Mom&Daughter Vlogs

Mom&Daughter Vlogs

Share

সবাই জিতে গেল। শুধু মাত্র আমি হেরে গেলাম প্রতারনার জালে। বিশ্বাস করেছিলাম। শেষ পর্যন্ত আমি অন্ধ প্রমানীত হলাম।

05/12/2025

এরকম বাচ্চা একটা মেয়ের এই বয়সটা কি এরকম উদ্ভট সাজের? একটা ভুল ঢাকতে আরো শত ভুলের জন্ম দিলেন উনি।
পুরাপুরি নষ্ট একটা রাস্তায়, মেয়েটাকে একা ছেড়ে দিয়ে এরা চলে যাবে। সবাই এই মেয়েকে নিয়ে রঙ তামাশা করবে ভাইরাল হওয়ার ধান্দায়।
এই মেয়েও ভাইরাল হবে। যেহেতু শিক্ষাদীক্ষা নাই টাকার মুখ দেখলেই হয়ে যাবে বেপরোয়া।

মানে পুরোদমে হয়ে উঠবে ছাপড়ি। আর সব অনলাইন পেইজ এইসব ছাপড়িকে দিয়ে করাবে লাইভ, ব্রাইডাল ফটোশুট, বানাই ফেলবে ইনফ্লুয়েন্সার।

কোন নায়িকারও হয় না এত ফলোয়ার একদিনে।

অসুস্থ সমাজ।

আজকাল ইয়াং জেনারেশনকে পড়ালেখার গুরুত্ব বোঝানোইটাই কঠিন হয়ে গেছে। সবাই ভাইরাল হওয়ার নেশায় ছুটতেছে। আজীব একটা ফেইজের মধ্য দিয়ে যাচ্ছি আমরা

18/04/2025

সোনার বাংলাদেশ হবে একদিন ইনশাআল্লাহ।

18/05/2024
18/05/2024

ইদানীং নিজের জন্যই বড্ড মায়া হয় আমার। সুন্দর ফুলের মতো জীবনকে আমি কত অযত্নে, অনায়াসে নিজের হাতে নষ্ট করে ফেলছি। যতটা ভালো থাকার কথা ছিল এই বয়সটাতে, ঠিক যেন ততখানি খারাপ থাকার জন্য উঠে পড়ে লেগেছি। যে চোখে স্বপ্ন দেখার কথা, সেই চোখ দিয়ে ক্রমাগত চোখের জল ফেলি। যেই ঠোঁটে হাসি লেগে থাকার কথা, সেই ঠোঁটে রাজ্যের সব বিষন্নতার দখল। মনটা কেমন যেন পাথর হয়ে গেছে।

এই খারাপ থাকার পেছনে কেউ নেই। কারো নাম নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। আছে কেবল একরাশ হাহাকার। কারোর সাথে মন খুলে কথা বলতে না পারার দুঃখ। কারো সাথে সুখ ভাগাভাগি করতে না পারার দূরত্ব। কাউকে দুদণ্ড জড়িয়ে ধরে নিজেকে শান্ত করার মানুষের অভাব। কারো কাঁধে মাথা এলিয়ে দিয়ে দুঃখ বলতে পারার বিলাসিতা। কারো হাত থেকে ফুল আশা করার শৌখিনতা। তবে তো সব দোষই আমার?

চোখের সামনে স্বপ্নগুলো ঝরে যেতে দেখছি। মাটিতে দাফন হতে দেখি রোজ নিজের ইচ্ছেগুলোকে। দমিয়ে রাখতে হয় নিজের মতামতকে। বিদায় দিয়েছি নিজের ভালোবাসাকে। ছেড়ে দিয়েছি সুখের আশা করাটাকে। তবুও মনের কোথাও থেকে চিৎকার বেরিয়ে আসতে চায় 'আমি ভালো নেই।' বলতে চায় আমার সঙ্গে কেউ দুই মিনিই বসুক, আমার কথা শুনুক। কাউকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে আমাকে বাঁচিয়ে রাখো একটু।

09/05/2024

আমি ব্লক লিস্টে থাকলে যদি তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়। তবে তাই হোক। ব্লক লিস্টেই থাকতে চাই। তবে সরাসরি বললে হতো। নিরবে চলে যেতাম এত ব্লক করার কোন প্রয়োজন ছিল না। লুকোচুরি না করলেও হতো।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Uttara Dhaka1230
Dhaka