17/05/2026
আলহামদুলিল্লাহ, শীঘ্রই ভালো কোনো সংবাদ আসবে ইনশাআল্লাহ।
শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান
17/05/2026
আলহামদুলিল্লাহ, শীঘ্রই ভালো কোনো সংবাদ আসবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, দ্বীন প্রেমী এক ভাইয়ের মাধ্যমে মাদ্রাসাতুল হুদা (মৌচাক মাদরাসায়) আরো ৫ জন এতিম, অসহায় ও অসামর্থ শিক্ষার্থীর লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের ব্যবস্থা হয়েছে। উপযুক্ত ব্যক্তিদের কাছে বার্তাটি পৌঁছে দিন
দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা
হজ্জ উমরাহ পালনে জিবনের উন্নতি সাধিত হয়।
আলোচনা করছেন মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী হাফিজাহুল্লাহ।
14/05/2026
“তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে; আর তারাই সফলকাম।”
﴿وَلْتَكُنْ مِّنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ﴾
— সূরা আলে ইমরান: ১০৪
রাসূল ﷺ বলেছেনঃ
«بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً»
“আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।”
📖 দ্বীনের সঠিক জ্ঞান অর্জন ও মানুষের কাছে হিকমাহর সাথে দ্বীন পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে
✨ “দাওয়াহ বিষয়ক কর্মশালা” ✨
🗓 তারিখ: ১৫ই মে ২০২৬, রোজ শুক্রবার
🕘 সময়: সকাল ৯টা – ১০টা
📍 স্থান: মাদরাসাতুল হুদা (মৌচাক মাদরাসা), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
আসুন, কুরআন-সুন্নাহর আলো সমাজে ছড়িয়ে দিতে আমরা সবাই একসাথে অংশগ্রহণ করি। 🤍
#দাওয়াহ #দ্বীনিয়াত_ফাউন্ডেশন #ইসলামিক_কর্মশালা #দ্বীনের_দাওয়াত #বাংলা_ইসলামিক_পোস্ট
11/05/2026
দ্বীনের সঠিক জ্ঞান অর্জন, আত্মশুদ্ধি এবং দ্বীনি প্রচারের গুরুত্ব ও পদ্ধতি জানতে, “দাওয়াহ কনফারেন্স”-এ যোগ দিন।
অনলাইন ও অফলাইন— উভয় মাধ্যমেই থাকছে অংশগ্রহণের সুযোগ।
📍 স্থান: মাদরাসাতুল হুদা, মৌচাক, মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
🗓️ বৃহস্পতিবার, ১৪ই মে
🕒 সময়: বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
🎙️ সভাপতিত্ব করবেন:
মাওলানা মীর ইদরীস নদভী হাফিজাহুল্লাহ
যুগ্ম মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশ
📞 রেজিস্ট্রেশন ও যোগাযোগ:
01728017870
01635461999
আসুন, দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দিতে একসাথে কাজ করি।
আপনার উপস্থিতিই হতে পারে কারো হিদায়াতের মাধ্যম।
#দাওয়াহ_কনফারেন্স
#দ্বীনিয়াত_ফাউন্ডেশন
#দ্বীনের_দাওয়াত
#ইসলামিক_প্রোগ্রাম
#নারায়ণগঞ্জ
#হেফাজতে_ইসলাম
#বাংলাদেশ_ইসলামিক_ইভেন্ট
10/05/2026
পৃথিবীর এক প্রান্তে কোনো মুসলিম নির্যাতিত হলে তার ব্যথা অন্য প্রান্তের মুসলিমের হৃদয়েও অনুভূত হয়। কারণ ইসলাম আমাদের শিখিয়েছে— সমগ্র মুসলিম উম্মাহ একটি দেহের ন্যায়; দেহের এক অংশে আঘাত লাগলে পুরো দেহ কষ্ট অনুভব করে।
আজ ভারতের মুসলিম ভাই-বোনদের উপর যে জু*লুম, বৈষম্য ও নির্যাতনের খবর আসছে, তা আমাদের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করে। তারা আমাদেরই ভাই, আমাদেরই দেহের অংশ। ভাষা, দেশ, সীমানা ভিন্ন হতে পারে, কিন্তু ঈমানের বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন।
আমরা চাই পৃথিবীর প্রতিটি মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করুক। কোনো নিরপরাধ মানুষের উপর অন্যায়, হামলা, ঘৃণা ও নিপীড়ন কখনোই গ্রহণযোগ্য নয়।
হে আল্লাহ! ভারতের মুসলিমসহ বিশ্বের সকল নির্যাতিত মানুষের হেফাজত করুন, তাদেরকে ধৈর্য ও বিজয় দান করুন, জালিমদের জুলুম থেকে মানবতাকে রক্ষা করুন।
মুসলিম উম্মাহর আজ সবচেয়ে বড় প্রয়োজন— ঐক্য, সচেতনতা, পারস্পরিক ভালোবাসা ও একে অপরের পাশে দাঁড়ানো।
আজকের তারবিয়াতী মাজলিস ও ইসলাহী মাহফিলে উপস্থিত ছিলেন শায়েখ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সাহেব।
পীর সাহেব, খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া ময়মনসিংহ
আজকের এই আয়োজনে যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে পরবর্তী আয়োজনের জন্য প্রস্তুত থাকার বিশেষ অনুরোধ রইলো।
04/05/2026
আলহামদুলিল্লাহ, আজকের তারবিয়াতী মজলিস ও ইসলাহী মাহফিল অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে।
বাদ ফজর থেকে শুরু হয়ে বেলা 11 টার মধ্যেই সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে।
আল্লাহ সকলকে কবুল করুন 🤲
অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেছেন শায়েখ মুফতি মাহবুবুল্লাহ কাসেমী সাহেব, মাওলানা মীর ইদরীস নদভী সাহেব ও মাওলানা তাজুল ইসলাম সাহেব হাফিজাহুমুল্লাহ
আজকের এই আয়োজনে যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে পরবর্তী আয়োজনের জন্য প্রস্তুত থাকার বিশেষ অনুরোধ রইলো।
মহিলা মাদরাসার পরিচালনা পদ্ধতির সংস্কার এখন সময়ের দাবি
03/05/2026
কাছাকাছি যারা আছেন তারা বাদ ফজর চলে আসুন।
দূরের যারা আছেন তারা অনলাইনে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।
অনলাইনে অংশগ্রহণের জন্য নিচের লিংক থেকে জয়েন করুন 👇
https://forms.gle/KjCKRSUoC7Z8RFo89
শেয়ার করে অন্যদের কাছেও দাওয়াত পৌঁছে দিন।