ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ

ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ all are students.

15/01/2026
আগামী ১৩ জানুয়ারি, ২০২৬ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ  শিক্ষাবৃত্তি ২০২৩ & ২৫...
12/01/2026

আগামী ১৩ জানুয়ারি, ২০২৬ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষাবৃত্তি ২০২৩ & ২৫ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৫ এর সংসদ সদস্য প্রার্থী জনাব নাজমুল হোসেন তাপস।শিক্ষাবৃত্তি ২০২৩ এর প্রতিশ্রুতি অনুযায়ী বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে ক্রেস্ট এবং সার্টিফিকেটের পাশাপাশি পকেট মানি দেওয়া হবে।শিক্ষাবৃত্তি ২০২৫ এ পকেট মানির কথা বলা না থাকলেও সংগঠনের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকের পরামর্শে ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদেরও পকেট মানি দেওয়া হবে।সে হিসেবে বৃত্তিপ্রাপ্ত (২০২৩ & ২৫) সকল শিক্ষার্থীদের সমপরিমাণ পকেট মানি দেওয়া হবে। ২০২৩ & ২৫ এর সর্বমোট ৯৩ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও পকেট মানি প্রদান করা হবে।বৃত্তির যাবতীয় পুরষ্কার দিচ্ছেন আল-শাহাব ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে, ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, ইউপি সদস্যবৃন্দ সংগঠনের সকল উপদেষ্টা, সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ,সকল সদস্য ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সংক্রান্ত যাবতীয় তথ্য কিংবা পরামর্শের জন্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা সংগঠনের সাথে যুক্ত যেকোনো সদস্যের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে
ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ

🩸 ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্পেইন ২০২৫🩸📌 তারিখ:১৪ সেপ্টেম্বর ২৫📌 স্থান: বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়।✨ বিশেষ সুবিধা:✅ সম্পূর্...
30/08/2025

🩸 ফ্রি ব্লাড টেস্ট ক্যাম্পেইন ২০২৫🩸

📌 তারিখ:১৪ সেপ্টেম্বর ২৫
📌 স্থান: বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়।

✨ বিশেষ সুবিধা:
✅ সম্পূর্ণ ফ্রি ব্লাড টেস্ট
✅ বিশেষজ্ঞ ডাক্তার থাকবে।
✅ স্বাস্থ্য বিষয়ক সচেতনতা

আয়োজন: ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ ।

🤝 সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই স্বাস্থ্য উদ্যোগে অংশগ্রহণ করার জন্য।
নিজে আসুন,বন্ধুদেরও নিয়ে আসুন।
সুস্থ থাকুন, আগামীর জন্য সচেতন হোন! 🌿

আমন্ত্রণে,
মাহবুব মইনুল
সভাপতি,ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাএ কল্যাণ পরিষদ।

সম্মানিত সুধীআসসালামু ওয়ালাইকুমঈদ মোবারক  গতকাল ২রা এপ্রিল ২০২৫ বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত...
03/04/2025

সম্মানিত সুধী
আসসালামু ওয়ালাইকুম
ঈদ মোবারক

গতকাল ২রা এপ্রিল ২০২৫ বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের পূর্ববর্তী কমিটির বিলুপ্তি এবং নতুন কমিটি হস্তান্তর সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক
সুমন সরকার ভাই, সাবেক সভাপতি এবং সিনিয়র উপদেষ্টা নোমান মুন্সি ভাই,
উপস্থিত ছিলেন উপদেষ্টামন্ডলির সদস্য সাবেক সভাপতি সোহাগ ভাই,উপদেষ্টা সালমান হায়দার পরশ ভাই উপদেষ্টা বাছির বাবু ভাই এবং মনির ভাই সহ আরো অনেকে।

উপস্থিত ছিলেন ব্যাচ ১৬, ১৭, ১৮, ১৯,২০,২১ এবং ২২ ব্যাচের শিক্ষার্থীরা।

উক্ত সভার সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সুমন সরকার, এবং সঞ্চালনা করেছে পূর্ববর্তী কমিটির প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সকল উপদেষ্টাদের সম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা এবং এবং ১৬ ব্যাচ থেকে মাহবুব মইনুলকে সভাপতি এবং কাজী আরাফাত সানি কে সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিকে গুরুত্ব দিয়ে সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে উপদেষ্টারা নতুন কমিটি গঠন এবং দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

সভার সমাপনী বক্তব্যে উক্ত সভার সভাপতি নতুন কমিটিকে শুভকামনা এবং সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভাটিকে সমাপ্ত ঘোষণা করেন।

উক্ত ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি'তে আছেন-

সভাপতিঃ মাহবুব মইনুল
সি:সহ-সভাপতিঃ এনামুল হক মুন্না

সাধারণ সম্পাদকঃ কাজী আরাফাত সানি
সি:যুগ্ম সাধারণ সম্পাদকঃ আরিফুল ইসলাম

সাংগঠনিক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মামুন

অর্থ সম্পাদকঃ আরাফাত হোসাইন

প্রচার সম্পাদকঃ তানজিল

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকাস্থ বিটঘর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share