21/03/2023
*** আবেদনের শেষ তারিখ : ৬ এপ্রিল ২০২৩
আবেদনপত্র সংগ্রহ : আবেদন করার জন্য আপনাকে স্ব-শরীরে ইনস্টিটিউটে যেতে হবে, অনলাইনে আবেদনের কোন সুযোগ নাই। প্রয়োজনে সংশ্লিষ্ট ইন্সটিটিউটের মোবাইল নম্বর এ কথা বলুন।
প্রশিক্ষনার্থী বাছাই এর তারিখ: স্ব স্ব প্রতিষ্ঠান থেকে জানতে হবে
প্রশিক্ষণের মেয়াদ : ৪ মাস (০২ মে ২০২৩ থেকে আগস্ট ২০২৩ পর্যন্ত)
ক্লাসের সময়: সপ্তাহে ৫দিন, ৫ ঘণ্টা করে প্রতিদিন (রবিবার থেকে বৃহস্পতিবার)
----------------------------------------------------------------------------------------------------------------
সুবিধাসমূহ:
- প্রশিক্ষণ কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে। ভর্তি আবেদন থেকে শুরু করে সম্পূর্ণ কোর্সে আবেদনকারীকে কোন প্রকার অর্থ খরচ করতে হবে না, কোর্সটি সম্পূর্ণ সরকারি খরচে করতে পারবেন।
- সফলতার সাথে কোর্স সম্পন্নকারীকে প্রশিক্ষণ শেষে দৈনিক ১০০টাকা হিসাবে কমপক্ষে ৮০% উপস্থিতি সাপেক্ষে প্রশিক্ষণ/যাতায়াত ভাতা প্রদান করা হবে।
- প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।
- কৃতকার্য প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানে সহায়তা করা হবে।
----------------------------------------------------------------------------------------------------------------
শর্তসমূহ:
- সর্বনিম্ন ১৬ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর এর নারী এবং পুরুষ।
- কমপক্ষে এস.এস.সি. (সমমান), ফ্রন্ট অফিস এর ক্ষেত্রে এইচ.এস.সি. (সমমান)
- একজন প্রার্থী একটি প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদন করতে পারবেন (SEIP এর প্রশিক্ষণ যিনি পূর্বে যে কোন ইনস্টিটিউট থেকে যে কোন বিষয়ের ওপর যদি নিয়ে থাকেন, তিনি এই প্রশিক্ষণ কোর্সের জন্য বিবেচিত হবেন না)।
- প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট সেক্টরে কাজ করতে আগ্রহি এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে।
- নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০% উপস্থিত থাকার নিশ্চয়তা প্রদান করতে হবে।
- শুধুমাত্র বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ আবেদনকারীদের নির্দিষ্ট আসন সংখ্যা অনুযায়ী ভর্তি নিশ্চিত করা হবে।
- সংখ্যালঘু/ক্ষুদ্র নৃগোষ্ঠি/ প্রতিবন্ধী/বিধবা নারীদের অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে।
- যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত এবং সময়মত অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে।
- প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের মেয়াদ নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।
----------------------------------------------------------------------------------------------------------------
নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আবেদনকারী সরাসরি ইন্সটিটিউটে এসে স্ব-হস্তে ভর্তি ফরম পূরণ করে জমা দিয়ে যেতে হবে।
আবেদন ফর্ম এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যা যা জমা দিতে হবে:
- সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি / জন্মনিবন্ধন সনদ ।
- যাদের জন্ম তারিখ ১ মে ২০০৩ সালের পূর্বে তাদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
- এস.এস.সি পাস সনদপত্রের ফটোকপি। (মার্কসীট বা প্রশংসাপত্র কোনভাবেই গ্রহনযোগ্য নয়)
- নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর এবং রকেট নম্বর (সম্ভাব্য ক্ষেত্রে)