Maharat Model Madrasah مدرسة المهارات النموذجية

Maharat Model Madrasah مدرسة المهارات النموذجية A Madrasah with Excellence

15/09/2026
📚 বিশেষ পরীক্ষা–২ | মাহারাত মডেল মাদ্রাসাআলহামদুলিল্লাহ! মাহারাত মডেল মাদ্রাসার বিশেষ পরীক্ষা–২ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ...
14/09/2026

📚 বিশেষ পরীক্ষা–২ | মাহারাত মডেল মাদ্রাসা

আলহামদুলিল্লাহ! মাহারাত মডেল মাদ্রাসার বিশেষ পরীক্ষা–২ সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে চলমান রয়েছে। হিফজ বিভাগ, জেনারেল বিভাগসহ সকল বিভাগের পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও প্রস্তুতির মূল্যায়নের পাশাপাশি তাদের আগামী দিনের সাফল্যের পথে আরও এগিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।

🤲 আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকল শিক্ষার্থীর পরিশ্রম কবুল করেন এবং পরীক্ষায় তাদের উত্তম ফলাফল ও কাঙ্ক্ষিত সফলতা দান করেন। আমিন।

📸 বিশেষ পরীক্ষা–২-এর চলমান কার্যক্রমের কিছু স্থিরচিত্র।



#বিশেষপরীক্ষা২
#মাহারাতমডেলমাদ্রাসা






শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা | মাহারাত মডেল মাদ্রাসাঅধ্যক্ষ শাইখ মুনকাদির সাদি আল-মাদানীর সভাপতিত্বে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬,...
12/09/2026

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা | মাহারাত মডেল মাদ্রাসা

অধ্যক্ষ শাইখ মুনকাদির সাদি আল-মাদানীর সভাপতিত্বে আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, মাহারাত মডেল মাদ্রাসার শিক্ষকবৃন্দকে নিয়ে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি ও AI for Education বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন ড. নুরুল্লাহ আল-মাদানী, চেয়ারম্যান, পরিচালনা কমিটি, মাহারাত মডেল মাদ্রাসা এবং মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, সহযোগী অধ্যাপক ও শিক্ষা বিশেষজ্ঞ, ICT Division।

সিরাত কুইজ কম্পিটিশন ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে! 🏆✨মেধা তালিকায় স্থান অর্জনকারী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ...
10/09/2026

সিরাত কুইজ কম্পিটিশন ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে! 🏆✨
মেধা তালিকায় স্থান অর্জনকারী সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸
আর যারা মেধা তালিকায় স্থান পায়নি—তাদের প্রতিও রইল আন্তরিক অভিনন্দন। কারণ, এই প্রতিযোগিতার মাধ্যমে তোমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার সুযোগ পেয়েছো—এটাই বড় অর্জন। ❤️
জ্ঞানার্জনের এই পথচলা হোক আরও সুন্দর ও সমৃদ্ধ।
আল্লাহ আমাদের সবাইকে রাসূল ﷺ-এর জীবন ও আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন। 🤲
#সিরাত_কুইজ_কম্পিটিশন_২০২৬ #সিরাত #রাসূলুল্লাহﷺ #অভিনন্দন

আলহামদুলিল্লাহ!আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার, বাদ মাগরিব অত্যন্ত আনন্দঘন ও হৃদয়স্পর্শী পরিবেশে মাহারাত মডেল মাদ্রাসা...
05/09/2026

আলহামদুলিল্লাহ!

আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার, বাদ মাগরিব অত্যন্ত আনন্দঘন ও হৃদয়স্পর্শী পরিবেশে মাহারাত মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে মাহারাতের ২১ ও ২২তম নবীন হাফেজ তাশরিফ সাদনান ও
আজিম মোল্লা

-এর হিফজের শেষ সবক ও নবীন হাফেজ বরণ অনুষ্ঠান।

পবিত্র কুরআন হিফজের মহান নিয়ামত অর্জনের এই মাহেন্দ্রক্ষণে নবীন হাফেজদের সম্মাননা, দোয়া ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। শিক্ষক, অভিভাবক ও উপস্থিত সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন ও বরকতময় মিলনমেলায়।

কুরআনের সাথে এই দুই নবীন হাফেজের পথচলা যেন আজীবন অটুট থাকে এবং তারা কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে সমাজ ও উম্মাহর জন্য কল্যাণের কারণ হয়—এই দোয়া করি।

আল্লাহ তাআলা তাদের হিফজ কবুল করুন, কুরআনকে তাদের জীবনের নূর বানিয়ে দিন এবং তাদের মা-বাবা, পরিবার ও উস্তাদদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। আমিন।

২১ ও ২২তম নবীন হাফেজকে মাহারাত পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ।

🧵✨ Skill Development Program | Course–08 ✨আলহামদুলিল্লাহ!মাহারাত মডেল মাদ্রাসার Skill Development Program-এর ৮ম কোর্স—Ta...
05/09/2026

🧵✨ Skill Development Program | Course–08 ✨

আলহামদুলিল্লাহ!
মাহারাত মডেল মাদ্রাসার Skill Development Program-এর ৮ম কোর্স—Tailoring Course-এর শুভ উদ্বোধনী সেশন আজ অনুষ্ঠিত হয়েছে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির ১২ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হলো এই দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, বাস্তবমুখী দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে মাহারাতের এই ধারাবাহিক উদ্যোগ।

🌱 Learn • Create • Develop • Become Skilled

মাহারাত মডেল মাদ্রাসা

Address

House No-07, Road No-17/A, Sector-12, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Maharat Model Madrasah مدرسة المهارات النموذجية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Maharat Model Madrasah مدرسة المهارات النموذجية:

Shortcuts

Share