Bangladesh Agro-Tourism Research Center

Bangladesh Agro-Tourism Research Center

Share

Research Institute for Betterment of country

25/07/2023

প্রকৃতিতে এই কদম ফুল আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, যখনই দেখি চোখ জুড়িয়ে যায়।

Shot 📷 লাবিবা আফরিন
Location ≠ চতুল, বোয়ালমারী, ফরিদপুর

25/10/2022

দিনভর বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন দিনমজুরেরা। বেলা বাড়লেও কাজের জন্য কেউ ডাকছে না

02/12/2021

অর্থনীতির গেম চেঞ্জার–১৭
ফলচাষে পালাবদলের নায়ক
বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এখন অর্থনীতিতে। ৫০ বছরে বাংলাদেশ নামের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ হয়ে উঠেছে চমকে ভরা জাদুর বাক্স। সাহায্যনির্ভর বাংলাদেশ এখন বাণিজ্যনির্ভর দেশে পরিণত। তবে যাত্রাপথটা সহজ ছিল না। বড় ঝুঁকি নিয়ে অভিনব পথে এগিয়ে গেছেন আমাদের সাহসী উদ্যোক্তারা। এ সাফল্যের পেছনে আরও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অর্থনীতিবিদ যেমন ছিলেন, আছেন নীতিনির্ধারকেরাও। মূলত অর্থনীতির এসব অগ্রনায়ক, পথ রচয়িতা ও স্বপ্নদ্রষ্টারাই ৫০ বছরে বিশ্বে বাংলাদেশকে বসিয়েছেন মর্যাদার আসনে।
আমরা বেছে নিয়েছি সেই নায়কদের মধ্যে ৫০ জনকে। আমাদের কাছে তারাই অর্থনীতির ‘গেম চেঞ্জার’।

মৃত্যুঞ্জয় রায়
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ১৮: ০০
অ+
অ-
ফলচাষে পালাবদলের নায়ক
দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের কৃষি। সাম্প্রতিক সময়ে কৃষিতে ফল চাষের ক্ষেত্রে এসেছে অসামান্য সাফল্য। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যানুসারে ১৮ বছর ধরে বাংলাদেশে বছরপ্রতি ফলের উৎপাদন গড়ে ১১ শতাংশ হারে বেড়েছে, যা বিশ্বের আর কোনো দেশ পারেনি। বাংলাদেশ এখন বিশ্বে কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারায় অষ্টম, পেঁপেতে চতুর্দশতম। গত এক দশকে এ দেশের মানুষের ফল খাওয়ার পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। বাজারে এখন প্রায় সারা বছর পেয়ারা ও তরমুজ পাওয়া যাচ্ছে, যা এক দশক আগেও ছিল কল্পনার বাইরে। দেশে ফল চাষ ও উৎপাদনের এসব সাফল্যের পেছনে রয়েছে ফলবিজ্ঞানীদের গবেষণা, জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং সেসব জাত ও প্রযুক্তিকে কৃষকের কাছে নিয়ে যাওয়ার জন্য কৃষি সম্প্রসারণ কর্মীদের অক্লান্ত পরিশ্রম।

ফল চাষে যাঁরা এই অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছেন, তাঁদের মধ্যে অন্যতম ড. এম এ রহিম। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রতিষ্ঠিত ফলের জার্মপ্লাজম সেন্টার থেকে এ পর্যন্ত উদ্ভাবিত বিভিন্ন ফলের ১২৩টি উন্নত জাত নিবন্ধিত হয়েছে। এসব জাতের মধ্যে অনেক জাত দেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষ হচ্ছে। উদ্ভাবিত এসব জাতের কোনো কোনো ফল চাষ করে অনেক কৃষক বছরে কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকা আয় করেছেন। এসব ফলের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ দেশের মানুষের ফল খাওয়ার পরিমাণ বেড়ে গেছে, যা পুষ্টি উন্নয়নে অবদান রেখে চলেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড. এম এ রহিম
ড. এম এ রহিমছবি: মো. আনোয়ার হোসেন
জার্মপ্লাজম হলো কোনো একটি জীবের বংশগত সম্পদ বা কৌলিসম্পদ। একই ফলের বিভিন্ন জাতের মধ্যে ভিন্নতা রয়েছে। এর প্রতিটি জাত বা প্রকরণই একেকটি জার্মপ্লাজম। গাছের বীজ বা জীবন্ত গাছ জার্মপ্লাজম হিসেবে সংগ্রহ করে তার লালন-পালন করা হলো জার্মপ্লাজম সংরক্ষণ।

শুরুর কথা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম এ রহিম ১৯৯১ সালে মাত্র ১ একর জমি নিয়ে ফল গাছের এই জার্মপ্লাজম সেন্টার প্রতিষ্ঠা করেন। তাঁর মত হলো, একসময় বাংলাদেশ ফল উৎপাদনে এতটা সমৃদ্ধ ছিল না। খাদ্য উৎপাদন কম হলেও তা অন্য দেশ থেকে আমদানি করে তা পূরণ করা সম্ভব। তবে বিদেশ থেকে এত মানুষের জন্য পুষ্টি কেনা সম্ভব নয়। দেশের মানুষকে সুস্থ রেখে মেধাবী জাতি গঠনে পুষ্টি উন্নয়নের কোনো বিকল্প নেই। পুষ্টির অন্যতম প্রধান উৎস বিভিন্ন ফল ও শাকসবজি। তাই তিনি উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক মো. আজিজুল হককে সঙ্গে নিয়ে ফল গাছের জার্মপ্লাজম সংগ্রহ, উন্নয়ন এবং তা সারা দেশে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে শুরু করেন এই জার্মপ্লাজম সেন্টার।

প্রথমে এম এ রহিম আমের কয়েকটি জাত দিয়ে সেই ছোট জমিতে ফল গাছের জার্মপ্লাজম সেন্টার গড়ে তোলেন। তিন দশকের ব্যবধানে সেই সেন্টার বর্তমানে ৩২ একরে বিস্তৃত হয়েছে। সেখানে রয়েছে বিভিন্ন ফলের ১১ হাজার ৫২৮টি জার্মপ্লাজম। এসব জার্মপ্লাজম সংগ্রহ করতে দেশের পাহাড়, উপকূল, বন-জঙ্গল যেমন ঘুরে বেড়িয়েছেন এম এ রহিম, সেই সঙ্গে বিশ্বের ৬০টি দেশেও গেছেন। বললেন, প্রায় ৮০ শতাংশ জার্মপ্লাজম তিনি সংগ্রহ করেছেন এ দেশ থেকে, যেগুলোর মধ্যে বেশ কিছু ফল বিলুপ্তির পথে চলে গেছে। যখন যেখানে যে ফলের যে রকম গাছ বা বীজ পেয়েছেন, সেগুলো এনে জার্মপ্লাজম সেন্টারে লাগিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

এম এ রহিম দীর্ঘদিন ধরে গবেষণা করে দেশে চাষের উপযোগী বহু জাত উদ্ভাবন করেছেন। ফলে সেন্টারটি এখন হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় এবং দেশের বৃহত্তম ফল জার্মপ্লাজম সংগ্রহশালায়। তবে পৃথিবীর অন্যান্য দেশে ফলের জার্মপ্লাজম সেন্টারের সঙ্গে এর একটি বিশেষ পার্থক্য রয়েছে। অনেক দেশেই এ ধরনের সেন্টার আছে যেখানে শুধু জার্মপ্লাজম সংগ্রহ করে লালন ও সংরক্ষণ করা হয় অনেকটা বোটানিক্যাল গার্ডেনের ধাঁচে। কিন্তু এই সেন্টারে শুধু সে কাজ না করে সংগৃহীত জার্মপ্লাজম নিয়ে গবেষণা, জাত ও প্রযুক্তি উন্নয়ন এবং তা সম্প্রসারণ করে দেশে ফল উৎপাদন বৃদ্ধি ও ফলচাষিদের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখছে।

বিজ্ঞাপন

সেন্টারের জার্মপ্লাজম বা কৌলিসম্পদ
ফল গাছের এই জার্মপ্লাজম সেন্টারে রয়েছে দেশি-বিদেশি প্রায় ২১০ প্রজাতির ফল গাছের এক সমৃদ্ধ বাগান। দেশি ফল গাছই বেশি। এম এ রহিম বললেন, গ্রামীণ জঙ্গল দিনে দিনে উজাড় হয়ে যাওয়ায় অনেক দেশি ফলের অপ্রচলিত ফল গাছ এখন বিলুপ্তির পথে। অথচ সেগুলো আমাদের মূল্যবান কৌলিসম্পদ। যেকোনো বিদেশি ফলের চেয়ে আমাদের দেশি ফলের পুষ্টি ও স্বাদ অনেক বেশি। তাই এগুলোকে হারিয়ে যেতে দেওয়া যায় না।

সে জন্য এম এ রহিম প্রথমেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি ফলের যত জাতবৈচিত্র্য বা জার্মপ্লাজম পাওয়া যায়, সেগুলোকে সংগ্রহে করতে নজর দিয়েছেন। যখনই যেখান থেকে সংবাদ পান, সেখানে তা সংগ্রহ করতে ছুটে যান। তাঁর সেন্টারটিতে রয়েছে বিভিন্ন ফল গাছের মোট ১১ হাজার ৫২৮টি জার্মপ্লাজম। এগুলোর মধ্যে রয়েছে আমের ১ হাজার ৮৫৮টি, লিচুর ৬৫টি, পেয়ারার ১ হাজার ১৬০টি, বিভিন্ন লেবুর ৬৬৯টি, কাঁঠালের ১০৫টি ও অপ্রচলিত ফলের ১ হাজার ২১৮টি জার্মপ্লাজম । বিদেশি ফলের জার্মপ্লাজম রয়েছে ১ হাজার ৯২৫টি।

এ ছাড়া ভেষজ গুণসম্পন্ন ফল গাছের জার্মপ্লাজম রয়েছে ১ হাজার ১৪টি। আছে আম, কাঁঠাল, লিচু, নারকেল, পেয়ারা, কুল ইত্যাদি প্রধান বা প্রচলিত ফলের গাছ। পাশাপাশি আছে বৈঁচি, লুকলুকি, দেশি গাব, বিলাতি গাব, অরবরই, আমলকী, আঁশফল, আতা, শরিফা, বেল, কতবেল, কাউফল, কাজুবাদাম, কাঠবাদাম, বুদ্ধনারকেল, কামরাঙা, করমচা, জাম, কাকজাম, বুটিজাম, ঢেপাজাম, বনজাম, খেজুর, গোলাপজাম, জলপাই, জামরুল, ডালিম, ডেফল, ডেউয়া, তেঁতুল, তৈকর, তুঁতফল, আমড়া, ফলসা, বকুল, পিরালু, বেতফল, মনফল, বিলিম্বি, সফেদা, জাম্বুরা, কালামানসি লেবু, জারা লেবু, লটকন ইত্যাদি অপ্রচলিত দেশি ফল। রক্তগোলা, গুটগুইট্টা, চাপালিশ কাঁঠাল ইত্যাদি পাহাড়ি ফলের গাছও আছে সেখানে। বিদেশি ফল গাছ আছে অ্যাভোকাডো, অলিভ, রাম্বুটান, টক আতা, পার্সিমন, আলুবোখারা, জয়তুন, ত্বীন বা মিসরীয় ডুমুর, ম্যাঙ্গোস্টিন, সালাক বা স্নেকফ্রুট, ড্রাগন ফ্রুট, জাবাটিকাবা, শানতোল, মিষ্টি তেঁতুল, আঙুর, কমলা ইত্যাদি।

স্বীকৃত জাত, কাজের স্বীকৃতি
এই জার্মপ্লাজম সেন্টার থেকে উদ্ভাবিত বিভিন্ন ফলের এ পর্যন্ত মোট ১২৩টি জাত সরকারের স্বীকৃত ও অনুমোদিত জাত হিসেবে এ দেশে চাষের জন্য নিবন্ধিত হয়েছে। এর মধ্যে আমের ২৫টি, কাঁঠালের ১টি, লিচুর ৫টি, পেয়ারার ১০টি জাত বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব জাতের মধ্যে রয়েছে বীজশূন্য পেয়ারা ও বীজশূন্য বিলাতি গাব, মিষ্টি কামরাঙা, তিনফলা আম ইত্যাদি। তাঁর এই কাজের স্বীকৃতিস্বরূপ এম এ রহিম প্রধানমন্ত্রী গোল্ড মেডেল, মাদার তেরেসা গোল্ড মেডেলসহ পেয়েছেন ৬০টি জাতীয় ও আন্তর্জাতিক পদক, পুরস্কার ও স্বীকৃতি। এই সেন্টারে এ পর্যন্ত ফল চাষ নিয়ে গবেষণা করে ৪২ জন ডক্টরেট (পিএইচডি) ও ২৫০ জন স্নাতকোত্তর (এমএস) ডিগ্রি পেয়েছেন।

ফলের আলোয়
এম এ রহিমের জার্মপ্লাজম সেন্টার থেকে উদ্ভাবিত অনেক জাতের ফলে আলোকিত হয়েছে বাংলাদেশের বহু ফলের বাগান। আনন্দের সঙ্গে এম এ রহিম বললেন, এই সেন্টার থেকে উদ্ভাবিত ফলের প্রথম জাতটি ছিল ‘বাউকুল ১’। প্রথম নিবন্ধিত সেই জাতের কুল এ দেশে কুল চাষে এক বিপ্লব নিয়ে আসে। শীতকালে যেখানে এ দেশে ফল নেই, সেখানে শীতকালে বাউকুল ফলচাষিদের কাছে বিরাট স্থান করে নেয়। দেশে প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে বাউকুলের বাগান গড়ে উঠেছে, যেখান থেকে বছরে প্রায় সাড়ে ১৫ লাখ টন কুল উৎপাদিত হচ্ছে। এমনকি এই জাতের চাষ বিদেশেও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে এই সেন্টার থেকে তাঁর একজন পিএইচডি ছাত্র মনিরুজ্জামান বাউকুল ও আপেল কুলের সংকরায়ণ করে উদ্ভাবন করেছেন হাইব্রিড জাতের ‘বলসুন্দরী কুল’। কুলের এ জাতও সাম্প্রতিক সময়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

উদ্ভাবিত ‘বাউ ড্রাগন ফল ১’ ও ‘বাউ ড্রাগন ফল ২’ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে; বিশেষ করে বান্দরবানসহ পার্বত্য অঞ্চল, দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকা ও উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকাতেও এসব জাতের ড্রাগন ফলের চাষ হচ্ছে। ড্রাগন ফলের আরও দুটি জাত উদ্ভাবিত হয়েছে। সেগুলোরও সম্প্রসারণ চলছে। ইতিমধ্যে ‘বাউ আম ১৪’ বা ব্যানানা ম্যাঙ্গো প্রত্যন্ত অঞ্চলে ও শহরে চাষ হচ্ছে, যার মাধ্যমে ফলচাষিরা যথেষ্ট লাভবান হচ্ছেন।

ড. এম এ রহিম
ড. এম এ রহিমছবি: মো. আনোয়ার হোসেন
ফলচাষে বিপ্লব
অনেক ফলচাষি এই জার্মপ্লাজম সেন্টারের উদ্ভাবিত ফলের নতুন নতুন উন্নত জাত চাষ করে নিজেদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন, এর পেছনে রয়েছে এম এ রহিমের অবদান। অনেক গরিব কৃষক ফল চাষ করে ধনী হয়েছেন, আবার অনেক ধনী ব্যক্তিও তাঁদের বিপুল জমি ফেলে না রেখে ফল চাষে আগ্রহী হয়েছেন।

এম এ রহিম বললেন, চুয়াডাঙ্গার হাফেজ আক্তার হোসেন গত বছর ৩০ বিঘা জমিতে বাউকুল চাষ করে প্রায় ১ কোটি টাকার কুল বিক্রি করেছেন। ঈশ্বরদী, পাবনার শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা বাউকুল চাষ করে পেয়েছেন ৫০ থেকে ৬০ লাখ টাকা। নাটোরের গোলাম নবী ৫ হাজার পিলারে ড্রাগন ফলের চাষ করে প্রতি বছর দু–তিন কোটি টাকার ড্রাগন ফল বিক্রি করছেন। নাটোরের সেলিম রেজা মাত্র ২ একরে ড্রাগন ফলের চাষ করে গত বছর প্রায় ২০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন। এ রকম উদাহরণের যেন শেষ নেই।

এম এ রহিম আরও বলেন, ‘বাউ আম ২৩’ ও ‘বাউ আম ২৪’ নামে আমের দুটি নতুন জাত সম্প্রতি উদ্ভাবন করা হয়েছে। এ জাত দুটির আম অনেক বড়, প্রতিটি আমের গড় ওজন দেড় থেকে দুই কেজি, নাবি জাত বিধান। তাঁরা প্রত্যাশা করছেন, এই জাত দুটিও জনপ্রিয় হবে।

02/05/2021

“ আমি বদ্ধ গ্রামের ছেলে।মানে যে গ্রামে কুপিবাতির আলো জ্বলে, ছেলেরা কৃষিকাজের পাশাপাশি সময় পেলে পড়াশোনা করে, যেখানে কয়েক কিমি পায়ে হেটে স্কুলে যেতে হয় ওমন গ্রামের ছেলে।
আমার প্রাইমারী স্কুলের ৯০% ছেলেমেয়ের হাইস্কুলেই পড়াশোনা থেমে গেছে, আমরা যাদের সাথে বেড়ে উঠেছি সবাই এখন কৃষক। কৃষকের ছেলে কৃষক হওয়ার প্রথা ভেঙে আমার মত আরো কয়েকজন বের হয়ে এসেছি।এই বের হয়ে আসাটা অনেকাংশে আল্লাহর রহমত।
আমার স্কুলে কেও সাইন্স নিত না কারণ সাইন্সের টিচার নাই।আমার গ্রামের পুরা ১০ কিমি সার্কেলের ভেতরে কোন সাইন্সের টিচার ছিল না।মাইলের পর মাইল সাইকেল চালিয়ে টিচারের বাড়িতে পড়তে গেছি। আনন্দমোহন কলেজে অনার্স পড়ুয়া এক ভাই ছুটিতে দুই মাস বাড়ি ছিল, হায়ার ম্যাথ সাবজেক্টটা ঐ দুই মাস ই পড়েছিলাম।
গ্রামের ছেলেরা ন্যাচারালি মেধাবী হয়।নয়ত শহরের উচ্চশিক্ষিত বাবা মা, ভাল স্কুল,ভাল শিক্ষকের ছায়ায় বেড়ে উঠা ছেলেমেয়েদের সাথে কোনদিন পেরে উঠত না।
টিউশন করাতে গিয়ে বুঝেছি, শহরের বাচ্চারা যেসব জিনিস ক্লাস থ্রি ফোরে শিখে ফেলে আমরা গ্রামের বাচ্চারা ইন্টার পাশ করেও সেগুলা জানে না।গ্রাম শহরের শিক্ষার মানের এই তফাৎ এত বছর আগেও ছিল, এখনো আছে।
গ্রামে ইন্টারনেট নাই,ডাক্তার নাই,রাস্তাঘাট নাই এসব কিছু নিয়েই আলোচনা হয়। কিন্তু গ্রামে ভাল শিক্ষক নাই এই অতীব জরুরি সত্যটা নিয়ে কেও কথা বলে না।
গ্রামের এই শত অবহেলা, অপ্রাপ্তির মাঝ থেকে যারা উঠে আসে এরা একেকজন যোদ্ধা, ঢাল তলোয়ারবিহীন যোদ্ধা
নাজিরুল ইসলাম



-BCARD

19/04/2021

হাকালুকি হাওরে মাছ উৎপাদন বেড়েছে ৫ শতাংশের বেশি

বণিক বার্তা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌসুমের শেষ দিকে এসে হাকালুকি হাওরে ধরা পড়ছে প্রচুর পরিমাণের দেশী প্রজাতির মাছ। ছোট বড় মাছের পাশাপাশি এ বছর বিপন্ন প্রজাতির অনেক মাছের আধিক্য দেখা যাচ্ছে হাওরে। জেলা মৎস্য বিভাগ জানায়, করোনাকালে হাওরে মানুষের চাপ কম থাকায় মাছের স্বাভাবিক প্রজননের সুযোগ বেড়েছে। সরকারি বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কারণে এ বছর মাছের উৎপাদন বেড়েছে ৫ শতাংশের বেশি।

সরেজমিনে কুলাউড়া উপজেলার চকিয়া বিল ও নাগুয়াসহ কয়েকটি বিল ঘুরে দেখা যায়, বিলের পাড়ে অস্থায়ী নিলাম কেন্দ্র স্থাপন করেছেন বিল ইজারাদাররা। সেখানে ভোর থেকে ব্যবসায়ীরা মাছ কেনার জন্য ভিড় করছেন। ইজারাদারদের অধীনে জেলেরা সারাদিন বিলে জাল ফেলে মাছ ধরছেন। কিছুক্ষণ পর পর সে মাছ নৌকায় করে ঘাটের নিলাম কেন্দ্রে নিয়ে বিক্রি করা হচ্ছে।

ব্যবসায়ী ও জেলেরা জানান, এ বছর বড় রুই, বোয়াল, আইড়, কমন কার্প, মৃগেল মাছের আধিক্য বেশি। সঙ্গে অন্য জাতের দেশী মাছও ধরা পড়ছে। এছাড়া চাপিলা, টেংরা, মলা, চিংড়িসহ বিভিন্ন জাতের ছোট মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। ছোট ও বড় মাছ আলাদা করে বিক্রি করা হচ্ছে ঘাটে। এ বছর বিপন্ন প্রজাতির মাছ পাবদা, চিতল, ফলি, কালবাউস, গুলশাসহ কিছু মাছ আগের চেয়ে অনেক বেশি দেখা যাচ্ছে।

ব্যবসায়ী আকলুস মিয়া জানান, গত বছর বর্ষায় করোনার কারণে ভাসা পানিতে মাছ ধরতে কম গেছেন জেলেরা। মানুষ কম থাকায় প্রাকৃতিক খাবার পেয়েছে মাছ, তাই বড়ও হয়েছে দ্রুত। এজন্য বড় মাছ ধরা পড়ছে।

আলী হোসেন জানান, চকিয়ার বিলে ২০ কেজি ওজনের মাছও ধরা পড়ছে। হাকালুকির মিঠাপানির তাজা ও সুস্বাদু মাছের সুনাম রয়েছে দেশে। চাহিদা বেশি থাকায় দামও ভালো। তবে ঢাকা-সিলেটের বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নেয়ায় কম পুঁজির স্থানীয় ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন না।

বিল ইজারাদার সাইফুল ইসলাম জানান, এখানে অনেক জাতের মাছ ধরা পড়ে, যা অন্য কোথাও পাওয়া যায় না। তবে যে পরিমাণ মাছ ধরা পড়ার কথা সে পরিমাণ ধরা পড়ছে না।

সাধারণ মৎস্যজীবীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী হাওরের সরকারি বিলগুলো বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেয়া হয়। কিন্তু পুঁজি বিনিয়োগ করেন বড় বড় ব্যবসায়ীরা। সেক্ষেত্রে সমিতির নিবন্ধিত প্রান্তিক জেলেরা নামমাত্র খাতা কলমে থাকেন। আয়ের পুরো অংশ যায় পুঁজি মালিকের ঘরে। কিছু জেলে দিনমজুর হিসেবে মাছ ধরেন। অন্যরা একবারেই বঞ্চিত থাকেন।

জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, প্রায় ১৮ হাজার হেক্টর আয়তনের হাকালুকি হাওরের ৮০ ভাগ মৌলভীবাজারে ও ২০ ভাগ সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় অবস্থিত। মৌলভীবাজারের বড়লেখা অংশে ৬০ ভাগ, কুলাউড়ায় ১২ ও জুড়ী উপজেলায় আট ভাগ রয়েছে। প্রায় ১১২ প্রজাতির মাছের বিচরণক্ষেত্র হাকালুকি হাওরে ছোট-বড় ২৩৮টি বিল রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার অংশে ২০০টি আর বাকি ৩৮টি সিলেটে। প্রতি বছর শুকনো মৌসুমে হাওরের পানি কমলে ধরা পড়ে দেশী প্রজাতির মাছ। প্রতিদিন কোটি টাকার মাছ যায় দেশের বিভিন্ন প্রান্তে।

মৎস্য অফিস বলছে, কয়েক বছর থেকে বিপন্ন প্রজাতির অনেক মাছ ফিরে এসেছে। এর মধ্যে পাবদা, ফলি, চিতল, আইড়, কালবাউস ও গুলশা এবার বেশি দেখা যাচ্ছে। এছাড়া রানী মাছ, কাকিলা, ছোট চিংড়ি, কাজলি, মলা, পুঁটি, টেংরা, পটকা, ভেদা, গনিয়া, কানি পাবদা, মধু পাবদা বেড়েছে। কঠোরভাবে মৎস্য আইন প্রয়োগের ফলে মাছের উৎপাদন বেড়েছে। প্রতি বছর প্রায় ১৫ হাজার টন মাছ উৎপাদন হয় হাকালুকিতে। সরকারি নানা উদ্যোগের ফলে উৎপাদন ৫ শতাংশের বেশি মাছ উৎপাদন বেড়েছে। এ বছর মার্চ পর্যন্ত হাকালুকির (মৌলভীবাজার অংশে) প্রায় ছয় হাজার টন মাছ উৎপাদন হয়েছে। গত বছর এ সময়ে উৎপাদন ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার টন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ২০১৭ সালে বন্যায় অ্যামোনিয়া গ্যাসে হাকালুকি হাওরে প্রায় ২৫ টন মাছ মারা মায়। সে ক্ষতি পোষাতে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় ৩০টি বিল নার্সারির মাধ্যমে রুই, কাতলা ও মৃগেল জাতীয় ২৬ লাখ ৪০ হাজার পোনা উৎপাদন করে হাওরে ছাড়া হয়েছিল। এছাড়া আরো ২৮ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়। যার সুফল এখনো যাওয়া যাচ্ছে। হাকালুকি ছাড়াও জেলার কাউয়াদিঘী হাইল হাওরসহ ছয় হাওরে এ মৌসুমে ধরা পড়ে দেশী প্রজাতির মাছ। জেলায় বছরে মাছের চাহিদা ৪৭ হাজার ৩১৩ টন। হাওর, বিল, মৎস্য, খামার মিলে উৎপাদন হয়েছে ৫০ হাজার ৫১৮ টন মাছ। বর্তমানে হাকালুকিতে মাছের ১৫টি অভয়াশ্রম রয়েছে।

29/08/2020

The many benefits of agro-tourism


PHOTO: STAR
Shishir Reza
Tourism has become one of the largest and fastest growing economic sectors in the world over the past six decades. Many developing countries—Thailand, Indonesia, Zimbabwe, Sri Lanka, Nepal, Kenya—have reconstructed their economy through the proper utilisation and management of the tourism industry. Bangladesh has the potential to become a leader in this area, being a land full of natural beauty.

The Bangladesh Economic Review (2010) states that Bangladesh has three sectors of generating revenue. Those are industry, agriculture and services. Tourism is a part of the service sector. Though the contribution of tourism to Gross Domestic Product was only 7 percent in 2004-05, it had increased to 9.44 percent by 2009-10. It decreased in 2014 to 4.1 percent of total GDP and contributed 4.7 percent in 2015. Tourism can ensure economic development, but only if political will and proper marketing strategies are implemented.

In general, tourism can be classified in a number of ways based on the nature of activity, location type or duration of stay. Such as heritage tourism, cultural tourism, historical tourism, geo-tourism, adventure tourism, eco-tourism, agro-tourism. Among others, agro-tourism is essential to save native crops, fruits, fishes and vegetables.

Agro-tourism is a type of vacation in which hospitality is offered to firms which may include the opportunity to assist with farming tasks during visits, where tourists have an opportunity to pick fruits and vegetables, ride horses, taste honey, shop in gift-shops and farm-stands for local and regional produce or hand-crafted gifts. Each farm generally offers a unique and memorable experience suitable for the entire family. People are more interested in how their food is produced and want to meet the producers and talk to them about what goes into their food.

Bangladesh is a country of fertile land. 70 percent of the people are dependent on agriculture. We have some agro-ecological zones suitable for sustainable farming. Apart from that, some enterprises have established local farms—poultry, goat, buffalo and cow to eradicate poverty. It's a lesson worth learning as to how one should go about farming in an eco-friendly way.

University and college students can spend their leisure time to try out organic farming in rural areas. Students can share their thoughts with farmers, teach them and gain indigenous knowledge from farmers in return. It is necessary now to cultivate our land in sustainable ways in order to have an organic future. Researchers and agro-tourists often share their experiences among indigenous farmers about climate change, global warming, crisis related to extract more ground water, arsenic pollution, importance of vermi-composting, bio-fertilisers, etc.

Both parties—tourists and indigenous groups exchange knowledge on poultry farming, importance of poultry manures in agriculture, etc. Our country is an extreme sufferer of atmospheric and land based degradation. International and national agro-tourists can exchange views with local farmers on how to reduce climatic impacts on land, water, forest, health and fish resources.

The government can take up projects to represent the indigenous capacities of our farmers to protect land, environment and ecology, among international tourists, in order to attract them which may enrich our agro-tourism industry in return. The Bangladesh academy for rural development may take this opportunity to promote agro-tourism.

Lands of Kushtia are fertile for to***co, Mymensingh for paddy, Chandpur and Barisal are known for fish, Sathkhira for prawn, Jessore for flowers, Dinajpur for its wheat, and so on. So, Bangladesh has a lot of options when it comes to promoting the concept of agro-tourism and find new means that can contribute to its overall economy.

We have the capacity to compete with the other member countries of SAARC. But if we do want to take the matter up seriously, we must formulate a comprehensive strategy and look to involve the farmers and other local people. Bangladesh can easily increase its agro-tourism by a substantial margin, with the right kind of marketing initiatives and promotional methods. And with that, turn the tourism sector into a significant contributor to our GDP.

To market agro-tourism, geographical information systems (GIS) are very important. Through these systems, the tourism authorities can easily sell agro-tourism products and indigenous farming tools, show suitable localities for the incorporation of various plants and animals, elucidate geo-demographic characteristics and put in plain words, the cultural variety and socio-economic conditions of our farmers, fish collectors, poultry managers and indigenous peoples. This can help us to finally get to know the people who are most responsible for feeding the people of this nation and for keeping us alive.

The intensification of big global agricultural business has started to exterminate local farming systems across the world. Agro-tourism is only one way of integrating local farmers in the process of reducing local climatic problems. But it is something, that we should seriously consider.

Shishir Reza is an environmental analyst and associate member of Bangladesh Economic Association.

03/06/2020

Covid-19: Tourism industry takes a hit in Bandarban
S Bashu Das, Bandarban
Published at 11:53 pm March 21st, 2020
Bandarban-Parjatan-news-pic--21-March-2020
Photo: Dhaka Tribune

More and more locals are expected to be out of jobs, as all businesses and trade in Bandarban is highly dependent on tourism

Bandarban administration issued a district-wide directive to shut down all hotels, motels, and tourist centres, which is not boding well for the tourism industry in the district.

As a result, small and big businesses relying on tourists are incurring a loss of approximately Tk4 crore daily, according to sources.

More and more locals are expected to be out of jobs, as all businesses and trade in Bandarban is highly dependent on tourism.

People and businesses relying on tourists to earn money are passing idle times. Unable to make sales, these businesses are facing difficulties making payments as dues slowly pile up.

2020/05/online-news-1590681370362.jpg

On a recent visit, this correspondent, found Meghla, Nilachal, Chimbuk, Shorno Mandir, Boga Lake, Keokradong, Nafakhum, Tinap Saitar, and Boro Modok, to be void of tourists. The businesses that have been set up for tourists, including transport and local guide services are also out of work.

However, the authorities concerned are hopeful they can recover from their losses, if the coronavirus situation improves and the tourists centres are once again opened up for visits.

Bandarban Hotel Owners’ Association General Secretary Md Sirajul Islam said: “Once the coronavirus situation improves and all travel and gathering restrictions are lifted, we can have a sit down with all business owners to figure out how to recuperate from our losses.”

03/06/2020

Why we should invest in agro-tourism
By
Shishir Reza

Tourism has become one of the largest and fastest growing economic sectors in the world over the past six decades. Many developing countries -- Thailand, Indonesia, Zimbabwe, Sri Lanka, Nepal, and Kenya -- have reconstructed their economy by properly utilizing and managing their tourism industry.
Bangladesh possesses a vast potential of becoming a leader in this area. It is a land of natural beauty.
According to the 2010 Bangladesh Economic Review, our revenue-generating activities can be divided into three sectors: Manufacturing or industry, agriculture, and service.
Tourism falls in the service sector. Although tourism’s contribution to our national income, or gross domestic product (GDP), was only 7% during 2004-05, it increased to 9.44% by 2009-10.
However, the share of tourism to GDP fell sharply in 2014 to only 4.1% and slightly increased in 2015 to 4.7% of total GDP.
Ideally, each farm would offer a unique and memorable experience suitable for the entire family

This irregularity may seem discouraging and even unconvincing after the assertion that tourism can indeed be a significant and steady source of revenue; but that is only because we have not yet managed to mobilize enough political will and commitment, which would lead to systematic planning, marketing, and implementation.
Tourism will certainly contribute significantly to economic development if there is political will and if proper strategies are implemented.
Finding the right kind of tourism

Tourism can be broadly classified into a number of different types based on the nature of activity, location, duration of stay, and so on.
Some examples are: Heritage tourism, cultural tourism, historical tourism, geo-tourism, adventure tourism, eco-tourism, agro-tourism.
In order to attract tourists and maximize returns, Bangladesh has to find out where its comparative advantage lies and choose that type of tourism as our selling point.
Then we can invest in the tourism industry with a proper direction and promote it accordingly.
Agro-tourism

Agro-tourism is a style of vacation in which hospitality is offered on farms where activities may include helping out and learning about farming, picking fruits and vegetables, riding horses, tasting honey, and the opportunity to buy local and regional produce or hand-crafted gifts.
Many people are interested to learn how their food is produced. Parents, in particular, view these kinds of vacations as highly valuable and educational for their children.
In many western countries, for instance, people regularly visit ranches, vineyards and wineries, go apple picking, go fishing, etc for fun.
Ideally, each farm would offer a unique and memorable experience suitable for the entire family.
Positive impacts of agro-tourism

It is necessary now to cultivate land in a sustainable way for our future, since Bangladesh is especially vulnerable to climate change and land-erosion.
Foreign and domestic agro-tourism can help raise awareness among local farmers regarding how to reduce climatic impact on land, water, forest, health, and fish resources.
Tourists and indigenous groups can exchange knowledge on farming and agriculture.
The revenues from tourism can be used to fund more research on sustainable and eco-friendly farming.
Some entrepreneurs have already established sustainable local farms -- poultry, goat, buffalo and cow -- to help eradicate poverty. It’s a lesson for others on how eco-friendly farming can reduce unemployment and improve our quality of life.
Capitalize on regional attractions

Different parts of the country are suitable for different crops and agriculture.
The soil in Kushtia is ideal for to***co, Mymensingh for paddy, Chandpur and Barisal for fish, Sathkhira for prawn, Jessore for flowers, Dinajpur for wheat and so on.
Farmers can move from one district to another for a specific time to promote agro-tourism.
GIS

In particular, the use of geographical information systems (GIS) is imperative for developing agro-tourism. Through these systems, our tourism authority can easily sell agro-tourism products and indigenous farming tools, give a preview to potential tourists by showing a realistic glimpse of the locality, wildlife, flora, and fauna, detail geo-demographic characteristics, and describe in plain words our cultural variety and rich history.
Moreover, GIS is used widely in developed countries to improve public safety, services, and public administration.
Organized action

The success of agro-tourism in Bangladesh depends entirely on proper planning, coordination, and organized and systematic ex*****on.
Various government agencies should work together in concert, and businesses and financiers have a critical role to play as well.
The government can initiate a project to support the indigenous capacities of our farmers to protect land, while the Bangladesh academy for rural development can help to promote agro-tourism.
University and college students can take up organic farming as an extra-curricular activity and community service. They can use their creativity to find ways of incorporating organic farming in rural areas. In order to encourage them, schools can give extra credit or give scholarships to students who show an interest.
As for promotional strategies, we need to publish attractive and creative advertisements in travel guides, magazines, and spread the word through overseas tour operators, travel agents, and travel writers.
A better future

Bangladesh has many options to choose from in the promotion of agro-tourism and its contribution to the national economy.
We have the capacity to compete with other SAARC countries.
Bangladesh can easily increase its agro-tourism promotional budget up to 4-5% of its total earnings from this sector.
In conclusion, agro-tourism could be an excellent source of income for Bangladesh -- a country of fertile land and a population heavily dependent on the agriculture-based economy.
It has the potential to help us achieve sustainable production, protect our environment, create employment and thus build a better future for Bangladesh.

Shishir Reza is an environment analyst and associate member of Bangladesh Economic Association.

Privacy policy
Connect With Us


Copyright Ⓒ 2012-2019. 2A Media Limited. All Rights Reserve

27/05/2020

কমিউনিটি বেজড ট্যুরিজম
জাহাঙ্গীর আলম শোভন
একটি এলাকার বসবাসকৃত মানুষের মাঝে পারস্পরিক সহ- যোগিতার মাধ্যমে, বৈষম্য দূরীকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক সচেতনতা সৃষ্টি করে তাদেরকে কমিউনিটি বেজড ট্যুরিজমে কাজে লাগানো হয়। বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায় বাংলাদেশে সামাজিক পর্যটন এর উদ্দেশ্য হবে স্থানীয় ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা। দেশীয় ও লোকজ সংস্কৃতির মাধ্যমে আমাদের দেশীয় নিজস্বতাকে তুলে ধরা। স্থানীয় অধিবাসীদের সঙ্গে উদ্যোক্তাদের সম্পর্ক গড়ে তোলার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পর্যটন উপযোগী পরিবেশ সৃষ্টি করা।
একটি এলাকায় পর্যটকদের বিভিন্ন সেবার প্রয়োজন হয়। এগুলো স্থানীয় উৎস থেকে স্থানীয় বাসিন্দারা সংকুলান করবেন। এটা বিচ্ছিন্নভাবে না হয়ে সংগঠিত ও দায়িত্বপূর্ণভাবে করা হবে। এটাই হলো কমিউনিটি ট্যুরিজম বা সিবিটির মূল কথা। সিবিটির মাধ্যমে শুধু ট্যুরিস্ট কল্যাণ হবে না, এলাকার এবং এলাকার মানুষের আর্থিক কল্যাণও সাধিত হবে।
কমিউনিটি ট্যুরিজমের মূল ধারণা হলো, একটি নির্দিষ্ট এলাকার মানুষ ও প্রকৃতিকে তুলে ধরা এবং সম্পৃক্ত করা। এখানকার মানুষ ও তাদের জীবনকে জানা। এবং তাদের সংস্কৃতিকে সম্মানের সহিত তুলে ধরা। পাশাপাশি এর মাধ্যমে গ্রামের প্রান্তিক সরাসরি উপকার পাবেন। এ ধরনের ব্যবস্থাপনা গড়ে তোলা হলে আর্থ সামাজিক উন্নয়ন এর বুনিয়াদ শক্তিশালী হয়।
ইতোমধ্যে বলিভিয়া, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, সোয়াজিল্যান্ড এমনকি কম্বোডিয়ার মতো দেশ কমিউনিটি ট্যুরিজমকে কাজে লাগিয়ে দশগুণ পর্যন্ত বেশী পর্যটন আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
কম্বোডিয়াও এক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য ছু’তে পেরেছে। যেমন ১৯৯৮ সালে কম্বোডিয়ায় আসা পর্যটক সংখ্যা ছিলো ৯৬ হাজার । এর মধ্যে কম্বোডিয়ার বেশকিছু এলাকায় কমুইনিটি বেজড ট্যুরিজম প্রকল্প হাতে নেয়া হয়। । ২০০৬ সালে এসে কম্বোডিয়ায় পর্যেটকের সংখ্যা দাড়ায় ২০ লাখে ।
বলিভিয়ায় কনজারভেশন ইন্টারন্যাশনাল (সিআই) যৌথভাবে ১৯৯৫ সালে ecolodge প্রকৃতি ভিত্তিক পর্যটন যাত্রা শুরু করে। ২০০১ সালের ফেব্রুয়ারি মাসে গ্রামবাসী নিজেরা পরিপূর্ণভাবে সিআই থেকে প্রকল্পের মালিকানা লাভ করে। বর্তমানে এই প্রকল্প থেকে ৭৪টি পরিবার কর্মসংস্থান ও অর্থনৈতিক সুবিধা গ্রহণ পেয়ে থাকে।
ভারতের মেঘালয় রাজ্যের মাউলিনং নামে ছোট গ্রামটি আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এখানে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটকে শুধুমাত্র একটি গ্রাম দেখার জন্য সেখানে ছুটে যায়। এই গ্রামের প্রতিটি বাড়িই এখন একেকটি অতিথিশালায় । এটা সম্ভব হয়েছে কমিউনিটি ট্যুরিজম কারণে।
এবার বাংলাদেশের পালা। আমাদের সমস্যা নেই, সেটা আমি বলবোনা কিন্তু সমস্যার গায়ে হেলান দিয়ে বসে থাকার মানে নেই। আমাদেরকে কাজ করে যেতে হবে। আর তাই সিবিটি বা কমিউনিটি বেজড ট্যুরিজম হলো সে কাজ যা আমাদের এই সময়ে করা উচিত।

ফ্রান্সে কৃষি পর্যটনের অনন্য নজির | কৃষি পর্যটন | Agro Tourism | Shykh Seraj | Channel i | 27/05/2020

https://www.youtube.com/watch?v=A7isv0mSFe4

ফ্রান্সে কৃষি পর্যটনের অনন্য নজির | কৃষি পর্যটন | Agro Tourism | Shykh Seraj | Channel i | ফ্রান্সে কৃষি পর্যটনের অনন্য নজির ========================== সৌখিন আর বাণিজ্যিক চিন্তা থেকে নয়, দায়িত্বশীল কৃষির উদ্দেশ্য নিয়...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka