থাকে না। এইটুকু সবাই পায় না, আসলেই পায় না।।
02/04/2026
বন্ধুত্ব মানে হাজারো স্মৃতির এক বিশাল অ্যালবাম, যেখানে প্ৰতিটি পাতায় মিশে আছে হাসি, আনন্দ আর পাগলামির গল্প ....
-এই সম্পৰ্কটা রক্তের নয়, কিন্তু এর গভীরতা কোনো রক্তের সম্পর্কের চেয়ে কম নয়। এরা সেই মানুষ, যাদের সাথে ঝগড়া হলেও মন খারাপ হয় না, আর কথা না হলেও মনটা বোঝা যায়। বিপদের দিনে এরাই প্ৰথম হাতটা বাড়িয়ে দেয়, আর সাফল্যের দিনে এরা সবচেয়ে বেশি খুশি হয়।
- বন্ধুত্ব মানে একে অপরের দুৰ্বলতাগুলোকে ভালোবেসে আগলে রাখা, একে অপরের স্বপ্নগুলোকে নিজের করে দেখা।
এই বন্ধুত্বের গল্প কোনোদিন শেষ না হোক.............
25/03/2026
অথচ এই অনিশ্চিত জীবন নিয়েই
আমাদের কতো অভিযোগ, কতো আক্ষেপ
কতো হতাশা, কতো হাহাকার!
আমরা ছাড় দিতে পারি না,
কিন্তু জীবন আমাদের ছেড়ে মুহূর্তের মধ্যে চলে যায়
14/03/2026
এবার আমার একটা ইচ্ছে আছে!
ঈদের আগের রাতে দু'হাত ভর্তি মেহেদি দিব,
ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবো,
নিজের পছন্দের একটা খাবার রান্না করবো,
নতুন জামা পড়বো, সুন্দর করে সাজবো,
কিছু ছবি তুলবো, তারপর নিজের হাতে
বানানো খাবারটা খাবো,
নিজেকে নিজে কিছু একটা উপহার দেবো!
পুরো দিনটাই আমি নিজেকে সময় দেবো!
কারণ, আমি অনেক বছর আগেই
আমার আমিকে হারিয়ে ফেলেছি!
কিন্তু এবার নিজেকে ভালোবাসবো,
প্রতিটি স্পেশাল দিন শুধু নিজেকে ভালো
রাখার জন্য রাখবো!
শুভ জন্মদিন Monika Mukul
01/03/2026
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বীরদের কখনো মৃত্যু হয় না, আপনি বেঁচে থাকবেন কোটি মুসলমানের হৃদয়ে....
26/02/2026
পৃথিবীর সব দেখি, মাকে আর দেখি না-
সূর্য ওঠে, চাঁদ নামে, ঋতু বদলায়,
শুধু বদলায় না বুকের শূন্যতা
ভিড়ের শহরে হাজার মুখ দেখি,
কিন্তু সেই একটি মুখ আর খুঁজে পাই না
দরজায় কড়া পড়ে, বাতাসও আসে যায়,
শুধু মায়ের ডাকে আর ঘুম ভাঙে না
পৃথিবী এখনো রঙিন হয়ে ঘোরে
শুধু আমার আকাশটা রঙহীন--
কারণ পৃথিবীর সব দেখি, মাকে আর দেখি না!!!
ওপারে ভালো থাকুক পৃথিবীর সকল মা......
19/02/2026
সাহারির সময় অ্যালার্ম বাজে
কিন্তু ঘুমভাঙা কপালে মায়ের
হাতের স্পর্শ আর জাগায় না—
রমজান আসে, মা আর আসে না....
05/02/2026
বাচ্চাটা খুব অসুস্থ, সিটি স্ক্যান করা জরুরি; কিন্তু একা ওই বড় মেশিনের রুমে ঢুকতে সে কিছুতেই রাজি নয়!
কয়েক ঘণ্টা ধরে বাবা-মা, ডাক্তার সবাই মিলে তাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হলেন! ভয়ের চোটে শিশুটির চোখে মুখে শুধু অসহায়ত্ব। ঠিক তখনই ডাকা হলো তার সবচেয়ে কাছের মানুষটিকে -তার প্রিয় বন্ধুকে।
বন্ধু আসতেই যেন জাদুর মতো ভয়টা অর্ধেক হয়ে গেল; কিন্তু শর্ত একটাই -"একসাথে যাব, একসাথেই সিটি স্ক্যান করব!"
সেই অসাধ্যই সাধন হলো; দেখা গেল এক অনন্য দৃশ্য—দুটো ছোট্ট প্রাণ পাশাপাশি শুয়ে, একে অপরের সাহস হয়ে যান্ত্রিক ভয়ের মোকাবিলা করছে।
এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, বন্ধুত্ব মানে শুধু বিকেলে এক সাথে দৌড়ানো নয়; বন্ধুত্ব মানে অন্ধকারের সময় একে অপরের প্রদীপ হওয়া।
পৃথিবীতে এমন সব বন্ধুত্ব অটুট থাকুক। ❤️💙💓