03/09/2021
শানে বিলগ্রাম
**************
হযরত মীর আবদুল ওয়াহিদ বিলগ্রামী(রহ) ছিলেন হিজরী দশম শতাব্দীর একজন মহার আধ্যাত্মিক সাধক ও মুজাদ্দিদ।ফার্সি ভাষার তাসাওউফের প্রসিদ্ধ কিতাব " সব'ঈ সানাবিল" এর রচয়িতা। তিনি ভারতের উত্তর প্রদেশের হারদূয়ী জেলার সানড়ি এলাকায় হিজরী ৯১২/৯১৫ সালে জন্মগ্রহণ করেন অার ১০১৭ হিজরীর ৩ রমযান ইন্তেকাল করেন। বিলগ্রামে তাঁর মাযার শরীফ বিদ্যমান। উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র মারহারা শরীফের উর্ধতন পুরুষ ছিলেন তিনি। আ'লা হযরত ইমাম আহমদ রেযা (রহ) তাঁর শানে নিম্নোক্ত মানকাবাতটি রচনা করেন।
اللہ اللہ! عز و شان و احترامِ بلگرام
عبدِ واحد کے سبب جنت ہے نامِ بلگرام
আল্লাহ্ আল্লাহ্ ইযযু শানে ওয়া ইহ্তেরামে বিলগ্রাম,
আবদে ওয়াহেদ কে সবব জান্নাত হ্যায় বিলগ্রাম।
[অর্থ: আল্লাহ! আল্লাহ! বিলগ্রাম শরীফের কী শান ও মর্যাদা, হযরত আবদুল ওয়াহিদ (রহ)এর কারণে এটা জান্নাতে পরিণত হয়েছে।]
روزِ عرس آوارگانِ دشتِ غربت کے لیے
من و سلویٰ ہیں مگر خُبز و اَدامِ بلگرام
রোযে 'উরসে আওয়ারাগানে দশ্তে গুরবত কে লিয়ে,
মান ওয়া সলওয়া হ্যাঁয় মগর হুবযও আদামে বিলগ্রাম।
[অর্থ: তাঁর ওরস শরীফের রুটি ও ঝুল তরকারী গরীব মিসকীন ও তরীকতপন্থীদের জন্য মান ও সলওয়া(আসমানি খাদ্য) বিশেষ।
آسماں عینک لگا کر مہر و مہ کی دیکھ لے
جلوۂ انوارِ حق ہے صبح و شامِ بلگرام
আসমাঁ 'আয়নক লাগা কর মেহরও মাহ্ কি দেখ্ লে,
জলওয়া আনওয়ারে হক হ্যায় সুবহও শামে বিলগ্রাম।
[অর্থ: হে আকাশের চাদ সুরূয চশমা দিয়ে দেখে নাও বিলগ্রামে সকাল সন্ধ্যা আল্লাহর নূরের তাজাল্লি বর্ষিত হচ্ছে।]
تھا ’’بما استحببت بلدہٖ‘‘ کا پاسخ بالکرام
مرکزِ دینِ مبیں ٹھہرا یہ نامِ بلگرام
থা বিমা ইসতিহবাবতু বালাদিহ কা পাসেখ বিলগ্রাম,
মরকাযে দীনে মুবীঁ ঠেহরা ইয়ে নামে বিলগ্রাম।
[অর্থ: আল্লাহ এ বিলগ্রাম শহরকে পছন্দ করেছেন, তাই এটা দীনের কেন্দ্রে পরিণত হয়েছে।]
یادگار اب تک ہیں اس گل کی بہارِ فیض کے
خندہ ہائے گل رُخاں و لالہ فامِ بلگرام
ইয়াদগার আব তক হ্যাঁয় উস গুল কী বাহার ফয়য কে,
খান্দাহ্ হায়ে গুল রুখাঁ ওয়া লালাহ ফামে বিলগ্রাম।
[অর্থ: এ বিলগ্রাম এখনো দীনের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। এটার দীনের বাগানগুলো এখনো নানান ফুলে ফলে সজ্জিত আছে।]
لائی ہے اس آفتابِ دیں کی تحویلِ جلیل
ساغرِ مارہرہ میں صہبائے جامِ بلگرام
লায়ি হ্যায় ইস আফতাবে দীঁ কী তাহবিলে জলীল,
সাগেরে মারহারাহ্ মেঁ সাহবায়ে জামে বিলগ্রাম।
[অর্থ: তাঁর অধস্তন বংশধর হযরত আবদুল জলীল বিলগ্রামের দীনি সূর্য থেকে আলোকিত হয়েছেন আর বিলগ্রামের খোদা প্রেমের নহর থেকে মারহারা শরীফে প্রেমের দরিয়া প্রবাহিত করেছেন ]
**********