Smarter Teaching for All

Smarter Teaching for All An online education platform based in BD. Providing academic classes and more for skill development!

Smarter Teaching for All এর অর্থ হলো " স্মার্ট শিক্ষণ সবার জন্য "। আমরা " স্মার্টার টিচিং ফর অল " কাজ করি শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীরা যাতে যেকোন জায়গায় থেকে, যেকোন সময়ে পড়ালেখা করতে পারে এই জন্য আমরা " স্মার্টার টিচিং ফর অল " কাজ করে যাচ্ছি। দেশের অনেক দরিদ্র শিক্ষার্থী শুধুমাত্র টাকার জন্য পড়ালেখা ছেড়ে দেয়। কিন্তু তাদের যথেষ্ট মেধা আছে। তারা যাতে পড়াশোনা ছেড়ে না দেয়, তাদের সুপ্ত মেধার যাতে বিকাশ ঘটাতে পারে সেজন্য আমরা " স্মার্টার টিচিং ফর অল " শিক্ষাকে বিনামূল্যে পৌঁছে দিচ্ছি তাদের মাঝে। এজন্য আমরা করাচ্ছি নিয়মিত একাডেমিক ক্লাস। তাও আবার সিলেবাস ভিত্তিক। যাতে তারা আমাদের কাছে পড়াশোনা করলেও স্কুলের সাথে তাল মিলিয়ে চলতে পারে। তবে মনে করোনা যে আমরা শুধু দরিদ্র শিক্ষার্থীদের জন্যই এই কাজ করছি। আমরা দেশের সব শিক্ষার্থীদের জন্য এ-ই কাজ করছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাকে সহজলভ্য করা। এই জিনিসটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। তাও আবার বিনামূল্যে।


পড়াশোনার পাশাপাশি তাদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বাড়াতে আমরা কারিগরি শিক্ষার দিকেও নজর রাখছি। আমাদের আছে আর্টস্ এন্ড ক্রাফট্ এর বিশেষ শাখা। যার মাধ্যমে আমরা তাদের বিভিন্ন শৌখিন জিনিসপত্র বানাতে শিখাবো।


যুগের সাথে তাল মিলিয়ে চলতে অনেক নতুন নতুন দক্ষতা অর্জন করতে হয়। আমরা বিভিন্ন ধরনের কোর্স প্রদানের মাধ্যমে তাদের সেই সব বিষয়ে দক্ষ করে তুলবো।


পরীক্ষা আর প্রতিযোগীতা এই দুটি জিনিস শিক্ষার্থীদের পড়ালেখা করতে বইয়ের সংস্পর্শে আসতে বাধ্য করে। তাই আমরা কয়েকদিন পরপর কুইজ নেবো। তাতে পুরষ্কারও দেবো। যা তাদের পড়াশোনা করতে বাধ্য করবে। আর ক্লাস ভিত্তিক পরীক্ষা তো থাকছেই।


আর এই সবকিছু আমরা করব অনলাইনে। আমাদের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল এর মাধ্যমে। আর ওয়েবসাইট তো সাথে থাকছেই।

The Great Depression Explained in 5 Minutes | Causes, Effects & Recovery (1930s Crash)
28/07/2025

The Great Depression Explained in 5 Minutes | Causes, Effects & Recovery (1930s Crash)

What caused the Great Depression of the 1930s?In this 5-minute video, we dive deep into the stock market crash of 1929, the Dust Bowl, bank failures, and how...

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছ...
07/07/2025

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ জুলাই প্রকাশ করা হচ্ছে। আজ সোমবার ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, ১০ জুলাই এই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরে তিনি প্রথম আলোকে বলেন, এদিনই (১০ জুলাই) ফলাফল প্রকাশ হবে।

তথ্যসূত্র: প্রথম আলো।

৮ম শ্রেণি বিজ্ঞান - অধ্যায়-৪ | উদ্ভিদের বংশ বৃদ্ধি | Plant Propagation | JSC Science:
19/06/2025

৮ম শ্রেণি বিজ্ঞান - অধ্যায়-৪ | উদ্ভিদের বংশ বৃদ্ধি | Plant Propagation | JSC Science:

৮ম শ্রেণি বিজ্ঞান - অধ্যায়-৪ | উদ্ভিদের বংশ বৃদ্ধি | Plant Propagation | JSC Science

18/06/2025

যা গরম পড়ছে! তাপমাত্রা যে হারে বাড়ছে! বেঁচে থাকা দায়!

- কিন্তু এর জন্য দায়ী কারা?
- আমি, আপনি, আমরা!

কিছু পদক্ষেপ হয়তো আমাদের দায় মুক্ত করতে পারে। জাস্ট ছোট কিছু পদক্ষেপ!

১. কোক, পেপসি, সেভেন আপ যেটাই খান না কেন তা কাচের বোতলে খাওয়ার চেষ্টা করবেন! এতে প্লাস্টিক বোতলের ড্রিংকস গুলো যখন বিক্রি কমে যাবে তখন তারা এমনিতেই তা উৎপাদন কমিয়ে দিবে! তাহলে কিছু পরিমান হলোও প্লাস্টিক ইউজ কমবে।

২. ওয়ান টাইম কাপে চা, কপি খান তাতে কোন সমস্যা নেই। তবে সেই কাপটা যেন কাগজের তৈরি হয়! দেখবেন দোকানদাররা একধরনের কাগজের তৈরী কাপ ব্যবহার করেন নেসক্যাপের লগো লাগানো। এগুলোতে খাওয়ার চেষ্টা করবেন। ওয়ান টাইম প্লাস্টিকের কাপে খাওয়াটা বন্ধ করে দেন।

৩. সামনে বর্ষা। বাড়ির উঠানের যে জায়গাটা খালি আছে তাতে কিছু গাছ লাগান। নিজের ও লাভ, পরিবেশেরও জন্যও ভালো।

৪. প্যাকেটজাত খাদ্য পরিহার করার চেষ্টা করুন। বেকারী/হোটেল থেকে খাবার খান। বিভিন্ন কোম্পানীর প্যাকেটজাত খাবার যথা সম্ভব পরিহার করুন!

৫. যদিও প্লাস্টিকের বোতল ব্যবহার করেন তা ডাস্টবিনে ফেলার চেষ্টা করুন। এতে টোকাইরা নিয়ে তা রিসাইকেল করার ব্যবস্থা করতে পারবে! আই মিন ওরা ওসব মানুষের কাছে এগুলো বিক্রি করে এই আরকি!

৬. এসি টা কম ব্যবহার করার চেষ্টা করুন! এসির সিএফসি ওয়ান অব দ্যা মেজর গ্রীণ হাউজ গ্যাস!

৭. বাসায় আইপিএস এর পরিবর্তে না হয় সোলার প্যানেল ব্যবহার করুন। বিদ্যুৎ সাশ্রয় হলো, আপনার বিল কম আসলো, পরিবেশ দূষণও কমলো।

পদক্ষেপ নানাভাবে নিতে পারেন। নিজের জায়গা থেকে যা পারবেন তাই না হয় করার চেষ্টা করুন। অন্তত ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের জন্য ভালো একটা পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করুন।

- মোঃ তাওহীদুল ইসলাম।
ফাউন্ডার, স্মার্টার টিচিং ফর অল।

27/05/2025

৮ম শ্রেণি বিজ্ঞান - অধ্যায়-৩ | ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন | JSC Science

টানা vs ঠেলা – কোনটা সহজ? | Vector Physics Real-Life Example | লন রোলার Experiment
26/05/2025

টানা vs ঠেলা – কোনটা সহজ? | Vector Physics Real-Life Example | লন রোলার Experiment

টানা vs ঠেলা – কোনটা সহজ? | Vector Physics Real-Life Example | লন রোলার Experiment🔥 লন রোলার টানা সহজ, নাকি ঠেলা? আজকের ভিডিওতে আমরা একদম বাস্তব উদ.....

28/11/2023

লন রোলার টানা সহজ না ঠেলা?
যদি টানা সহজ হয়, তো কেন?

প্রথমে চাকরিচ্যুত করলো। তারপর মাইক্রোসফটের শেয়ারের দাম কমলো! এরপর নিয়োগ দিলো মাইক্রোসফটে এবং ফলস্বরূপ তাদের শেয়ারের দাম ...
22/11/2023

প্রথমে চাকরিচ্যুত করলো।
তারপর মাইক্রোসফটের শেয়ারের দাম কমলো!
এরপর নিয়োগ দিলো মাইক্রোসফটে এবং ফলস্বরূপ তাদের শেয়ারের দাম বেরে এ যাবত কালের সবচেয়ে বেশি পরিমানে গিয়ে পৌছলো!
তারপর আবার নিয়ে আসলো ওপেন এআইতে!

Sam Altman to return as OpenAI CEO with new board members.

More details are in the comment 👇

চার বছর বয়সে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে পুরো পরিবারের সঙ্গে লেবাননে আশ্রয় নিয়েছিলেন লায়লা। তারুণ্যে শিক্ষকতা ছেড়ে ফ...
02/11/2023

চার বছর বয়সে নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে পুরো পরিবারের সঙ্গে লেবাননে আশ্রয় নিয়েছিলেন লায়লা। তারুণ্যে শিক্ষকতা ছেড়ে ফিলিস্তিনের মুক্তিসংগ্রামে যোগ দেন এবং দুঃসাহসিক বিমান ছিনতাইসহ বেশ কিছু ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নেন। ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা লিনা মাকবুল তাঁকে নিয়ে ‘লায়লা খালিদ দ্য হাইজ্যাকার’ শিরোনামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন। বর্তমানে তিনি তাঁর দুই পুত্রসন্তানসহ জর্ডানের আম্মানে বসবাস করছেন।

লায়লার বিমান ছিনতাইয়ের প্রধান উদ্দেশ্য ছিল ইসরায়েলের অবৈধ দখল থেকে মাতৃভূমি ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সমর্থ হলেও নিজ দেশে পরবাসী ফিলিস্তিনি জনগোষ্ঠীর বঞ্চনার ইতিহাস করুণ ও নির্মম।

আরো বিস্তারিত জানতে প্রথম কমেন্ট চেক করুন!

31/08/2023

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু করছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেয়া যাবে। ২০২৩ খ্রিষ্টাব্দের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জরিমানা ছাড়া ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে ইতোমধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড।

30/08/2023

বুটেক্সের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩০ অক্টোবর

Address

Dhaka
3600

Alerts

Be the first to know and let us send you an email when Smarter Teaching for All posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Smarter Teaching for All:

Shortcuts

Share

Category