Manzil Institute - মানযিল ইনস্টিটিউট

Manzil Institute - মানযিল ইনস্টিটিউট

Share

বিজ্ঞ আলিমদের সান্নিধ্যে শরিয়তের বিশুদ্ধ ইলম শিক্ষার জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান

06/06/2026

একটা ভয়ংকর তথ্য দিই—গত কয়েক বছর ধরে ইউনিভার্সিটি পড়ুয়া অনেক মেয়েরাই মা-বাবার চোখ আড়ালে নিজেরা নিজেরাই বিয়ে করে নিচ্ছে। পুরোপুরি গোপনে, কেউ জানে না। শুধু কয়েকজন রুমমেট ও বান্ধবীদের অবগত করে।

তারপর কী হয়?

যে ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার সাথে মেলামেশা করা, এক বাসায় থাকা, হোটেল রুম শেয়ার করা—সবই হয়। তারপর ভার্সিটি লাইফ শেষ হলে তারা নিজেরা নিজেরাই বিচ্ছেদ করে ফেলে।

তারপর বাড়িতে ফিরে যায়, এবং মা-বাবার পছন্দমত ছেলে বা মেয়েকে নতুন করে বিয়ে করে। এভাবেই চলছে। এবং ব্যাপকভাবে হচ্ছে। কিছু ঘটনা সামনে আসছে, কিছু ঘটনা সবার আড়ালেই ঘটছে।

_মাহমুদ বিন নুর

28/05/2026

এই দৃশ্য দেখে বুকটা ভেঙে গেল,আহ!
ভুলতেই পারতেছি না।

কাঁধে স্ত্রীর লাশ।সামনেই স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে ১৮ মাস বয়সী ছোট্ট ফুটফুটে ছেলে।সে-ও সম্ভবত বেঁচে নাই।বাবা তবুও আশায় আছেন,যদি বাঁচানো যায়! সেই আশাতেই তড়িঘড়ি করে স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে আকুতি করলেন,"আমার বাচ্চাটারে কেউ আমার হাতে তুইলা দেন ভাই!"

কাঁধে প্রাণপ্রিয় স্ত্রী আর এক হাতে কলিজার টুকরো ছেলের লাশ নিয়ে লোকটা পিছে কান্নারত মেয়ের হাত চেপে ধরে সামনে পা ফেললেন!যদি বাঁচানো যায়!যদি আবার একসাথে হাসিঠাট্টা -খুনশুটি করা যায়! যদি বাসায় গিয়ে আবার একসাথে সংসারটা গুছানো যায়! যদি..যদি...

কিন্তু সব "যদি" বাস্তব হয় না।

এর একটু আগে তার স্ত্রী, কোলে ১৮ মাসের ছেলেসন্তান কে নিয়ে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে চাপা পড়েন।দুইজনই স্পট ডেড।

আহ,বেচারা!

পুরুষ স্ত্রী আর সন্তানের জন্য পৃথিবীর যেকোনো ভার নিতে পারে, সত্য।কিন্তু সেই ভার যদি হয় স্ত্রী আর সন্তানের লাশ,তাহলে সেই ভার কি কোন পুরুষ সইতে পারে ভাই!

"ঈদুল আযহা" এর অর্থ তো "ত্যাগের আনন্দ"।
কিন্তু এমন ত্যাগ করতে হবে কে জানতো?

আজকে একসাথে ঈদ করার কথা ছিল।তা আর হলো কই!ঈদের আনন্দ ছাপিয়ে আজ বাবা আর ৯ বছরের মেয়েকে একদম একা করে মা আর আদরের ছোটভাই চলে গেল অনেক দূরে,যতদূরে গেলে আর ফিরে আসা যায় না।

আল্লাহ আমাদের হিফাজত করুন।

-ইমরান হোসেন ফাহিম

18/05/2026

বছ‌রের সেরা দু দশক:

এক. রমাযা‌নের শেষ দশক।
কিতাবুল্লাহ তথা কুরআন মাজী‌দ না‌যিল হওয়া এবং লাইলাতুল কদ‌রের বরক‌তে এ এটি বছ‌রের সেরা দশক। লাইলাতুল কদর বছ‌রের সেরা রাত।

দুই. জিলহ‌জ মা‌সের প্রথম দশক। বাইতুল্লাহর যিয়ারত ও ইয়া‌মে আরাফার বরক‌তে এটি বছ‌রের সেরা দশক। আরাফার দিন বছ‌রের সেরা দিন।

জিলহ‌জের প্রথম দশ‌কের ইবাদত বছ‌রের যে‌কো‌নো সম‌য়ের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। এমন কি এসময় আল্লাহর রাস্তায় জিহাদ করার চে‌য়ে ইবাদত ব‌ন্দেগী করা আল্লাহর কাছে অ‌ধিক প্রিয়। তবে কো‌নো মুজা‌হিদ য‌দি জান কুরবান কর‌তে পা‌রে এবং বা‌ড়ি‌তে ফি‌রে না আসে, সেটা ভিন্ন কথা। (বুখারী)

এ সময়ের এক দিনের রোযা একবছ‌রের রোয‌ার সমতুল‌্য। একেক‌টি রা‌তের ইবাদত লা‌ইলাতুল কদ‌রের ইবাদ‌তের সমতুল‌্য।(তির‌মিযী)

কো‌নো কো‌নো বর্ণনা এক‌দি‌ন একহাজার দি‌নের চে‌য়েও উত্তম। আর আরাফার দিন দশহাজা‌রের দি‌নের চেও উত্তম বলা হ‌য়ে‌ছে।

এসময় দি‌নে রোযা রাখা, রা‌তে ইবাদত ব‌ন্দেগীর প‌রিমাণ বৃ‌দ্ধি করা উচিত। চলতে ফির‌তে তাসবীহ তাহলীল তাকবীর ও আল্লাহর বে‌শি বে‌শি যিকর করা উচিত।
সব‌চে বড় কথা হল- এসময় গুনাহ ত‌্যাগ করা উচিত। কারণ এটি প‌বিত্র মা‌সের সব‌চে পবিত্র সময়।

যারা কুর‌বানী করবেন, অথবা কর‌বেন না, তারা এ সময় অবা‌ঞ্ছিত লোম নখ ইত‌্যা‌দি চাঁদ উঠার পর না কাটা। বরং আগে‌ই কে‌টে নেওয়া তারপর ঈদের দিনসমূ‌হে কাটা। এতে বা‌ড়তি সওয়াব হ‌বে।

_সাইফুদ্দিন গাজি

13/05/2026

🔹দুই দিন আগে স্ট্রো^ক করে না ফেরার দেশে চলে গেল এই প্রবাসী ভাই। আজ সৌদি আরবে তার দা^ফন সম্পন্ন হয়েছে।

সবচেয়ে ক^ষ্টের বিষয় হলো, ছেলেটির মালিক পরিবারকে বলেছিল—

যদি সৌদি আরবে দা^ফন করতে দেন, তাহলে পরিবারকে কিছু টাকা সহায়তা করা হবে। আর যদি লা^শ দেশে নিতে চান, তাহলে দেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করা হবে।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস…

পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাদের লা^শ লাগবে না… টা^কা লাগবে।

একজন প্রবাসীর জীবনের চেয়েও যেন টা^কার মূল্য বেশি হয়ে গেল।

🔹দুই দিন আগে স্ট্রো^ক করে না ফেরার দেশে চলে গেল এই প্রবাসী ভাই। আজ সৌদি আরবে তার দা ফন সম্পন্ন হয়েছে।

#প্রবাস
#সৌদি

11/05/2026

পাহাড় পরিমাণ ঋণ থাকলেও পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে 🩶


01/05/2026

জীবনে কিছু গোপন গুনাহ যেমন আছে, তেমনি কিছু গোপন আমলও থাকা চাই। যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানবে না।

29/04/2026

'ফরজে আ ই ন' বইয়ের কাটুনটি চলে যাচ্ছে চট্টগ্রামে।

যে ভাই নিচ্ছেন, তিনি এই যাবৎ ২০০+ ফরজে আ ই ন নিয়েছেন মানুষের মাঝে বিতরণের জন্য। রব তাকে উত্তম প্রতিদান দিন।

27/04/2026

ঘণ্টা খানেক আগে একজনকে ভেজা মাটিতে সাড়ে তিন হাতের কবরে শুইয়ে রেখে এলাম। কবর খননের সময় পাশের আরেকটি কবরের দিকে চোখ গেল— একজনের মাথার খুলি দেখা যাচ্ছিল, বাকি শরীর মাটির সাথে মিশে গেছে।

আমি যখনই কবরস্থানে যাই, রাস্তার ধারের ছোট ছোট কবরগুলোর দিকে দৃষ্টি আটকে যায়। তখন বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠে। আমরা যারা বারবার বলি—“এখন তো জীবন শুরু, সময় আছে, পরে ভালো হয়ে যাব, কয়েকদিন পর নামাজ শুরু করবো”—এই “পরে” কথাটার কোনো নিশ্চয়তা যে নেই, সেটা যেন চোখের সামনে স্পষ্ট হয়ে যায়।

যদি সত্যি সময় বাকিই থাকতো, তাহলে এই নিষ্পাপ ছোট্ট শিশুদের কী দোষ ছিল? আজও এক শিশুকে দেখলাম, বয়স বড়জোর তিন বছর হবে, বাবা কোলে করে এনে তাকে মাটির ঘরে শুইয়ে দিলেন— চিরঘুমের জন্য।

আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই…

এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয়—আমরা কতটা গাফেল।

আল্লাহ আমাদের অন্তরকে নরম করে দিন, সত্য বুঝার ও তা মেনে চলার তাওফিক দান করুন।

_আব্দুল্লাহ জাফর

24/04/2026

মানুষের সবচেয়ে বড় জটিলতা হলো, সে দুনিয়ায় থেকে জান্নাতের জীবন পেতে চায়!

অথচ দুনিয়ার পথ-ঘাট যেমন আবর্জনা মুক্ত না, মানুষের অন্তরও কদর্যতা মুক্ত না।

আর জান্নাতে না আবর্জনা আর না আছে অন্তরের কলুষতা!

_Markazun Nahda

21/04/2026

বাস্তব জীবনে আপনি যতটা সুখী, তারচেয়ে বেশি সুখী হিসেবে মানুষকে দেখানোর কী দরকার?

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1000