Bangladeshi Boys Math Olympiad

Bangladeshi Boys Math Olympiad Online biggest platform for math contest.

20/08/2026

ফোনে প্রায় দাবা খেলি। কিন্তু আজকের মত খুশি কোনদিনও হয়নি। যাইহোক ঘটনাটা বলি। খেলছিলাম কোন একজনের এগেইন্সটে। সে শুরুতেই আমাকে মেসেজ দিয়েছে Parbina tui. আমি কোন কিছু রিপ্লাই দেয়নি। খেলাটা কন্টিনিউ করি। At the end সে give up করে, সো গেমের rules অনুযায়ী আমি জিতে যাই। আমি তখন কোন কিছু রিপ্লাই দিইনি, because I know that victory speaks louder than any words. I just focus to win my game. But শেষে আমিও একটু মজা নেই, আর রিপ্লাই দেই "Enjoy your victory". আহ সেই শান্তি... BTW, সেই বেয়াদবটার সাথে আমি আরো কোনদিনও খেলব না, যার মধ্যে কথা বলার manners নাই, opponents এর প্রতি respect নেই। এই হল সেই গেমটা, Enjoy...

Another difficult geometry, Ahh...
20/08/2026

Another difficult geometry, Ahh...

সব অংক কি শুধু formula দিয়ে solve করা যায়?হয়তো না।কারণ কিছু অংক আছে,যেগুলো solve করতে হলে আগে দরকার—**একটু অন্যভাবে ভাবত...
12/08/2026

সব অংক কি শুধু formula দিয়ে solve করা যায়?
হয়তো না।

কারণ কিছু অংক আছে,
যেগুলো solve করতে হলে আগে দরকার—

**একটু অন্যভাবে ভাবতে শেখা।**
আর সেখান থেকেই শুরু হয়…
# **Math Olympiad.**

Math Olympiad শুধু কঠিন অংক solve করার নাম নয়।

এটা হলো—
**নতুনভাবে চিন্তা করা,
সমস্যার ভেতরে লুকিয়ে থাকা idea খুঁজে বের করা,
আর ধীরে ধীরে নিজের problem-solving skill তৈরি করা।**

কিন্তু শুরুটা কোথা থেকে করবে?
কোন topic আগে পড়বে?
কোন technique কখন ব্যবহার করতে হবে?
আর কীভাবে ধাপে ধাপে একজন ভালো Olympiad problem solver হয়ে উঠবে?

**ঠিক এই journey-টাকেই সহজ করার জন্য আসছে—**✨ **NEW MATH OLYMPIAD A-Z BATCH**

এখানে আমরা শুধু অংক solve করবো না।
আমরা চেষ্টা করবো—
**প্রতিটি problem-এর পেছনের চিন্তাটা বুঝতে।**

📚 শুরু হবে strong foundation থেকে।
তারপর ধাপে ধাপে—
**Number Theory**
**Combinatorics**
**Geometry**
**Algebra**

আর থাকবে প্রচুর—
✨ Concept Building
✨ Smart Techniques
✨ Olympiad-style Problems
✨ Step-by-step Discussion
✨ Regular Practice & Guidance

হয়তো আজ একটা problem দেখে মনে হচ্ছে—
**“এটা আমার দ্বারা হবে না।”**

কিন্তু সঠিক guidance, নিয়মিত practice, আর একটু patience থাকলে—

একদিন সেই কঠিন problem-টাই হয়তো
তুমি নিজেই solve করে ফেলবে।

কারণ—
**Every Olympiad journey starts with a single problem.**

তাহলে…
**তুমি কি শুরু করতে প্রস্তুত?**

🚀 **Math Olympiad-এর নতুন journey শুরু হচ্ছে আমাদের NEW BATCH-এর সাথে।**

# # # **আজই Admission নাও।**
!! নতুন ব্যাচে ভর্তি চলছে !!
✅ বিস্তারিত জানতে যোগাযোগঃ 01612-011182

**Think differently.
Solve creatively.
Grow with Math.**

# **Because Your Math Olympiad Journey Starts Here.**

সবসময় তো পজিটিভ রিভিউ শেয়ার করি, বাট রিভিউ সবসময় পজিটিভ নেগেটিভ দুইটা মিলিয়ে হওয়া উচিত। তাই আজকে ভিন্ন কিছু শেয়ার কর...
07/08/2026

সবসময় তো পজিটিভ রিভিউ শেয়ার করি, বাট রিভিউ সবসময় পজিটিভ নেগেটিভ দুইটা মিলিয়ে হওয়া উচিত। তাই আজকে ভিন্ন কিছু শেয়ার করলাম। This makes me speechless...

গতপরশু আগের ম্যাথ খাতাগুলো দেখছিলাম। একটা খাতার কিছু অংশে চমক ভাইয়ার একটা প্লেলিস্ট সম্পূর্ণ নোট করেছিলাম। শুধু তাই না, ...
05/08/2026

গতপরশু আগের ম্যাথ খাতাগুলো দেখছিলাম। একটা খাতার কিছু অংশে চমক ভাইয়ার একটা প্লেলিস্ট সম্পূর্ণ নোট করেছিলাম। শুধু তাই না, উনি উনার মুখ দিয়ে যেইসব কথাগুলো বলেছে সবকিছুই নোট করেছিলাম সাথে আমার কিছু অ্যাড করেছিলাম। মোট ৪৭ পেজের নোট। ভালোই লাগছিলো দেখার পর

For those who are concerned, "The Beauty of 9"
03/08/2026

For those who are concerned, "The Beauty of 9"

🚨 **আরেকটি বছর নষ্ট হওয়ার আগে একবার ভেবে দেখুন...**অনেক অভিভাবক তখনই বুঝতে পারেন যে সন্তান গণিতে পিছিয়ে পড়েছে, যখন পর...
31/07/2026

🚨 **আরেকটি বছর নষ্ট হওয়ার আগে একবার ভেবে দেখুন...**

অনেক অভিভাবক তখনই বুঝতে পারেন যে সন্তান গণিতে পিছিয়ে পড়েছে, যখন পরীক্ষার ফল হাতে আসে। তখন আর সময় থাকে না—আত্মবিশ্বাস কমে যায়, অঙ্ককে ভয় পেতে শুরু করে, আর ধীরে ধীরে ভালো করার ইচ্ছাটাও হারিয়ে যায়।

**প্রশ্ন হলো—আপনার সন্তান কি সত্যিই সঠিক পথে এগোচ্ছে, নাকি শুধু পড়াশোনা করছে?**

একজন শিক্ষার্থীর দুর্বলতা যত তাড়াতাড়ি ধরা যায়, তা ঠিক করা তত সহজ। দেরি হলে একই ভুল বছরের পর বছর চলতেই থাকে।

এই কারণেই আমরা আয়োজন করেছি **Math Counseling Session**।

এই সেশনে আমরা—
✅ শিক্ষার্থীর বর্তমান গণিত দক্ষতা মূল্যায়ন করব
✅ কোথায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করব
✅ একটি ব্যক্তিগত স্টাডি রোডম্যাপ দেব
✅ Academic Math ও Math Olympiad—দুটোর জন্যই সঠিক দিকনির্দেশনা দেব
✅ কোথায় এবং কিভাবে Math ক্লাসগুলো করবে তার জন্য সঠিক পরিকল্পনা দেব
✅ অভিভাবকের সব প্রশ্নের উত্তর দেব

🎯 **Class 3–12 শিক্ষার্থীদের জন্য।**

⚠️ প্রতি কাউন্সেলিংয়ে সীমিত সংখ্যক শিক্ষার্থী নেওয়া হবে, যাতে প্রত্যেকে ব্যক্তিগতভাবে সময় পায়। তাই আগে নিবন্ধন করলে অগ্রাধিকার দেওয়া হবে।

**আজকের সঠিক সিদ্ধান্তই আগামী দিনের আত্মবিশ্বাসী শিক্ষার্থী তৈরি করতে পারে।**

📩 ইনবক্স করুন অথবা এখনই যোগাযোগ করুন।

ডাচ্‌–বাংলা ব্যাংক—প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৬ #সিলেট আঞ্চলিক গণিত উৎসব ২০২৬ ভেন্যু- মুহিবুর রহমান একাডেমি, সিলেটতা...
26/01/2026

ডাচ্‌–বাংলা ব্যাংক—প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০২৬
#সিলেট আঞ্চলিক গণিত উৎসব ২০২৬

ভেন্যু- মুহিবুর রহমান একাডেমি, সিলেট

তারিখ- ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার

অন্তর্ভূক্ত জেলা- হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট

অংশগ্রহণকারীদের গণিত অলিম্পিয়াডের প্রোফাইলে এবং নিবন্ধিত ই–মেইলে প্রবেশপত্র দেওয়া হয়েছে।
(বাছাই গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিতরা অংশ নিবে আঞ্চলিক গণিত উৎসব ২০২৬-এ)
বাছাই অলিম্পিয়াডের ফলাফল, আঞ্চলিক অলিম্পিয়াডের ভেন্যুসহ বিস্তারিত জানতে ভিজিট করো: matholympiad.org.bd

#কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসব ২০২৬

ভেন্যু- কুষ্টিয়া জিলা স্কুল

তারিখ- ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার

অন্তর্ভূক্ত জেলা- চুয়াডাঙ্গা, ফরিদপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, পাবনা, রাজবাড়ী

অংশগ্রহণকারীদের গণিত অলিম্পিয়াডের প্রোফাইলে এবং নিবন্ধিত ই–মেইলে প্রবেশপত্র দেওয়া হয়েছে।
(বাছাই গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিতরা অংশ নিবে আঞ্চলিক গণিত উৎসব ২০২৬-এ)
বাছাই অলিম্পিয়াডের ফলাফল, আঞ্চলিক অলিম্পিয়াডের ভেন্যুসহ বিস্তারিত জানতে ভিজিট করো: matholympiad.org.bd

#রংপুর আঞ্চলিক গণিত উৎসব ২০২৬

ভেন্যু- রংপুর জিলা স্কুল

তারিখ- ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার

অন্তর্ভূক্ত জেলা- গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর

অংশগ্রহণকারীদের গণিত অলিম্পিয়াডের প্রোফাইলে এবং নিবন্ধিত ই–মেইলে প্রবেশপত্র দেওয়া হয়েছে।
(বাছাই গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিতরা অংশ নিবে আঞ্চলিক গণিত উৎসব ২০২৬-এ)
বাছাই অলিম্পিয়াডের ফলাফল, আঞ্চলিক অলিম্পিয়াডের ভেন্যুসহ বিস্তারিত জানতে ভিজিট করো: matholympiad.org.bd

#রাজশাহী আঞ্চলিক গণিত উৎসব ২০২৬

ভেন্যু- রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

তারিখ- ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার

অন্তর্ভূক্ত জেলা- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, রাজশাহী

অংশগ্রহণকারীদের গণিত অলিম্পিয়াডের প্রোফাইলে এবং নিবন্ধিত ই–মেইলে প্রবেশপত্র দেওয়া হয়েছে।

(বাছাই গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিতরা অংশ নিবে আঞ্চলিক গণিত উৎসব ২০২৬-এ)
বাছাই অলিম্পিয়াডের ফলাফল, আঞ্চলিক অলিম্পিয়াডের ভেন্যুসহ বিস্তারিত জানতে ভিজিট করো: matholympiad.org.bd

24/01/2026

আজকের ম্যাথ অলিম্পিয়াডের জুনিয়র ক্যাটাগরিতে এই প্রশ্নটা এসেছে

"There are 8 students of Dhaka University who will take part in a Mongol Sobhajatra. The students are 1,2,3,4,5,6,7,8. The all will stand in a single row. The authority wants them to be in 'order'. They will stand in such a way that the sum of the first 4 numbers will be equal to the sum of the last 4 numbers in the line. In how many ways can they be arranged?"

মজার বিষয় হচ্ছে সেইম এই ম্যাথটাই ২২/০১/২০২৬ তারিখে এই https://www.youtube.com/live/wd-GvThOUs8?si=INILL1kK7zv1bKJV
লাইভ ক্লাসে শুরুতেই করিয়াছিলাম। এখন বুঝলে কেনো বার বার বলি লাইভ ক্লাসগুলো করতে....

ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড  ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগান সামনে রেখে ডাচ্–বাংলা ব্যাংক–প...
23/01/2026

ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগান সামনে রেখে ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড আগামী ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই আঞ্চলিক অলিম্পিয়াডে শুধুমাত্র অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পাবে।

ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:

১. ঢাকা আঞ্চলিক পর্বে ক্যাটাগরি অনুযায়ী পৃথক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

• প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।

• জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

• সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে বেলা ৩টা থেকে।

২. প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের নিজ নিজ নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।

৩. প্রত্যেক ক্যাটাগরির পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা।

৪. ঢাকা অঞ্চলের নির্বাচিত শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যে ই–মেইলের মাধ্যমে প্রবেশপত্র ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের অনলাইন প্রোফাইলে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুসহ বিস্তারিত তথ্য উল্লেখ আছে। পরীক্ষার দিন প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

৫. পরীক্ষার সময় ক্যালকুলেটর, স্কেল (রুলার), চাঁদা, কম্পাস অথবা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না।

৬. শিক্ষার্থীদের নিজেদের কলম ও পেনসিল সঙ্গে আনতে হবে। রাফ কাজের জন্য প্রয়োজনীয় সাদা কাগজ পরীক্ষার কক্ষ থেকেই সরবরাহ করা হবে।

৭. শিক্ষার্থীকে নিজ স্কুলের (২০২৫ অথবা ২০২৬ সালের) আইডি কার্ড/ বেতন রসিদ/ ভর্তির রসিদ/প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

৮. নির্ধারিত ভেন্যু ও সময় ব্যতীত অন্য কোনো ভেন্যু বা সময়ে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ থাকবে না।

৯. ২৪ জানুয়ারি শুধুমাত্র পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে।

১০. শিক্ষার্থীদের আসা–যাওয়া নিজ দায়িত্বে ও নিজ খরচে করতে হবে।

১১. গুগল ম্যাপে ভেন্যু লোকেশন দেখতে এই লিংকে https://maps.app.goo.gl/Py5sxVnGwn52gLQv9 ক্লিক করো।

১২. নিজ নিজ ক্যাটাগরির পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ভেন্যু ত্যাগ করবে।

১৩. পরীক্ষার ফলাফল পরবর্তীতে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত উৎসবের আয়োজন করছে।

ক্যাটাগরি অনুযায়ী আসন বিন্যাস

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Boys Math Olympiad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share