04/01/2023
Eastern University Deen'i Family - ইস্টার্ন বিশ্ববিদ্যালয় দ্বীনি পরিবার
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eastern University Deen'i Family - ইস্টার্ন বিশ্ববিদ্যালয় দ্বীনি পরিবার, College & University, Road 6, Block B, Ashulia Model Town, Savar, Dhaka.
04/01/2023
সালাত খারাপ কাজ থেকে দূরে রাখে
গোনাহমুক্ত, বিশুদ্ধ জীবন চাইলে, আপনাকে সালাত আঁকড়ে ধরতে হবে। অনেক চেষ্টার পরও আপনি কোনো গোনাহ ছাড়তে পারছেন না, এমন অবস্থায় সালাতের অনুগামী হোন। আল্লাহর দিকে ফিরে আসুন। কেননা আল্লাহ কুরআনে বলেছেন,
...وَأَقِمِ الصَّلَاةَ ۖ إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ ۗ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ....
“এবং সালাত কায়েম করুন। নিশ্চয় সালাত অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।” (সূরা আল-আনকাবুত, ২৯ : ৪৫)
গোনাহ থেকে বিরত থাকার রাস্তা হলো সালাত। এই কথা বলবেন না যে, আমি চার বা পাঁচবার সালাত আদায় করেছি, কিংবা দুই-এক দিন সালাত আদায় করেছি, অথচ পাপকাজ থেকে দূরে সরে থাকতে পারিনি! নিজেকে সালাতে নিমগ্ন রাখতে হবে। সালাতকে আঁকড়ে রাখতে হবে, লেগে থাকতে হবে। আল্লাহর কসম! এই সালাত আপনাকে পাপ কাজ থেকে হেফাজত করতে থাকবে। আলোচনার পরের অংশে আমরা এ বিষয়ে আরও আলোকপাত করার চেষ্টা করব।
বই : সালাত নবীজির শেষ আদেশ
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিল
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
20/11/2022
খেলাধুলা বা বিনোদন জগতে যদি কাউকে আনা যায়, তা হলে তার কাছে দ্বীন আর লক্ষ্যবস্তু থাকে না। দ্বীন জীবনের টার্গেট থাকে না। নামাজ পড়লে পড়ল, না পড়লে না পড়ল, পর্দা করলে করল, না করলে না করল, রোযা রাখলে রাখল, না রাখলে না রাখল.... এরকম লক্ষ্যহীন বস্তুতে পরিণত হয় দ্বীন।
বইয়ের নাম- আধুনিক কালের খেলাধুলা ও বিনোদন : ঈমান ধ্বংসের প্রাচীন ফাঁদ
লেখক : মাওলানা মামুনুর রশীদ
প্রকাশনী- সত্যায়ন প্রকাশন
09/11/2022
আপনার বন্ধু আপনার আয়না
বন্ধু নির্বাচনে সতর্ক হোন!
06/11/2022
গান লাগিয়ে স্টোরি দেয়া মানুষগুলোকে বেশ দরদ নিয়ে বলছি -
আপনার রাসূল একদা জাস্ট বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল চেপে ধরেছিলেন। যতক্ষণ সেই আওয়াজ শুনা যাচ্ছিলো, ততক্ষণ।
এছাড়াও তিঁনি বলেছেন,
'আমি বাদ্য-যন্ত্র ও মূ/র্তি ধ্বং/স করার জন্য প্রেরিত হয়েছি।'
সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম!
আজকাল গান লাগিয়ে যারা ডে বা স্টোরি শেয়ার দিচ্ছেন তারা ব্যাপারটা নিয়ে ভাবতে পারেন।
যে বিষয়টাতে আপনার প্রিয়নবীর এতটা অনীহা ছিল; আপনি সেই বিষয়টাকে খুব করে প্রচার করছেন। প্রসার করছেন।
যে বিষয়টাকে নির্মূল করার জন্য আপনার রাসূল এসেছিলেন, আপনি সেটাকে প্রতিষ্ঠিত করছেন।
নাউযুবিল্লা-হ্!
আসতাগফিরুল্ল-হ!
আমার জানাশুনা অনেক মানুষ আছে যারা অনেক বছর যাবত হারাম গান বাজনা শুনেন না।
মিনিমাম মিউজিক কোথাও থাকলে সেটা এড়িয়ে চলেন।
কিন্তু আপনার স্টোরি ভিউ করতে গিয়ে ওনি গান শুনে ফেলছেন।
গান প্রচারকারীরা যদি স্টোরির সেই ২৪ ঘন্টা পার হওয়ার পর আপনাদের আমলনামা দেখতে পেতেন; তাহলে দেখতেন কি বিপুল পরিমাণ গুনাহ্ আপনার খাতায় খাতায় লিপিবদ্ধ হয়ে গিয়েছে।
আমরা যেই অনুপাতে দলে দলে রব্বে কারীমের অবাধ্যতায় লিপ্ত হব, ঠিক সেই অনুপাতে আমাদের ভোগতে হবে।
অথচ সেই আমরাই মহামারী, দূর্যোগ, শাসকদলের জুলুম, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দূর্নীতি, পদে পদে ভোগান্তি, সড়ক দুর্ঘটনা এগুলো হলে বলবো;
কি পাপ করেছিলাম? এত আপদ কেন?
মুসলিম সচেতন হবে।
ময়লার স্রোতে গাঁ ভাসাবে না।
দুনিয়া ও আখিরাতের লাভ ক্ষতি চিন্তা করবে। কাজটা কতটা যুক্তিযুক্ত। অনর্থক কিংবা নিরর্থক কিনা। একাজে পদস্খলন আছে কিনা।
রব্বের কারীমের সন্তুষ্টি আছে কিনা।
রাসূলুল্লাহর পছন্দনীয় ছিল নাকি নিন্দনীয়।
এগুলো ভাবতেই হবে মুসলিমকে। কারণ,
তার গন্তব্য হল: জান্নাত! 🖤
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Road 6, Block B, Ashulia Model Town, Savar
Dhaka
1345