22/05/2026
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!!!
☘️ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই আনন্দঘন মুহূর্তে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
☘️তোমাদের হাসি, আনন্দ ও সুন্দর ভবিষ্যৎই আমাদের অনুপ্রেরণা। ঈদের এই বিশেষ আয়োজনকে আরও আনন্দময় করতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শত ব্যস্ততার মাঝেও প্রতিটি শিক্ষার্থীদের জন্য ঈদ উপহার হিসেবে ঈদ কার্ড এবং ক্ষুদের শিক্ষার্থীদের মেহেদী রাঙিয়ে দিতে দীর্ঘ সময় নিয়ে খুব যত্ন সহকারে প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ ❤️❤️।
🕌আসলে উপহার হলো মানুষের হৃদয়ের স্নেহের প্রদর্শন, এই উপহার দিয়ে আমরা মানুষকে খুশি করতে পারি। একটা মানুষকে বোঝানো যায় তার প্রতি কতটা ভালোবাসা তার মনের মধ্যে রয়েছে। এই উপহার কোন আকার বা পরিধি দিয়ে বিবেচনা করা যায় না। তাই আমাদের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকের এই সামান্য উপহারই নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ🎁🎁🎁
☘️আশা করি ঈদের আনন্দ তোমাদের জীবন ভরে তুলবে সুখ, শান্তি ও সফলতায়। সবাই পরিবার-পরিজনের সাথে সুন্দর সময় কাটাও এবং মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করো। 🤲🌙
💌সকল ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীদের জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। সুস্থতার সাথে ঈদ আনন্দ উদযাপন করুন, সেই কামনা করছি। ঈদ মোবারক!💐💐
ধন্যবাদান্তে,
♦️আলহাজ্ব সেলিম আল- সিরাজী, চেয়ারম্যান।
♦️মোঃ বাকিবিল্লাহ (সাকিব), সিইও।
♦️ফারহানা আক্তার, প্রিন্সিপাল।