শুভ্র Bank Job Academy

শুভ্র Bank Job Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শুভ্র Bank Job Academy, Educational Research Center, N/A, Dhaka.

ব্যাংকের লিখিত পরীক্ষার ২০০ মার্কের পূর্ণ প্রস্তুতি
Focus Writing
Translation
Comprehension
Argument Writing &
Precis
ম্যাথ এবং সাধারণ জ্ঞান নিয়ে নিয়মিত পোস্ট
Daily Vocabulary practice
Daily Newspaper
◆Freehand Writing

ব্রেকিং:Midland Bank PLC.।পদঃ Probationary Officer (PO) & Trainee Assistant Officer (TAO)।
21/09/2026

ব্রেকিং:
Midland Bank PLC.।

পদঃ Probationary Officer (PO) & Trainee Assistant Officer (TAO)।

20/09/2026

ভাইবা প্রশ্ন এখন প্রায় করবে!
জেনে রাখুন

সরকারি ৭ টি ব্যাংক হলো:
১. বাংলাদেশ ব্যাংক
২. বাংলাদেশ কৃষি ব্যাংক
৩. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
৪. কর্মসংস্থান ব্যাংক
৫. আনসার-ভিডিপি ব্যাংক
৬. পল্লী সঞ্চয় ব্যাংক
৭. প্রবাসী কল্যাণ ব্যাংক

রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হলো:
👉সোনালী ব্যাংক পিএলসি
👉অগ্রণী ব্যাংক পিএলসি
👉বেসিক ব্যাংক পিএলসি
👉রুপালী ব্যাংক পিএলসি
👉জনতা ব্যাংক পিএলসি
👉বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি

20/09/2026

🔥 আসন্ন সার্কুলারগুলোর আপডেট! (সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬) 🔥

📅 সেপ্টেম্বর ২০২৬-এ আসছে:
• পেট্রোবাংলা: ৭০০+ পদ
• রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (RDA): রি-সার্কুলার

📅 অক্টোবর ২০২৬-এ আসছে:
• পুলিশ সাব-ইন্সপেক্টর (SI): এসআই নিয়োগ বিজ্ঞপ্তি

📅 নভেম্বর ২০২৬-এ আসছে:
• যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: ১২০০+ পদ
• গ্যাসফিল্ড (১৩-২০তম গ্রেড): বিভিন্ন পদ
• এনএসআই (NSI): মিক্সড ক্যাটাগরি
• দুদক (দুর্নীতি দমন কমিশন): ৯ম-২০তম গ্রেড
• পররাষ্ট্র মন্ত্রণালয়: ৫০+ পদ (১০-১৬তম গ্রেড)
• কর অঞ্চল, ফরিদপুর: ২০+ পদ
• স্পারসো (SPARSO): ২০+ পদ

#কিউদা

পদ ছাড়াই নিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকে চাকরিতে ৩৬৫ জন
20/09/2026

পদ ছাড়াই নিয়োগ, কেন্দ্রীয় ব্যাংকে চাকরিতে ৩৬৫ জন

আজই শেষদিন!....এডমিট কার্ড ডাউনলোড করার।আর সিনিয়র অফিসার প্রিলি নিয়ে সিরিয়াস হলে, কমেন্ট চেক করুন। 👇
20/09/2026

আজই শেষদিন!....
এডমিট কার্ড ডাউনলোড করার।
আর সিনিয়র অফিসার প্রিলি নিয়ে সিরিয়াস হলে, কমেন্ট চেক করুন। 👇

19/09/2026

# **উত্তরা ব্যাংক ভাইভা প্রস্তুতি**
* ০১. চলমান ইস্যুগুলো সম্পর্কে ধারণা নিয়ে যাবেন।
* ০২. যে বিষয়ে পড়েছেন তার মৌলিক টার্মস গুলো জেনে নেবেন।
* ০৩. আশা করা যায় এটাই আপনার ফাইনাল ভাইভা। সে ক্ষেত্রে পোশাকে সিরিয়াসনেস (ফরমাল) থাকা জরুরী।
* ০৪. এলাকা সম্পর্কে-৭১ সম্পর্কে যেসব ব্যাপার না জেনে গেলেই নয়। তা জেনে যাবেন।০

**কিছু নমুনা প্রশ্ন-উত্তরঃ**
* ০১. আপনাকে আমরা কেন নেব?
* উত্তরঃ কারণ আমি সৎ।
* ০২. বাংলাদেশের যেকোনো জায়গায় আপনি চাকুরি করতে প্রস্তুত কিনা?
* উত্তরঃ যদিও ঢাকা (অথবা আপনার পছন্দ অনুযায়ী স্থান) হলে আমার জন্য ভালো হয়। তবে প্রতিষ্ঠানের স্বার্থে আমি যে কোন স্থানে চাকুরি করতে প্রস্তুত।
> যেহেতু প্রাইভেট ব্যাংক। আপনার ভাইভা যদি ভালো হয় চাকুরী হয়ে যেতে পারে। আর যেহেতু ব্যাংকটি দেশের প্রাইভেট ব্যাংকগুলোর ভেতর ভালো একটি ব্যাংক, সে ক্ষেত্রে একটা বেস্ট ট্রাই দেয়াই যেতে পারে...শুভ কামনা আপনার জন্য।

Courtesy: Nephilim Resheph...

উত্তরা ব্যাংকের রিটেন রেজাল্ট প্রকাশ1)) Assistant Officer General Pass : 6692)  Assistant Officer Cash pass : 811
19/09/2026

উত্তরা ব্যাংকের রিটেন রেজাল্ট প্রকাশ
1)) Assistant Officer General Pass : 669
2) Assistant Officer Cash pass : 811

19/09/2026

পেস্কেল ২০২৬ এর বিস্তারিত--

কার্যকরের তারিখ: এই আদেশ ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর গণ্য হবে।

১. ধাপে ধাপে বাস্তবায়ন (মূল বেতন ও নিট পেনশন):

~~১ জুলাই ২০২৬ – ৩১ ডিসেম্বর ২০২৬: নতুন স্কেলে স্কেলভিত্তিক বর্ধিত অংশের ৪০% (৯ম ও তদূর্ধ্ব) এবং ৫০% (১০ম–২০তম) প্রদান করা হবে।

~~১ জানুয়ারি ২০২৭ – ৩০ জুন ২০২৭: বর্ধিত অংশের ৭০% (৯ম ও তদূর্ধ্ব) এবং ৭৫% (১০ম–২০তম) প্রদান করা হবে।

~~১ জুলাই ২০২৭ থেকে: শতভাগ বর্ধিত মূল বেতন ও নিট পেনশন প্রদেয় হবে।

~~বকেয়া প্রদান: ১ জুলাই ২০২৬ থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত সময়সীমার বকেয়া পরিশোধ করা হবে।

২. জাতীয় বেতনস্কেল, ২০২৬ (মূল স্কেল পরিবর্তন)

আগের বেতনস্কেল (২০১৫) দ্বিগুণ করে ২০২৬ সালের নতুন বেতনস্কেল নির্ধারণ করা হয়েছে।

~~১ম গ্রেড: ১৫৬,০০০ টাকা (নির্ধারিত) (আগে ছিল ৭৮,০০০ টাকা)।

~~১০ম গ্রেড: ৩২,০০০ – ৭৭,৩০০ টাকা (আগে ছিল ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা)।

~~২০তম গ্রেড: ২০,০০০ – ৪৮,৪০০ টাকা (আগে ছিল ৮,২৫০ – ২০,০১০ টাকা)।

*বিশেষ পদমর্যাদা: মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১৭২,০০০ টাকা এবং সিনিয়র সচিবদের ১৬৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩. উচ্চতর গ্রেডের প্রাপ্যতা (টাইম স্কেল/সিলেকশন গ্রেড)

**১ম উচ্চতর গ্রেড: একই পদে ৮ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে ৯তম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন।

**২য় উচ্চতর গ্রেড: প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে ৬ বছর চাকরি পূর্ণ হলে ৭ম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড মিলবে।

**ব্লকড পদ: যেসব পদে পদোন্নতি নেই, সেসব পদে ৩টি উচ্চতর গ্রেড পাওয়া যাবে (৮ বছর, ৬ বছর এবং পরবর্তী ৮ বছর পূর্তিতে)।

**সীমাবদ্ধতা: আর্থিক এই সুবিধা কেবল ৪র্থ গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে (৩য় বা তদূর্ধ্ব গ্রেডে এই সুবিধা কার্যকর নয়)।

৪. প্রথম নিয়োগ প্রাপ্তদের সুবিধা

**ক্যাডার পদ: বিসিএস পরীক্ষার মাধ্যমে ৯ম গ্রেডে সরাসরি নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে একটি অতিরিক্ত অগ্রিম বেতনবৃদ্ধি (ইনক্রিমেন্ট) প্রদান করা হবে।

**বিশেষ শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফিজিক্যাল প্ল্যানিং বা আইনে উচ্চতর ডিগ্রিধারীদের পদ অনুযায়ী ১টি থেকে ২ টি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

৫. অবসর ও পেনশন সুবিধা

**পেনশন পুনর্নির্ধারণ: বিদ্যমান পেনশনভোগীদের জন্য নিট পেনশনের ওপর স্ল্যাবভিত্তিক ৫৫% থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে।

**ল্যাম্পগ্রান্ট ও এলপিআর: আগের মতোই ১২ মাসের পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (LPR) এবং ১৮ মাসের ছুটি নগদায়নের সুবিধা বহাল রাখা হয়েছে।

৬. বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা

**বাড়ি ভাড়া ভাতা (১ জানুয়ারি ২০২৮ থেকে প্রদেয়):

**ঢাকা উত্তর/দক্ষিণ: স্কেলভেদে মূল বেতনের ৪০% থেকে ৬০% পর্যন্ত।

**অন্যান্য সিটি কর্পোরেশন ও নির্ধারিত পৌরসভা: ৩৫% থেকে ৫০% পর্যন্ত।

**অন্যান্য এলাকা: ২৫% থেকে ৪৫% পর্যন্ত।

**মেডিকেল ভাতা: ৫০ বছর বয়স পর্যন্ত ৩,০০০ টাকা এবং ৫০ বছরের বেশি বয়সীদের জন্য ৪,০০০ টাকা (অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়সের ওপর ভিত্তি করে ৩,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত)।

অন্যান্য নির্দিষ্ট ভাতা:

* নববর্ষ ভাতা: মূল বেতনের ১৫%।

* টিফিন ভাতা (১১শ-২০তম গ্রেড): ৫০০ টাকা/মাসিক।

* যাতায়াত ভাতা (১১শ-২০তম গ্রেড, সিটি কর্পোরেশন): ৬০০ টাকা/মাসিক।

* মোবাইল ভাতা: ৫ম ও তদূর্ধ্ব ৫০০ টাকা এবং ৬ষ্ঠ-২০তম গ্রেডের জন্য ১৫০ টাকা।

* শিক্ষা সহায়ক ভাতা: সন্তান প্রতি ৫০০ টাকা (সর্বোচ্চ ২টি সন্তানের জন্য ১,০০০ টাকা)।

* বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ভাতা: প্রতি সন্তান ৩,০০০ টাকা (সর্বোচ্চ ২টি সন্তান)।

* পাহাড়ি / দুর্গম এলাকা ভাতা: মূল বেতনের ২০% (সর্বোচ্চ ৫,০০০ থেকে ৫,৫০০ টাকা)।

অবশেষে প্রকাশিত জাতীয় বেতনস্কেল-২০২৬ এর গেজেট প্রকাশ।সবাই শেয়ার করুনবাড়ি ভাড়ার একি হাল!....
19/09/2026

অবশেষে প্রকাশিত
জাতীয় বেতনস্কেল-২০২৬ এর গেজেট প্রকাশ।
সবাই শেয়ার করুন

বাড়ি ভাড়ার একি হাল!....

 #উত্তরা ব্যাংকের রেজাল্ট প্রায় দ্বারপ্রান্তে...প্রোফাইলে ডুকলে ভাইবার এডমিট পাওয়া যাচ্ছে। এডমিট ইসু ডেট ২৭/৯/২৬ তারিখ ল...
18/09/2026

#উত্তরা ব্যাংকের রেজাল্ট প্রায় দ্বারপ্রান্তে...

প্রোফাইলে ডুকলে ভাইবার এডমিট পাওয়া যাচ্ছে। এডমিট ইসু ডেট ২৭/৯/২৬ তারিখ লেখা।

[এমন যদি আসে,তাহলে ভাইবার জন্য সিলেকশন হবেন!.....]

Address

N/A
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শুভ্র Bank Job Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share