NEXUS Education

NEXUS Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NEXUS Education, Education, jatrabari, Dhaka.

দেশের বেশিরভাগ মানুষের পড়ালেখার হাতেখড়ি হয় প্রাইমারি স্কুলের শিক্ষকদের হাত ধরে। আপনার সামনেও আছে সহজে প্রস্তুতি নিয়ে সম্...
05/08/2023

দেশের বেশিরভাগ মানুষের পড়ালেখার হাতেখড়ি হয় প্রাইমারি স্কুলের শিক্ষকদের হাত ধরে। আপনার সামনেও আছে সহজে প্রস্তুতি নিয়ে সম্মানজনক এই সরকারী চাকরি পাওয়ার সুযোগ।

শিক্ষকতা এবং সরকারি চাকরি, একসাথে এই দুইটি লক্ষ্য পূরণ করা জন্য আপনার অন্যতম সেরা অপশন হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা । কিন্তু অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষা জয় করতে আপনাকে নিতে হবে সর্বোচ্চ প্রস্তুতি। দেশের যেকোনো জায়গায় বসে দেশসেরা ইন্সট্রাকটরদের গাইডলাইনে আপনাকে প্রস্তুত করে দিতে NEXUS EDUCATION নিয়ে এসেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্স - ২০২৩।

এই কোর্সে থাকছে:
✅বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের উপর ৮৫ টিরও বেশি রেকর্ডেড ক্লাস
✅ প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং লেকচার স্লাইড
✅ প্রতি ক্লাসের পরই কুইজ
✅ সপ্তাহিক মডেল টেস্ট
✅ বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান
✅ বিশেষ ফেসবুক গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক সাপোর্ট এক্সপার্ট মেন্টরদের গাইডলাইনে প্রস্তুতি নিয়ে সহজেই স্বপ্নের শিক্ষকতার চাকরি পেতে আজই ভর্তি হয়ে যান আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কোর্সে। 😃

10/10/2022

Nobel Prize

07/10/2022


      নবম- দশম শ্রেনীর জীববিজ্ঞান (৬ষ্ঠ অধ্যায়)।
06/10/2022




নবম- দশম শ্রেনীর জীববিজ্ঞান (৬ষ্ঠ অধ্যায়)।

06/10/2022



05/10/2022
Subject: English(Grammer)Topic: TenseTENSE এর সহজ বাংলা হলো কাল বা সময়। আমি স্কুলে যাই/আমি স্কুলে গিয়েছি / আমি স্কুলে যা...
04/10/2022

Subject: English(Grammer)
Topic: Tense
TENSE এর সহজ বাংলা হলো কাল বা সময়।
আমি স্কুলে যাই/আমি স্কুলে গিয়েছি / আমি স্কুলে যাবো এই তিনটি ঘটনা ৩ টি আলাদা সময়ে হচ্ছে, এই সময়/কালকে বুঝাতে TENSE ব্যবহার হয়।
এখন, আমাদের জানতে হবে TENSE কত প্রকার ও কি কি?
TENSE সাধারনত ৩ প্রকার।
1) Present Tense (বর্তমান কাল)
2) Past Tense (অতীত কাল)
3) Future Tense (ভবিষ্যৎ কাল)

➡️Present Tense: আমি স্কুলে যাই/ আমি ১০ মিনিট ধরে স্কুলে যাই ২ টা কথাই বর্তমান কালে হওয়া কাজ বুঝাচ্ছে। তাই Present Tense কে আমরা চারভাগে ভাগ করতে পারি।

1) Present indefinite Tense / Simple Tense ( সাধারন বর্তমান)
2) Present Continuous Tense (ঘটমান বর্তমান)
3) Present Perfect Tense (পুরাঘটিত বর্তমান)
4)Present Perfect Continuous Tense (অতীতে শুরু হওয়া চলমান বর্তমান)

➡️Present Indefinite Tense/ Simple Tense কি?
যে সকল কাজ বর্তমানে ঘটে, সবসময় হয় কিংবা চিরন্তন সত্য।
উদাহরণঃ Karim goes to School( করিম স্কুলে যায়। )

➡️Present Continuous Tense কি?
যে সকল কাজ বর্তমানে হচ্ছে / চলছে
উদাহরণঃ Karim is going to school(করিম স্কুলে যাচ্ছে।)

➡️Present Perfect Tense কি?
যে কাজ এই মাত্র শেষ হলো, এবং যার ফলাফল এখনো বিদ্যমান।
উদাহরণঃ Karim has gone to school ( করিম স্কুলে গিয়েছে। )

➡️Present Perfect Continuous Tense কি?
যে কাজ অতীতে শুরু হয়ে বর্তমানে চলছে
উদাহরণঃ Karim has been going to school for ten minutes(করিম ১০ মিনিট ধরে স্কুলে যাচ্ছে। )

📎বাক্য গঠনের নিয়মাবলি ছবিতে সংযুক্ত থাকবে।
📲আশা করি আজকের ক্লাস নিয়ে তোমাদের আর কোন সমস্যা থাকার কথা নয়। তবুও যে কোন ধরনের প্রশ্ন কিংবা মতামত জানাতে আমাদের ম্যাসেজ বক্সে অবশ্যই যোগাযোগ করবে।

সবাই ভালো থাকো।

02/10/2022

কখনো কি খেয়াল করেছি, সমান ব্রেন নিয়ে, সমান খাওয়া খেয়ে, সমান সুবিধা পেয়ে আমার চাইতে আমার ক্লাসের অন্য ছাত্ররা কেন ভালো?
আমরা আসলে পড়ার সময় ২ টা কাজ করি ; ১. না বুঝেই পড়তে থাকি ২. বেসিক ক্লিয়ার করিনা।
মনে করো তোমাকে সাতার কাটতে বলা হলো সাগরে। তুমি কিছু না জানা মানুষ সাতার কি কাটতে পারবে?
তোমার আগে আইডিয়া থাকতে হবে সাগর কি? তারপর জানতে হবে সাতার কিভাবে কাটে। তারপর যদি তুমি সাতার কাটতে নামো তোমার জন্য সাতার এত কঠিন কিছু না।
আর কিছু জিনিস আমার বুঝে আসে না। দিন যত যাচ্ছে শিক্ষকরাও কেমন যেন বেসিক ছাড়া হয়ে যাচ্ছে। পড়াতে পারলেই হয়! মাস শেষ হলেই হয়! বেতন পেলেই হয়! কিন্তু আমার কাছে মনে হয় তারা তাদের ছাত্রদের সাথে যদি লয়াল না থাকতে পারে তাহলে তার এই টিউশনি ছেড়ে দেওয়া উচিত। কেন একটা ছেলের লাইফ নষ্ট করে দেওয়া।
আমার ছোট ভাই নবম শ্রেনী বিজ্ঞান বিভাগে পড়ে। শহরে সনামধন্য এক কোচিং এ ভর্তি করানো হলো। প্রথম ৬ মাসে ১৩ হাজার টাকা খরচ করে বেনিফিট শুন্য। অগোছালো পড়াশুনা। শিক্ষক হয়তো কলেজের বড় ভাই হয়ে গেছে বলে তার কাছে পড়াশুনা সহজ, যেমন তোমাদের কাছে এখন প্রথম শ্রেনীর পড়ার চাইতে সহজ কি কিছু আছে? কিন্তু পার্টিকুলার যে ক্লাসে যে ছাত্র পড়ে তার জন্য সে সময়ে সে পড়া নতুন এবং কিছুটা কঠিন। আলহামদুলিল্লাহ আমি জুন মাস থেকে সেপ্টেম্বর মাস সময় দিয়ে বই মোটামুটি কভার করে দিয়েছি। আরো কিছু আছে যা চলমান।
তোমাদের কাছে অনুরোধ থাকবে না বুঝে পড়বানা। বাবা মা শিক্ষক রেখেছেন পয়সা খরচ করে। তোমাদের উচিত হবে মনে আসা সকল প্রশ্ন ক্লিয়ার করে নেওয়া।

আগামীদিন থেকে আমরা অধ্যায় ভিত্তিক পড়াশুনা শুরু করবো। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ সবার সব সমস্যা সমাধানের চেষ্টা থাকবে।
শুভ রাত্রি

30/09/2022

আজকে থেকে আমাদের নতুন এক যাত্রা শুরু হলো। অনেক দিন থেকে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য কিংবা নিজের পড়াশুনার সময় যে সকল প্রশ্নের কোন উত্তর পেতাম না তা থেকে উত্তরনের জন্য কিছু করার মন মানসিকতা ছিল। অন্ততঃ প্রত্যন্ত গ্রামে যেখানে সন্তান বড় হয় বাবা মায়ের অবহেলায়। কিংবা বাবা মা চাইলেও পর্যাপ্ত সুযোগ করে দিতে পারেনা। তাদের জন্য আমাদের এই গ্রুপ। নেক্সাস এডুকেশনের পক্ষ থেকে সবার জন্য আন্তরিক ভালবাসা। তোমাদের সাপোর্ট হবে আমাদের জন্য পথচলার অনুপ্রেরণা।

Address

Jatrabari
Dhaka
1204

Telephone

+8801812873010

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEXUS Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to NEXUS Education:

Shortcuts

Share

Category