13/09/2021
কম্পিউটার বিষয়ক ৪০০ টি প্রশ্ন-উত্তর, শেয়ার করে টাইমলাইনে রাখুন...
It's just for educational page so anyone can't upload others information and videos.
13/09/2021
কম্পিউটার বিষয়ক ৪০০ টি প্রশ্ন-উত্তর, শেয়ার করে টাইমলাইনে রাখুন...
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কিছু ব্যতিক্রমধর্মী একথায় প্রকাশ
♣ আকাশ ও পৃথিবী→ ক্রন্দসী
★ উরন্ত পাখির ঝাঁক→ বলাকা
★ জন্ম নেই যার→ অজ
★ অর্থহীন উক্তি→ প্রলাপ
★ কথায় পটু→ বাগীশ
★ কাচের তৈরি ঘর→ শিশমহল
★ কুবেরের ধন রক্ষক→ যক্ষ
★ গমন করতে পারে যে→ জঙ্গম
★ তিন ভাগের এক→ তেহাই
★ ধুলার মতো রং যার→ পাংশুল
★ নাটকের পাত্র-পাত্রী→ কুশীলব
★ পাখির ডাক→ কাকলি
★ বস্ত্র কিংবা পত্রের শব্দ→ মর্মর
★ বিড়ালের ডাক→ জিবন
★ বর্ষের শেষে আয় ব্যয়েরপ্রতিবেদন→সালতামামি
★ বৃক্ষাদির নতুন কচি শাখা বা পাতা→ কিশলয়
★ বৃষ্টির জল→ শীকর
★ ভ্রমণ করার ইচ্ছা→ বিভ্রমিষা
★ ভেতরে প্রবেশ→ সন্নিবেশ
★ ফিটফাট গোছের তরুণ যুবক→ ফটিকচাঁদ
★ ফুলের মধু→ মকরন্দ
★ মেঘের ডাক→ মন্দ্র
★ যা স্হানান্তর করা যায়না→ স্থাবর
★ যিনি অনেক দেখেছেন→ভূয়োদর্শী
★ যিনি বাক্যে অতি দক্ষ→ বাচস্পতি
★ যুদ্ধ হতে পালায়না যে সৈন্য→সংশপ্তক
★ যে নারী অন্যের নিন্দা করেনা→অনসূয়া
★ যে পাখি বৃষ্টির পানি ছাড়া অন্য জল পান করেনা→ চাতক
★ রাতের শিশির→ শবনম
★ হাতির শাবক→ করভ
★ হাতির বাসস্থান→ পিলখানা
★ সিংহের ধ্বনি→ নাদ
★ হস্তী, অশ্ব, রথ ও পদাতিকের ব্যবহার→চতুরঙ্গ
23/11/2020
02/05/2020
• ফিডার কি?
জনবহুল এলাকা, কারখানা বা আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার লক্ষে উচ্চ ভোল্টেজ উপকেন্দ্র বা গ্রিড উপকেন্দ্র হতে বিভিন্ন লোড সেন্টারে বিদ্যুৎ সরবরাহ প্রদানের জন্য যে untapped লাইন নির্মাণ করা হয় তাকে ফিডার বলে। বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎ বিতরণে, ফিডার হলো ভোল্টেজ পাওয়ার লাইনের ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থেকে বিতরণ ট্রান্সফরমারগুলিতে বিদ্যুৎ স্থানান্তরিত করা হয় । ফিডারগুলি বিদ্যুতের ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয় । এটি জেনারেটিং স্টেশন বা সাবস্টেশন থেকে বিতরণ পয়েন্টগুলিতে পাওয়ার ট্রান্সমিশন করে। কোনও মধ্যবর্তী ট্যাপিং নেই এবং এর মাধ্যমে, প্রবাহিত বিদ্যুৎ প্রেরণ এবং গ্রহণ বিভাগের জন্য একই হবে। ফিডারগুলি হলো পরিচালনকারী ডিভাইস যা প্রধান লোড সেন্টারে বিদ্যুৎ ট্রান্সমিশনেট জন্য ব্যবহৃত হয় আমরা ফিডার থেকে একই ভোল্টেজ পেতে পারি।
•• এখানে চারটি বিতরণ ফিডার সিস্টেম ব্যবহৃত হয় :
• রেডিয়াল।
• প্যারালেল ফিডার।
• রিং মেইন।
• ইন্টারকানেক্টেড সিস্টেমস।
•• ফিডার ব্যবহারের সুবিধাসমূহ :
• প্রাথমিক ব্যয় কম।
• জেনারেটিং ভোল্টেজ কম থাকাকালীন এটি কার্যকর।
• এমন কিছু অঞ্চলের জন্য অধিকতর অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ যেখানে লোডের প্রয়োজনীয়তা কম।
• তারের পরিমাণ কম প্রয়োজন হয়।
• এটির কম রক্ষণাবেক্ষণ লাগে।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
02/05/2020
• স্যাগ কি ? স্যাগ রাখার উদ্দেশ্য কি ?
দুইটি পোল বা টাওয়ারের মধ্যে কন্ডাকটর লাগানো হলে কন্ডাকটরটি কিছুটা ঝুলে পড়ে। পোল বা টাওয়ার দুইটির যে বিন্দুতে কন্ডাকটর লাগানো হয়েছে সেই বিন্দু দুইটির সংযোগকারি কাল্পনিক রেখা হতে কন্ডাকটরটির সর্বোচ্চ ঝুলকে স্যাগ (SAG) বা ঝুল বলে।
সুরক্ষার উদ্দেশ্যে, কন্ডাক্টরের সর্বাধিক তাপমাত্রা এবং ন্যূনতম লোডিং শর্তের স্থল ছাড়পত্র বজায় রাখতে হবে। বৈদ্যুতিক পরিষেবার ধারাবাহিকতা এবং গুণমানের জন্য সংক্রমণ লাইনে স্যাগ এবং টান বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। যদি কন্ডাক্টরের উত্তেজনা সীমা ছাড়িয়ে বাড়ানো হয় তবে এটি ভেঙে যেতে পারে এবং সিস্টেমের পাওয়ার ট্রান্সমিশনটি ফেটে যেতে পারে। দুই স্তরের সাপোর্টগুলির মধ্যে কন্ডাক্টরের ডিপকে স্যাগ বলা হয়। অন্য কথায়, বৈদ্যুতিক মেরু বা টাওয়ারের সর্বোচ্চ পয়েন্ট (যেখানে কন্ডাক্টর সংযুক্ত থাকে) এবং দুটি সংলগ্ন স্তরের সমর্থনের মধ্যে কন্ডাক্টরের সর্বনিম্ন পয়েন্টের মধ্যে উল্লম্ব দূরত্বটি নীচের চিত্রটিতে স্যাগ হিসাবে পরিচিত হিসাবে পরিচিত। দুটি বৈদ্যুতিক সমর্থনের মধ্যে অনুভূমিক দূরত্বকে স্প্যান বলে। বিদ্যুত ব্যবহার বাড়ার কারণে লাইনগুলি প্রায়শই ভারী হয় এবং কন্ডাক্টরগুলি, যা সাধারণত তামা বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় উত্তপ্ত হলে প্রসারিত হয়। এই সম্প্রসারণটি ট্রান্সমিশন লাইন কাঠামোর মধ্যে স্ল্যাক বাড়িয়ে দেয়, যার ফলে তারা মাটিতে ঝুলে যায়না।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
02/05/2020
• আসুন PWD সম্পর্কে কিছু তথ্য জেনে নেই :
PWD এর ফুল ফর্ম হচ্ছে Public Works Department.
বায়তুল মোকারম মসজিদ, আহসান মঞ্জিল, জাতীয় সংসদ ভবন, কার্জন হল, সাভার স্মৃতিসৌধ, বুয়েটের রেজিস্টার ও পুরাতন একাডেমিক ভবন, কুমিল্লা বার্ড, রাজশাহী ক্যাডেট কলেজ,বঙ্গভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাবি কলা ভবন, চারুকলা, সাইন্স ভবন, সলিমুল্লাহ হল, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, হোম ইকোনোমিক্স কলেজ, BRRI, DPHE ভবন, ইসলামি বিশ্ব বিদ্যালয়, ডুয়েট,রুয়েট, কুয়েট, রুয়েট, বঙ্গবন্ধু স্টেডিয়াম, উত্তরা গনভবন, তারা মসজিদ,মৎস ভবন,সারদা পুলিশ একাডেমি,সচিবালয়,সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় শহীদ মিনার,বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরমানিটোলা গভ হাই স্কুল এই সবই PWD বানিয়েছে। বর্তমানে বহুতল (১০ তলার অধিক) অনেক আবাসিক দৃষ্টি নন্দন ভবন গণপূর্ত নির্মান করছে যা এই লিস্টে যোগ করা হয়নি।এছাড়া বিগত ১১ বছরের উন্নয়ন যজ্ঞ এখানে তুলে ধরা হয়নি শুধু অতীত ঐতিহ্য প্রকাশ করা হল তা অন্য এক সময়ে পোস্ট দেয়া হবে।
গণপূর্ত এর সংক্ষিপ্ত ইতিহাস:
গণপূর্ত সরকারের অন্যতম পুরনো এবং প্রাচীন একটি অংশ। যাত্রা শুরু হয় ১৭৮৬ সালে মিলিটারি বোর্ড নামে যা ক্রমান্বয়ে বর্তমানের রূপ লাভ করে। ব্রিটিশ সরকার মিলিটারি বোর্ড থেকে ১৮৫৪ সালে বেংগল পিডব্লিউডি তৈরি করে যা পাকিস্তান আমলে সিএন্ডবি নামে পরিচিত হয়। ১৯৭৭ সালে সিএন্ডবি ভেংগে বর্তমান পিডব্লিউডি গঠন করা হয়।
কার্যাবলী:
রুলস অফ বিজনেস অনুযায়ী সড়ক ও জনপথ, রেলওয়ে, বিটিসিএল আর ডাক ছাড়া সকল মন্ত্রনালয়ের দপ্তর, আবাসন এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব গণপূর্তের। এছাড়া নির্মান কাজের শিডিউল বানানো, বিল্ডিং কোড প্রনয়ন, সরকারি বাসার ভাড়া নির্ধারণ, জমির অবকাঠামো ম্যুলায়ন,পরিত্যক্ত বাড়ি দেখাশুনা, সরকারের কারিগরি উপদেস্টা, দুদক ও আদালতের ভবন সংক্রান্ত তদন্তের কার্য করে থাকে। গণপূর্তের একটি শক্তিশালী ডিজাইন উইং আছে যারা নিজেরাই সকল স্থাপনার ডিজাইন করে থাকেন। এছাড়া সরকারী পার্ক এবং মনুমেন্টের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে গণপূর্ত অধিদপ্তর। জেলা সদরে পাঁচজন কোর অফিসারের মাঝে একজন হলেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ( বাকিরা হলেন ডিসি, এসপি, সিভিল সার্জন এবং জেলা জজ)। ডিপোজিট বেসিসে চাইলে যে কোন সরকারি বা বেসরকারি সংস্থার নির্মান কাজ করতে পারে।
* রাজধানী ঢাকায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, মাননীয় বিচারপতিবৃন্দ, মাননীয় মন্ত্রী, এমপি, সচিবদের বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, রমনা পার্ক, সোহরার্দি উদ্যান, সরকারি আবাসিক অন্যান্য ভবন এবং জেলা পর্যায়ে ডিসি, জজ, এসপি, সিভিল সার্জন সহ ভিআইপি সহ সকল কোয়াটার গণপূর্ত অধিদপ্তর রক্ষনাবেক্ষন করে। এছাড়া হাসপাতাল, জেলখানা, সার্কিট হাউস, জজ আদালত, সরকারি পার্ক, পুলিশ লাইন,স্মৃতিস্তম্ভ, ফায়ার সার্ভিস ইত্যাদি সহ সরকারি ২৮টা মন্ত্রনালয়ের অফিস ও বাসা ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে গণপূর্ত অধিদফতর।
(Post Collected From)
Thanks To,
জনাব আব্দুল্লাহ আল মামুন
নির্বাহী প্রকৌশলী
মাগুরা গণপূর্ত বিভাগ।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
02/05/2020
• লেনজের সূত্র লিখ ?
আবেশিত বিদ্যুচ্চালক বলের কারনে পরিবাহী তারে প্রবাহিত আবেশিত কারেন্ট পরিবাহী তারের চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যেটি দারা আবেশিত কারেন্টের উৎপত্তি, উহাকেই (অর্থাৎ পরিবর্তনশীল ফ্লাক্স) এ (সৃষ্ট চৌম্বক ক্ষেত্র) বাধা প্রদান করে । যেখানে পরিবাহী স্থির এবং চৌম্বক ক্ষেত্র গতিতে থাকে সেখানে লেনজের সূত্র ব্যবহার হয়।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
01/05/2020
• ফ্যারাডের সূত্র কি ?
প্রথম সুত্রঃ একটি তার বা কয়েলে ই. এম. এফ আবিষ্ট হয় তখন, যখন উক্ত তার বা কয়েলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক বল রেখার পরিবর্তন ঘটে।
দ্বিতীয় সুত্রঃ আবেশিত বিদ্যুচ্চালক বল এর পরিমান চৌম্বক বল রেখার পরিবর্তনের হারের সাথে সরাসরি সমানুপাতিক।
উপরোক্ত সূত্র দুটি একত্রে এভাবে লেখা যায়ঃ একটি পরিবাহী এবং একটি চৌম্বক ক্ষেত্রে আপেক্ষিক গতি যখন এরুপভাবে বিদ্যমান থাকে যে, পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রটিকে করুন্তন করে, তখন পরিবাহিতে আবেশিত একটি বিদ্যুচ্চালক বল সংঘটিত করুন্তনের হারের সাথে সমানুপাতিক।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
01/05/2020
• PLCC কি ? কোথায় এবং কেন ব্যবহার করা হয় ?
PLCC এর ফুল ফর্ম হচ্ছে Power Line Carrier Communication, সোজা বাংলায় এটি একটি স্বয়ংসম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। PLCC বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব যোগাযোগের কাজে এটি ব্যবহার করে। পাওয়ার-লাইন ক্যারিয়ার যোগাযোগ (পিএলসিসি) মূলত উচ্চ ভোল্টেজগুলিতে বিদ্যুতের লাইনের মাধ্যমে বৈদ্যুতিক সাবস্টেশনগুলির মধ্যে টেলিযোগাযোগ, টেলি-সুরক্ষা এবং টেলি-পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়, যেমন 110 কেভি, 220 কেভি, 400 কেভি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আবার ফিল্টার, প্রশস্ত এবং প্রেরণ করা হয়।যেমন : PGCB তাদের বিভিন্ন sub station এর সাথে যোগাযোগ রহ্মার্থে PLCC ব্যবহার করে।
• PLCC কেন ব্যবহার করা হয় ?
পিএলসিসি আধুনিক সাবস্টেশনের বৈদ্যুতিক ব্যবস্থার যা মূলত নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়: ট্রান্সমিশন লাইনের ক্যারিয়ার সুরক্ষা রিলে যাতে করে: যে কোনও এক প্রান্তে সার্কিট ব্রেকারের ট্রিপিংয়ের কারণে রিলে করে ইন্টার ট্রিপ কমান্ড জারি করা যেতে পারে।
• PLCC ব্যবহারের সুবিধা :
• খুব দ্রুত সাব স্টেশনসমূহের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
• অনেক বেশি নিরাপদ।
• পরনির্ভরশীলতা দূর করে এবং প্রয়োজনীয় মূহুর্তে নেটওয়ার্ক জটিলতা ( Network busy) এরানোর জন্য এটি ব্যবহার করা হয়।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
20/04/2020
বাড়ি তৈরির হিসাব নিকাশ। নিজেই করুন নিজের বাড়ি তৈরির হিসাব নিকাশ।
• গাথুনী এবং প্লাস্টারের হিসাব :
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।
• ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
• ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
• ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
• গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
• প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
• মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢালাই এর হিসাব
* ১০০ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
=====================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
20/04/2020
• সিলিং ফ্যান উল্টো দিকে ঘুরছে (ঘড়ির কাটার বিপরীত দিকে) এর সমস্যা কোথায়?
যদি আপনার বাসার সিলিং ফ্যান উল্টা দিকে ঘুরে তাহলে আপনার সিলিং ফ্যানের ক্যাপাসিটরের কানেকশন চেঞ্জ করতে হবে। কারন হতে পারে আপনার সিলিং ফ্যানের ক্যাপাসিটর কানেকশন উল্টা করে কানেকশন করা থাকতে পারে। তাই ক্যাপাসিটর কানেকশন সঠিক ভাবে কানেকশন করতে হবে। ক্যাপাসিটরের কানেকশন উল্টিয়ে লাগালে হবে না। উয়ান্ডিং এর কানেকশন চেঞ্জ করতে হবে।
লেখাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ধন্যবাদ ✌
| Monday | 09:00 - 23:00 |
| Tuesday | 09:00 - 23:00 |
| Wednesday | 09:00 - 23:00 |
| Thursday | 09:00 - 23:00 |
| Saturday | 09:00 - 23:00 |
| Sunday | 09:00 - 23:00 |