17/10/2024
✅ ৬ দফা বাস্তবায়ন চাই ✅
আদর্শ ও নৈতিক জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার সকল স্তরে ইসলাম তথা নৈতিক শিক্ষা/ ধর্মীয় শিক্ষা বাস্তবায়নে সরকারের নিকট ❝বাংলাদেশ ইসলামিক স্টাডিজ সোসাইটির❞ ৬ দফা দাবি-
🖊️দফা : ১
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-র মূল কমিটিতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ❝ইসলামিক স্টাডিজ ও আরবি বিভাগ❞ থেকে ইসলাম শিক্ষা সংশ্লিষ্ট পুস্তক প্রণয়নের জন্য ৪ জন এবং সকল স্তরে প্রণীত পুস্তকের শরয়ী বিষয়াদি যাচাই-বাছাইয়ের জন্য নূন্যতম ২ জন গ্রহণযোগ্য, বিতর্কমুক্ত, নির্ভরযোগ্য শিক্ষাবিদ এক্সপার্ট অন্তর্ভুক্ত করা। বিতর্কিত ও ভ্রান্ত চিন্তা লালনকারী, ইসলাম বিদ্বেষী এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতাদর্শের বহির্ভূত কাউকে এ কমিটিতে রাখা যাবে না।
🖊️দফা : ২
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ সংশোধিত) প্রবিধান সংশোধন করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রভাষক ও সহকারী (আরবি ও লাইব্রেরিয়ান) পদে ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রাজুয়েটদের আবেদন করা সুযোগ পুনবহাল করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি।
🖊️দফা : ৩
প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকের সকল বিভাগে ইসলাম শিক্ষা আবশ্যকিকরণ।
🖊️দফা :৪
সকল সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু নিশ্চিতকরণ।
🖊️দফা : ৫
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বড় বিশ্ববিদ্যালয়সমূহে ইসলামিক স্টাডিজ, আরবি সাহিত্য, ফিকহ, কুরআন, হাদিস ইত্যাদি বিভাগ নিয়ে ইসলামিক স্টাডিজ বা শরীয়াহ অনুষদ চালু করা।
🖊️দফা : ৬
ইসলামিক স্টাডিজ সংশ্লিষ্ট বিভাগ ব্যতীত অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষা সংশ্লিষ্ট বিষয়কে GED এর অন্তর্ভুক্তকরণ।
স্বল্প সময়ের মধ্যে উক্ত ৬ দফা দাবি বাস্তবায়ন করে দুর্নীতি মুক্ত, আদর্শ ও নৈতিক জাতি গঠনে ভূমিকা পালনের জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি।
✅ আহ্বানে: বাংলাদেশ ইসলামিক স্টাডিজ সোসাইটি (বিআইএসএস)