মারকাযুস সুন্নাহ ঢাকা

মারকাযুস সুন্নাহ ঢাকা মাদানী নেসাব ও দরসে নেজামীর সমন্বয়ে ?

মারকাজের উস্তাদগণ সারাদিন ছাত্রদের শিক্ষা, তারবিয়াত ও আদর্শ গঠনের কাজে নিরলস পরিশ্রম করে থাকেন। দীর্ঘ সময়ের এই খেদমতে ...
14/06/2026

মারকাজের উস্তাদগণ সারাদিন ছাত্রদের শিক্ষা, তারবিয়াত ও আদর্শ গঠনের কাজে নিরলস পরিশ্রম করে থাকেন। দীর্ঘ সময়ের এই খেদমতে শারীরিক ক্লান্তি আসা স্বাভাবিক। তাই নিজেদের সুস্থ, কর্মক্ষম ও উদ্যমী রাখার লক্ষ্যে তাঁরা অবসর সময়ে পারস্পরিক খেলাধুলা ও শরীরচর্চার আয়োজন করেন।

এটি শুধু বিনোদনের জন্য নয়; বরং সুস্থ দেহ, প্রফুল্ল মন এবং আরও বেশি উদ্যম নিয়ে ছাত্রদের খেদমতে আত্মনিয়োগ করার একটি সুন্দর মাধ্যম। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদগণ ইলমী ময়দানের পাশাপাশি শারীরিক সক্ষমতার দিক থেকেও সচেতন, প্রাণবন্ত ও প্রস্তুত। কারণ একজন আদর্শ শিক্ষক নিজেকে যত সুন্দরভাবে গড়ে তুলবেন, তার প্রভাব তত গভীরভাবে ছাত্রদের মাঝে প্রতিফলিত হবে।

আল্লাহ তাআলা সকল উস্তাদের খেদমত কবুল করুন এবং তাঁদেরকে সুস্থতা, শক্তি ও বরকত দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ!অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হলো মারকাযুস সুন্নাহ মাদরাসা-এর উদ্যোগে আয়োজিত “আত্ম...
15/05/2026

আলহামদুলিল্লাহ!

অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হলো মারকাযুস সুন্নাহ মাদরাসা-এর উদ্যোগে আয়োজিত

“আত্মউন্নয়ন ও শিক্ষা মনোবিজ্ঞান শীর্ষক কর্মশালা”।

গত ১৪/০৫/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষকতা, আত্মগঠন, ছাত্র মনোবিজ্ঞান ও আধুনিক শিক্ষণ-পদ্ধতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুয়াল্লিম প্রশিক্ষক মাওলানা এনামুল হক মাসউদ।

বর্তমান যুগে একজন শিক্ষক শুধু পাঠদানকারী নন; বরং তিনি একজন আদর্শ নির্মাতা, চরিত্র গঠনকারী ও ভবিষ্যৎ প্রজন্মের পথপ্রদর্শক। তাই শিক্ষকতার পাশাপাশি আত্মউন্নয়ন, মনোবিজ্ঞান ও প্রশিক্ষণমূলক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শিক্ষক জানেন—কীভাবে ছাত্রের মন বুঝতে হয়, কীভাবে শিক্ষা সহজ ও আকর্ষণীয় করতে হয় এবং কীভাবে একজন শিক্ষার্থীকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হয়। এই লক্ষ্যেই কর্মশালাটি ছিল অত্যন্ত সময়োপযোগী ও ফলপ্রসূ।

কর্মশালায় আলোচিত হয় যে, শিক্ষা ও প্রশিক্ষণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে, চিন্তার জগৎকে প্রসারিত করে এবং কাজের মান উন্নত করে। প্রশিক্ষণ এমন একটি প্রক্রিয়া, যা মানুষকে অভিজ্ঞ, আত্মবিশ্বাসী ও কর্মদক্ষ করে তোলে। ইসলামের ইতিহাসেও আমরা দেখি, রাসূলুল্লাহ ﷺ সাহাবায়ে কেরামকে ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলেছিলেন। ফলে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হন।

প্রশিক্ষণের উল্লেখযোগ্য উপকারিতাসমূহ হলো—

১. বিশেষ জ্ঞান অর্জন হয় — প্রশিক্ষণ মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে এবং বিষয়ভিত্তিক গভীর উপলব্ধি সৃষ্টি করে।

২. কাজের প্রতি আগ্রহ তৈরি হয় — সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়।

৩. অল্প সময়ে অধিক কাজ সম্পন্ন করা যায় — দক্ষতা বৃদ্ধির ফলে কাজের গতি ও মান দুটোই বৃদ্ধি পায়।

৪. অল্প লোক দিয়ে অধিক কাজ করা সম্ভব হয় — প্রশিক্ষিত ব্যক্তি একাধিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে সক্ষম হয়।

৫. কাজে সফলতা অর্জিত হয় — পরিকল্পিত ও সুশিক্ষিত পদ্ধতিতে কাজ করলে সফলতার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।

৬. কঠিন কাজ সহজ হয়ে যায় — বাস্তবতা হলো, যে কাজ যত কঠিন, তার প্রশিক্ষণও তত গভীর ও কঠোর হওয়া প্রয়োজন। কিন্তু একবার প্রশিক্ষণ সম্পন্ন হলে কঠিন কাজও সহজ মনে হয়। এজন্যই বলা হয়: “কঠিন প্রশিক্ষণ, সহজ কর্ম।”

এই কর্মশালা শিক্ষকদের মাঝে নতুন উদ্যম, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীরা শিক্ষা মনোবিজ্ঞান, ছাত্রদের মানসিক গঠন, কার্যকর পাঠদান পদ্ধতি এবং আত্মউন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন এ আয়োজনকে কবুল করেন, সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন এবং এ মাদরাসাকে দীনি শিক্ষা, আদর্শ গঠন ও মানবসেবার এক অনন্য কেন্দ্র হিসেবে কবুল করেন। আমীন।

এলানএতদ্বারা মারকাযুস সুন্নাহ মাদরাসার কিতাব বিভাগের সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬ ইং শ...
13/05/2026

এলান

এতদ্বারা মারকাযুস সুন্নাহ মাদরাসার কিতাব বিভাগের সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৭-৪৮ হিজরি / ২০২৬ ইং শিক্ষাবর্ষের কোরবানী পূর্ব মাসিক পরীক্ষা ও ঈদুল আজহা উপলক্ষে নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রদান করা হলোঃ

১। মাসিক পরীক্ষার সময়সূচি
আগামী ২১/০৬/২০২৬ইং রোজ বৃহস্পতিবার থেকে
২৪/০৬/২০২৬ইং রোজ রবিবার পর্যন্ত
মাসিক পরীক্ষা চলমান থাকবে ইনশাআল্লাহ।

২। খেয়ার সময়সূচি
মাসিক পরীক্ষা উপলক্ষে আগামী
১৮/০৬/২০২৬ইং রোজ সোমবার থেকে
২০/০৬/২০২৬ইং রোজ বুধবার পর্যন্ত
খেয়ার চলমান থাকবে।

৩। প্রবেশপত্র (বেতাকাতুদ দুখুল) গ্রহণ
আগামী ১৮/০৬/২০২৬ইং রোজ সোমবারের মধ্যে
সকল বকেয়া পরিশোধ করতে হবে।
বকেয়া পরিশোধপূর্বক দফতরে তালিমাত থেকে
বেতাকাতুদ দুখুল (প্রবেশপত্র) গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

৪। ঈদুল আজহা উপলক্ষে ছুটি
আগামী ২৪/০৬/২০২৬ইং রোজ রবিবার থেকে
০৫/০৭/২০২৬ইং রোজ শুক্রবার পর্যন্ত
মাদরাসার সকল বিভাগের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকবে।

৫। পুনরায় মাদরাসায় উপস্থিতি
আগামী ০৫/০৭/২০২৬ইং রোজ শুক্রবার
মাগরিবের পূর্বে সকলকে মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

কর্তৃপক্ষ
মারকাযুস সুন্নাহ

আত্মউন্নয়ন ও শিক্ষা মনোবিজ্ঞান শীর্ষক কর্মশালাআগামী ১৪/০৫/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, দুপুর ১২:০০ মিনিট থেকেমারকাযুস সুন্ন...
12/05/2026

আত্মউন্নয়ন ও শিক্ষা মনোবিজ্ঞান শীর্ষক কর্মশালা

আগামী ১৪/০৫/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার, দুপুর ১২:০০ মিনিট থেকে

মারকাযুস সুন্নাহ মাদরাসা, মাতুয়াইল, ডেমরা, ঢাকা-এ
শিক্ষকদের উদ্দেশ্যে “ইসলামী মনোবিজ্ঞান” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

বর্তমান সময়ে একজন সফল শিক্ষক হওয়ার জন্য শুধু পাঠদান পদ্ধতি জানাই যথেষ্ট নয়; বরং ছাত্রদের মানসিক গঠন, আচরণ, আবেগ, আগ্রহ ও মনস্তত্ত্ব সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি।
ইসলামী মনোবিজ্ঞানের আলোকে শিক্ষকতা পরিচালনা করলে ছাত্রদের চরিত্র গঠন, আদব-আখলাক উন্নয়ন এবং শিক্ষা গ্রহণের আগ্রহ বহুগুণ বৃদ্ধি পায়।

এই কর্মশালায় বিশেষভাবে আলোচনা করা হবে:
✦ একজন শিক্ষক নিজের ক্যারিয়ার গঠনে ইসলামী মনোবিজ্ঞানের গুরুত্ব।
✦ ছাত্র পরিচালনা ও শাসনে ইসলামী মনোবিজ্ঞানের কার্যকর ভূমিকা।
✦ শিশুমনের বৈশিষ্ট্য ও তাদের সাথে উত্তম আচরণের কৌশল।
✦ ইসলামী মনোবিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ শিক্ষকতাকে কীভাবে আরো ফলপ্রসূ করে তোলে।
✦ শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় ইতিবাচক প্রভাব সৃষ্টির বাস্তব দিকনির্দেশনা।

🔹 তত্ত্বাবধায়ক:
মাওলানা আবুল হাশেম দা.বা.
নাযেমে তালিমাত, মারকাযুস সুন্নাহ মাদরাসা

🔹 আলোচক:
মাওলানা এনামুল হক মাসউদ হাফিজাহুল্লাহ
লেখক, গবেষক ও মুয়াল্লিম প্রশিক্ষক

সম্মানিত শিক্ষকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মশালাটি সফল করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।

সালামান্তে
মাওলানা সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ দা.বা.
মুহতামিম,
মারকাযুস সুন্নাহ মাদরাসা
মাতুয়াইল, ডেমরা, ঢাকা।

19/04/2026

ছাত্রদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অমান্য করলে বহিষ্কার।

28/03/2026

সবক ইফতেতাহ

আগামি বুধবার, বাদ আসর ইনশাআল্লাহ

Address

Demra Matuwail Medical
Dhaka

Telephone

+8801922114888

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুস সুন্নাহ ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category