BCS Written And Viva Practice

BCS Written And Viva Practice This page is about the BCS Written & Viva Practice. Our aim is to provide resources & A-Z guidelines.

21/09/2026

৫০ তম বিসিএস ভাইভা
২০/০৯/২০২৬
বিষয়: সিভিল ইঞ্জিনিয়ারিং
বোর্ডের নাম গোলাম হাফিজ স্যার

বোর্ড চেয়ারম্যান:
1. আপনার নাম কি? কি করেন?
2. আপনার প্রথম চয়েজ কি?
3. এটা কততম বিসিএস? গত বিসিএসে কেন আপনি নির্বাচিত হননি।
4. IAEA‌ abbreviation
5. IAEA কি করে?
6. ESCA abbreviation?
7. UNFA abbreviation?
8. ফিলিস্তিনি বা সিরিয়া যুদ্ধে জাতিসংঘের কোন ট্রুপস সদস্য পাঠাতে গিয়ে বিপদের সম্মুখীন হন?
9. USSR abbreviation?
10. USA abbreviation?

External -1:
11. UNESCO abbreviation?
12. এটা কি কাজ করে?
13. ইউনেস্কো স্বীকৃত অধরা সংস্কৃতি কোনগুলো?
14. উত্তরবঙ্গে কয়লা উত্তোলনের ক্ষেত্রে দুই পক্ষ ের মধ্যে টানাপোড়েন চলতেছে এটা কেন?
15. কয়লা উত্তোলনের ক্ষেত্রে ওপেন এক্সক্লাবেশন সমস্যা কি কি?
16. জ্বালানি নিরাপত্তার জন্য কি কি করতে হবে?
17. ইরান, ইসরাইল ও ইউ এস এর মধ্যে সংঘাতের কারণ কি? ( ইংরেজিতে)
18. আগে আমাদের গ্যাস উত্তোলন কম ছিল কিন্তু এখন হঠাৎ করে বেড়ে গেলে কিভাবে?

External -2:
19. আপনার প্রথম তিনটি ক্যাডার চয়েস বলেন?
20. Suppose you are posted in the high commission of Kuwait? এই বাক্যে কি ভুল আছে?
21. ফরেন রিলেশন এবং ডিপ্লোমেসি কি?
22. ওয়ান ব্যাস ওয়ান রোড কোন দেশের ইনিসিয়েটিভ?
23. ওয়ান বেল্ট ওয়ান রোড এর উদ্দেশ্য?
24. এর সাথে কি শেরশাহর এক গৃহীত প্রজেক্টের কোন মিল রয়েছে?
25. গৃহীত প্রকল্পের নামটি কি?
আরো দুই একটি প্রশ্ন থাকতে পারে তবে এই মুহূর্তে মনে করতে পারছি না।শেষে চেয়ারম্যান স্যার আবার USSR abbreviation জানতে চাইলেন।

ভাইভা প্রশ্ন : আপনি AC land, তিনজন ব্যক্তি আসলো আপনার নিকট খাস জমি পাওয়ার জন্য: ১. বেদে শ্রেণির একজন ২. জনপ্রতিনিধি ৩. ...
21/09/2026

ভাইভা প্রশ্ন : আপনি AC land, তিনজন ব্যক্তি আসলো আপনার নিকট খাস জমি পাওয়ার জন্য: ১. বেদে শ্রেণির একজন ২. জনপ্রতিনিধি ৩. যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কিন্তু তিন জনেরই জমিটি দরকার। কাকে দিবেন? কেন?

উত্তর:খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭ অনুযায়ী,
খাস জমি বন্দোবস্ত পাওয়ার অগ্রাধিকার: সবার আগে (১) দুঃস্থ মুক্তিযোদ্ধা পরিবার, এরপর (২) নদীভাঙা পরিবার, তারপর (৩) সক্ষম পুত্রসহ বিধবা বা স্বামী পরিত্যক্তা পরিবার, তারপর (৪) কৃষি জমিহীন ও বাস্তুভিটাহীন পরিবার, তারপর (৫) অধিগ্রহণের ফলে ভূমিহীন পরিবার, সবশেষে (৬) যে পরিবারের ১০ শতাংশ পর্যন্ত বসতবাড়ী আছে, কৃষি জমি নেই কিন্তু কৃষি নির্ভর।

প্রথমে দু:স্থ মুক্তিযোদ্ধার অবস্থা দেখব, তারপর বেদে সম্প্রদায়কে দেখব কারণ তারা যাযাবর, জনপ্রতিনিধিরা ভূমিহীন থাকেন না সাধারণত। AC Land হিসেবে আইনের মধ্যে থেকে অগ্রাধিকার নির্ধারণ করব।

clctd

আমার প্রথম চাকরি ছিল সহকারী রাজস্ব কর্মকর্তা (ARO) কিন্তু সেখানে আর জয়েন করিনি। এর জন্য পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজ...
21/09/2026

আমার প্রথম চাকরি ছিল সহকারী রাজস্ব কর্মকর্তা (ARO) কিন্তু সেখানে আর জয়েন করিনি। এর জন্য পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই নাখোশ। অনেক বাজে কথাও শুনলাম।

এটা ৩৮তম বিসিএস ননক্যাডার থেকে সুপারিশ ছিল। তার পরপরই ৪০তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলাম।আমি পুরোপুরি সিদ্ধান্ত নিলাম অবশ্যই ক্যাডার সার্ভিসে যোগ দেব। শিক্ষা ক্যাডার আমার চয়েজ লিস্টের শুরুর দিকে ছিল। কারণ শিক্ষকতা করা, কথা বলা, লেখালেখি করা, ভাবনা শেয়ার করা আমার পছন্দ ছিল।

সমস্যা হলো যখন কাছাকাছি সময়ে দুটো জব হলো তখনই। আত্মীয় স্বজনদের একটাই চাওয়া আমি যেন রাজস্বে জয়েন করি।এরপর ARO এর জয়েনিং ডেট দিয়ে দিল ( তখনও ক্যাডারের জয়েনিং ডেটের প্রজ্ঞাপন দেয়নি)!প্রথম পোস্টিং দিল চট্টগ্রাম কাস্টমস হাউস। এটা দেখে আবার বাবাও বললেন তাহলে চট্টগ্রাম চলে যাও। তাঁর কথা হলো, শিক্ষা ক্যাডারে জয়েনিং ডেট-এর প্রজ্ঞাপন যেহেতু এখনো হয়নি, এতো ঝুঁকি না নিয়ে রাজস্বে জয়েন করাই ভালো।

আর বাবাকে গ্রামের মানুষজন বাজার ঘাটে রাজস্ব নিয়ে অনেক রংচং মাখিয়ে কথা বলা শুরু করে। এতে বাবা আরও বেশি আগ্রহী হয়ে পড়েন।
আমি রেজাল্ট হওয়ার পর যখন বাড়িতে গেলাম, দুই একজন ছাড়া সবার মতামত হলো ARO তে জয়েন করো। আমাকে নানান ভাবে ভূগোল, ইতিহাস বুঝালেন অনেকে। একদিন সকালে আমার এক মামা আসলেন বাসায়। আমি তখনও ঘুমিয়ে আছি। আমাকে ডেকে তুলে অনেক অনুনয় বিনয় করতে লাগলেন। আমি হাসবো নাকি কাঁদব বুঝতে পারছিলাম না। যখন মুখের উপর বলে দিলাম, চাকরিটা যেহেতু আমি করব তাই সিদ্ধান্তও একান্তই আমার। সকাল সকাল এসব আলাপ বাদ দিয়ে অন্য কথা বলতে বললাম। তারপর মামা সেই যে উঠে গেলেন, এখনো ঠিকঠাক কথা বলেন না।

বাড়িতে সপ্তাহ খানেক থাকার পর বিরক্ত হয়ে আবার ঢাকায় চলে গেলাম। তারপর শুরু হলো আত্মীয় স্বজনদের ফোন। কী কী সুবিধা, কী কী করা যাবে! অথচ তাঁদের একজনেরও সেখানে চাকরি করার অভিজ্ঞতা নেই।
আমি সবার কথা শুনি আর হাসি, তারপর আস্তে করে ফোনটা রেখে দিই।
চট্টগ্রামে জয়েনিং ডেট ছিল ১ ডিসেম্বর ২০২২।

বাবা আগের দিন রাতে ফোন দিলেন।আবারও শেষবারের মতো বললেন রাজস্বে জয়েন করতে।আমি তাঁকে বললাম, সহকারী রাজস্ব কর্মকর্তা তো ১০ম গ্রেড, সেকেন্ড ক্লাস জব, আর শিক্ষা ক্যাডার তো ফাস্ট ক্লাস জব। তাহলে আমি কেন জেনেশুনে সেকেন্ড ক্লাসে যাব!?
এরপর আর কিছু বলেননি।

এই এতোকিছুর মধ্যেও একজন আমার পক্ষে ছিল। সে আমার স্ত্রী।
সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার ননক্যাডারে জয়েনের আশা করলেও একমাত্র আমার স্ত্রী সরাসরি বলে দেয়, চাকরি করলে ক্যাডার সার্ভিসেই করো।তাঁর এই সাপোর্ট আমাকে সত্যিই অনেক সাহস জোগায়।
আমি কোনো চাকরিকেই ছোট করছি না।

সৎ পথে জীবিকা নির্বাহ করা সবাইকে আমি অনেক সম্মান করি, সেটা যে চাকরিই হোক বা অন্য কোনো কাজ হোক।আমার কথা হলো আমি যেটাকে আমার জন্য ভালো মনে করি সেটাকে অন্যদের মানতে কষ্ট কেন?আমি যদি আমার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকি এতে নিকটাত্মীয়দের সমস্যা কোথায়?আমার ক্যাডার সার্ভিসে রেজাল্ট না আসলে আমি অবশ্যই রাজস্বে চলে যেতাম।

আজ চার বছর পর আমি আবারও বলছি আমার সিদ্ধান্ত সঠিক ছিল এবং আমি সুখী আলহামদুলিল্লাহ, যদিও এখনো অনেকে আমাকে কথা শোনায় রাজস্বে জয়েন না করায়।আমি আজও জানি না তাঁদের জ্বালাটা কোথায়?
কিন্তু আমি জানি আমি ভুল করিনি। আমার বাচ্চাকে আমি অফুরন্ত সময় দিতে পারছি, পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে পারি, সমাজে সবার থেকে একটা শ্রদ্ধা পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি।আর্থিক ভাবেও আমি সৎ থাকতে পারছি খুব সহজে। যেটা অন্য কোথাও হলে হয়তো আমার জন্য কঠিন হতো।

©️ মোস্তফা জমান

🔥মাস্ট রিড আর্টিকেল
20/09/2026

🔥মাস্ট রিড আর্টিকেল

🔥বিদ্যাবাড়ির জনপ্রিয় আয়োজন  #পত্রিকার_পাতা_থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ ইং 👉সেরা প্রস্তুতির দারুন সুযোগ ! 👉 "উদ্বোধনী ধামাকা"...
20/09/2026

🔥বিদ্যাবাড়ির জনপ্রিয় আয়োজন #পত্রিকার_পাতা_থেকে
২০ সেপ্টেম্বর ২০২৬ ইং
👉সেরা প্রস্তুতির দারুন সুযোগ !
👉 "উদ্বোধনী ধামাকা" উপলক্ষে বিদ্যাবাড়ির চলমান সকল কোর্সে চলছে ৬০% মেগা ছাড়ে ভর্তির সুবর্ণ সুযোগ!
=====================
🔥৬০% মেগা ছাড়ে ভর্তির সুবর্ণ সুযোগ
🎁 ভর্তি হলেই পাচ্ছেন ৪টি বিশেষ উপহার:
✅ ৩৫০০৳ মূল্যের ১০ম-৫০তম বিসিএস প্রশ্ন সমাধানের আপডেটেড রেকর্ডেড কোর্স সম্পূর্ণ ফ্রি!
✅ ৩০০০৳ সমমূল্যের যেকোর্সে ভর্তি হবেন সে কোর্সের আপডেটেড প্রিমিয়াম রেকর্ডেড কোর্স সম্পূর্ণ ফ্রি!
✅ ৫০০৳ সমমূল্যের Live Exam Batch-এ Enroll-এর সুযোগ!
✅ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জনপ্রিয় বই "সাম্প্রতিক প্রবাহ” এর পিডিএফ সম্পূর্ণ ফ্রি!
যোগাযোগ করুন
☎️ Hotline/Call : +8809644433300

20/09/2026
🔥বিদ্যাবাড়ির জনপ্রিয় আয়োজন  #পত্রিকার_পাতা_থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং 👉সেরা প্রস্তুতির দারুন সুযোগ ! 👉 "উদ্বোধনী ধামাকা"...
19/09/2026

🔥বিদ্যাবাড়ির জনপ্রিয় আয়োজন #পত্রিকার_পাতা_থেকে
১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং
👉সেরা প্রস্তুতির দারুন সুযোগ !
👉 "উদ্বোধনী ধামাকা" উপলক্ষে বিদ্যাবাড়ির চলমান সকল কোর্সে চলছে ৬০% মেগা ছাড়ে ভর্তির সুবর্ণ সুযোগ!
=====================
🔥৬০% মেগা ছাড়ে ভর্তির সুবর্ণ সুযোগ
🎁 ভর্তি হলেই পাচ্ছেন ৪টি বিশেষ উপহার:
✅ ৩৫০০৳ মূল্যের ১০ম-৫০তম বিসিএস প্রশ্ন সমাধানের আপডেটেড রেকর্ডেড কোর্স সম্পূর্ণ ফ্রি!
✅ ৩০০০৳ সমমূল্যের যেকোর্সে ভর্তি হবেন সে কোর্সের আপডেটেড প্রিমিয়াম রেকর্ডেড কোর্স সম্পূর্ণ ফ্রি!
✅ ৫০০৳ সমমূল্যের Live Exam Batch-এ Enroll-এর সুযোগ!
✅ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জনপ্রিয় বই "সাম্প্রতিক প্রবাহ” এর পিডিএফ সম্পূর্ণ ফ্রি!
যোগাযোগ করুন
☎️ Hotline/Call : +8809644433300

19/09/2026

✅আলহামদুলিল্লাহ!! অবশেষে প্রকাশিত হয়েছে নবম পে স্কেল ২০২৬ এর গেজেট!সরকারি চাকরি আগে ছিল সোনার হরিণ! এবার কী হবে?

19/09/2026

🔥২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা/অভীষ্ট (SDGs) অর্জনে বাংলাদেশের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করুন।

✍️জাতিসংঘ ঘোষিত Sustainable Development Goals (SDGs)-এর ১৭টি অভীষ্ট ও ১৬৯টি লক্ষ্যমাত্রা ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বৈষম্য হ্রাস, সুশাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রে অগ্রগতি হলেও SDGs অর্জনের জন্য কার্যকর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।

✅ প্রধান চ্যালেঞ্জসমূহ👇
১. আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি: SDGs পরস্পর সম্পর্কযুক্ত হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে কাজ করে। ফলে duplication, resource wastage এবং implementation gap সৃষ্টি হয়।

২. প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও জবাবদিহির ঘাটতি:নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান, দুর্বল accountability এবং দুর্নীতি উন্নয়ন কার্যক্রমের কাঙ্ক্ষিত ফল অর্জনে বাধা সৃষ্টি করে।

৩. তথ্য ও পরিসংখ্যানগত সক্ষমতার সীমাবদ্ধতা:SDG monitoring-এর জন্য নির্ভরযোগ্য, সময়োপযোগী ও disaggregated data প্রয়োজন। কিন্তু অনেক সূচকের পর্যাপ্ত ও নিয়মিত তথ্যের ঘাটতি রয়েছে। ফলে evidence-based policymaking ও অগ্রগতি মূল্যায়ন কঠিন হয়।

৪. স্থানীয় পর্যায়ের সক্ষমতার ঘাটতি:SDG-এর বড় অংশ বাস্তবায়িত হয় জেলা, উপজেলা ও স্থানীয় সরকার পর্যায়ে। কিন্তু স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল, অর্থ, প্রযুক্তি ও পরিকল্পনা সক্ষমতার বৈষম্য রয়েছে।

৫. আর্থিক সম্পদের সীমাবদ্ধতা:স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, অবকাঠামো ও জলবায়ু অভিযোজনের মতো খাতে বিপুল অর্থ প্রয়োজন। সীমিত fiscal space এবং SDG financing gap বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে ফেলে।

৬. দক্ষ মানবসম্পদের ঘাটতি:আধুনিক SDG বাস্তবায়নে policy analysis, project management, data analytics, digital governance ও climate expertise প্রয়োজন। এসব ক্ষেত্রে পর্যাপ্ত দক্ষতা ও বিশেষায়িত জনবলের ঘাটতি রয়েছে।

৭. পরিকল্পনা, বাজেট ও বাস্তবায়নের মধ্যে দুর্বল সংযোগ:SDG লক্ষ্যকে জাতীয় পরিকল্পনা ও বাজেটের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ থাকলেও প্রতিটি SDG target-এর বিপরীতে পর্যাপ্ত resource allocation ও measurable outcome নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ।

৮. Monitoring and Evaluation (M&E)-এর সীমাবদ্ধতা:অনেক প্রকল্পে output অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া হয়; দীর্ঘমেয়াদি outcome ও impact পর্যবেক্ষণ তুলনামূলকভাবে দুর্বল। ফলে কোন নীতি কতটা কার্যকর হচ্ছে তা যথাযথভাবে নিরূপণ করা কঠিন।

৯. ডিজিটাল ও তথ্য-সমন্বয় সক্ষমতার ঘাটতি:বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্যভান্ডারের মধ্যে interoperability সীমিত হলে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ ও real-time monitoring বাধাগ্রস্ত হয়।

১০. অংশীজনের কার্যকর অংশগ্রহণের সীমাবদ্ধতা:SDG অর্জনে সরকার, private sector, NGO, civil society, academia ও জনগণের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু এই অংশীদারত্বকে আরও প্রাতিষ্ঠানিক ও ফলাফলভিত্তিক করা প্রয়োজন।

১১. ‘Leave No One Behind’ বাস্তবায়নের চ্যালেঞ্জ:প্রান্তিক জনগোষ্ঠী, নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও দুর্গম অঞ্চলের জনগণের জন্য লক্ষ্যভিত্তিক সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত disaggregated data ও স্থানীয় প্রশাসনিক সক্ষমতা প্রয়োজন।

✅উত্তরণের উপায়👇

👉Whole-of-Government approach গ্রহণ করে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করা।

👉SDGs-কে জাতীয় পরিকল্পনা, বাজেট ও ADP-এর সঙ্গে আরও শক্তভাবে সংযুক্ত করা।

👉BBS ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের data, statistics ও M&E capacity বৃদ্ধি করা।

👉স্থানীয় সরকারকে অর্থ, জনবল ও কারিগরি ক্ষমতায়ন করা।

👉সরকারি কর্মকর্তাদের SDG, project management ও data analytics বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।

👉দুর্নীতি প্রতিরোধ ও transparency, accountability ও citizen participation বৃদ্ধি করা।

👉SDG financing-এর জন্য public-private partnership ও innovative financing সম্প্রসারণ করা।

👉সরকারি তথ্যব্যবস্থাগুলোর মধ্যে digital interoperability নিশ্চিত করা।

বাংলাদেশের SDG অর্জনের মূল চ্যালেঞ্জ কেবল সম্পদের ঘাটতি নয়; বরং কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন, সমন্বিত পরিকল্পনা, নির্ভরযোগ্য তথ্য, পর্যাপ্ত অর্থায়ন এবং জবাবদিহিমূলক বাস্তবায়ন ব্যবস্থা নিশ্চিত করা। তাই ২০৩০-এর লক্ষ্য অর্জনে বাংলাদেশের কৌশল হওয়া উচিত-“Policy to Implementation, Implementation to Outcome”-এর কার্যকর রূপান্তর।

17/09/2026

প্রশ্ন: ‘সিলভার ইকোনমি’ (Silver Economy) কী?

সিলভার ইকোনমি বলতে প্রবীণ জনগোষ্ঠীর চাহিদা, ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ড, পণ্য ও সেবার বাজারকে বোঝায়। জনসংখ্যার গড় আয়ু বৃদ্ধি এবং প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা, আবাসন, বীমা, পেনশন, পর্যটন, সহায়ক প্রযুক্তি ও পরিচর্যা সেবার মতো খাতে নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হয়। এই প্রবীণকেন্দ্রিক অর্থনৈতিক কার্যক্রমের সমষ্টিই সিলভার ইকোনমি।

উদাহরণ: প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসা ও হোম-কেয়ার সেবা, সহজপ্রযুক্তির স্মার্ট ডিভাইস, প্রবীণবান্ধব আবাসন ও অবসরকালীন আর্থিক সেবা।

গুরুত্ব: এটি প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি নতুন বাজার, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।

Address

44/A/1, Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when BCS Written And Viva Practice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS Written And Viva Practice:

Shortcuts

Share