Admission Phobia

Admission Phobia

Share

এডমিশন রিলেটেড সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

05/04/2023

➡️অনার্স ১ম বর্ষ (স্নাতক সম্মান) (২০২২-২০২৩) শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু আজ বিকেল ৪ থেকে চলবে ০৮-০৫-২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত।

👉 আবেদনের জন্য যোগ্যতা

☑️এস.এস.সি নূন্যতম জিপিএ- ৩.০০
☑️এইচ.এস.সি নূন্যতম জিপিএ-৩.০০
👉উভয় পরিক্ষা মিলিয়ে
👉মানবিক শাখার জন্য মোট জিপিএ-৬.৫০ হতে হবে।
👉ব্যবসায় শাখার জন্য মোট জিপিএ-৭.০০ হতে হবে।
👉বিজ্ঞান শাখার জন্য মোট জিপিএ-৭.০০ হতে হবে।
⛔আবেদনের জন্য প্রয়োজনিয় ডকুমেন্টস,

☑️এস.এস.সি ও এইচ.এস.সি এর রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর,
☑️পার্সপোট সাইজের ১ কপি ছবি।
☑️একটি সচল মোবাইল নম্বর।

👉আবেদন ফি ২৫০ টাকা অথাৎ যে কলেজে আবেদন করবেন ঐ কলেজে জমাদিতে হবে।

🔰কলেজ চয়েজের ক্ষেত্রে একটু ভাবুন🤔

💠জাতীয় বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা=৪৩৬১৩৫
💠পাবলিক বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা=৫০০০০
💠মোট আসন= ৪৩৬১৩৫+৫০০০০=৪৮৬১৩৫
💠মোট পাস HSC=১০১১৯৮৭
💠মোট পাস - মোট আসন
💠(১০১১৯৮৭-৪৮৬১৩৫)=৫২৫২৫২ জন এবার HSC পাস শিক্ষার্থী আসন পাবে না❌

®️ আরো তো 2nd Time শিক্ষার্থী আছে ২.৫ লক্ষ+
যাদের পয়েন্ট কম তারা উপজেলা পর্যায়ের কলেজ চয়েস দিয়েন।

👉একা একা বেশি বুঝে ক্যারিয়ার ধ্বংস না করাই উওম😊
ধন্যবাদ 🙂

Photos from Admission Phobia's post 23/12/2022

পরীক্ষা নেওয়া হবে মেসেঞ্জার গ্রুপে। মেসেঞ্জার গ্রুপে এড হতে চাইলে পাঁচজন বন্ধুকে মেনশন দাও এই পোস্টে।

01/12/2022

Test-11

English test will be held on Friday at 9:00pm inshallah.
Topic: Subject verb Agreement

Photos from Admission Phobia's post 17/10/2022

লালমাই পাহাড়ের কোলে ২৪৫ একরের সবুজ ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয় ❤️

🔰কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে এবং ২০০৭ সালের ২৮ মে এটি ৩০০ শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক পাঠদান শুরু করে।
এটি দেশের ২৬ তম পাবলিক বিশ্ববিদ্যালয়।

🔰অবস্থানঃ কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার হতে সামান্য দূরত্বে অবস্থিত।শালবন বিহারের কোল ঘেঁষে লালমাই পাহাড়ের বুকে এর রয়েছে ২৪৫ একরের বিশাল ক্যাম্পাস।

🔰অনুষদঃ
মোট ৬ টি অনুষদে ১৯ টি বিভাগ রয়েছে।
অনুষদ সমূহ-
🎓ইঞ্জিনিয়ারিং অনুষদ
🎓বিজ্ঞান অনুষদ
🎓কলা ও মানবিক অনুষদ
🎓সমাজ বিজ্ঞান অনুষদ
🎓আইন অনুষদ
🎓ব্যবসা শিক্ষা অনুষদ

➡️ইঞ্জিনিয়ারি অনুষদে দুটি সাবজেক্ট রয়েছে -
১।কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
২।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

➡️বিজ্ঞান অনুষদে ৫ টি সাবজেক্ট রয়েছে -
১।গণিত
২।পদার্থ বিজ্ঞান
৩।রসায়ন
৪।পরিসংখ্যান
৫।ফার্মেসী

➡️কলা অনুষদে দুটি সাবজেক্ট রয়েছে -
১।ইংরেজি
২।বাংলা

➡️আইন অনুষদে আইন সাবজেক্টটি রয়েছে।

➡️সমাজ বিজ্ঞান অনুষদে ৫ টি সাবজেক্ট রয়েছে -
১।গণ যোগাযোগ ও সাংবাদিকতা
২।লোক প্রশাসন
৩।অর্থনীতি
৪।নৃবিজ্ঞান
৫।প্রত্নতত্ত্ব

➡️ব্যবসায় শিক্ষা অনুষদে ৪ টি সাবজেক্ট রয়েছে -
১।ব্যবস্থাপনা
২।একাউন্টিং এন্ড তথ্য সিস্টেম
৩।মার্কেটিং
৪।ফিন্যান্স এবং ব্যাংকিং

🔰আসন ররাদ্ধ-
♦️বিজ্ঞানের জন্য বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদে ৩৫০ টি আসন বরাদ্ধ রয়েছে।
বিজ্ঞানের জন্য সামাজীক বিজ্ঞান ও কলা অনুষদে ১৪১ টি আসন বরাদ্ধ রয়েছে।
বিজ্ঞানের জন্য ব্যবসা শিক্ষা অনুষদে ২৪ টি আসন বরাদ্ধ রয়েছে।
বিজ্ঞানের জন্য মোট আসন -৫১৫ টি

♦️মানবিকের জন্য মোট বরাদ্ধ রয়েছে -২৭৩ টি আসন।

♦️ব্যবসা শিক্ষার জন্য বরাদ্ধ রয়েছে -২৯২ টি আসন।

🔰আবাসন-
৫ টি আবাসিক হল রয়েছে।
-শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল
-কাজী নজরুল ইসলাম হল
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
-নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল
-শেখ হাসিনা হল

🔰সুবিধা
১।এটি অবস্থান গত কারনে বেশ জনপ্রিয়।সকল জেলা থেকেই খুব সহজেই যাতায়াত করা যায়।
২।নিজস্ব লাইব্রেরি রয়েছে।
৩।নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে।
৪।দেশের উচ্চ শিক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে।
৫।সুবিশাল সজ্জিত ক্যাম্পাস।

গুচ্ছের অন্যতম সুন্দর ক্যাম্পাসে তোমার স্বাগতম।

17/10/2022

Subject Review : Oceanography
সাবজেক্ট রিভিউ: সমুদ্রবিজ্ঞান

যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়:SUST, NSTU , DU, CU,BSMRMU..

➽ যা পড়ানো হয়:
সাগর ও মহাসাগরের সুনির্দিষ্ট গুরুত্ব, সমুদ্রের খাঁড়ি, উপকূল এবং বালুচর। এছাড়াও পড়ানো হয় ইকোসিস্টেম ডায়নামিক্স, সমুদ্র তরঙ্গ, প্লেট টেকটোনিকস, সমুদ্রস্তরের ভূতত্ত্ব এবং সমুদ্রের ও তার চারপাশের ভূসম্পর্ক।

➽ উচ্চ শিক্ষা:
অনার্সে বেশ কয়েকটি পাবলিক
বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়। উচ্চশিক্ষায় দেশে তেমন একটা সুযোগ না থাকলেও USA, UK, অষ্ট্রেলিয়া, কানাডায় স্কলারশিপের সুযোগ রয়েছে।

➽ চাহিদা:
চ্যালেন্জিং পেশা হিসেবে গুরুত্ব বেশি। সমুদ্রের বিশাল জলরাশির নিচের সম্পদ জানা এবং সেসবের চাহিদা কিংবা মূল্যায়ন করার কাজগুলো করা হয় এই পেশায়।
জিওগ্রাফার, ওশানোগ্রাফার , মিটারোলজিস্ট হিসেবে সরকারি
বেসরকারি উভয় পর্যায়েই দিন দিন
চাহিদা বাড়ছে।

➽ চাকুরির সুবিধা:
চাকুরি মূলত রিসার্চভিত্তিক। মূল কাজটা সমুদ্র সার্ভে, নমুনা সংগ্রহ এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ। কক্সবাজারের রামুতে
ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে
রিসার্চার হিসেবে চাকুরির সুযোগ আছে। বিভিন্ন ইন্ড্রাস্টি, কনসাল্টিং ফার্ম , সমুদ্রভিত্তিক গবেষণাধর্মী অর্গানাইজেশনে থাকছে চাকুরির সুযোগ। তবে চাহিদাটা সবচেয়ে বেশি বাইরের দেশগুলোতেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সে
ওশানোগ্রাফারদের বেতন চমকপ্রদ।
তবে সেটা নির্ভর করে অভিজ্ঞতা ও
শিক্ষণের উপর।
পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের বর্তমান ও ভবিষ্যত্ চাহিদা মেটাতে তাকিয়ে আছে সমুদ্র বক্ষের সঞ্চিত সম্পদের দিকে। ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা হবে প্রায় ৯০০ কোটি। এ বিপুল জনগোষ্ঠীর খাবার যোগান দিতে তখন সমুদ্রের মুখাপেক্ষী হতে হবে। বিশ্ব অর্থনীতিতে সমুদ্র অর্থনীতি নানাভাবে অবদান রেখে চলেছে। প্রতিবছর ৩ থেকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে সমুদ্রকে ঘিরে। বিশ্বের ৪ শত ৩০ কোটি মানুষের ১৫ ভাগ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ, উদ্ভিদ ও জীবজন্তুর, ৩০ ভাগ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের বিভিন্নগ্যাস ও তেল ক্ষেত্রে থেকে।
এক সময় সমুদ্র যাত্রা, সমুদ্র অভিযান, সমুদ্র বাণিজ্যের মধ্য দিয়ে দেশে দেশে মানুষ ভাগ্য পরিবর্তনের চেষ্টা করত। বর্তমানে সমুদ্র সম্পদ আহরণের বিষয়টি অতীতের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বৃদ্ধি পাচ্ছে সমুদ্র নির্ভরতা। সাগর ও মহাসাগর পৃথিবীর ৭২ শতাংশ দখল করে আছে এবং জীবমণ্ডলের ৯৫ শতাংশের উত্স হচ্ছে এগুলো। বিশ্বের ৮০ শতাংশ ব্যবসা-বাণিজ্য চলে সমুদ্র পথে। তা ছাড়া, মত্স্য ও সমুদ্রের অভ্যন্তরে তেল গ্যাসসহ খনিজ সম্পদের কারণে সমুদ্র ঘিরে গড়ে উঠেছে ব্লু ওসান ইকোনমি বা নীল সমুদ্র অর্থনীতি বা সংক্ষেপে সমুদ্র অর্থনীতি। জীবনধারণের উত্সমূল এ সাগর। জীববৈচিত্র্যের বিপুল খাদ্যভাণ্ডার এ বিশাল সমুদ্র। তাই সারা পৃথিবী ব্যাপী বর্তমানে ব্লু ইকোনমির ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে বিস্তর গবেষণা শুরু হয়েছে।
মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি রাষ্ট্রাধীন সমুদ্র, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ মাইল পর্যন্ত মহীসোপানের তলদেশে সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের উপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে। বাংলাদেশের অধিকৃত এ বিশাল অঞ্চলের সামুদ্রিক মাছ হতে পারে বছরে বিলিয়ন ডলারের রফতানি পণ্য।বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় রয়েছে সীমাহীন সম্পদ। শুধু আবিষ্কারের অপেক্ষায়। এসব সম্পদে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। উন্নয়নে আরও জোয়ার অনিবার্য। এছাড়া খনিজ, জ্বালানি সম্পদ প্রতিনিয়তই জমছে বঙ্গোপসাগরের বুকের ভেতর। বঙ্গোপসাগরের মোহনায় পলিমাটি জমছে বছরে ২০০ কোটি টন। টেনে আনছে নদী। এতে প্রচুর পরিমাণে খনিজ, জ্বালানি সম্পদ জমা হচ্ছে বঙ্গোপসাগরে।১৩ টি জায়গায় সোনার চেয়ে দামি বালি। যাতে মিশে ইলমেনাইট, গার্নেট, সিলিমানাইট, জিরকন, রুটাইল, ম্যাগনেটাইট। অগভীরে জমে ‘ক্লে’। যার পরিমাণ হিমালয়কেও হার মানায়। যা দিয়ে তৈরি হয় সিমেন্ট।
বাংলাদেশের আমদানি রফতানির ৯০ শতাংশই সম্পাদিত হয় সমুদ্র পথে। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্র নির্ভর। তা ছাড়া, বাংলাদেশেরর চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর দিয়ে প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় ২ হাজার ৬ শত জাহাজের মাধ্যমে ২৬ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি রফতানি হয়ে থাকে। এসব জাহাজ থেকে ভাড়া বাবদ আয় হয় ৬ বিলিয়ন ডলার। এসব জাহাজের অধিকাংশই বিদেশি মালিকানাধীন। ভবিষ্যতে এসব সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা হলে দেশের বৈদেশিক মুদ্রার আয়ও বৃদ্ধি পাবে সে সঙ্গে বৃদ্ধি পাবে ব্যাপক কর্মসংস্থান।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, বঙ্গোপসারের নীচে পৃথিবীর অন্যতম বৃহৎ জ্বালানি তেল ও গ্যাস মজুদ রয়েছে যা আগামী দিনের জ্বালানি-রাজনীতি ও অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে এ অঞ্চলটি বিশেষ গুরুত্বপূর্ণ। এশিয়ার অন্যতম জ্বালানি শক্তি হিসেবে বাংলাদেশের অবস্থান করছে। পরবর্তী প্রাকৃতিক গ্যাসের সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দেশটি। শুধু গ্যাসই নয়, বঙ্গোপসাগরে ভারী খনিজের সন্ধান পাওয়া গেছে। ভারী খনিজের মধ্যে রয়েছে ইলমেনাইট, টাইটেনিয়াম অক্সাইড, রুটাইল, জিরকন, গার্নেট, কোবাল্টসহ অত্যন্ত মূল্যবান সম্পদ। এসব সম্পদ থেকে বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের চিন্তা ভাবনা শুরু হয়েছে বহুদিন থেকেই। গভীর সমুদ্র বন্দর তৈরির সম্ভাব্য স্থান হিসেবে চারটি স্থানকে নির্বাচন করা হয়েছে, এগুলো হলো-চট্টগ্রাম, সোনাদিয়া, মাতারবাড়ী ও পায়রা। এ ধরনের একটি সমুদ্রবন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। নেদারল্যান্ডস, সিঙ্গাপুরের ইত্যাদি দেশের ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন করার অন্যতম খাত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। তাত্ত্বিকভাবে সমুদ্রবন্দর হচ্ছেএমন একটি অর্থনৈতিক অবকাঠামো যা একটি দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে নানামুখী প্রভাব ফেলে। এটা রপ্তানিমুখী শিল্প গড়ে উঠা, কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়াতে জোরালে ভূমিকা রাখে। এ ধরনের গভীর সমুদ্র বন্দর শুধু স্থানীয় বা জাতীয় নয়, আঞ্চলিক অর্থনীতির জন্যও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই দেশটির জন্য এক বড় সুযোগের পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশের বঙ্গোপসাগরের এমন জায়গায় যার আশেপাশের দেশগুলোর অনেক অঞ্চল পুরোপুরি ভূমিবেষ্টিত, সমুদ্রের প্রবেশাধিকার নেই। বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর তৈরি হলে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্য, নেপাল, ভুটান, চীনের কুনমিং বা মিয়ানমারের শান ও রাখাইন রাজ্য এর সুফল পেতে কাজে লাগাতে পারে।
বাংলাদেশের সমুদ্র অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পর্যটন। পর্যটন একটা ব্যতিক্রম রপ্তানি বাণিজ্য। অন্যান্য বাণিজ্যে বিদেশে পণ্য প্রেরণ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। কিন্তু পর্যটনের ক্ষেত্রে বিদেশিদের দেশ ভ্রমণে আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের সেবা ও সুবিধা প্রদানের মাধ্যমে অর্থ সমাগম করে বৈদেশিক মুদ্রা আয় করা হয়। বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন থাকার ফলে বাংলাদেশেও এ শিল্প বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওয়ার্ল্ড ট্রাভেট অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্যানুযায়ী ২০১৩ সালে পর্যটন খাতে জিডিপির অবদান ছিল ৪ দশমিক ৪ শতাংশ। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেশের গুরুত্বপূর্ণ পর্যটন খাত। দেশের সমুদ্র তীরবর্তী অন্যান্য পর্যটন অঞ্চল হচ্ছে পতেঙ্গা, পারকী, টেকনাফ, সেন্টমার্টিন দ্বীপ, কুয়াকাটা, কটকা। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে ২০ লাখ পর্যটক আসে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
লবণ চাষের ক্ষেত্রেও সমুদ্র অর্থনীতির গুরুত্ব অপরিসীম। সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলোতে লোনা পানিকে আটকে সূর্যের তাপ ব্যবহার করে প্রতিবছর প্রায় ১৫ লাখ টন লবণ উৎপাদন করা হচ্ছে। লবণ চাষে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রফতানি করা সম্ভব বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা।
ভূ-কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড আমাদের সামনে খুলে দিতে পারে উনয়নের নতুন দিগন্ত। বাংলাদেশের এখন সময় এসেছে সমুদ্র অর্থনীতি নিয়ে ব্যাপক গবেষণা কার্যক্রমের। অবস্থানগত কারণে বাংলাদেশের অর্থনীতিতে সমুদ্র ব্যাপক ভূমিকা পালন করতে পারে। এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদারকরণ। সমুদ্র অর্থনীতি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং ব্যাপক কর্মসংস্থানে ব্যাপক ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

অদূর ভবিষ্যতে সরকারের " Ministry of Maritime Affairs" নামে আলাদা মন্ত্রনালয় গঠন করার পরিকল্পনা রয়েছে।

Ariful Islam Jonayad
Department of oceanography
Noakhali science and technology University

Photos from খন্দকার'স GK's post 09/10/2022
08/10/2022

Tenuous means -
A,Vital
B,thin
C,careful
D,dangerous

08/10/2022

ভর্তি প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় B(খ) - ইউনিট।
স্বপ্ন যদি হয় ঢাবি খ তাহলে একবার হলেও পোস্টটি পড়ার অনুরোধ রইল।
একটা পোস্ট ই যথেষ্ট ঢাবি খ ইউনিটের পূর্ণাঙ্গ গাইডলাইন এর জন্য।
√পরিশ্রম
√মেধা
√ভাগ্য
√কৌশল
৪ টি জয় করলেই পাবে ঢাবি।

🎓ঢাকা বিশ্ববিদ্যালয়🎓

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখে না এমন সংখ্যক শিক্ষার্থী নাই বললেই চলে। দীর্ঘ কয়েকবছর যাবৎ শিক্ষার্থীদের সাথে হেড টু হেড সাহায্য করে জেনেছি ২-১ জন একছেপশনাল বাদে সবাই ঢাবির স্বপ্প দেখে।

প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীর ই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার।দেশের সকল কোচিং সেন্টার গুলো বানিজ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে।তবে প্রতিযোগিতার যুগে কোচিং সেন্টার গুলোর কোয়ালিটি বৃদ্ধি পেয়েছে।বেসরকারি পরিসংখ্যান মতে দেশে প্রতিবছর হাজার কোটি টাকা লেন দেন হয় এই কোচিং খাতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কে এত প্রায়োরিটি দেবার কারন হচ্ছে বাংলাদেশের জন্মের আগে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে হয়ত আমরা এই বাংলাদেশ পেতাম না।বিলিভ ইট অর নট ঢাবির অধিকাংশ শিক্ষার্থী একদন মফস্বল দেখে উঠে আসা। প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মফস্বল থেকে উঠে উঠে আসে ঢাবি তার মধ্যে অন্যতম।

অনেকেই ভাবে ঢাবিতে চান্স পাওয়া খুব ই কঠিন আসলে তা নয় ঢাবিতে চান্স পাওয়ার মূলমন্ত্র text বুক আর চর্চা।

আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি-
ঢাবি দিয়েই এডমিশন এক্সাম শুরু হয় (যদিও এবার BUP'র পরীক্ষা আগে হয়ে গেছে) । অনেক ভালো শিক্ষার্থী প্রথম পরীক্ষায় নার্ভাস খেয়ে যায় যার ফলে খারাপ হয়। আমার একটা ফ্রেন্ড ঢাবি বি ইউনিটে ফেইল করেছিলো জিকেতে অথচ ঢাবি ডি তে মেরিট ২০০ এর মধ্যে ছিলো কিন্তু মানবিক থেকে D unit এ সীট মাত্র ৫৩ টা সে এখন রাবিতে অর্থনীতিতে পড়ছে।

গত 2 বছর ধরে বিগত ২৯ বছরের প্রশ্ন ঘাটাঘাটি করে একটা সাজেশন বানিয়েছি এবং এই সাজেশন ফলো করে অনলাইনে আমার অনেক শিক্ষার্থী ঢাবিতে চান্স পেয়েছে।

এখন বলতে পারো ঢাবি / রাবির প্রস্তুতি কী আলাদা?

প্রস্তুতি আলাদা নয় তবে টার্গেট করে পড়লে চান্স পাওয়া সহজ হয়। যেমনঃ-
ঢাবির বি ইউনিটে পিন পয়েন্ট এরর বা এনালজি আসেনা এইগুলো গুরুত্বসহকারে দেখার কিছু নাই যেইগুলো আসে সেগুলো বেশি চর্চা করলে চান্স পাওয়া সহজ হয়ে যাবে।

চবির D unit এ, রাবির আইন অনুষদে পিন পয়েন্ট এরর ৪-৫ টা করে আসে
ইভেন চবির ডি তে তো এনালজি ও গাদিগাদি দেয়

যা ঢাবিতে আসেনা এখন আমি কী বোঝাতে সক্ষম হয়ছি যে কেমন আলাদা? তবে সব আইটেম ই পড়তে হবে কিন্তু ঢাবির এক্সামের আগে অব্দি ঢাবির জন্য গুরুত্বপূর্ণ গুলো বার বার রিভাইজড করতে হবে।

যা থাকছে এই পোস্টে
প্রশ্ন প্যাটার্ন
মানবন্টন
গাইডলাইন
আসন সংখ্যা
পাশের হার
Per আসনে লড়ে কতজন?
কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ?
এই মহুর্তে আপনার কি করা উচিত?
কোন বইগুলো পড়া উচিত?
কোচিং না করলে কি চান্স পাওয়া যায়না?
রিটেন কেমন আসে? রিটেনের জন্য কোন বই আছে?
প্রশ্ন কি রিপিট হয়?
কোন বই থেকে কমন আসে?
কত পয়েন্ট লাগে?
কোন সাব্জেক্ট পেতে কী ধরনের কন্ডিশন?

যাক মুল কথায় আসা যাক এইবার-

ঢাবির খ ইউনিটে আসন সংখ্যা ২৩৭৮ (২০১৯ সার্কুলার অনুযায়ী)
👮‍♂️ভাইবাতে প্রথমে ২৪০০ পর্যন্ত ডাকা হয়।

👉প্রশ্ন কি রিপিট হয়?
না, ঢাবি বি ইউনিটে আমি এত ২০ বছরের এনালাইসিস করার পরো ১ টা প্রস্ন মাত্র রিপিট পাইছি তাও সেটা জব এক্সামের প্রশ্ন হয়ত কাকতালীয় ভাবে মিলেছে। But memorize part is always common!

তবে কি Grammar কমন আসবেনা?
হ্যা অবশ্যই আসবে তবে ঘুরিয়ে পেচিয়ে কমন আসবে।

এটা এক্সাম্পল দেই বুঝে যাবেন।
He likes chocolate,and.....
a)so do i (✔️)
b)so i do
c)i don't either
d)neither do i
Ans: a [ব্যাখ্যা ( so + do( verb)+ i ( subject)
Rules:
Positive sentence এর agreement এ
1.so+ verb + subject or
2.subj + verb + too/also বসে।]
এইটা ধরেন ১৮-১৯ সালে আসছিলো,
২০-২১ সালে এরকম আসতে পারে যে
She likes dancing, and......
a)so i do
b)i don't either
c)so do i
d)neither do i
Answer: নিজেই পারবেন ইন শা আল্লাহ।

🙂রুলস থেকে কমন আসে প্রশ্ন রিপিট করেনা ঢাবি।

👉কোন বই থেকে কমন আসে?
🙏মাফ ও চাই দোয়া ঢাবির শিক্ষকরা বাজারের গাইড কিনে নিয়ে গিয়ে প্রশ্ন বানাই না যে এই বই থেকে কমন আসে বলতে পারবো।
তবে হ্যা ১ টা কথা বলতে পারি আপনাদের যে যত বেশি চর্চা করবে সে তত বেশি এগিয়ে থাকবে কারন বিগত সালের প্রশ্ন আপনি যত বেশি সলভ করবেন আপনার চান্স পাওয়ার সম্ভবনা তত বাড়তেই থাকবে।

কোন কোন টপিকস গুরুত্বপূর্ণ?
আসলে এই প্রশ্নের উত্তর দেয়া খুব টাফ কারন একটি আইটেম অন্য আইটেমের সাথে সম্পর্কিত তবে হ্যা বাংলা ইংরেজি ইংরেজির কিছু কমন আইটেম বলে দিচ্ছি যেখান থেকে প্রশ্ন কমন পাবেন ই ( জিকে পুরো বইটাই পড়া উচিত)
English
👉Right form verb
👉Preposition
👉Correct Spelling
👉Group verb
👉Idiom
👉One word ( ইংরেজির এক কথায় প্রকাশ) /Substitution
👉Figure of speech
👉Parts of speech ( Identification, Usages, Interchange, Position)
👉Subjunctive
👉Embedded
👉Agreement [Subject verb agreement + affirmative & negative agreement]
👉Synonym
👉Antonym
👉Voice
👉Narration
👉Tense & verb
👉Translation
👉Tag question
👉Conditional
👉Articles
+👉Text book based passage
ইংরেজির ৬৫ টি আইটেম থেকে মাত্র ২১ টি বাছাই করে দিছি। ওপেন চ্যালেঞ্জ স্ক্রিনশর্ট দিয়ে রাখেন এখান থেকে ৫০-৮০% প্রশ্ন অনায়সে কমন পাবেন ই 👈আমি বলছি না বলছে ২৫ বছরের প্রশ্ন রিসার্সের সমীক্ষা।
আগের বছর ২৫ টি আইটেম দিয়ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ঢাবিতে ১১ টি গ্রামার প্রশ্নের মধ্যে ১০ টি সেই টপিকস থেকে আসছিলো আর ৫ টি বোর্ড বই থেকে যা দাঁডালো তা হলো ১ টা আনকমন ছিলো শুধু।
👎ঢাবি বি ইউনিটে যা সাধারনত আসতে দেখা দেখতে পাওয়া যায়না
👉Analogy
👉Pin point error
👉number
👉Gender
👉suffix & prefix
👉Foreign phrase
👉identification phrase
👉identification clause
👉Dangling modifier
👉Inversion of verb
👉Adverb & its usages
👉Adjective & its classifications
👉Interjection
👉Miscellaneous
👉Literature
👉Redundancy
😃সবাই শুধু important এর সাজেশন দেয়া আমি নাহয় কোনগুলা এভোয়েড করে চলতে হবে সেগুলো সহ বল্লাম।
🙂যেইগুলো গুরুত্বপূর্ণ তে নাই। আবার ফেলে দেওয়াই যায়না তাই unimportant এ নাই সেগুলো মাঝামাঝি গুরুত্বপূর্ণ।
Unimportant থেকে প্রশ্ন আসার সম্ভবনা ১০%
Important গুলা থেকে ৯০%
Medium গুলো ৫০% -৫০%
২২ বছরের বিগত সালের প্রশ্ন এনালাইসিস করে নিচের আইটেম গুলো গুরুত্বপূর্ণ হিসেবে মার্কস করা হয়েছে।

বাংলা
👉ধ্বনি তত্ত্ব
👉বাংলা ভাষার শব্দ ভান্ডার
👉যুক্ত বর্ণ
👉সমার্থক শব্দ(আসেই)
👉বিপরীত শব্দ
👉সন্ধি (আসেই)
👉সমাস।(আসেই)
👉দ্বিরুক্ত শব্দ।(আসেই)
👉উপসর্গ
👉পারিভাষিক শব্দ
👉প্রকৃতি -প্রত্যয়
👉পদ প্রকরণ
👉বিরামচিহ্ন।(আগে আসতো প্যাসেজ আকারে এখন কম আসে)
👉এক কথায় প্রকাশ।(আসেই)
👉বানান শুদ্ধি
👉বাগধারা (আসেই)
👉বাক্যের শুদ্ধিকরণ।
👉প্রবাদপ্রবচন ( বাংলা টু ইংরেজি)
👉অনুবাদ (রিটেন এক্সামে আসবে ১০ মার্কস)
👉একাদশ-দ্বাদশের মূল বই এর সিলেবাসের অন্তর্ভুক্ত সব কিছু।
বাংলা:
👉ধ্বনি তত্ত্ব
👉বাংলা ভাষার শব্দ ভান্ডার
👉যুক্ত বর্ণ
👉সমার্থক শব্দ(আসেই)
👉বিপরীত শব্দ
👉সন্ধি (আসেই)
👉সমাস।(আসেই)
👉দ্বিরুক্ত শব্দ।(আসেই)
👉উপসর্গ
👉পারিভাষিক শব্দ
👉প্রকৃতি -প্রত্যয়
👉পদ প্রকরণ
👉বিরামচিহ্ন।(আগে আসতো প্যাসেজ আকারে এখন কম আসে)
👉এক কথায় প্রকাশ।(আসেই)
👉বানান শুদ্ধি
👉বাগধারা (আসেই)
👉বাক্যের শুদ্ধিকরণ।
👉প্রবাদপ্রবচন ( বাংলা টু ইংরেজি)
👉অনুবাদ (রিটেন এক্সামে আসবে ১০ মার্কস)
👉একাদশ-দ্বাদশের মূল বই এর সিলেবাসের অন্তর্ভুক্ত সব কিছু।


বাংলাদেশ বিষয়াবলী(GK)
👉বাংলাদেশ পরিচিতি★★★
👉উপজাতি★
👉জাতীয় দিবসসমূহ★★
👉চুক্তি★
👉আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ★
👉ভৌগোলিক তথ্য ★★★
👉নদ-নদী★★★
👉দ্বীপ,পাহাড়-পর্বত-পর্বতমালা★★★
👉বন ★
👉বিভিন্ন স্থানের পুরাতন নাম★★★
👉সীমানা ★★
👉ছিটমহল ★★
👉সংসদ ★
👉সংবিধান★★★
👉অর্থনীতি ★★★
👉জরুরি সেবা নাম্নার ★★★
👉বাজেট ★★★
👉খনিজ সম্পদ ★★★
👉কৃষি ও কৃষিজ সম্পদ ★
👉সীমান্ত এলাকা,বন্দর ★★
👉বাংলার ইতিহাস:প্রাচীন ইতিহাসl
★★★(আসেই ধরা যায়)
☑️রেফারেন্স বুক : খন্দকার'স GK
👉বাংলার ইতিহাস: ইউরোপীয়দের আগমন ও বৃটিশ আমল ★★★
👉বাংলার ইতিহাস: পাকিস্তান আমল★★★
👉বাংলার ইতিহাস: মুক্তিযুদ্ধ★★★
👉ঐতিহাসিক স্থানসমূহ ★★★
👉সড়ক,মহাসড়ক,ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা★
👉গণমাধ্যম (রেডিও ও টেলিভিশন)
★ ( তবে জাবিতে এক্সাম দিলে ১ টা কমন পাচ্ছো ধরে রাখো)
👉সাহিত্য-সংস্কৃতি★★
👉বাংলা সাহিত্যের ইতিহাস ★★
👉গুরুত্বপূর্ণ সংবাদপত্র ও সাহিত্যপত্রিকা ★ (জাবিতে আসবেই)
👉ভাস্কর্য (ঢাবিরগুলো)
👉বিখ্যাত বই (দেশি / বিদেশী)
👉চলচ্চিত্র,নাটক(মুক্তিযুদ্ধ ভিত্তিক ১ টা আসবেই)
👉বিখ্যাত চিত্রকর্ম (দেশী/বিদেশী)★★
👉ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও বিখ্যাত স্থান ★★
👉ঢাকা বিশ্ববিদ্যালয় এর খুটিনাটি & ঢাকা জেলার খুটিনাটি ★★★
👉খেলাধুলা★★★(সাম্রতিক বেশি আসে)

আন্তর্জাতিক বিষয়াবলী(GK)
👉পৃথিবীর পরিচিতি (দেশ,মহাদেশ,সাগর,উপসাগর,মহাসাগর)★★★
👉বিভিন্ন দেশের রাজধানী,পার্লামেন্ট & মুদ্রা ★★★
👉পূর্বনাম ★★★
👉বিভিন্ন দেশের জাতীয় প্রতীক★★★
👉আন্তর্জাতিক দিবসসমূহ★★★
👉বিভিন্ন দেশের উপজাতি/ আদিবাসী★★★
👉ভৌগোলিক বিষয়াবলী★★★
👉ভৌগোলিক উপনাম★★★
👉বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শহর, বন্দর ও রুট,সিমান্ত ★★★
👉প্রণালী ★★
👉বিশ্ব রাজনীতি(সাম্প্রতিক আসে)
👉আন্তর্জাতিক সংস্থা, সংগঠন ও জোট ★★★
👉আন্তর্জাতিক সংস্থাসমূহের সদর দপ্তর ★★★
👉আন্তর্জাতিক চুক্তি,সম্মেলন,সাম্প্রতিক হট ইস্যু★★★
👉বিভিন্ন দেশের গেরিলা ও অন্যান্য সংগঠন ★★★
👉সামরিক অপারেশন★★★
👉আন্তর্জাতিক কেলেংকারি★
👉বিশ্ব ইতিহাস (যুদ্ধ,সীমান্ত,শান্তি চুক্তি, ধর্ম,ভাষা)
👉সাবেক উপনিবেশ★
👉অস্কার,নোবেল পুরস্কার★★★
(যেকোন এক্টা বিশ্ববিদ্যালয়ে আসবেই)
👉অন্যান্য পুরস্কার (সাংবাদিক,পরিচালক,শান্তি ইত্যাদি)সাম্প্রতিক আসে ★★★
👉বিখ্যাত চিত্রকর্ম,বিখ্যাত ভাস্কর্য ★★★
👉জনক ও প্রবক্তা ★★★
👉গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
👉বিশ্ব অর্থনীতি★★★
👉বিখ্যাত ব্যক্তি,উক্তি ★★★

✔মানবন্টন (Previous Circular)
👩‍⚕️MCQ 60
👨‍⚕️Written 40
🎓MCQ 60 এ
👨‍🔧English MCQ 15 টি ×১ = 15
👩‍🔧Bangla MCQ 16 টি× ১ = 15
👩‍🔬সাধারন জ্ঞ্যান MCQ 30 টি× 1= 30

যা যা ছিলো গতবছর
👉সৃজনশীল প্রশ্ন (১০ মার্কস)
👉বাংলা ৫ টি শব্দ ছিলো যা দিয়ে ৫ টি বাক্য বানাতে হবে
👉অনুবাদ
👉রাইট ফর্ম অব ভার্ব
👉ইংরেজি ৫ টি শব্দ ছিলো যা দিয়ে ৫ টি ইংরেজি শব্দ বানাতে হবে।
[একটা শর্টকার্ট টেকনিক শেয়ার করি ৫ টি শব্দ সব সময় কমন আসেনা) ফাকা রেখে আসবেন? না কখনোই রিটেনে এমন করবেন না কারন রিটেনে নেগেটিভ মার্কস নাই।
চলুন অর্থ না জানলে কী করা যাবে দেখি।
Architecture =
I know the meaning of .
Architecture = I don't know the meaning of .
Architecture = The meaning of is unknown to me.
৩ টা পদ্ধতির ১ টি ফলো করতে পারেন ( পারলে এরকম করবেনা না পারলে ফাঁকা রেখে দেয়ার চাইতে মন্দের ভালো)
যে বইগুলো থাকলে জানবে যে তোমার বই সিলেকশন সঠিক আছে।
বাংলার জন্যঃ
১ম পত্র (বোর্ড বই) --বাধ্যতামূলক
(নবম-দশম শ্রেনীর) ব্যাকরণ –বাধ্যতামূলক

ইংরেজির জন্যঃ
১ম পত্র বোর্ড বই (এইচ এস সি) বাধ্যতামূলক
সাথে যে কোন ভালো মানের একটা গ্রামার বই

সবার জন্য শুভকামনা ☺️

Civics, exam _4 07/10/2022

সবাই পরীক্ষা দাও। কত পেলে জানাবে। বন্ধুদের ম্যানশন দিতে ভুলে না😚

Civics, exam _4 Chapter -6

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka