জীবনের ভাবনাগুলো • Zibon Thinks

জীবনের ভাবনাগুলো • Zibon Thinks Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জীবনের ভাবনাগুলো • Zibon Thinks, Education Website, Dhaka.

কখনো কখনো শেখার আনন্দটা অন্যদের সাথে ভাগ করতে ইচ্ছা হয়! মনে হয়, যা জানলাম বা যা ভাবছি, সেটার একটা অংশ যদি অন্য কারও চিন্তায় নতুন মাত্রা যোগ করতে পারে, ব্যাপারটা দারুণ হবে! তাই লিখি। 😊 আমি কে?
আমি খালিদ হাসান জীবন — পেশায় প্রোডাক্ট ডিজাইনার, পড়াশোনা সমাজবিজ্ঞানে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ডিজাইন নিয়ে কাজ করেছি পাঠাও এবং ইনটেলিজেন্ট মেশিন্স-এর মতো প্রতিষ্ঠানে।

কিন্তু মানুষের জীবনে কাজই কি সব? 😀 অবশ্যই না!

কৌতূহল আমার জ্বালানি
আমরা সবাই কমবেশি কৌতূহলী। কেউ জানতে চায় কীভাবে একটা অ্যাপ কাজ করে, কেউ ভাবে মহাবিশ্বের সীমানা কোথায়, আবার কেউ অবাক হয় — একটা মেঝেতে পানি এখানে সেখানে ছিটিয়ে পড়লে সেটা শুকাতে যতো সময় লাগে, সেই তুলনায় একটা পুরোপুরি ভেজা মেঝে শুকাতে কম সময় লাগে কেন?

আমি নিজেও তেমনই — নানা বিষয়ে জানতে আগ্রহী।

মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে অর্থনীতি, জীববিজ্ঞান, এমনকি জ্যোতির্বিজ্ঞান — যদি কোথাও প্রশ্ন জাগে, আমি খুঁজে দেখতে চাই উত্তরটা কী হতে পারে।

এই কৌতূহল আরও তীব্র হয়েছে আমার ৪ বছরের ছেলেকে দেখে। ও এমন সব প্রশ্ন করে, যেগুলো আমি নিজেও কখনো ভাবিনি! তাকে শেখাতে গিয়েই অনেক সময় আমি নিজে নতুন কিছু শিখি।

যদি ওর এই কৌতূহলকে আমরা বড়রা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে হয়তো ও একদিন বড় হয়ে আরও বড় বড় প্রশ্ন করবে এবং উত্তর না পাওয়া পর্যন্ত থামবে না!

আর আমি চাই ও আজীবন শেখার আনন্দে থাকুক।

আমি কেন লিখি?
কখনো কখনো শেখার আনন্দটা অন্যদের সাথে ভাগ করতে ইচ্ছা হয়! মনে হয়, যা জানলাম বা যা ভাবছি, সেটার একটা অংশ যদি অন্য কারও চিন্তায় নতুন মাত্রা যোগ করতে পারে, ব্যাপারটা দারুণ হবে!

তাই লিখি — কাউকে শেখানোর জন্য না, বরং একসাথে শেখার জন্য। যদি আমার লেখা কারও ভাবনার নতুন দিক খুলে দেয়, তবেই আমার প্রচেষ্টা সার্থক হবে।

এন্থ্রপিকের এআই দোকানদার ক্লডিয়াস নিয়ে পরীক্ষার সময় হঠাৎ করে কিছু অদ্ভুত ঘটনা ঘটলো! কী ঘটেছিলো?
28/10/2025

এন্থ্রপিকের এআই দোকানদার ক্লডিয়াস নিয়ে পরীক্ষার সময় হঠাৎ করে কিছু অদ্ভুত ঘটনা ঘটলো! কী ঘটেছিলো?

আমি খালিদ হাসান জীবন, একজন প্রোডাক্ট ডিজাইনার ও ইউএক্স রিসার্চার। দেশ, রাজনীতি, সমাজ, দর্শন, গণতন্ত্র, মানবাধিকার, ....

আমলাতন্ত্র বনাম জনতার যুদ্ধে নামার আগে আমাদের জানা দরকার, নিশ্চিত করা দরকার – এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? যাদের দেখা য...
27/05/2025

আমলাতন্ত্র বনাম জনতার যুদ্ধে নামার আগে আমাদের জানা দরকার, নিশ্চিত করা দরকার – এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? যাদের দেখা যাচ্ছে, বা দেখানো হচ্ছে, তারাই কি প্রতিপক্ষ?

পড়ুনঃ
আমলা বনাম জনতাঃ যাদের দেখা যাচ্ছে, তারাই কি প্রতিপক্ষ নাকি অন্য কেউ?

আমলাতন্ত্র বনাম জনতার যুদ্ধে নামার আগে আমাদের জানা দরকার, নিশ্চিত করা দরকার – এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? যাদের ...

গণঅভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় মুখ হান্নান মাসুদ কি নায়ক থেকে ওবায়দুল কাদেরের মাসুদ হয়ে যাচ্ছে? মানুষের নৈতিক বিকাশ কীভাব...
21/05/2025

গণঅভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় মুখ হান্নান মাসুদ কি নায়ক থেকে ওবায়দুল কাদেরের মাসুদ হয়ে যাচ্ছে? মানুষের নৈতিক বিকাশ কীভাবে হয়?
গতকাল রাত ৩টার সময় কফি ব্রিউ করতে গিয়ে হঠাৎ হান্নান মাসুদের থানা-কাণ্ড নিয়ে ভাবছিলাম। ভাবনাকে তো আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসি না, এমনিতেই উঁকি দেয়!

আমি ভাবছিলাম জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম একজন নায়ক হান্নান মাসুদ কীভাবে ধীরে ধীরে সামালোচকদের "মংলা মাসুদ" হয়ে উঠছেন, কীভাবে একজন গাড়ি দিলেই নিয়ে নিচ্ছেন, এবং কীভাবে নিজের প্রভাব খাটিয়ে থানা থেকে আটক ব্যক্তিদের ছাড়িয়ে আনছেন।

তার সম্পর্কে এর মধ্যেই একটা পার্সেপশন তৈরি হয়েছে যে তার মধ্যে সততার অভাব আছে। আমার নিজেরও একই দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে তার সম্পর্কে। একটু আগে আলোচিত বিষয়গুলোতে হান্নান মাসুদের অন্যায় কতটুকু বা খবরগুলোর পেছনের ঘটনা কী আমি জানি না, তবে পার্সেপশন এক জিনিস আর সত্য আরেক জিনিস। সাধারণ মানুষের পার্সেপশন আসলে সবসময় সত্যের ধার ধারে না।

হান্নান মাসুদের এই নৈতিক অবস্থান এবং তা নিয়ে জনমনে তৈরি হওয়া ধারণা নিয়ে ভাবতে ভাবতেই আমার মনে প্রশ্ন উঁকি দেয় – একজন মানুষের নৈতিকতা কীভাবে গড়ে ওঠে? কেন কেউ কেউ সময়ের সাথে সাথে আদর্শচ্যুত হয়, আবার কেউ কেউ কঠিন পরিস্থিতিতেও নৈতিকভাবে দৃঢ় থাকে? এই প্রশ্নগুলোই আমাকে টেনে নিয়ে যায় লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের দিকে, যা আমি বছরখানেক আগে বেশ আগ্রহ নিয়ে পড়েছিলাম।

সেটাই আলোচনা করেছি আমার সর্বশেষ লেখায়। পুরো লেখার লিঙ্ক কমেন্টে।

যা যা আলোচিত হয়েছেঃ
✅ মানুষের নৈতিকতা কীভাবে গড়ে ওঠে?
✅ কোহলবার্গ-এর নৈতিক বিকাশ তত্ত্ব
✅ কোহলবার্গ-এর তত্ত্বের সমালোচনা
✅ বয়স, অভিজ্ঞতা, এবং উচ্চশিক্ষা সর্বোচ্চ ধাপে পৌঁছানোর গ্যারান্টি দেয় না
✅ নৈতিক দৃঢ়তা অর্জনের পথে কিছু পদক্ষেপ
✅ নৈতিকতা বিকাশে কাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ?
✅ জীবন থেকে নেওয়া ছোট একটা ঘটনাঃ ছোটবেলায় আপনার বাবার সাথে কাটানো কোন সময়টা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে?

প্রোডাক্ট বনাম এজেন্সি: ডেটা ইনফর্মড প্রোডাক্ট ডিজাইনারদের ক্যারিয়ার শুরু করার গাইড – কোন পথ আপনার জন্য?
12/04/2025

প্রোডাক্ট বনাম এজেন্সি: ডেটা ইনফর্মড প্রোডাক্ট ডিজাইনারদের ক্যারিয়ার শুরু করার গাইড – কোন পথ আপনার জন্য?

প্রোডাক্ট বনাম এজেন্সি: ডেটা ইনফর্মড প্রোডাক্ট ডিজাইনারদের ক্যারিয়ার শুরু করার গাইড – কোন পথ আপনার জন্য?

আপনি যা মনে করতে পারেন তা আসলে কতটুকু সত্যি? কেন কিছু কল্পিত ঘটনা সত্যি মনে হয়?
03/04/2025

আপনি যা মনে করতে পারেন তা আসলে কতটুকু সত্যি? কেন কিছু কল্পিত ঘটনা সত্যি মনে হয়?

ঈদ মোবারক!জীবনের ভাবনাগুলো'র পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।এই আনন্দঘন মুহূর্তে, জীবনের গভীর অন্তর্দৃষ্টিগুলো আরও উজ্জ্ব...
30/03/2025

ঈদ মোবারক!

জীবনের ভাবনাগুলো'র পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

এই আনন্দঘন মুহূর্তে, জীবনের গভীর অন্তর্দৃষ্টিগুলো আরও উজ্জ্বল হোক।

মানবিক মূল্যবোধের আলোকে আমরা যেন আরও সহনশীল ও সমৃদ্ধ সমাজ গড়তে পারি, যেখানে মানুষ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখতে শিখবে এবং একে অন্যের দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করবে।

ঈদ সবার জীবনেবয়ে আনুক শান্তিও সমৃদ্ধি।

পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই জটিল। অথচ আমরা সেগুলোরও সরলীকরণ করে ফেলি। কেন করি?কারণ আমরা কম জানি, কম বুঝি, কম বিশ্লেষণ...
24/03/2025

পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই জটিল। অথচ আমরা সেগুলোরও সরলীকরণ করে ফেলি। কেন করি?

কারণ আমরা কম জানি, কম বুঝি, কম বিশ্লেষণ করি অথবা একেবারেই করি না। আমাদের জ্ঞান সীমাবদ্ধ। আমরা এক বিষয়ে কিছুটা বেশি জানি, অন্য বিষয়ে অল্প জানি, কিছু বিষয়ে একেবারেই জানি না।

পড়ুনঃ সত্য, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এবং সরলীকরণ

পৃথিবীতে ঘটে যাওয়া অনেক ঘটনাই জটিল। অথচ আমরা সেগুলোরও সরলীকরণ করে ফেলি। কেন করি?

মানুষ মনে করে যে তাকে সহজেই কোনকিছু প্রভাবিত করতে পারে না। প্রায় সবাই মনে করে তারা নিজেরা প্রভাবিত না হলেও অন্যরা সহজেই ...
23/03/2025

মানুষ মনে করে যে তাকে সহজেই কোনকিছু প্রভাবিত করতে পারে না। প্রায় সবাই মনে করে তারা নিজেরা প্রভাবিত না হলেও অন্যরা সহজেই প্রভাবিত হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে মানুষ নিজের অজান্তেই তার পারিপার্শ্বিক অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়।

এমনকি আপনি যদি কোথাও হেটে যাওয়ার আগে বৃদ্ধ, স্লো, বা পুরনো– এই শব্দগুলোর মতো কিছু পড়েন, তাহলে আপনি যাওয়ার সময় আস্তে আস্তে হেটে যাবেন! আবার তরুণ, উদ্যম, চটপটে– এধরনের শব্দগুলো পড়লে একটু তাড়াতাড়ি হেটে যাবেন (Bargh, 1996)। ভাবা যায়!?

পড়ুন, অন্যরা যেভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে: ফেইসবুক রিয়্যাক্ট থেকে শুরু করে গ্রুপ থিংকিং

অন্যরা আমাদের সিদ্ধান্তকে কীভাবে প্রভাবিত করে? গ্রুপ থিঙ্কিং কী?

বিখ্যাত ভাষাবিদ ও দার্শনিক নম চমস্কি দাবি করেন যে রিকার্শন বা পুনরাবৃত্তি হলো ভাষার একটা সার্বজনীন বৈশিষ্ট্য।তিনি বলেন, ...
22/03/2025

বিখ্যাত ভাষাবিদ ও দার্শনিক নম চমস্কি দাবি করেন যে রিকার্শন বা পুনরাবৃত্তি হলো ভাষার একটা সার্বজনীন বৈশিষ্ট্য।

তিনি বলেন, রিকার্শন আমাদের মস্তিষ্কে অন্তর্নিহিত (Innate) এবং এটি মানুষের ভাষাকে অন্যান্য প্রাণীর যোগাযোগ ব্যবস্থা থেকে আলাদা করে। তার মতে, মানুষের ভাষার মূল কাঠামো বা “ইউনিভার্সাল গ্রামার” এর একটি গুরুত্বপূর্ণ অংশ রিকার্শন।

আজকের এই ভাষা দিবসে দুপুরের খাবার খেতে খেতে এমাজন জঙ্গলের পিরাহাঁ গোত্রের ভাষা নিয়ে একটা ছোট ডকুমেন্টারি দেখলা....

মব জাস্টিসের মনোবিজ্ঞানঃ কীভাবে মব জাস্টিস বন্ধ করা যায়?শুধু অপরাধীদের শাস্তি নিশ্চিত করলেই কী এধরণের অপরাধ কমবে নাকি আম...
22/03/2025

মব জাস্টিসের মনোবিজ্ঞানঃ কীভাবে মব জাস্টিস বন্ধ করা যায়?

শুধু অপরাধীদের শাস্তি নিশ্চিত করলেই কী এধরণের অপরাধ কমবে নাকি আমাদের আরও গভীরে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিৎ?

শুধু অপরাধীদের শাস্তি নিশ্চিত করলেই কী এধরণের অপরাধ কমবে নাকি আমাদের আরও গভীরে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা উ...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জীবনের ভাবনাগুলো • Zibon Thinks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share