19/08/2026
সন্তানকে বড় করছেন—কিন্তু কেমন মানুষ হিসেবে?
সন্তানকে পড়াশোনা শেখানো, discipline করা, screen time কমানো—এসব নিয়ে আমরা অনেক ভাবি।
কিন্তু
“আমি আমার সন্তানকে আসলে কেমন মানুষ হিসেবে গড়ে তুলছি?”
কুরআন এই প্রশ্নের একটি অসাধারণ উত্তর দিয়েছে সুরা লুকমানে।
লুকমান (আ.) তাঁর সন্তানকে শুধু নামাজ বা কিছু নিয়ম শেখাননি। তিনি ধীরে ধীরে তার ভিত তৈরি করেছেন—
আল্লাহকে চেনা → আল্লাহর জবাবদিহি অনুভব করা → সালাত → দায়িত্ববোধ → আখলাক।
শিখিয়েছেন অহংকার না করতে, মানুষকে অবজ্ঞা না করতে, সংযতভাবে চলতে এবং নিচু স্বরে কথা বলতে।
আর সবচেয়ে সুন্দর বিষয়?
তিনি সন্তানকে ভালোবাসার সঙ্গে সম্বোধন করে এসব শিক্ষা দিয়েছেন।
কারণ তারবিয়াহ শুধু কী শেখাচ্ছেন তা নয়—কীভাবে শেখাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।
তাহলে আমাদের প্রশ্ন হওয়া উচিত—
আমি কি শুধু আমার সন্তানকে সফল মানুষ বানাতে চাই,
নাকি একজন সুন্দর মুসলিম মানুষ হিসেবেও গড়ে তুলতে চাই?
এই ভাবনাগুলো নিয়েই
How to Raise a Muslim Child – কোর্সটি সাজিয়েছি আমরা।
কোর্সটির আর্লিবার্ড ডিস্কাউন্টে ভর্তি হতে চান? কমেন্ট এ লিখুন- yes
19/08/2026
আপনার সন্তান কি আপনাকে ভয় পেয়ে কথা শোনে, নাকি ভালোবেসে?
এই ছোট্ট পার্থক্যটা অনেক সময় সম্পর্ক বদলে দিতে পারে। সন্তানকে শুধু শাসন করলেই হয় না–
কীভাবে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন,
কীভাবে তার কথা শুনবেন
আর কীভাবে সুন্দরভাবে দিকনির্দেশনা দেবেন এসবও শেখা জরুরি।
How to Raise a Muslim Child প্রোগ্রাম টি শুধু আপনার সন্তানকে নয়, আপনাকেও নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে, ইন শা আল্লাহ।
📌 এডমিশন চলছে। বিস্তারিত জানতে ইনবক্স করুন।
゚
18/08/2026
আমার শাশুড়ির সাথে আমার একটা দ্বন্দ্ব মত ছিল বলা চলে। তার চিকিৎসা নিয়ে প্রায় ২ বছর যাবত আমি বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছিলাম কিন্তু কাঙ্খিত ফল আসছিলো না..
দ্বিতীয় ক্লাস টা করার পর নাঈমা আপুর “কানেক্ট বিফোর কারেক্ট” খুব মাথায় ঘুরছিল ।
হঠাৎ মনে হলো, আরেহ আমার শাশুড়িকে তো আমি কারেক্ট করে যাচ্ছি শুধু. লেকচার দিচ্ছি বিশাল বিশাল. উনি অসুস্থ বৃদ্ধ মানুষ, আমার তো উনার সাথে আগে কানেক্ট করা দরকার।
ছুম্মা আলহামদুলিল্লাহ! আমি শুধু আমার কিছু কথার ধরণ আর আচরণ বদলে দিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামীন এত বারাকাহ দিলেন, যেটা ২ বছরে হয়নি সেটা যেন ২ সপ্তায় হয়ে গেল। সুবহানাল্লহ!
মা এখন নিজেই আমার কাছে পরামর্শ চান, আমি যেভাবে দেই ওষুধ খান। আলহামদুলিল্লাহ!
এটা ছিল “কানেক্ট বিফোর কারেক্ট” এর বাস্তবিক প্রতিফলন।
আরেকটা ঘটনা না বলে পারছি না!
“ ক্রিটিসিজম vs ফিডব্যাক” আমাদের দৈনন্দিন জীবনে যেন ওতপ্রোত ভাবে জড়িত..
ক্লাস টা করার মাত্র কয়েকদিনের মধ্যেই আমার স্বামী এবং আরো দু-এক জনের সাথে এমন কিছু ঘটনা ঘটে গেল.. আমি আচরণ টা করার সাথে সাথে বুঝতে পারলাম, ইশ! এটা তো আমি ক্রিটিসাইজ করেছি.. অপরদিকের মানুষ টাকেও কষ্ট দিয়ে ফেললাম, অথচ আমি একটু অন্য ভাবে বললেই তো জিনিস টা সুন্দর হতো!
কিন্তু আমাদের যেটা হয়, ক্রিটিসাইজ করার পর ও আমরা মনে করি, আমি ঠিকি আছি. এটা বলাই উচিত হয়েছে.. এটা যে ক্রিটিসাইজ ছিল সেটা বুঝি ই না..
আলহামদুলিল্লাহ। এখন অন্তত সাথে সাথে বুঝতে পারছি যে এটা তো ক্রিটিসাইজ ছিল। কথা টা আসলে অন্য ভাবে বলা উচিত ছিল!
এই কোর্স থেকে আমি এমন কিছু বিষয় শিখেছি যা আমার জীবন বদলাতে সাহায্য করেছে.. ইন শা আল্লহ আরো করবে.. এখানে আমি প্যারেন্টিং খুঁজে পাওয়ার ও অনেক আগে খুঁজে পেয়েছি কিভাবে নিজেকে তৈরি করা দরকার! কিভাবে জীবন বদলানো যায়।
আমি মনে করি যা প্রত্যেকটা মানুষের ই জানা দরকার..
আমার মতে এটা শুধু একটা মাদার লার্নিং প্যারেন্টিং কোর্স ছিল না বরং লাইফ চেইন্জিং লাইফ লেসন কোর্স ছিল।
তাই আমি মনে করি, নারী-পুরুষ নির্বিশেষেই কম বেশি এই বিষয়গুলো সবার জানা দরকার এবং সবার জন্য উপকারী।
সম্ভব হলে আমি চাইবো, সবার কাছেই এই কোর্স পৌঁছে যাক.. How to raise a Muslim Child কোর্সের প্রতিটা বিষয় এত বেশি জীবন ঘনিষ্ট ছিল যে না বললেই নয়!
- স্টুডেন্ট
প্যারেন্টিং ব্যাচ - ১
゚
18/08/2026
এরকম চমৎকার রেইসিন ওয়ার্ক কে কে শিখতে চান?
#রৌদ্রময়ী_স্কুল
17/08/2026
বাচ্চা বড় করার কত কিছু শিখি আমরা...
তবে একজন মুসলিম সন্তান বড় করার জন্য ইসলামিক প্যারেন্টিং শিখতে চান?
17/08/2026
আপনি কি জানেন SHARK MUSIC কি?
SHARK MUSIC হচ্ছে আমাদের নিজেদের এক্সপেরিয়েন্সের মাধ্যমে তৈরি হওয়া ব্যাকগ্রাউন্ড সাউন্ড যা আমাদের নিজেদের প্যারেন্টিং জার্নিকে ক্ষতিগ্রস্ত করে।
এই SHARK MUSIC নিয়ে আমাদের দ্বিতীয় ব্যাচের এক আপুর রিভিউ ছিল এমনঃ
Shark music সম্পর্কে জানার পরে আমার নিজেকে কন্ট্রোল করতে অনেক সুবিধা হয়। কোর্সটি করার আগে আমার বাচ্চাটা কোন দুষ্টামি করলে বা কথা শুনতে না চাইলে খুব রাগ হতো। রাগ করার পর খারাপ লাগতো। এখন রাগ হলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, নিজেকে বোঝায় এটা শয়তানের ওয়াস ওয়াসা, আমার ভিতরে হয়তো shark music কাজ করছে।এটা যে আমার, আমার বাচ্চার জন্য অনেক ক্ষতিকর এখন সেটা বুঝতে পারি।
আপনিও কি চান নিজেকে কন্ট্রোল করতে?
নিজের ভেতরে চলা SHARK MUSIC কে মিউট করতে চান?
তাহলে এখনই রেজিষ্ট্রেশন করে ফেলুন আমাদের "How to raise a Muslim Child" কোর্সে।
Shark Music নিয়ে বিস্তারিত জানতে চান? তাহলে কমেন্টে লিখুন "জানতে চাই”
16/08/2026
একটা ছোট প্রশ্ন করি?
আপনি আপনার বা অন্য বাচ্চাদের কী বলে ডাকেন,
"তুমি" নাকি "তুই"
অনেকেই বলবেন, তুই হলো আদরের ডাক। আবার কেউ মনে করেন, তুমি বললে শিশুর মধ্যে সম্মানবোধ গড়ে ওঠে।
আমরা যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলি, সেটাও ধীরে ধীরে তাদের আত্মসম্মান, কথা বলার ভঙ্গি আর সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
আপনি কোনটা ব্যবহার করেন—"তুমি" নাকি "তুই"❓
কমেন্টে লিখে জানান।
How to Raise a Muslim Child, প্রোগ্রামে ডিসকাউন্টে এডমিশন চলছে। আপনি জানেন তো–
16/08/2026
একজন সন্তানের সবচেয়ে বড় শিক্ষক কে জানেন?
কোনো স্কুল নয়, কোনো বইও নয়। বরং প্রতিদিন যার দিকে সে সবচেয়ে বেশি তাকিয়ে থাকে, মানে তার "মা-বাবা"।
আপনার ধৈর্য, আপনার কথা বলার ভঙ্গি, মানুষের প্রতি আপনার আচরণ এসবই নীরবে তার চরিত্রের অংশ হয়ে যাচ্ছে।
একজন ভালো মুসলিম সন্তান গড়ে তোলা কোনো এক দিনের কাজ নয়। ছোট ছোট অভ্যাস, সুন্দর সম্পর্ক আর সঠিক দিকনির্দেশনাই এই যাত্রাকে সহজ করতে পারে।
"How to Raise a Muslim Child" প্রোগ্রামে ইন্সট্রাক্টর হিসেবে থাকছেন ডা. নাইমা আলমগীর, ডা. নুসরাত জাহান প্রমা। ইন শা আল্লাহ, তারা বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে এই প্রোগ্রামে যুক্ত থাকবেন।
15/08/2026
গত পোস্টের শব্দটি ছিল—
مِنْ بَعْدِ
এখানে نْ এরপর ب এসেছে।
এক্ষেত্রে নুন সাকিনের ধ্বনি মীমের মতো করে, নাকের আওয়াজসহ পড়া হয়। এই নিয়মটির নাম ইকলাব (إقلاب)
সহজভাবে মনে রাখুন—
نْ / تنوين + ب → ইকলাব
তাজউইদের নিয়মগুলো শুধু মুখস্থ করার বিষয় নয়।
কোথায় কোন নিয়ম হচ্ছে, সেটা চিনতে শেখাটাও গুরুত্বপূর্ণ।
আপনি কি তাজউইদের এমন ছোট ছোট নিয়ম উদাহরণসহ শিখতে চান?
আমাদের তাজউইদ রেকর্ডেড ব্যাচে বেসিক বিষয়গুলো ধাপে ধাপে দেওয়া আছে।
15/08/2026
🌱 আপনার সন্তানকে আপনি কী শেখাতে চান—শুধু কীভাবে বড় হতে হবে, নাকি কীভাবে একজন ভালো মানুষ হতে হবে?
একটা শিশু যখন পৃথিবীতে আসে, তখন সে জানে না
কীভাবে কথা বলতে হয়,কীভাবে রাগ সামলাতে হয়, কীভাবে অন্যকে সম্মান করতে হয়, কীভাবে আল্লাহকে ভালোবাসতে হয়।
এসবকিছু শেখে শিশু তার পরিবার থেকে। আর সবচেয়ে বড় শিক্ষক হলো বাবা-মা।
▪️এই পথটা শুরু করবেন কীভাবে?
▪️কোন বয়সে কী শেখাবেন?
▪️কীভাবে discipline করবেন, অথচ সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না?
▪️কীভাবে তার সঙ্গে এমন connection তৈরি করবেন, যাতে সে বড় হয়েও আপনাকেই তার নিরাপদ আশ্রয় মনে করে?
এই কনসার্ন নিয়েই আমাদের“How to Raise a Muslim Child” কোর্স।
⏩কোর্সে থাকছে—
➡️ বিভিন্ন ধরণের প্যারেন্টিং সিস্টেম
➡️ রোল মডেল
➡️ কানেকশান তৈরির উপায়
➡️ ডিসিপ্লিন কিভাবে শেখাবেন
➡️ methodology of Prophetic upbringing
➡️ সরা লুকমান থেকে শিক্ষা
➡️ উত্তম আখলাক
➡️ ঘরে ইসলামিক পরিবেশ তৈরি
➡️ হোম স্কুলিং কিভাবে ও কখন?
➡️ শিশুর প্রথম পড়াশোনা কিভাবে শুরু করবেন
➡️ শিশুদের সাধারণ স্বাস্থ্যগত সমস্যা ও তার প্রতিকার
এবং আরো অনেক কিছু!
🟦 কোর্স টি (০-৭) বছর বয়সী বাচ্চাদের মায়েদের জন্য উপযোগী।
🎙️ ক্লাস নেবেন:
ডঃ নাঈমা আলমগীর (PhD)
ডাঃ নুসরাত জাহান প্রমা
parenting শুধু “বাচ্চাকে বড় করা” নয়।Parenting হলো একজন মানুষকে গড়ে তোলার দায়িত্ব। 🌱