19/11/2025
অনেক ভাই বাংলাদেশ ব্যাংক এর প্রকৌশল যান্ত্রিক পদের প্রস্তুতি নিয়ে আমার পরামর্শ জানতে চেয়েছেন।নিজের উপলব্ধি থেকে কিছুটা মতামত দেয়ার চেষ্টা করছি।
যে কোন চাকরির পরিক্ষায় Department part টা খুবই গুরুত্বপূর্ণ।
Department এ ভাল করতে পুর্বশর্ত Text book থেকে বুঝে বুঝে পড়া।
প্রতিটি বিষয় কে feel করা,, নিজের চোখে দেখতে পাচ্ছি এমন অনুভূতি তৈরি করা।
কৌতুহল আর প্রশ্ন তৈরি করা, এবং সেগুলোর উত্তর খোজা।
Group discussion, group study,, এগুলো বেশি করা।
সেই সাথে job question গুলো ভালোভাবে বুঝে বুঝে solve করে সেই আলোকে গুছিয়ে গুছিয়ে মুল বই থেকে basic clear করে পড়া।
কেন হলো, কোথা থেকে হলো, কিভাবে হলো, এভাবে না হয়ে ওভাবে হলো কেন এমন করে প্রশ্ন তৈরি ও উত্তর খোঁজা।
Department এ অভিজ্ঞ ও দক্ষদের পরামর্শ ও সহচার্য নেয়া।
এভাবে Department এর পাশাপাশি non department ও অনেক কিছু বুঝে পড়ার বিষয় আছে, সেগুলো বুঝে পড়া।।
একটা ভালো রুটিন করে প্রতিদিন department ও non department এর সমন্বয় করে পড়া ও সঠিক পরিকল্পনা গ্রহন করা।
এবার আসেন Bangladesh Bank এর প্রস্তুতি :
প্রথমত একটু প্রশ্ন প্যাটার্ন টা দেখি:
১. প্রিলিমিনারি:
(কখনো কখনো সরাসরি লিখিত হয়, প্রিলি হয় না )
*মোট নম্বর ৮০(৮০*১=৮০)
*নন ডিপার্টমেন্ট ৪০, ডিপার্টমেন্ট ৪০
২. লিখিত :
*মোট নম্বর ২০০
এখানে প্রশ্ন প্যাটার্ন তারতম্য হয়।
গতবারের সহকারী পরিচালক (প্রকৌশল -যান্ত্রিক)
পদের প্যাটার্ন :
নৈর্ব্যক্তিক ২০ টি(২০*১.৫=৩০)
বাকি অংশ লিখিত ১৭০ , ৭টি সেট ।
বিস্তারিত নিচে ছবিগুলো তে পাবেন।
প্রস্তুতি :
*** প্রথমেই প্রিলিমিনারি এর প্রস্তুতি শুরু করে দিন।
#নন ডিপার্টমেন্ট :
সচরাচর চাকুরি পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিয়েছেন, এখানেও সেভাবেই নিন।
তবে বাংলা ব্যাকরণ, English Grammar ও বিশেষভাবে গনিতের প্রস্তুতিটা খুব ভালো নিতে হবে।
বাংলা : অভিযাত্রী বইটা ভালো।
গণিত : খাইরুলস বেসিক, এডভান্স,, Indiabix Math Solution থেকে অনুশীলন করতে পারেন।
কয়েকটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ :
1.Profits and Losses
2. Interest (simple and compound)
3. Time and Work +Unitary method
4. Pipes and Cisterns
5. Time and Distance +Problems on train,, monkey and banana tree ,, etc
6.Probability
7.Permutation and Combination
8. Geometry
9.Algebric Function
10.Logarithm
11.Problems on Ages
12.HCF and LCF
13.Alligation and Mixture
14.Races and Games
15.Percentage
16.Ratio and Proportion
**Profit and losses, Interest এর ম্যাথ একটু tricky হয়,,বড় ম্যাথ ও আসে,, calculator use করতে দেয় না। তাই আগে থেকেই কম সময়ে calculator ছাড়া করার প্রস্তুতি নিতে হবে।
English :
Preposition and Appropriate Preposition , Right Form of Verb, Correction, Phrase, Synonyms and Antonyms এগুলো বেশি আসে।
# ডিপার্টমেন্ট (Mechanical)
বরাবর ই Examveda site থেকে সব কমন পড়ে।
Examveda /Indiabix অনেকটা কাছাকাছি।
তবে
শুরু করতে পারেন
Mechanical Engineering (Conventional and Objectives) by RS Khurmi
বই থেকে।
প্রথমে প্রতিটি chapter এর theory গুলো khurmi থেকে পড়তে পারেন,
theory বুঝার জন্য পর্যাপ্ত সময় নিয়ে বিভিন্ন text, documents এর সহায়তা নিয়ে পড়লে Written এর প্রস্তুতি অনেকটাই হয়ে যাবে। 😊
তারপর chapterwise, mcq ,
Examveda থেকে practice করতে পারেন,,, এখানে যে information important মনে হচ্ছে, তা theory part এ দাগিয়ে রাখতে পারেন, এমনকি কোন related তথ্য ও theory অংশে add করে রাখতে পারেন।
এতে পরবর্তীতে revision এ সহজ হবে।
যখন preliminary date দিবে তখন শুধু khurmi থেকেই theory and mcq revision করতে পারবেন, সময় কম লাগবে ও ভালো মনে থাকবে। 😊
****লিখিত:
এখানে মুলত Department টাই গুরুত্বপূর্ণ।
যদিও আগে কিছু প্রশ্নে focus writing এসেছে, যার জন্য
Recent Events গুলোর Information এবং free handwriting অনুশীলন করতে হবে।
* Department মুলত theory based হয়।
অল্প কিছু math আসে, সেগুলো মোটামুটি সহজ হয়।
** Theory এর জন্য গুরুত্বপূর্ণ:
1. Thermodynamics (****)
2. Heat Transfer(**)
3.IC Engine and Automobile (**)
4.Motor Generator(*** )
5.RAC(***)
6.Management(*****)
7.Production Technology /Machine Tools /Manufacturing Process (**)
8.Fluid Mechinary (**)
9.Materials and it's property
10.Drawing
এগুলোর বেসিক theory, এগুলোর basic principles,
কেন হয়, কিভাবে হয়, application, physical significance, কোনটা কোথায় হয়, কোথায় হয় না,, কোথায় কোন material use হয়, construction, schematic diagram এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এগুলো অনেক সময় নিয়ে বুঝে বুঝে, আলোচনা করে, video documentary /animation দেখে পড়লে কার্যকর হবে আশা করছি।
***Management এর theory গুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা chance পাওয়ার জন্য turning point হতে পারে।
তাই management বুঝে বুঝে পড়াটা জরুরী।
Department math :
Mechanics (***)
Fluid
Thermodynamics
Strength of materials
এগুলো বেশি গুরুত্বপূর্ণ।
অনেক সময় written এ general math আসে। সেটাও preliminary তে ভালো প্রস্তুতি নিলে এখানে কাভার হয়ে যাবে।
নিচে কিছু প্রশ্নপত্রের নমুনা দেয়া হলো।
-মো: আলী ইমরান
সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক)
বাংলাদেশ ব্যাংক, ঢাকা।
21/05/2025
15/04/2025
31/03/2025
15/03/2025
13/03/2025
23/01/2025
23/01/2025
10/11/2024