#সেকেন্ড_টাইমার
"৯.১৫ নাম্বার কেটে মেডিকেলে চান্স!"🩺
আসসালামু আলাইকুম..
আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি সেকেন্ড টাইমে ৯.১৫ নাম্বার কেটে চান্স পেয়েছিলাম..
১/ প্রথমত তোমাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে..তোমাদের মধ্যে অনেকের ৫,৭,৮,৯ এমন নাম্বার কাটা যাচ্ছে..হতাশ হওয়া যাবে না..এই মাইনাস নাম্বার গুলো কিভাবে পরীক্ষার খাতায় যোগ করতে পারবা সেটা নিয়েই তোমাকে ভাবতে হবে..একজন ফার্স্ট টাইমার যদি ১০০% প্রিপারেশন নেয় তাহলে তোমার প্রিপারেশন হওয়া উচিত ১০৫%/১০৭%/১০৯% প্রস্তুতি..
২/ মেইন বই পড়তে হবে অবশ্যই..বায়োলজি বইয়ের সব লাইন পড়তে হবে..বাকি সাব্জেক্ট গুলোর ক্ষেত্রে দাগানো লাইন পড়লেই এনাফ।
৩/ মূল বইয়ের এমসিকিউ মাস্ট সলভ করতে হবে..বিগত কয়েক বছরে কেমিস্ট্রি এবং ফিজিক্স এর ৫০% এরও বেশি প্রশ্ন এসেছে মূল বইয়ের অনুশীলনীর প্রশ্ন থেকে.. তাই এটা কোনো ভাবেই মিস করা যাবে না..
৪/ ব্যাখ্যা সহ মেডিকেল প্রশ্নব্যাংক পড়তে হবে..
৫/ বেশি বেশি কোয়েশ্চান সলভ করতে হবে..মেডিকেল এর পাশাপাশি বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোও তোমাকে সলভ করতে হবে..প্রশ্ন সলভ করার সময় প্রত্যেকটা অপশন পড়বে এবং সঠিক উত্তর দাগানোর পরে সেই থিওরি নিয়ে চিন্তা করবে।পাশাপাশি বাকি ৩ টা অপশন নিয়েও চিন্তা করবে..
যেমন "আধুনিক কোষবিদ্যার জনক কে?"
a)রবার্ট হুক
b)লিউয়েন হুক
c)সোয়ানসন
d)এডওয়ার্ড জেনার
এই প্রশ্নের উওর হবে c) সোয়ানসন।
তুমি এখন বাকি ৩ টি অপশন নিয়ে চিন্তা করবে এই ৩ টি অপশন সম্পর্কে তুমি কি জানো..
a)রবার্ট হুক=কোষবিদ্যার জনক
b))লিউয়েন হুক=অনুজীব বিদ্যার জনক
d)এডওয়ার্ড জেনার=ভ্যাক্সিন/বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন..
এভাবে তুমি ইফেক্টিভলি প্রশ্ন সলভ করবে..
৬/এক্সট্রা ইনফরমেশন/এক্সট্রা রাইটার এর বই নিয়ে টেনশন করা যাবে না..প্রশ্ন সলভিং এর জন্য তুমি যে গাইড বই ফলো করবে সেখানেই অন্যান্য রাইটার এর ইনফো গুলো দেয়া থাকে।।
৭/ কোচিং:
কোচিং নিয়ে আমি খুব বেশি কিছু জানি না, কারণ আমি কোচিং করি নি..আমি শুধুমাত্র একটি এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম..তবে তোমার যদি মনে হয় যে তোমার ব্যাসিক দূর্বল, অথবা গাইডলাইন দরকার তাহলে তুমি কোচিং এ ভর্তি হতে পারো। এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার..😊
৮/এক্সাম ব্যাচ: একটা এক্সাম ব্যাচে মাস্ট তোমাকে ভর্তি হতে হবে..এবং নিয়মিত ১০০% প্রস্তুতি নিয়ে তোমাকে সেই পরীক্ষা গুলো দিতে হবে..এক্ষেত্রে পরীক্ষাতে কত নাম্বার পাচ্ছো বা প্লেস করতেসো, এটা নিয়ে মাতামাতি করা যাবে না..তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার এক্সাম হল স্ট্র্যাটেজি ঠিক আছে কিনা, টাইম ম্যানেজমেন্ট, কি কি ভুল হয়েছে, সিলি মিস্টেক, ভুল শুধরে নেয়া..
৯/ English, GK: ইংলিশে অবশ্যই ব্যাসিক গ্রামার, vocabulary পড়তে হবে..
আর জিকে এর জন্য একটি নির্দিষ্ট বই পড়ার পাশাপাশি চোখ-কান খোলা রাখবে সাম্প্রতিক বিষয়ের জন্য..ইংলিশ জিকে তে ভালো করতে হলে অবশ্যই বিসিএস,বিগত বছরের মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান করতে হবে..
১০/ Personal mentor: যদি পারো একজন মেন্টরকে ফলো করবে..যার কাছ থেকে তোমরা Inspiration পাবে..
১১/ Last but not least:
একজন সেকেন্ড টাইমার মানে হচ্ছে একজন যোদ্ধার মত..হতাশার বেড়াজাল থেকে যে নিজেকে মুক্ত করে পুনরায় উঠে দাড়িয়েছে..
এসময় তোমাদের অনেক হতাশা আসবে, আশেপাশের বন্ধুরা অনেক জায়গায় চান্স পাচ্ছে দেখে অনেক খারাপ লাগবে, অনেক মানুষ অনেক কথা শোনাবে..
মনে রাখবে "মহান আল্লাহ চাইলে সবকিছু সম্ভব" 😇
যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে..🩺
Sajiya Anjoly
4th year mbbs,
Chandpur Medical College..
Golden Hub
Enhance your life!✨
শিক্ষার্থীদের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার উদ্দেশ্যে, BioMed এ "HSC 2023 মডেল টেস্ট (শর্ট সিলেবাস)" এই আয়োজন করেছে, যা শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার আগে বিষয়ভিত্তিক সম্পূর্ণ প্রস্তুতি, পরীক্ষাভীতির দূরীকরণ এবং ভুলগুলোর সংশোধন নিয়ে আছে। এই কোর্সটি দুইটি ধাপে বিভক্ত করা হয়েছে - প্রথমে অধ্যায়ভিত্তিক পরীক্ষা এবং পরে ফাইনাল মডেল টেস্ট, যাতে ছাত্র-ছাত্রীরা পরিপূর্ণরূপে প্রস্তুত হতে পারেন।
শীঘ্রই আসছে,আমাদের সঙ্গে থাকুন।
🩺 MEDICAL ADMISSION TEST🩺
💥মাত্র ৳২০০ টাকায় ৮০+ টি এক্সাম😱
😀মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা পর্যন্ত এক্সাম এক্সেস।
✅অধ্যায় ভিত্তিক ডেইলি এক্সাম=৪৫+
✅রিভিশন এক্সাম=১৫+
✅শর্ট সিলেবাস এর বাইরের গুরুত্বপূর্ণ অধ্যায় এর উপর এক্সাম
✅৮ টি পেপার ফাইনাল
✅৪ টি সাব্জেক্ট ফাইনাল
✅১০ টি ফাইনাল মডেল টেস্ট
✅প্রশ্ন ব্যাংক এর উপর এক্সাম (For all medical aspirants)
☘️ভর্তি হতে পেইজে ম্যাসেজ দাও।
📍01704859664 এই নাম্বারে মাত্র ২০৫ টাকা সেন্ড মানি করো এবং BioMed পেইজে ম্যাসেজ দাও...
🚸আমাদের এক্সাম ব্যাচে কেনো ভর্তি হবা?
🧶প্রশ্ন সম্পর্কে ধারণা>আমাদের প্রশ্নগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড।র্শিক্ষার্থীদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি ধরণের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে ধারণা দেয়া আমাদের মূল উদ্দেশ্য।
🧶অধ্যায়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি> একই দিনে ২/৩ টা অধ্যায় না পড়ে,একদিনে এক অধ্যায় পড়া সর্বোত্তম। এতে ব্যাসিক ক্লিয়ার হয়, ডাউট ক্লিয়ার করা যায়, পর্যাপ্ত এমসিকিউ সলভ এর জন্য সময় পাওয়া যায়।
🧶প্রিসাইজ প্রস্তুতি >একটা চ্যাপ্টার কিভাবে পড়বে সে সম্পর্কিত গাইডলাইন।। একটা চ্যাপ্টারের সব টপিক ইম্পর্ট্যান্ট না। কিছু জায়গা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমরা সেসব জায়গা থেকে বেশি প্রশ্ন করি, এবং কম ইম্পর্ট্যান্ট জায়গা গুলো থেকে কম প্রশ্ন করা হবে।যাতে শিক্ষার্থী প্রিসাইজ প্রস্তুতি নিতে পারে।
🧶রিভিশন এক্সাম> বেশিরভাগ কোচিং সেন্টার অথবা অনলাইন প্ল্যাটফর্মে রিভিশন এর জন্য সময় দেয়া হয় না।।কিন্তু আমাদের আদর্শ রুটিনে রিভিশনের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রেখে এরপরে রুটিন সেট করা হয়েছে। প্রতি ৪র্থ দিনে পূর্বের ৩ দিনের পড়া রিভিশন এক্সামের মাধ্যমে পুণরায় ঝালিয়ে নিতে পারবে।
🔥তুমি যদি মেডিকেলে একটি সীট নিশ্চিত করতে চাও তাই দেরি না করে আজই আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও।
08/09/2023
#সেকেন্ড_টাইমার
📣 মেডিকেল এর জন্য পদার্থবিজ্ঞান কিভাবে পড়লে ২০/২০ পাওয়া যাবে?
✔️আমি আমার আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় ২০/২০ পেয়েছি যেভাবে>
✅স্টেপ ১: মূল বই রিডিং।
এক্ষেত্রে প্রতিটা চ্যাপ্টারের ব্যাসিক সূত্র,একক,মাত্রা,সংজ্ঞা গুলো ভালোভাবে পড়তে হবে। যদি সম্ভব হয় একটা খাতায় নোট করে রাখতে হবে।
✅ স্টেপ ২: ইসহাক স্যারের বইয়ের এমসিকিউ সলভ করতে হবে।।ব্যাসিক ম্যাথ গুলো করতে হবে।।
বড় বড় ম্যাথ/ ক্যালকুলেটর লাগবে এমন প্রশ্ন এভোয়েড করবে।
✅স্টেপ ৩: মেডিকেল প্রশ্নব্যাংক সলভ করতে হবে। দেখে গিয়েছে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে প্রতিবার একই টাইপ থেকে রিপিট হয়ে প্রশ্ন আসে।বিশেষ করে যে ম্যাথ গুলো প্রশ্নব্যাংকে আছে সেই সূত্র দিয়ে পূনরায় ম্যাথ আসে।
তাই প্রশ্নব্যাংক মাস্ট সলভ করতেই হবে।
✅স্টেপ ৪: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এর সাথে মেডিকেল এর ফিজিক্স প্রশ্নের একটা পার্থক্য দেখা যায়।
তুমি এক্ষেত্রে বড়/জটিল ম্যাথ গুলো বাদ দিয়ে ব্যাসিক সূত্রের ম্যাথ গুলো করবে।
✅স্টেপ ৫: এক্সাম/মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করবে। মেডিকেল এক্সামে ফিজিক্স উত্তর করতে কিছুটা বাড়তি সময় লাগে। তাই এখন থেকেই মডেল টেস্ট এর মাধ্যমে নিজেকে এগিয়ে রাখতে হবে।।টাইম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে হবে।
🩺আবারও বলছি, ফিজিক্সের ক্ষেত্রে ব্যাসিক সূত্র,একক,মাত্রা,সংজ্ঞা,ব্যাসিক সূত্রের ম্যাথ এগুলো বারবার প্র্যাক্টিস করবে।পারলে একটা খাতায় নোট করে রাখবে।📝
📍মেডিকেল এর স্ট্যান্ডার্ড এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইলে পেইজে ম্যাসেজ দাও। অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ প্রস্তুতির জন্য আদর্শ এক্সাম ব্যাচ হতে চলেছে এটি। ❄️
🩸সেকেন্ড টাইমারদের সবসময় আমি একটা কথা বলি যে, তোমরা প্রিপারেশন নেয়ার ক্ষেত্রে মেডিকেল+ভার্সিটি কম্বাইন্ড প্রিপারেশন নিবা।
শুধুমাত্র মেডিকেল এর প্রিপারেশন নিলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে।
তাই প্রিপারেশন নেয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা অবশ্যই।
🩸অনেকে জিজ্ঞেস করো উন্মেষ,রেটিনা বা মেডিকো এর প্র্যাক্টিস বুক সলভ করলে হবে কিনা।
💧আমার কথা ক্লিয়ারকাট> বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেই বইতে আছে সেটা সলভ করো। এর বাইরে অন্য কিছু পড়তে চাইলে সেটাও পড়ো।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করা মাস্ট!
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Dhaka