ম্যাজিক ম্যাথ : Magic Math

ম্যাজিক ম্যাথ : Magic Math বিসিএস ম্যাথ
ব্যাংক জব ম্যাথ
প্রাইমারি ম্যাথ
শিক্ষক নিবন্ধন ম্যাথ
১১ গ্রেড থেকে ২০ গ্রেড ম্যাথ

10/08/2023
05/08/2023
04/08/2023
02/08/2023
31/07/2023
28/07/2023
27/05/2023

X:Y = 2:3
Y:Z = 5:7
X:Y:Z =?

(Bcs 45)
টেকনিক হল "দ" পদ্ধতি

25/05/2023

⬛কোন বগধারাটির অর্থ ভিন্ন ❓
▶️অহিনকুল সম্বন্ধ
▶️আদায় কাঁচকলায়
▶️সাপে নেউলে
▶️তাসের ঘর

টেকনিক্যালি গুছিয়ে পড়াশুনা করতে ফলো করতে পারেন↪️ Al Mamun

25/05/2023

⬛এক কুড়ি কৈ মাছের দাম ৫০ টাকা হলে,১ টি কৈ মাছের দাম কত❓

▶️২.০০ টাকা
▶️৩.০০ টাকা
▶️২.৫০ টাকা
▶️৪.০০ টাকা

টেকনিক্যালি গুছিয়ে পড়াশুনা করতে ফলো করতে পারেন↪️ Al Mamun

25/05/2023

⬛জীবনে এই রকম ভাবে কারক পড়েন নাই❗

কারক নির্ণয় পর্ব-৫

⬛অপাদান কারক এর নাড়ি নক্ষত্র:

⬛কারক প্রধানত ৪ প্রকার
▶️কতৃকারক
▶️কর্ম কারক
▶️করণ কারক
▶️অধিকরণ কারক

মূল কারক মূলত এই চার প্রকার। সম্প্রদান কারক হল কর্ম কারক এর অংশ, অপাদান কারক হল অধিকরণ কারক এর অংশ।

অপাদান কারক: ক্রিয়ার সংঘটিত হওয়ার স্থান,এবং সময় কে বলে অধিকরণ।ঐ স্থান,ঐ সময় থেকে কোন কিছু বিচ্যুত,উৎপন্ন,জাত,বিরত,উৎস,ড়র,ভয়,ভীতি,এবং কোন কিছু শোনা গেলে তাকে বলে অপাদান।

বাবা বাড়ি আছেন।বাড়িতে থাকার কাজ করছে বাবা, তাই বাবা হল কর্তা।বাড়ি একটি স্থান তাই বাড়ি অধিকরণ কারক। আছেন হল ক্রিয়া সবাই বুজেন এটা।

এই একই উদাহরণ যদি এভাবে বলি
বাবা বাড়িতে নাই/বাবা বাড়ি থেকে চলে গেছে।
একটু আগে বাড়ি ছিল অধিকরণ কারক, এখন ঐ একই বাড়ি হয়ে যাবে অপাদান কারক। কারণ হল বাড়ি স্থান ঠিকি আছে কিন্তু যখন ঐ স্থান থেকে চুত, বিচ্যুতির ঘটনা ঘটবে তখন আর সেটি অধিকরণ কারক থাকবে না তখন সেটা হয়ে যাবে অপাদান ।

তাহলে বিষয় যেটা দাড়াল অপাদান কারক মূলত অধিকরণ কারক এর অংশ যখন চুতি,বিচ্যুতি ঘটবে তখন সেটা অপাদান কারক হবে, আর যদি চুতি,বিচ্যুতি না ঘটে তখন সেটা অধিকরণ কারক ।

ট্রেন স্টেশনে দাড়িয়ে।
স্টেশন অধিকরণ কারক
কারণ ট্রেন স্টেশনে আছে মানে অবস্থান করছে তার মানে প্লাস তাই স্টেশন অধিকরণ কারক।

ট্রেন স্টেশন ছাড়ল ।
স্টেশন অপাদান কারক
কারণ হল স্টেশন থেকে ট্রেন বিচ্যুত হইছে মানে মাইনাস হয়েছে তাই এটি হবে অপাদান কারক।

তিলে তৈল আছে।
তিলের মধ্যে তৈল আছে মানে অবস্থান করছে তাই এটি অধিকরণ কারক।

তিলে তৈল হয়।
তৈল উৎপন্ন হয় কোথা থেকে তিল থেকে তাই তৈলের উৎস হিসাবে এটি হবে অপাদান কারক।

খেয়াল রাখবেন যেখান থেকে বা যে উৎস থেকে হয় সেটা অপাদান কারক। যা উৎপন্ন হয় তা কিন্তু অপাদান কারক হবে না সেটা হবে কর্ম কারক। তৈল কিন্তু কর্ম কারক।

কোন কিছু থেকে যদি ডর, ভয়, ভীত হয় তখন সেটি হবে অপাদান। খেয়াল রাখবেন ডর,ভয়, ভীতি যার কাছ থেকে আসবে সে অপাদান কিন্তু যে ডর,ভয়,ভীতু হবে সে অপাদান কারক হবে না। সে হবে কর্তা

বাবাকে আমি ভয় পাই।
ভয় কার কাছ থেকে আসে বাবার কাছ থেকে তাই বাবা অপাদান কারক । ভয় পায় কে আমি, ভয় পাওয়ার কাজটি যেহেতু আমি করছি তাই আমি হলাম কর্তা ।

আমি কি ডরাই সখি বিখাড়ি রাঘবে।
ডর আসছে কার কাছ থেকে বিখাড়ি রাঘব থেকে তাই বিখাড়ি রাঘব হল অপাদান কারক ।

কোন কিছু আরম্ভ হয়ে চলবে বুজালে অপাদান:

সোমবারে পরীক্ষা শুরু হবে।
তার মানে সোমবার থেকে শুরু হয়ে চলতে থাকবে তাই সোমবার অপাদান কারক।

বাড়ি থেকে আযান শোনা যায়।
এখানে বাড়ি অপাদান কারক
কোন স্থান থেকে কোন কিছু শোনা গেলে সেটা অপাদান কারক হবে।

ধন্যবাদ
টেকনিক্যালি গুছিয়ে পড়াশুনা করতে ফলো করতে পারেন↪️ ম্যাজিক ম্যাথ : Magic Math

12/05/2023

▶️সোনালী কাবিন’-এর রচয়িতা কে❓

▶️হাসান হাফিজুর রহমান
▶️আল মাহমুদ
▶️হুমায়ুন আজাদ
▶️শক্তি চট্টোপাধ্যায়

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ম্যাজিক ম্যাথ : Magic Math posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category