21/09/2026
Research Methodology কি; কেন Research Methodology সবার জন্য।
সম্প্রতি দেশজুড়ে লোডশেডিং এর ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে এতে করে দেশের শিক্ষার্থীদের পড়াশোনা কি ধরনের সমস্যা হতে পারে তা নিয়ে আপনি চিন্তিত, ভাবছেন এর সমাধান কি? ভাবতে ভাবতে আপনি মনস্থ হলেন, সমস্যা উদ্ঘাটনে এবিষয়ে একটি পূর্নাঙ্গ গবেষণা করবেন ।
কিন্তু,
আপনি জানেন না, গবেষণাটি কি ভাবে শুরু করবেন?
গবেষণাটি কোনো পদ্ধতি করবেন? কোথায় থেকে শুরু করবেন? গবেষণা মধ্যে কোন বিষয় গুলো উল্লেখ করবেন? কিভাবে গবেষণাটির জন্য পেপার সাজাবেন? কিভাবে তথ্য যোগাড় করবেন ? গবেষণায় কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে করে গবেষণা পেপারটি সম্পূর্ণ হয় এবং গবেষণার পেপারটি কি ভাবে পাবলিশ করবেন? ইত্যাদি।
এসব বিষয় গুলোর উত্তর খুঁজে, সঠিক পদ্ধতি অনুসরন করারই হলো Research Methodology বা গবেষণা পদ্ধতি। অর্থাৎ, এক বাক্যে, কোনো বিষয়ে গবেষণা করার জন্য যে পদ্ধতি বা পন্থা অবলম্বন করা হয় তাকে Research Methodology বলে।
Research Methodology এর গুরুত্ব ও বিভিন্ন ধাপ।
প্রথমত,
বা গবেষণার মৌলিক বিষয়বস্তু বা Research Fundamentals নির্ধারন করা বা গবেষণার বিষয় নির্বাচন পদ্ধতি যার মাধ্যমে গবেষণা শুরু করা হবে ।
দ্বিতীয়ত, গবেষণা নকশা বা Research Design
একটি গবেষণা কি রকম হবে তা আগে থেকে জানা খুবই প্রয়োজন, তাহলে গবেষণাটি সঠিক ভাবে শেষ করা যায়।
তৃতীয়ত, সাহিত্য পর্যালোচনা (Literature Review) এ পদ্ধতি গবেষণা সাহিত্য পর্যালোচনা করা মাধ্যমে গবেষণা নির্ধারিত বিষয় সম্পর্কে সঠিক ধারনা লাভ করা যায়।
চতুর্থ, গবেষণা পদ্ধতি (Research Method): আপনার গবেষণাটি কি রকম হবে কোনো পদ্ধতি লেখা হবে, কোন পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে, তথ্য বিশ্লেষণ করা হবে এবং প্রেজেন্ট করা হবে সে বিষয়ে সঠিক পদ্ধতি অনুসরন করলে সঠিক গবেষণার ফল পাওয়া যাবে। যাতে দ্রুত সমস্যা সমাধান ও নতুন বিষয় সম্পর্কে ধারনা লাভ করা যাবে।
পঞ্চম, তথ্য সংগ্রহ ( Data collection ) & তথ্য বিশ্লেষণ (Data Analysis) গবেষণা গুরুত্বপূর্ণ অংশ হলো তথ্য সংগ্রহ, এই তথ্য কোনো পদ্ধতি করতে হবে এবং তথ্য সংগ্রহ পরবর্তীতে সেই তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করা জন্য বিশেষ ধরনের উপাদান ব্যবহার করা যাতে করে সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়।
সবশেষ, গবেষণাকে আরও নির্ভুল, সুসংগঠিত ও গ্রহণযোগ্য করে তোলে।
মূলত এগুলোই হলো Research methodology এর কাজ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই Research Methodology গুরুত্ব:
[ ] বিজ্ঞান অনুষদ:- পরীক্ষা, পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের জন্য
[ ] সামাজিক বিজ্ঞান অনুষদ:- সমীক্ষা, মাঠ পর্যায়ের গবেষণা, নীতি বিশ্লেষণ ও সমাজ-অর্থনৈতিক গবেষণার জন্য
[ ] ব্যবসায় শিক্ষা অনুষদ:- বাজার গবেষণা, ভোক্তা আচরণ ও ব্যবসায় বিশ্লেষণের জন্য।
সুতরাং, একজন শিক্ষার্থী যখন কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করে, তথ্য সংগ্রহ করে এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়, তখন Research Methodology তাকে সঠিক পথ দেখায়। যাতে একটি ক্ষুদ্র আইডিয়া বা সমস্যা থেকে সম্পূর্ণ সমাধানের পথ বের করতে পারে সেই জন্যই Research Methodology।
MD Ratul Hasan
Publication secretary GTCRC