Shayekh Arif Uddin Maruf Fanpage

Shayekh Arif Uddin Maruf Fanpage This fan page is being operated by some fan of Maulana Arif Uddin Maruf. He is the chief of educatio

গত ২৯ জুলাই ২০২৬, বুধবার, দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হলো এক গৌরবময় ও স্মরণীয় অনুষ্ঠান—আলআজহার বিশ্বব...
01/08/2026

গত ২৯ জুলাই ২০২৬, বুধবার, দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হলো এক গৌরবময় ও স্মরণীয় অনুষ্ঠান—আলআজহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের
ফেয়ারওয়েল ও হিফজ-সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান। জ্ঞান ও মর্যাদার এই অনন্য আয়োজনে এক মহিমান্বিত পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিদায়ী শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে পদার্পণকে মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত, হিজ এক্সেলেন্সি উমার ফাহমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হাফেজ মাওলানা মুহিব্বুল্লাহ নদভী এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এছাড়াও দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রখ্যাত ইসলামিক স্কলার ও সম্মানিত উলামায়ে কেরামের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় শায়েখ, হযরতুল আল্লামা আরিফ উদ্দিন মারুফ (দামাত বারাকাতুহুম)। তিনি তাঁর প্রজ্ঞাপূর্ণ বক্তব্যে বিদায়ী ছাত্রদের উদ্দেশে আন্তরিক নসিহত প্রদান করেন। বিশেষভাবে তিনি সময়ের যথাযথ ও সর্বোত্তম ব্যবহার করার গুরুত্ব তুলে ধরেন এবং জ্ঞানচর্চা, আমল ও নৈতিকতার সমন্বয়ে জীবন গঠনের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করেন।
অনুষ্ঠানের সমাপ্তিতে শায়েখ তাঁর সদ্য প্রকাশিত কয়েকটি গ্রন্থ রাষ্ট্রদূত মহোদয়ের হাতে উপহার হিসেবে তুলে দেন। রাষ্ট্রদূত মহোদয় এই সৌজন্যে গভীরভাবে অভিভূত হন এবং শায়েখকে বিশেষভাবে মিশরীয় দূতাবাসে আমন্ত্রণ জানান, যা ছিল এ দিনের আরেকটি উজ্জ্বল প্রাপ্তি।
সমগ্র অনুষ্ঠানটি ছিল জ্ঞান, শ্রদ্ধা ও সৌহার্দ্যের এক অপূর্ব সমাবেশ—যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন
অম্লান হয়ে থাকবে।
في يوم الأربعاء الموافق 29 يوليو 2026م، شهد معهد دار الأرقم الإسلامية اترا داكا إقامة حفل بهيج ومهيب، تمثّل في تكريم طلاب ختم القرآن الكريم (الحُفّاظ) وتوديع الدفعة المتخرّجة، المتوجهين إلى جامعة الأزهر الشريف، حيث أُقيمت مراسم وضع العمامة في أجواء إيمانية مفعمة بالوقار والسرور، احتفاءً بانتقال هؤلاء الطلاب إلى مرحلة جديدة من حياتهم العلمية والعملية.
وقد شرّف الحفلَ بحضوره الكريم سعادةُ سفير جمهورية مصر العربية لدى بنغلاديش، صاحبُ السعادة السيد عمر فهمي، بصفته الضيفَ الرئيس. كما حضر الحفلَ كلٌّ من فضيلة المدير العام للمؤسسة الإسلامية، الحافظ مولانا محبّ الله الندوي، وفضيلة الأمين العام لهيئة وفاق المدارس العربية ببنغلاديش، المولانا ساجد الرحمن. إلى جانب ذلك، شهد الحفل حضور نخبة من كبار العلماء والمفكرين والدعاة، مما أضفى عليه مزيدًا من الجلال والأهمية.

وكان من بين الضيوف المكرّمين شيخُنا الجليل، حضرة العلّامة عريف الدين معروف (دامت بركاته)، حيث ألقى كلمةً قيّمة وجّه فيها نصائح نفيسة للطلاب المتخرّجين، مؤكّدًا على ضرورة اغتنام الأوقات واستثمارها في طلب العلم والعمل الصالح، ومشدّدًا على أهمية الجمع بين المعرفة الراسخة والسلوك القويم في بناء شخصية المسلم.
وفي ختام الحفل، قدّم الشيخُ الكريمُ لسعادة السفير عددًا من مؤلفاته الحديثة هديةً تذكارية، فكان لذلك بالغ الأثر في نفسه، حيث عبّر عن إعجابه وتقديره، ووجّه دعوةً خاصة للشيخ لزيارة السفارة المصرية.
لقد كان هذا الحفل لوحةً مشرقةً من معاني العلم والتكريم والتآلف، ستظلّ ذكراه حيّةً في نفوس الحاضرين، شاهدةً على عظمة الرسالة التي يحملها هذا الصرح العلمي المبارك.

উপমহাদেশের খ্যাতিমান লেখক ও গবেষক আল্লামা মঞ্জুর নোমানীর সুযোগ্য সাহেবজাদা মাওলানা সাজ্জাদ নোমানীর সঙ্গে শায়েখ আরীফ উদ্দ...
22/07/2026

উপমহাদেশের খ্যাতিমান লেখক ও গবেষক আল্লামা মঞ্জুর নোমানীর সুযোগ্য সাহেবজাদা মাওলানা সাজ্জাদ নোমানীর সঙ্গে শায়েখ আরীফ উদ্দীন মারুফ-এর পরিচয় আজকের নয়; এর সূত্রপাত বহু আগেই। ২০১৩ সালে কুতবে আলম হযরত আল্লামা মাহমুদ মাদানী দামাত বারাকাতুহুম এবং দারুল উলুম দেওবন্দের মাশায়েখে কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত “আমনে আলম” বা বিশ্বশান্তি সম্মেলনে তাঁর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। সে সম্মেলনে তিনি ছিলেন একজন সম্মানিত অতিথি। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিদলের মধ্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেবের সঙ্গে আরীফ উদ্দীন মারুফও উপস্থিত থাকার সৌভাগ্য অর্জন করেছিল।

সম্প্রতি মাওলানা সাজ্জাদ নোমানী বাংলাদেশে আগমন করেছেন। ২২ জুলাই ২০২৬ তারিখে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে শায়খ ঢাকার বাসাবো এলাকায় শায়খ আব্দুর রাজ্জাক নাদভী সাহেবের বাসভবনে গমন করেন। ঢাকার চিরচেনা অসহনীয় যানজটে ক্লান্ত হয়ে তিনি তখন কিছুটা গম্ভীরভাবে অবস্থান করছিলেন; কারো সঙ্গে সাক্ষাতের অনুমতিও দেওয়া হচ্ছিল না। তবে শায়খ আব্দুর রাজ্জাক নাদভীর উসিলায় তাঁর কক্ষে প্রবেশের সুযোগ পাওয়া যায়।

শায়খ নিজের পরিচয় দিয়ে বলেন, “আমি আরিফ উদ্দীন মারুফ, ফিদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা ফরীদ মাসউদ সাহেবের ছোট ভাই।” নামটি শোনামাত্রই তাঁর গম্ভীর মুখমণ্ডলে এক অপূর্ব স্নিগ্ধ হাসির ঝিলিক ফুটে উঠল। স্নেহভরে তিনি শায়খকে পাশে বসালেন। কুশল বিনিময় ও প্রাথমিক আলাপচারিতার পর শায়খ আরীফ উদ্দীন মারুফ তাঁর রচিত বৈরুতের ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান দারুল কুতুব আল-ইলমিয়্যাহ (DKI) থেকে সদ্য প্রকাশিত কয়েকটি গ্রন্থ তাঁকে উপহার হিসেবে পেশ করেন। শায়খ নোমানী অত্যন্ত আনন্দিত ও অভিভূত হন এবং শায়খ মারুফকে দোয়া প্রদান করেন। সদয়ভাবে বলেন, “ইনশাআল্লাহ, আপনার গ্রন্থগুলো আমি অবশ্যই পাঠ করব।”

পরবর্তীতে আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ সাহেব রচিত “মেজাজে শরীয়ত” গ্রন্থের আরবি অনুবাদ এবং এর শরাহর কিছু অংশ তাঁর সামনে উপস্থাপন করা হয়। তিনি গভীর মনোযোগের সঙ্গে গ্রন্থের সূচিপত্র আদ্যোপান্ত পর্যবেক্ষণ করেন। এসময় শায়খ মারুফ বলেন, “হজরত! এটি এমন একটি গ্রন্থ যার অধ্যয়নে চিন্তার উৎকর্ষতা বিকশিত হয়।” শরাহতে সংযোজিত তাঁর সম্মানিত পিতা আল্লামা মঞ্জুর নোমানী একটি ঘটনাও তাঁকে দেখানো হয়। তিনি তা গভীর আগ্রহ নিয়ে তা পাঠ করেন এবং অত্যন্ত আনন্দ প্রকাশ করেন।

ঘটনাটি ছিল দারুল উলুম দেওবন্দের এক প্রবীণ লাইব্রেরিয়ানকে ঘিরে। তিনি যখনই কোনো বাংলাদেশি ছাত্রকে পেতেন, জিজ্ঞাসা করতেন, “তোমরা কি ফরীদ উদ্দীন মাসউদ কে চেনো?” এরপর বলতেন, “আমার সমগ্র জীবনে মাত্র দু’জন অসাধারণ অধ্যবসায়ী ছাত্র পেয়েছি—একজন তোমাদের বাংলাদেশের ফরীদ উদ্দীন, আরেকজন ভারতের মাওলানা মঞ্জুর নোমানী। অনেক সময় আমি তাদের লাইব্রেরির ভেতরে রেখে বাইরে থেকে তালা মেরে চলে যেতাম; ফিরে এসে দেখতাম, তারা তখনও গভীর নিমগ্নতায় পাঠে মগ্ন রয়েছে।”

এই স্মৃতিময় সাক্ষাৎ সবার হৃদয়ে এক অনন্য অনুভূতির জন্ম দিয়েছে, যা দীর্ঘদিন প্রেরণার উৎস হয়ে থাকবে।

সেই মাজলিসে আরও মোলাকাত হয়, শায়েখ নুর আলম নদবী, পটিয়া মাদ্রাসার উস্তাদ শায়েখ সেলিম মাহদী, তরুন উদ্যমী আলেম আব্দুল্লাহ কাসেমী এবং ড. শহিদুল ইসলাম ফারুকী দামাত বারাকাতুহুম এর সাথে।

আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমীন।

ليست معرفتي بمولانا سجاد النُّعماني حديثة؛ فقد التقيتُ به أول مرة عام 2013م في مؤتمر «أمن العالم» الذي أُقيم تحت إشراف مشايخ دار العلوم ديوبند، حيث كان من الضيوف المكرّمين، وكنتُ ضمن الوفد البنغلادشي برفقة العلّامة فريد الدين مسعود.
وفي 22 يوليو 2026م، تشرفتُ بلقائه مجددًا في دكّا بمنزل الشيخ عبد الرزاق الندوي. ورغم ما بدا عليه من تعب بسبب الزحام، استقبلني بحفاوةٍ بعد أن عرّفتُ بنفسي، وأبدي سرورًا واضحًا. قدّمتُ له بعض مؤلفاتي الصادرة عن دار الكتب العلمية، فشكرني ودعا لي، ووعد بقراءتها.
كما عرضتُ عليه ترجمة «مزاج الشريعة» وشيئًا من شرحه، فاطّلع عليه باهتمام، وسرّ بما ورد فيه، خاصةً قصةً عن والده تشير إلى شدّة اجتهاده في طلب العلم.
وكان هذا اللقاء مباركًا ترك في نفسي أثرًا طيبًا، كما التقيتُ فيه بعددٍ من أهل العلم. نسأل الله القبول، آمين.

আল্লাহ তাআলার অসীম মেহেরবানি ও তাওফিকের ফলেই আজ “মেজাজে শরীয়ত” গ্রন্থটির আরবি শরাহ রচনার কাজ সম্পন্ন করতে পেরেছি। এর আগ...
16/07/2026

আল্লাহ তাআলার অসীম মেহেরবানি ও তাওফিকের ফলেই আজ “মেজাজে শরীয়ত” গ্রন্থটির আরবি শরাহ রচনার কাজ সম্পন্ন করতে পেরেছি। এর আগে সম্মানিত লেখক বিদগ্ধ গবেষক ও ইসলামী চিন্তাবিদ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ-এর প্রত্যক্ষ নির্দেশনায় গ্রন্থটির আরবি অনুবাদ শেষ করার সৌভাগ্য অর্জন করেছিলাম। তাঁরই প্রেরণা ও দিকনির্দেশনায় এবার শরাহর কাজটিও আল্লাহর কৃপায় সমাপ্ত হলো।

শিরোনামে অভিনব, বিষয়বস্তুর ক্ষেত্রে অনন্য—এই গ্রন্থটি নিঃসন্দেহে একটি মননশীল ও ব্যতিক্রমধর্মী অবদান। যাঁরা ইতোমধ্যে বইটি পাঠের সুযোগ পেয়েছেন, তাঁরা এর গভীরতা ও উৎকর্ষ সম্পর্কে তাঁদের প্রশংসা ও অনুভূতি প্রকাশ করেছেন।
সবার নিকট আন্তরিক দুআ কামনা করছি—আল্লাহ তাআলা যেন এই মতন ও শরাহ উভয়টিকে কবুল করেন এবং এগুলোকে আখিরাতে নাজাতের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। আমীন।
بفضل الله تعالى وواسع رحمته وتوفيقه، أكرمني الله اليوم بإتمام شرح الكتاب الموسوم بـ«مزاج الشريعة» باللغة العربية. وقد كنتُ قد تشرفتُ من قبلُ بإنجاز ترجمته إلى العربية بتوجيهٍ مباشر من فضيلة العلّامة، الباحث المدقّق والمفكّر الإسلامي، الشيخ فريد الدين مسعود، فكان لإرشاده وتوجيهه الأثر البالغ في إتمام هذا العمل، حتى تيسّر لي إكمال الشرح بعون الله وتوفيقه.
هذا الكتاب—جديدٌ في عنوانه، فريدٌ في بابه—يُعَدّ بلا ريب عملاً علميًّا متميّزًا وإضافةً فكريةً رصينة. وقد عبّر من اطّلع عليه من أهل العلم والفضل عن إعجابهم بعمقه وتميّزه، وأشادوا بما حواه من دقّةٍ وإبداع.
أسأل الله تعالى أن يتقبّل هذا الجهد المتواضع، وأن يجعل هذا المتن وشرحه سببًا للنجاة يوم القيامة. وآخر دعوانا أن الحمد لله رب العالمين.

- আরীফ উদ্দীন মারূফ
খতিব, সার্কিট হাউজ জামে মসজিদ।

জুমার বয়ান: হজ ও কোরবানি পরবর্তী করনীয়তারিখ: ২৯.০৫.২০২৬
29/05/2026

জুমার বয়ান: হজ ও কোরবানি পরবর্তী করনীয়
তারিখ: ২৯.০৫.২০২৬

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

আমাদের সকলের স্নেহভাজন হাফিজ সাদ বিন মারুফ, মাজমাউল মালিক সালমান আল আলমী লিল লুগাতিল আরাবিয়া বা king Salman Global Arab...
26/05/2026

আমাদের সকলের স্নেহভাজন হাফিজ সাদ বিন মারুফ, মাজমাউল মালিক সালমান আল আলমী লিল লুগাতিল আরাবিয়া বা king Salman Global Arabic Language Academy এর অধীনে অনুষ্ঠিত হামজা এরাবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট পরীক্ষায় C1 advance level পেয়েছেন। তিনি ১৫০ নম্বরের পরীক্ষায় ১৫০ পেয়েছেন।
উল্লেখ্য, এই সার্টিফিকেটটি আরব দেশের ইউনিভার্সিটি গুলোতে এডমিশনের জন্য শক্তিশালী সহযোগী হিসেবে কাজ করে। তিনি সকলের দু'আ প্রার্থী।

আলহামদুলিল্লাহ...আজ ১৩/৫/২০২৬ ইং রাত এগারোটা চল্লিশ মিনিটে আমাদের শায়েখ আরীফ উদ্দীন মারূফ (দা.বা.) এর ছোট সাহেবজাদা সকলে...
13/05/2026

আলহামদুলিল্লাহ...
আজ ১৩/৫/২০২৬ ইং রাত এগারোটা চল্লিশ মিনিটে আমাদের শায়েখ আরীফ উদ্দীন মারূফ (দা.বা.) এর ছোট সাহেবজাদা সকলের স্নেহভাজন হাফিজ ক্বারী মুআজ বিন মারুফ মিশর নিবাসী বিখ্যাত ইলমুল ক্বিরাআত বিশেষজ্ঞ শাইখ হাফিজ ক্বারী মুহাম্মদ শুআইব আল-আজহারীর কাছে দশ ক্বিরাআতের অন্যতম ক্বিরাআত রিওয়াত হাফস র. এবং রিওয়াত শুবা র. পূর্ণ তিরিশ পারা মুখস্থ শুনিয়ে ইজাযাহ লাভ করেছেন।
আমরা সকলে মহান আল্লাহ তায়ালার কাছে দু'আ করি , হাফিজ মুআজ বিন মারুফ কে এবং তার উস্তাদকে কবুল করেন। আমীন।

জুমার বয়ান: এরা তোমাদেরই ভাইতারিখ: ০১.০৫.২০২৬।
02/05/2026

জুমার বয়ান: এরা তোমাদেরই ভাই
তারিখ: ০১.০৫.২০২৬।

7 likes, 1 comment. "০১/০৫/২৬ || এরা তো তোমাদেরই ভাই || Jumar Bayan || Shayekh Arif Uddin Maruf "

জুমার বয়ান: আমার হজ্জ যেন মাবরুর হয়তারিখ: ২৪.০৪.২০২৬
24/04/2026

জুমার বয়ান: আমার হজ্জ যেন মাবরুর হয়
তারিখ: ২৪.০৪.২০২৬

5 likes. "২৪/০৪/২৬ আমার হজ্জ যেন মাবরুর হয় || Jumar Bayan || Shayekh Arif Uddin Maruf"

আলহামদুলিল্লাহ। আজ ২০/০৪/২০২৬ ইং, রোজ সোমবার, জামি‘আ ইকরা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বুখারী শরীফের সবক প্রদান করা হয়। এতে...
20/04/2026

আলহামদুলিল্লাহ। আজ ২০/০৪/২০২৬ ইং, রোজ সোমবার, জামি‘আ ইকরা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বুখারী শরীফের সবক প্রদান করা হয়। এতে জামি‘আর সকল শিক্ষার্থী ও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মজলিসে বুখারী শরীফের উদ্বোধনী দরস প্রদান করেন এবং ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন বিশ্ব বিখ্যাত আলেমে দ্বীন, তিরমিযী শরীফের ব্যাখ্যাকার, ইমামুল হাদীস ওয়া উলুমিহ শায়েখ আব্দুল মতিন (হাফিযাহুল্লাহ)।
শায়েখ তাঁর আলোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন—
১. হাদীসের দুটি অংশ:
হাদীস মূলত দুইটি অংশের সমষ্টি—
(১) সনদ
(২) মতন
আলী ইবনুল মাদীনী (রহ.) বলেন: রিজাল (বর্ণনাকারীদের) সাথে সম্পর্কিত জ্ঞান হাদীসের জ্ঞানের অর্ধেক।
তাই আমাদের উচিত ফিকহে হাদীসের পাশাপাশি বর্ণনাকারীদের সাথে সম্পর্কিত জ্ঞানেও গুরুত্ব দেওয়া।

২. মাদ্রাসায় আসা আল্লাহর বিশেষ অনুগ্রহ:
আমরা কেবল আল্লাহ তাআলার মেহেরবানী ও অনুগ্রহে মাদ্রাসায় আসতে পেরেছি। তাঁর নির্বাচন ও দয়া ব্যতীত কারো পক্ষে নিজ চেষ্টায় এখানে আসা সম্ভব নয়।
আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহ.) বলেন: নবুয়তের পরেই ইলমে নবুয়তের মর্যাদা।
অতএব, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এমন মহান মর্যাদার জন্য নির্বাচন করেছেন, আমাদের উচিত এর যথাযথ কদর করা।

৩. শুধু শব্দের নাম ইলম নয়:
ইলম শুধু কালো অক্ষরের নাম নয়; বরং ইলম হলো নূর।
আল্লাহ তাআলা ইরশাদ করেন: আমি তোমাদের প্রতি স্পষ্ট নূর (কুরআন) নাযিল করেছি।
হাফিয যাহাবী (রহ.) বলেন: অধিক বর্ণনার নাম ইলম নয়; বরং ইলম হলো এমন এক নূর, যা আল্লাহ তাআলা বান্দার অন্তরে দান করেন—দুইটি শর্তের ভিত্তিতে:
১) সুন্নতের অনুসরণ
২) মনগড়া খাহেশাত ও বিদআত থেকে বেঁচে থাকা
অর্থাৎ, ইলম অর্জনের প্রতিবন্ধক (যেমন—মোবাইল ও উস্তাদগন যা থেকে নিষেধ করেন) থেকে বিরত থাকা জরুরি।

৪. ইলম অর্জনে মেহনত ও মুজাহাদা অপরিহার্য:
আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এখানে এনেছেন, এখন আমাদের দায়িত্ব হলো মেহনত ও মুজাহাদা করা। এর কোনো বিকল্প নেই।
ইয়াহইয়া ইবনু কাসীর (রহ.) বলেন: “শরীরের আরাম-আয়েশের সাথে ইলম অর্জন করা সম্ভব না।”
একজন মানুষ মেহনতের মাধ্যমে অনেক উচ্চতায় পৌঁছাতে পারে। তোমাদের যে মেধা আছে, সেটাই যথেষ্ট—শুধু মেহনত করো; আল্লাহ তাআলা তোমাদেরকে উচ্চ মর্যাদায় উন্নীত করবেন।
মেহনতের একটি বিশেষ উপকার হলো—আল্লাহ তাআলা মেধা বৃদ্ধি করে দেন। তুমি সঠিক পদ্ধতিতে মেহনত করো, তিনি তোমাকে দিয়ে দিবেন।
মুহাম্মদ ইবনু আবী হাতেম (রহ.) ছিলেন ইমাম বুখারী (রহ.)-এর শাগরেদ। তিনি একবার ইমাম বুখারীকে জিজ্ঞেস করলেন: মেধা বৃদ্ধির কোনো ঔষধ আছে কি?
ইমাম বুখারী (রহ.) উত্তরে বললেন: “এ বিষয়ে আমার জানা নেই। তবে হিফজের জন্য দুটি বিষয় অত্যন্ত উপকারী—
১) ইলমের প্রতি প্রবল আগ্রহ ও তীব্র পিপাসা
২) ধারাবাহিকভাবে কিতাব মুতালাআ করা”
যে ব্যক্তি নিয়মিত কিতাব নিয়ে পড়ে থাকবে, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন।

পরিশেষে, শায়েখ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

জুমার বয়ান: সময়তো এখন লাব্বাইক বলারতারিখ: ১৭.০৪.২০২৬
17/04/2026

জুমার বয়ান: সময়তো এখন লাব্বাইক বলার
তারিখ: ১৭.০৪.২০২৬

4 likes, 1 comment. "১৭/০৪/২৬ || সময় তো এখন লাব্বাইক বলার || Shayekh Arif Uddin Maruf || Jumar Bayan"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shayekh Arif Uddin Maruf Fanpage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shayekh Arif Uddin Maruf Fanpage:

Shortcuts

Share