সহজ বাংলা ব্যাকরণ : Easy Bangla Grammer

সহজ বাংলা ব্যাকরণ : Easy Bangla Grammer বিসিএস
ব্যাংক জব
প্রাইমারি
নিবন্ধন
অডিটর
পরিবার পরিকল্পনা
সকল জবের জন্য বাংলা ব্যাকরণ,সাহিত

05/08/2023
04/08/2023
02/08/2023
31/07/2023
28/07/2023
25/05/2023

⬛জীবনে এই রকম ভাবে কারক পড়েন নাই❗

কারক নির্ণয় পর্ব-৫

⬛অপাদান কারক এর নাড়ি নক্ষত্র:

⬛কারক প্রধানত ৪ প্রকার
▶️কতৃকারক
▶️কর্ম কারক
▶️করণ কারক
▶️অধিকরণ কারক

মূল কারক মূলত এই চার প্রকার। সম্প্রদান কারক হল কর্ম কারক এর অংশ, অপাদান কারক হল অধিকরণ কারক এর অংশ।

অপাদান কারক: ক্রিয়ার সংঘটিত হওয়ার স্থান,এবং সময় কে বলে অধিকরণ।ঐ স্থান,ঐ সময় থেকে কোন কিছু বিচ্যুত,উৎপন্ন,জাত,বিরত,উৎস,ড়র,ভয়,ভীতি,এবং কোন কিছু শোনা গেলে তাকে বলে অপাদান।

বাবা বাড়ি আছেন।বাড়িতে থাকার কাজ করছে বাবা, তাই বাবা হল কর্তা।বাড়ি একটি স্থান তাই বাড়ি অধিকরণ কারক। আছেন হল ক্রিয়া সবাই বুজেন এটা।

এই একই উদাহরণ যদি এভাবে বলি
বাবা বাড়িতে নাই/বাবা বাড়ি থেকে চলে গেছে।
একটু আগে বাড়ি ছিল অধিকরণ কারক, এখন ঐ একই বাড়ি হয়ে যাবে অপাদান কারক। কারণ হল বাড়ি স্থান ঠিকি আছে কিন্তু যখন ঐ স্থান থেকে চুত, বিচ্যুতির ঘটনা ঘটবে তখন আর সেটি অধিকরণ কারক থাকবে না তখন সেটা হয়ে যাবে অপাদান ।

তাহলে বিষয় যেটা দাড়াল অপাদান কারক মূলত অধিকরণ কারক এর অংশ যখন চুতি,বিচ্যুতি ঘটবে তখন সেটা অপাদান কারক হবে, আর যদি চুতি,বিচ্যুতি না ঘটে তখন সেটা অধিকরণ কারক ।

ট্রেন স্টেশনে দাড়িয়ে।
স্টেশন অধিকরণ কারক
কারণ ট্রেন স্টেশনে আছে মানে অবস্থান করছে তার মানে প্লাস তাই স্টেশন অধিকরণ কারক।

ট্রেন স্টেশন ছাড়ল ।
স্টেশন অপাদান কারক
কারণ হল স্টেশন থেকে ট্রেন বিচ্যুত হইছে মানে মাইনাস হয়েছে তাই এটি হবে অপাদান কারক।

তিলে তৈল আছে।
তিলের মধ্যে তৈল আছে মানে অবস্থান করছে তাই এটি অধিকরণ কারক।

তিলে তৈল হয়।
তৈল উৎপন্ন হয় কোথা থেকে তিল থেকে তাই তৈলের উৎস হিসাবে এটি হবে অপাদান কারক।

খেয়াল রাখবেন যেখান থেকে বা যে উৎস থেকে হয় সেটা অপাদান কারক। যা উৎপন্ন হয় তা কিন্তু অপাদান কারক হবে না সেটা হবে কর্ম কারক। তৈল কিন্তু কর্ম কারক।

কোন কিছু থেকে যদি ডর, ভয়, ভীত হয় তখন সেটি হবে অপাদান। খেয়াল রাখবেন ডর,ভয়, ভীতি যার কাছ থেকে আসবে সে অপাদান কিন্তু যে ডর,ভয়,ভীতু হবে সে অপাদান কারক হবে না। সে হবে কর্তা

বাবাকে আমি ভয় পাই।
ভয় কার কাছ থেকে আসে বাবার কাছ থেকে তাই বাবা অপাদান কারক । ভয় পায় কে আমি, ভয় পাওয়ার কাজটি যেহেতু আমি করছি তাই আমি হলাম কর্তা ।

আমি কি ডরাই সখি বিখাড়ি রাঘবে।
ডর আসছে কার কাছ থেকে বিখাড়ি রাঘব থেকে তাই বিখাড়ি রাঘব হল অপাদান কারক ।

কোন কিছু আরম্ভ হয়ে চলবে বুজালে অপাদান:

সোমবারে পরীক্ষা শুরু হবে।
তার মানে সোমবার থেকে শুরু হয়ে চলতে থাকবে তাই সোমবার অপাদান কারক।

বাড়ি থেকে আযান শোনা যায়।
এখানে বাড়ি অপাদান কারক
কোন স্থান থেকে কোন কিছু শোনা গেলে সেটা অপাদান কারক হবে।

ধন্যবাদ
টেকনিক্যালি গুছিয়ে পড়াশুনা করতে ফলো করতে পারেন↪️ Al Mamun

08/05/2023

⬛রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চায়েছিল❓
▶️করণ কারক
▶️সম্প্রদান কারক
▶️অপাদান কারক
▶️অধিকরণ কারক

01/05/2023

⬛জি-৭ এর একমাত্র এশীয় দেশ হল❓
▶️চীন
▶️জাপান
▶️ভারত
▶️ভিয়েতনাম

30/04/2023

⬛বাংলাদেশ বিষয়বালি⬛
▶️বর্তমানে সকল বন্দর সংখ্যা▶️
▶️দেশে মোট নদী বন্দরের সংখ্যা -৪৩টি (সর্বশেষ-
রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া (জৌকুড়া))

▶️দেশে মোট স্থলবন্দরের সংখ্যা -২৫ টি (সর্বশেষ- মেহেরপুর, মুজিবনগর)।

▶️বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ০৩ টি (ঢাকা,চট্টগ্রাম, সিলেট) এবং অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে ১২ টি।

▶️বাংলাদেশের সমুদ্র বন্দর - ৩ টি। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর (নির্মানাধীন - মাতারবাড়ি বন্দর, কক্সবাজার)।

✅আপডেট পেতে পেজ ফলো করতে পারেন

30/04/2023

⬛টাইগ্রিস (দজলা) নদী কোথায় পতিত হয়েছে ❓

▶️দক্ষিণ চীন সাগর
▶️পারস্য উপসাগর
▶️কৃষ্ণ সাগর
▶️কোনটি নয়

28/04/2023

⬛৪৫তম বিসিএস প্রিলি প্রস্তুতি
কৃষি ও অর্থনীতি✅

✅প্রথমবারের মতো কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (AIP) সম্মাননা লাভ করেন কত জন?
উত্তর : ১৩ জন।
⬛কৃষির উন্নত জাত▶️
✅'টরি-৭' হচ্ছে উন্নত জাতের - সরিষা।
✅আকবর ও দোয়েল হচ্ছে উন্নত জাতের - গম।
✅সবুজ বাংলা হচ্ছে উন্নত জাতের - পালংশাক।
✅ললিতা উন্নত জাতের - আলু।
✅ম্যানিলা উন্নত জাতের - তামাক
✅'দুধসর' হচ্ছে - ধানের একটি স্থানীয় জাত।
✅ব্রি-ধান-১০৫ কে ডায়াবেটিক ধান বলে।

⬛সার্কের কৃষি কেন্দ্র(SAC) - ঢাকায় অবস্থিত।
✅বাংলাদেশের কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র হচ্ছে -১২টি।
✅বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত- গাজীপুর।
✅পাট উৎপাদনে বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
তথ্যসূত্র: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন এর তথ্য মতে।
✅কৃষিতে ২০২২-২৩ অনুযায়ী বাজেট-
কৃষি খাত- ৬.২%
✅অর্থনৈতিক সমীক্ষা -২২ অনুযায়ী -
জীবিকাতে নিয়োজিত- কৃষি খাতে ৪০.৬%।
⬛বিবিএস রিপোর্ট -২০২১-২২ অনুযায়ী,
১০ মে ২০২২ অনুযায়ী▶️
কৃষি- অবদান-১১.৫০% এবং প্রবৃদ্ধি হার- ২.২০%
৫ ফেব্রুয়ারী ২০২৩ অনুযায়ী -
জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৬১(মৎস্য ২.৫৩),
কৃষিতে প্রবৃদ্ধি ৩.০৫%

⬛কৃষিশুমারি-২০১৯
বিবিএস 'কৃষিশুমারি ২০১৯'- এর রিপোর্ট প্রকাশ করে- ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে।
✅কৃষিশুমারি হয় ১০ বছর পরপর।
✅এর আগে কৃষিশুমারি হয়েছিল -২০০৮ সালে।
✅কৃষিশুমারি ২০১৯ সাল অনুযায়ী, আবাদী জমির পরিমাণ বর্তমানে- ১কোটি ৮৭লাখ একর ( পূর্বে ছিল,১কোটি ৯১ লাখ একর)।
✅কৃষিশুমারি ২০১৯ সাল অনুযায়ী, পতিত জমির পরিমাণ বর্তমানে- ২লাখ ৪৪হাজার একর (পূর্বে ছিল,১লাখ ৫০হাজার একর)।
✅কৃষিশুমারি ২০১৯ সাল অনুযায়ী, ফসল মাড়াইয়ের যন্ত্রের সংখ্যা বর্তমানে- ৯লাখ ১৬ হাজার (পূর্বে ছিল,৬লাখ ২৭ হাজার)
✅কৃষিশুমারি ২০১৯ সাল অনুযায়ী, অস্থায়ী ফসলের জমির পরিমাণ বর্তমানে-১কোটি ৬৪লাখ (পূর্বে ছিল, ১কোটি ৭৬ লাখ)।
✅কৃষির সাথে যুক্ত খানা আছে বর্তমানে,১কোটি ৬৯লাখ (পূর্বে ছিল, ১কোটি ৫২লাখ)
✅গরুর সংখ্যা বর্তমানে, ২কোটি ৯৫লাখ।
✅ছাগলের সংখ্যা বর্তমানে, ১কোটি ৯৪লাখ।
✅মোরগ-মুরগির সংখ্যা বর্তমানে, ১৯কোটি ৯৪লাখ।
✅হাঁসের সংখ্যা বর্তমানে, ৭কোটি ৬৪লাখ।
✅মহিষের সংখ্যা বর্তমানে, ৬লাখ ৩৬হাজার।

✅সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। (০১ মার্চ, ২০২৩)।
✅‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ বইটির লেখক -
আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায়বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য প্রয়াত দুরন্ত বিপ্লব।
✅স্বাধীন বাংলাদেশের প্রথম কৃষি শুমারি -১৯৭৭
✅বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি (৬ষ্ঠ)-২০১৯
✅পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া কর্তৃক ঢাকায়
তিন দিনব্যাপী 'আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা' শুরু হয়েছে- ২-৪ ফেব্রুয়ারি ২০২৩।

⬛কৃষক_কল_সেন্টার▶️
✅কৃষি বাতায়ন, কৃষক-বন্ধু ফোন সেবা (৩৩৩১)
✅কৃষকের জানালা, কৃষি কল সেন্টার (১৬১২৩)
⬛বিশ্বে প্রথমবারের মতো কৃষিভিত্তিক স্যাটেলাইট -AgriSAT-1/ZA008 চালু করে - দক্ষিণ আফ্রিকা।
✅বর্তমানে দেশে জনপ্রতি কৃষি জমির পরিমাণ = ১২ শতাংশের বেশি।
✅জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ= ১৪.১%
দেশে বনভূমির পরিমাণ- ১৭.৫% তথ্য সূত্র:বন অধিদপ্তর🌴
✅জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী,বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বনজ সম্পদ ব্যবহার করে থাকেন= ১০ কোটি ৮০ লাখ মানুষ।
✅২০৩০ সালের মধ্যে দেশের বনভূমির পরিমাণ ১৬% করার লক্ষ্য বাংলাদেশের।
✅জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী,স্বাদুপানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান -৩য়।
⬛বিশেষায়িত ব্যাংক- ৩ টি▶️
✅বাংলাদেশ কৃষি ব্যাংক (১৯৭৩)
✅রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক(১৯৮৬)
✅প্রবাসী কল্যাণ ব্যাংক

27/04/2023

⬛বিশ্ব বই দিবস❓
▶️২২ এপ্রিল
▶️২৩ এপ্রিল
▶️২৪ এপ্রিল
▶️২৫ এপ্রিল

Address

Dhaka

Telephone

+8801601930035

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহজ বাংলা ব্যাকরণ : Easy Bangla Grammer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সহজ বাংলা ব্যাকরণ : Easy Bangla Grammer:

Shortcuts

Share

Category