28/10/2024
প্রগতি মেডিকেল ইনষ্টিটিউট
education
28/10/2024
15/10/2024
মাঝিড়া বিএম কলেজ, বগুড়া এর পক্ষ থেকে সকল এইচএসসি/সমমান কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন।
অধ্যক্ষ মোঃ ফজলুল হক শেকুল
এইচএসসি (বিএমটি) সমাপনী পরীক্ষা-২০২৪ উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন। মাঝিড়া বিএম কলেজ, শাজাহানপুর, বগুড়া এর পাশের হার ১০০%। জিপিএ ৪.৫০+ এর উপরে সবাই।
অধ্যক্ষ মোঃ ফজলুল হক শেকুল
মাঝিড়া বিএম কলেজ, মগুড়া।
12/10/2024
বাবা হিসেবে # সত্যি অনুভূতি👌 ফেসবুক বাবাদেরকে উৎসর্গ
করলাম
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন,
উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন
না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন
সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও
কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান
তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের
ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন
বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান,
কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই
আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও
খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না?
ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে,
প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক
জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের
প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন
বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই
আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল।
তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর
বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন
নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে,
কেন বাবা পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে,
দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে
অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই
ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের
কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা
বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের
মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই
আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই
কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদের-কে উৎসর্গ করছি * স্যালুট জানাই পৃথিবীর সকল বাবাকে।
(কপি হইতে সংগৃহীত)
09/10/2024
বাবা, (এফ) তোমার জন্য আমার লেখা সাধারন চিঠি।
প্রিয় বাবাজি..
আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথাগুলো না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা-এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।
জীবনে চলার পথে এ গুলো মনে রাখার চেষ্টা কোরো:
১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এ জন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে, সে সব সময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।
২। জীবনে কিছুই কিংবা কেউই 'অপরিহার্য' নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।
৩। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।
৪। ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়। ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায় ও অতিরঞ্জিত হবে না।
৫। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া শাট বা কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
৬। আমি আশা করি না যে, আমার বার্ধক্যে, তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমি ও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্ত বয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব গাড়ীতে, গরীব থাকবে নাকি ধনী হবে।
৭। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরা ও তোমার সাথে ভালো থাকবে, তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।
৮। আমি অনেক বছর ধরে পরিশ্রম করছি কিন্তু তেমন কোন সফলতা পাইনি তার মানে হলো এই যে, যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।
৯। তোমার সাথে আমি কতোটা সময় থাকবো, সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের এক সাথে কাটানো মুহুর্ত গুলো উপভোগ করি .. মূল্যায়ন করি।
ভালোবাসা সহ,
তোমার বাবা.....
০৯/১০/২০২৪ খ্রি. বুধবার
ঢাবির বাণিজ্যিক শাখায় পরিণত হয়েছে সাত কলেজ
শিক্ষাবর্ষ মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের জরিমানা দিয়ে পরীক্ষায় অনিয়মিত অংশগ্রহণে ৫ হাজার টাকা থেকে হুট করে জরিমানার হার ১০ হাজার টাকা করে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে প্রতি বছরে ১ গুণ হারে বৃদ্ধি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক শাখায় পরিণত হয়েছে সাত কলেজ। তীব্র সমালোচনা!! শিক্ষাবর্ষ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পেছনে দায়ী কারা?
ঢাবির এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম মাধ্যমে সমালোচনার ঝড়। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে ।
প্রতিবছর ডিপার্টমেন্ট ভিত্তিক গণহারে এক দুই সাবজেক্টে ফেল করানো হয়।
সাত কলেজে অধ্যক্ষরা ডিন’স মিটিংয়ে উপস্থিত থেকে কি ধরনের সিদ্ধান্ত নেয়?
তারা কি বোবা কোন কথা বলেন না?
যদি বলেই থাকে তাহলে ঢাবি কিভাবে এমন সব সিদ্ধান্ত নিতে পারে?
ছাত্র/ছাত্রীদের পক্ষে এত পরিমান জরিমানার টাকা পরিশোধ করে পরীক্ষায় অংশ নেওয়া কীভাবে সম্ভব?????
05/10/2024
“৫ অক্টোবর” বিশ্ব শিক্ষক দিবসে আমার প্রাণ প্রিয় শিক্ষাগুরুসহ দেশ বরেণ্য সকল শিক্ষকদের প্রতি জানাচ্ছি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা ও সালাম। এই দিনে মহান আল্লাহর দরবারে দোয়া জানাই যাদের শাসনে আজ এই পর্যন্ত আসতে পেরেছি এবং শিক্ষকতা পেশায় নিজেকে ধন্য মনে করি। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন।।।
আমার সন্তান ০২ জনকে অনেক মিসড করছি। তাদের জন্য দোয়া কামনা করছি।
আলহামদুলিল্লাহ।।। মহান আল্লাহ যা কিছু বান্দার জন্য দান করেন তার জন্য শুকরিয়া করা আর একটা আলহামদুল্লিাহ।
30/09/2024
মাঝিড়া বিএম কলেজ (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা অধিভূক্ত) বগুড়া এ একাদশ শ্রেণিতে (এইচএসসি-বিএমটি) এডমিশনের শেষ তারিখ আগামী ০৩ অক্টোবর ২০২৪। কিছু সংখ্যক শুন্য আসনে শেষ সুযোগ এডমিশনের।
অধ্যক্ষ মোঃ ফজলুল হক শেকুল
মাঝিড়া বিএম কলেজ, বগুড়া।
14/09/2024
০৩ -১৪ তারিখ ঢাকায় নূতন সফর ছিল। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ বড় মেহেরবান। যে আশা নিয়ে এসেছিলাম তার সবটুকুই রব্বুল আলামিন কবুল করেছেন। আমিন।।।
মাঝিড়া বিএম কলেজ, বগুড়া এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন 👉🌹
ইন্টারিম গর্ভমেন্টের তালিকা প্রকাশ ।
ওরা ১১ জনের হাতে আজকের বাংলাদেশ।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস
বাকি সদস্যরা হলেন-
১. ড. সলিমুল্লাহ খান
২. ড. আসিফ নজরুল
৩. বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহাব মিঞা
৪. জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া
৫. মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন
৬. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৭. মতিউর রহমান চৌধুরী
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৯. ড. হোসেন জিল্লুর রহমান
১০. বিচারপতি (অব.) এম এ মতিন।
ওরা ১১ জনের হাতে আজকের বাংলাদেশ।
শোক সংবাদ
শেখেরকোলা ইউনিয়ন মহিষবাথান গ্রামের (তেলিহারার অংশ) মরহুম আহম্মাদ পাইকারের তৃতীয় পুত্র ও ঠান্ডু পাইকারের ছোট ভাই তোজাম্মেল পাইকার, ইউ পি সদস্যা সনি মেম্বারের শশুর, অদ্যই ৯/৭/০২৪ইং রাত ১০:৩০ ঘটিকার সময় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা গ্রামবাসী তোজাম্মেল ভাইয়ের রুহের আত্নার মাগফেরাত কামনা করছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka