03/03/2022
ব্যাংকিং ব্যবস্থায় সুইফটঃরাশিয়া ও বাংলাদেশে প্রভাব
সুইফট (SWIFT) বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান।SWIFT এর পূর্ণ রূপ হলো-Society for Worldwide Interbank Financial Telecommunication. সুইফট হচ্ছে ব্যাংকের গুরুত্বপূর্ণ লেনদেন করার একটি মাধ্যম অর্থাত,আর্থিক লেনদেনের বার্তা প্রেরণের একটি সুরক্ষিত নেটওয়ার্ক হলো সুইফট। সুইফটে যুক্ত রয়েছে বিশ্বের ২০০টির বেশি দেশের ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।সুইফটের মাধ্যমে ব্যাংক বিভিন্ন দেনা শোধের বার্তা পাঠায়, এলসি মেসেজ দেয়।এ ছাড়া ব্যাংকগুলো পরস্পরের মধ্যে বার্তা আদান-প্রদানের জন্যও এই কোড ব্যবহার করে থাকে। প্রতিটি ব্যাংকের জন্য আলাদা কোড রয়েছে।এ পদ্ধতিকে নিরাপদ ট্রানজেকশন হিসেবে ধরা হয়। কারণ দুইপক্ষের অর্থ হস্তান্তরের সময় এই কোডগুলোকে অ্যানক্রিপশন করে (সাংকেতিক চিহ্নতে) রূপান্তর করে পাঠানো হয়। এতে তৃতীয় কোনো পক্ষ সেটি রিড করতে পারে না। আর রিড করলে রিসিভিং পয়েন্টে ইউজার নেম পরিবর্তন হয়ে যাবে। ফলে বার্তা কাজ করবে না।
সাস্প্রতিককালে,আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো।সুইফট’ থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করা, ব্যাংকিং খাতে রাশিয়ার ৮০ শতাংশ সম্পদ জব্দ করা।
রাশিয়ার অর্থনীতিতে এর প্রভাব?
ক) সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোর বাদ দেওয়ার পদক্ষেপের প্রভাব দেশটির ব্যাংকিং নেটওয়ার্কে বিপর্যয় পড়তে পারে। এই ব্যবস্থার আওতায় লেনদেন করা রুশ ব্যাংকগুলো বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়বে। ব্যাংকিং নেটওয়ার্কে প্রতিবন্ধকতার কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
খ)এই পদক্ষেপের কারণে উচ্চ প্রযুক্তি এবং দ্বৈত ব্যবহারিক পণ্য রপ্তানিতে বেশ কয়েকটি দেশের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাধার মুখে পড়বে রাশিয়া।
গ) চীনের হুয়াওয়ে টেকনোলজির বিরুদ্ধে ওয়াশিংটনের ২০২০ সালের পদক্ষেপের মতো মার্কিন প্রযুক্তিতে তৈরি পণ্যগুলোর ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে রাশিয়ার।
ঘ)বিশেষজ্ঞদের মতে, সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে দেশটির অর্থনীতি ৫ শতাংশ কমতে পারে।
ঙ)রাশিয়ার অর্থব্যবস্থা বন্ধ থাকলে তার প্রভাব ইউরোপীয় ইউনিয়নের উপর পড়বে ফলে জ্বালানি তেলের ম