25/04/2026
কুরআন ও সহীহ হাদিসের বাণী
পবিত্র কুরআন, সহীহ হাদিস ও আনুসঙ্গিক ইসলামী শিক্ষামূলক বার্তা প্রচার করা-ই একমাত্র উদ্দেশ্য
25/04/2026
26/06/2023
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মাতকে মাফ করা হবে, তবে প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই অন্যায় যে, কোন লোক রাতের বেলা অপরাধ করল যা আল্লাহ গোপন রাখলেন। কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এই এই কাজ করছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটাল যে, আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল।
***রেফারেন্সঃ- সহিহ বুখারী, হাদিস নং ৬০৬৯;
[মুসলিম ৫৩/৮, হাঃ ২৯৯০] (আধুনিক প্রকাশনী- ৫৬৩৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫৫৩০)
***হাদিসের মান: সহিহ হাদিস
25/06/2023
নারীদের প্রতি আল্লাহর নির্দেশ🌼🌻🍁
★★★হাদীস শরীফে নফল রোযার অনেক প্রকার ও অনেক ফযীলত বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নফল রোযা রেখেছেন, উম্মতকেও এর ফযীলত শুনিয়েছেন।
সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখা সম্পর্কে হাদীসে এসেছে,
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেছেন-
كَانَ النبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَتَحَرّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার ইহতিমাম করতেন।
সূত্রঃ জামে তিরমিযী, হাদীস ৭৪৫
হযরত আবু হুরায়রা রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ.
সোমবার ও বৃহস্পতিবার আমলসমূহ পেশ করা হয়। তো আমার পছন্দ, আমার আমল যেন পেশ করা হয় আমি রোযাদার অবস্থায় ।
সূত্রঃ জামে তিরমিযী, হাদীস ৭৪৭
19/01/2023
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) মন্দ পরিণাম, দুর্দশা, শত্রুর উল্লাস ও মুসিবতের বিভীষিকা থেকে (আল্লাহ্র কাছে) আশ্রয় চাইতেন।
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
বাংলা উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নি আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল 'হাঝানি, ওয়াল ‘আজঝি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা‘ইদ দ্বাইনি ওয়া গালাবাতির রিজা-ল
বাংলা অনুবাদঃ হে আল্লাহ্! আমি তোমার কাছে আশ্রয় চাই- দুর্দশা ও দুশ্চিন্তা, অক্ষমতা ও অলসতা, ভীরুতা ও কৃপণতা, ঋণের বোঝা, এবং লোকজনের কাছে পরাজয় বরণ হতে।
রেফারেন্স:- সহীহ বুখারী, হাদিস নং-২৮৯৩
★★★সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলার দোয়াঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে -
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
সুব্হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী
আমি আল্লাহ্র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি।
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে (উপরোক্ত বাক্য) তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।
সূত্র- সহীহ বুখারীঃ ৬৪০৫
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka Cantonment, Dhaka - 1206, Bangladesh
Dhaka
1206